ঋণের ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা

৫০ মিলিয়ন ডলার ফেরত শ্রীলঙ্কার - অর্থনীতি - ২২ আগস্ট ২০২৩
৫০ মিলিয়ন ডলার ফেরত শ্রীলঙ্কার - অর্থনীতি - ২২ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – অর্থনীতি – ২২ আগস্ট, ২০২৩ : ২০২১ সালে শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। তার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে ।অনেকে কাজ হারায়।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে অনেকদিন। এক খবরে জানা গেছে শ্রীলঙ্কার অনেক মানুষ তিন বেলা কাঁঠাল খেয়ে জীবন ধারণ করতে শুরু করে।যদিও অর্থনৈতিক মন্দার আগে দেশটিতে কাঁঠাল পেকে গাছের নিচে পড়ে থাকতো। খাবার কেউ ছিলোনা। সেই সময় দেশটির এই সংকটের কারণে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ খুব জরুরী হয়ে পড়েছিল।
অর্থনৈতিক সংকটের কারণে ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে বাংলাদেশ থেকে ২০০ মিলিয়ন ডলারের ঋণের নেয় শ্রীলঙ্কা। এই ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ১৭ আগস্ট কিস্তি পরিশোধ করা হয়। এই পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে বলে জানা গেছে।
২০২১ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশ কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলো।
এক বছরের ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাসে দুইবার মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের মার্চ পর্যন্ত। অবশেষে ঋণ পরিশোধের জন্য প্রতিবেশী দেশকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ছয় মাস সময় দেওয়া হয়।
ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ পরিশোধ করার কথা দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ শ্রীলঙ্কার।
সূত্র : বাসস

পূর্ববর্তী জো বাইডেনের কাছে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার চিঠি
পরবর্তী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী