ঋণ পরিশোধের সময় বাড়লো সানি দেওলের

ঋণ পরিশোধের সময় বাড়লো - বিনোদন - ২২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
ঋণ পরিশোধের সময় বাড়লো - বিনোদন - ২২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ২২ আগস্ট, ২০২৩ : ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় সানি দেওলের বাড়ি নিলামে উঠাতে চেয়েছিলো ব্যাংক।কিন্তু আলোচনার পর সেই ঋণ পরিশোধের সময় বাড়ালো ব্যাংক।হয়তো এই যাত্রায় রেহাই পেল সানি দেওয়ালে বিলাসবহুল বাড়ি ‘সানি ভিলা’।

বক্স অফিসে সফল ‘গদর ২’। সাফল্যের মাঝেই মাথায় বজ্রাঘাত হয় সানি দেওলের। অভিনেতার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নাকি নিলামে উঠতে চলেছে। ৫৫ কোটির টাকা ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি বলিউড অভিনেতা। ঋণের সেই টাকা ফেরত পেতে ৫৬ কোটি টাকায় ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিস জারি করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। রবিবার (২০ আগস্ট) জারি হয় নোটিস। ২৫ সেপ্টেম্বরই নিলামে ওঠার কথা ছিল সানির এই বাংলো। যদিও নোটিস জারি করার পরে সোমবারই সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের সেই নোটিস প্রত্যাহার করে নেয় উক্ত ব্যাঙ্ক। ‘সানি ভিলা’ নিলামের নোটিস প্রত্যাহারের বিবৃতিও দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।

খবর আসে অভিনেতার বাড়ি রক্ষা করতে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। বিপুল পরিমাণ অর্থ সাহায্যের প্রস্তাব দেন সানিকে অক্ষয়। সানির বাড়ি নিলামে ওঠা নিয়ে যখন নানা মুনির নানা মত, সেই সময় তিনি বলেন, ‘‘আমি এই নিয়ে এখনই কিছু বলতে চাই না, যা-ই বলব লোকে ভুল ভাবতে পারেন। ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত।” বছর কয়েক আগে সানি দেওল তাঁর জুহুর বাংলো বন্দক রেখে বেশ কয়েক কোটি টাকা ধার নেন। প্রায় ৫৫ কোটি টাকা ধার নেন অভিনেতা সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে। সময় পেরিয়ে গেলেও ধার শোধ করতে পারেননি অভিনেতা। সেই পাওনা ফেরত পেতেই ৫৬ কোটি টাকায় বাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে আসার পরে সানির মুখপাত্রের দাবি করেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাকি সমস্যা সমাধানে বদ্ধপরিকর অভিনেতা ও তাঁর দল। শোনা যাচ্ছিল, সানিকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে।দেখার বিষয় এক মাস পর কি রাক্ষা পাবে ‘সানি ভিলা’।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী বিজ্ঞানীরা বলছেন ভূতের কোন অস্তিত্ব নেই
পরবর্তী উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে