Author: Hello Bangla News

  • প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন

    প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ আগস্ট, ২০২৩ : গত ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ফলপ্রসু এই সম্মেলনে যোগদানের পর ঢাকার উদ্দেশ্যে আগামীকাল জোহানেসবার্গ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দেন।
    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আগামীকাল দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।
    সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
    ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।
    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।
    কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন যা সশরীরে আয়োজিত হয়েছে।
    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।
    পররাষ্ট্র মন্ত্রী মোমেন বলেন, বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
    সূত্র : বাসস

  • আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের

    আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ আগস্ট, ২০২৩ : বিশ্বের দুই তারকা খেলোয়াড় এখন আমেরিকায় অবস্থান করছেন। তাই তাদের মধ্যে দেখা হওয়াটা স্বাভাবিক। বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের দেখা হওয়াটা অসাধারণ একটি ঘটনা।
    ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন মেসি। আর সম্প্রতি সিনসিনাতির ওপেনের শিরোপা জিতেছেন জকোভিচ। সেখানেই দেখা হয়ে গেল মেসি ও জকোভিচের।
    মেসি ও জকোভিচের সাথে আড্ডায় মেতেছিলেন ইন্টার মিয়ামির মালিক জর্জ ম্যাসও। দু’জনকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন মাস।
    সেই ছবির ক্যাপশনে মাস লিখেছেন, ‘হোয়াট এ নাইট।’
    দুই ক্রীড়া অঙ্গনের দুই তারকার মিলনের বিষয়টিকে আমেরিকার মানুষ স্বাগত জানিয়েছেন।
    সূত্র : বাসস

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ আগস্ট, ২০২৩ : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায় জনসচেতনতা সৃষ্টিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।
    আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
    পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন ডায়াবেটিস রোগের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন।
    সেই সময় রাষ্ট্রপতি বলেন, সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
    সাক্ষাৎকালে প্রতিনিধিদল ডায়াবেটিক সমিতির সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
    পরে,রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
    রাষ্ট্রপতি বাংলাদেশ ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন ।
    এই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ আগস্ট, ২০২৩ : ১৫তম ব্রিকস শীর্ষ সেম্মেলনে যোগ দিতে এক দক্ষিণ আফ্রিকারয় অবস্তান করছেন।সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসে যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন।
    পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন শি’র উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আপনি ব্রিকসে যোগ দিতে পারলে আমি আপনাকে (শেখ হাসিনা) সবসময় সমর্থন করবো।’ ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসব আশ্বাস দেন।চীনা প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে চীন। আমরা এই অঞ্চলে অস্থিতিশীলতা চাই না।’
    গতকাল বুধবার সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে বৈঠক শেষে মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, শি চীন, বাংলাদেশ ও মিয়ানমারের ত্রিপক্ষীয় সম্পৃক্ততার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চান।
    চীনের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আপনি ব্রিকসে যোগ দিতে পারলে আমি আপনাকে (শেখ হাসিনা) সবসময় সমর্থন করব।’
    মোমেন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে চায় কারণ, তারা এই অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে উঠছে। কারণ, তাদের মধ্যে অনেকেই অবৈধ মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িয়ে গেছে।
    তিনি বলেন, ‘উন্নয়নের জন্য শান্তি অপরিহার্য।’
    চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে যাবে এবং বাংলাদেশের জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করতে তার দেশের আগ্রহের কথা জানান।
    শি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে সহযোগিতার ও আশ্বাস দেন।
    তিনি আরও বলেন: ‘একটি উন্নত ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকে সম্ভাব্য দ্রুততম সময়ে বাস্তবায়িত করতে চীন আপনাকে সাহায্য করবে।’
    প্রধানমন্ত্রী চীনা অর্থায়নে পরিচালিত কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়নে শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন যা এখন তহবিল সংকটের জন্য আটকে রয়েছে। চীনা প্রেসিডেন্ট বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
    আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ বর্তমানে প্রতি বছর প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলারের চীনা পণ্য আমদানি করেছে, যেখানে চীন মাত্র ৭০ কোটি মার্কিন ডলারের বাংলাদেশি পণ্য আমদানি করেছে।
    চীনের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন চীন-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি হ্রাস করার উদ্যোগ নেবেন।
    তিনি জানান, চীনের বাজারে ৯৮ শতাংশ বাংলাদেশী পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে।
    শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কিছু চীনা বিনিয়োগ এলে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান কমবে।
    তিনি দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
    উত্তরে, চীনা প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা দেশগুলির মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য দ্রুত ব্যবস্থা নেব।’
    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ চীনে তাজা ফল যেমন আম, কাঁঠাল, পেয়ারা, তাজা শাক-সবজি এবং গবাদি পশু ও হাঁস-মুরগির খাদ্য রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেছে।
    মোমেন বলেন, শি জিনপিং এসব বিষয় নিয়ে অবশ্যই বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
    বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী অক্টোবরে পদ্মা রেল সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করতে চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
    জবাবে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি অবশ্যই আপনার দেশে আসব। তবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে।’
    বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিষয়ভিত্তিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
    সূত্র: বাসস

  • নৈশভোজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

    নৈশভোজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ আগস্ট, ২০২৩ : ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক নৈশভোজের আয়োজন করেন।উক্ত নৈশভোজে সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে শুভেচ্ছা জানাতে ।
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।’
    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে তার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।
    নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
    সূত্র: বাসস

  • নতুন ছয়টি দেশ ব্রিকসের সদস্য হচ্ছে

    নতুন ছয়টি দেশ ব্রিকসের সদস্য হচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ আগস্ট, ২০২৩ : নতুন ছয়টি দেশ ব্রিকসের সদস্য পদ পাচ্ছে। এই দেশগুলো হচ্ছে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া।
    বাকি দেশগুলো হলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার এ কথা জানান।আমন্ত্রি দেশগুলি ইতোমধ্যে ব্রিকসে যোগদানের আগ্রহ দেখিয়েছে।
    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
    রামাফোসা বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে এসব দেশের সদস্যপদ কার্যকর হবে।
    ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ দিন এই খবর এলো। এই জোটে বর্তমানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
    এক ভিডিওবার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের নতুন সদস্যদের অভিনন্দন জানান।
    সূত্র: বাসস

  • ২১ আগস্টের হামলার নির্দেশদাতারা এখনো ষড়যন্ত্র করছে: মতিয়া

    ২১ আগস্টের হামলার নির্দেশদাতারা এখনো ষড়যন্ত্র করছে: মতিয়া

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ আগস্ট, ২০২৩ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘দেশকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্দেশদাতারা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।’
    আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    শহীদ আইভি রহমানের কর্মীবান্ধব থেকে আগামী প্রজন্মের নেতাকর্মীদের শিক্ষা গ্রহণেরও আহবান জানান তিনি।
    বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ক’দিন আগে বলেছেন, এই সরকারকে ফেলতে হলে সুনামি তৈরি করতে হবে। আর তরুণ সমাবেশে তরুণদের না পেয়ে তিনি হতাশ হয়েছেন। তাই আমি ফখরুল সাহেবকে বলবো, আপনাদের হতাশা কেবল তো শুরু। অপেক্ষা করেন সামনে আরও বড় বড় হতাশা আসবে।
    ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিনের গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সন্ত্রাস করা হয়েছিল হাওয়া ভবন ও তারেক রহমানের নির্দেশে। আর বিএনপি’র মহাসচিব কতো বড় মিথ্যা কথা বলে যে, ২১ আগস্ট ছিল একটি সাজানো নাটক।
    বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিল সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাতে ও অমানবিকভাবে সেদিন বাধা দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার।
    অনুষ্ঠানে বক্তারা ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের বিচারিক রায় বাস্তবায়নের দাবি জানান।
    বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়েজিত সভায় কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাহজাহান আলম সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব লায়ন মশিউর আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মুহাম্মাদ রোকনউদ্দিন পাঠান।
    সূত্র; বাসস

  • যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ইসনারের অবসরের ঘোষণা

    যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ইসনারের অবসরের ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ আগস্ট, ২০২৩ : নিউ ইয়র্ক, ২৪ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্রের তারকা জন ইসনার আসন্ন ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অসাধারণ সার্ভিসের জন্য তিনি বেশ পরিচিত।২০১০ উইম্বলডন চ্যাম্পিয়নশীপে সবচেয়ে লম্বা সময় ধরে একটি ম্যাচ খেলার জন্য এখনো সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন ইসনার।
    ১৩ বছর আগের ঐ ম্যাচটিতে ফ্রান্সের নিকোলাস মাহুতকে পরাজিত করতে ইসনার ১১ ঘন্টা সময় নিয়েছিলেন। ৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে ইসনারের জয়ের ম্যাচটি শেষ হতে তিনদিন লেগেছিল। পুরো ম্যাচে তিনি ১১৩টি এইস মেরেছেন।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষনা দিতে গিয়ে ইসনার লিখেছেন, ‘১৭ বছরের বেশী সময় ধরে এটিপি ট্যুরে খেলার পর এখন সময় এসেছে পেশাদার টেনিসকে বিদায় জানানোর। আসন্ন ইউএস ওপেন আমার ক্যারিয়ারের শেষ ইভেন্ট হতে যাচ্ছে। এই যাত্রাটা মোটেই সহজ ছিলনা। এখন আমি পরিবারের সাথে প্রতিটি সেকেন্ড কাটানোর জন্য মুখিয়ে আছি।’
    ৩৮ বছর বয়সী ইসনার ২০১১ ও ২০১৮ সালে ফ্লাশিং মিডোতে কোয়ার্টার ফাইনালে খেলেছেন । এ পর্যন্ত এটিপি ট্যুরে সর্বকালের সর্বোচ্চ ১৪ হাজার ৪১১টি এইস মেরেছেন ইসনার। আগামী সোমবার থেকে শুরু হওয়া ইউএস ওপেনে এই রেকর্ডকে আরো সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে।
    ২০১২-২০২০ সাল পর্যন্ত টানা নয় মৌসুম বছর শেষের র্যাঙ্কিংয়ে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ র্যাঙ্কধারী খেলোয়াড় ছিলেন। ২০১০-২০১৯ সাল পর্যন্ত এক দশকে শীর্ষ ২০ র্যাঙ্কিংয়ের মধ্যে তার অবস্থান ছিল।
    ক্যারিয়ারে ১৬টি এটিপি সিঙ্গেলস ও আটটি ডাবলস শিরোপা জয় করেছেন। ইউএস ডেভিস কাপ দলের নিয়মিত সদস্য ছিলেন। এই টুর্ণামেন্টে ১৮ বারের অংশগ্রহন করে ১৫টি সিঙ্গেলস ও দুটি ডাবলস জয় তার রয়েছে।
    সূত্র: বাসস

  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ আগস্ট, ২০২৩ : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিট) জোহানসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্ক টাউ এবং সেদেশে বাংলাদেশের হাইকমিশনার
    নূর-ই হেলাল সাইফুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনের প্যালেস অফ রেসিডেন্সে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এর আগে, গতকাল (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা যাত্রা শুরু করেন তিনি।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস দেশগুলোর এই ঐতিহাসিক ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব এবং পরবর্তীতে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটিই হবে সশরীরে অংশগ্রহনের মাধ্যমে প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ও যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান প্রধান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেয়া ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন।

    প্রধানমন্ত্রী ২৪ আগস্ট, ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিক্স বন্ধু নেতৃবৃন্দ সংলাপ (ব্রিক্স-আফ্রিকা আউটরিচ এবং ব্রিক্স প্লাস ডায়ালগ) ‘ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

    প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনের ফাঁকে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবে।

    প্রধানমন্ত্রী ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

    সূত্র: বাসস

  • আগামীকাল আইভী রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী

    আগামীকাল আইভী রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ আগস্ট, ২০২৩ : ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়মী লীগের সন্ত্রাস বিরোধী সামবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমান।

    চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।আগামীকাল তার ১৯ তম মৃত্যুবার্ষিকী ।

    আইভী রহমানের ১৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আগামীকাল (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। উপরোক্ত কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

    সূত্র: বাসস