জো বাইডেনের কাছে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার চিঠি

জো বাইডেনেকে শেখ হাসিনারর চিঠি - জাতীয় - ২২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
জো বাইডেনেকে শেখ হাসিনারর চিঠি - জাতীয় - ২২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২২ আগস্ট, ২০২৩ : যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউই জুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’
তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল সন্মুখসারির উদ্ধারকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করছে।
শেখ হাসিনা আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন- তাদের জন্য আমরা প্রার্থনা করছি।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন।
সূত্র : বাসস

পূর্ববর্তী উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে
পরবর্তী ঋণের ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা