Category: লাইফস্টাইল

  • ইফতারি: জিলাপি

    ইফতারি: জিলাপি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মার্চ, ২০২৪: ইফতারে প্রতিটি মানুষের প্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিলাপি।তবে জিলাপি টা যেন হয় স্বাস্থ্যসম্মত। আজ দেওয়া হলো ঘরে বসে জিলাপি তৈরির রেসিপি।

     

    উপকরণ:

    ময়দা-১কাপ, করণ ফ্লাওয়ার-১টেবল চামচ, চালের গুড়া-১টেবল চামচ, বেকিং সোডা-১/৪ চা চামচ, টক দৈ-২টেবল চামচ, তেল-ভাজার জন্য, পানি-প্রয়োজন মত, সিরকা-১চা চামচ

    সিরার জন্য উপকরণ:

    চিনি-১কাপ, পানি-১/৩ কাপ, লেবু স্লাইস-২টা, ঘি-১টেবল চামচ, জর্দার রং-১চিমটি, সাদা তিল-সাজানোর জন্য।

    Recipe given by Kaniz Fatema Ruma (2)
    Recipe given by Kaniz Fatema Ruma (2)

    প্রণালী:

    সব শুকনা উপকরণ একসাথে মিশিয়ে টকদৈ, সিরকা ও পরিমান মত পানি দিয়ে জিলাপির ব্যাটার তৈরী করে নিতে হবে।চিনি, পানি, জর্দার রং জ্বাল দিয়ে সিরা তৈরী করে নিতে হবে। এবার গরম সিরাতে ঘি ও লেবু স্লাইস দিয়ে নামিয়ে রাখতে হবে।

    এবার একটি সসের বোতল বা পাইপিং ব্যাগ এ জিলাপির ব্যাটার নিয়ে তেল গরম করে জিলাপির প্যাচ দিয়ে জিলাপী ভেজে নিয়ে সিরাতে দিতে হবে। ৩০-৪০ সেকেন্ড সিরাতে রাখার পর সিরা ঝড়িয়ে জিলাপি উঠিয়ে নিতে হবে। জিলাপির উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে জিলাপি।

     

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • এই ঈদে বালুচর এর পাঞ্জাবি

    এই ঈদে বালুচর এর পাঞ্জাবি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মার্চ, ২০২৪: বালুচর ফ্যাশন হাউস এই ঈদের জন্য নিয়ে এনেছে নতুন নতুন ডিজাইনের নান্দনিক সব পাঞ্জাবি, কুর্তা ও কটি । সুতি সহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।বালুচর

    কাপড়ে হিসেবে রয়েছে সুতি, জাকুয়ার্ড, রিমি কটন, শাহী সিল্ক, চিকুয়েন্স, ব্যাম সিল্ক, ভয়েল, অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এছাড়া কাটিংয়েও আছে নতুনত্ব।

    বালুচর ফ্যাশন হাউজের  সঞ্চালক  শাহিন চৌধুরী বলেন, এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে তাই ছেলেদের পাঞ্জাবি তে কটনের মধ্যেই হালকা কালার এর রঙ নির্বাচন করেছি, এর পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ  গুরুত্ব দেয়া হয়েছে,এই ঈদে প্রিণ্টএঁর দাপট কিছুটা মলিন হবে,এক রংঙের কাপড়ে নতুনত্ব আসবে,থাকবে কাটিংআর পাটার্নএ ভেরিয়েশন,সেমি লং পাটার্ন তার জায়গা  ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবি তে ও থাকবে ডিজাইনএ নতুনত্ব

    কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম।

    যোগাযোগ :

    ৯০-৯১ (নিচতলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০

    ৮১-৮২, ১০২/এ (২য় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা- আকুর-টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল।

    মোবাইল : 01716 556 271, 01904 466 300, 01904 466 308

    Facebook: Baluchorkurta

  • ঈদে ইজি ফ্যাশনে নান্দনিক পাঞ্জাবি

    ঈদে ইজি ফ্যাশনে নান্দনিক পাঞ্জাবি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৬ মার্চ, ২০২৪: পাঞ্জাবি হচ্ছে ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ। পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজে যেন তৃপ্তিই পাওয়া যায় না। যার কারণে শার্ট, প্যান্ট, টি শার্টসহ বিভিন্ন পোষাকের পর পাঞ্জাবি অন্যতম গুরুত্বপূর্ণ। বলার অপেক্ষা রাখে না যে  ঈদের জন্য পাঞ্জাবি শুধু গুরুত্বপূর্ণই না অপরিহার্য।  নতুন পাঞ্জাবি ছাড়া  ঈদের আনন্দই যেন ধুসর ও বর্ণহীন।  আর এক্ষেত্রে যদি ডিজাইন আর রঙে বৈচিত্র্য ও ভিন্নতা থাকে তাহলে ঈদের আনন্দটা হয়ে উঠে আরেকটু বর্ণিল। আনন্দপ্রিয় ও ফ্যাশন সচেতন তরুণদের ঈদকে আরো রঙিন করে তুলতে শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ইজি তাদের ঈদের সমাহারে মনকাড়া ডিজাইনের পাঞ্জাবির সমাহার ঘটিয়েছে। বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাকে সব সময় নিজেদের ভিন্নতা তুলে ধরার লক্ষ্যে এবারের ঈদেও ইজি তাদের স্বকীয়তা বজায় রেখে  রং ছড়িয়েছে নতুন ও মনকাড়া ডিজাইনের পাঞ্জাবিতে। ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে  আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড “ইজি” ফ্যাশন হাউসের  আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে  বরবারই একধাপ এগিয়ে ইজি।

    সব ধরনের ক্রেতাদের  কথা মাথায় রেখে এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে  ইজি শোরুম গুলোতে । পাঞ্জাবির পাশাপাশি থাকছে নতুন  নতুন ডিজাইনের সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট,ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।

    ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকাসহ দেশের প্রতিটি জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

  • আইটেল এবং সিয়াম আহমেদের নতুন পথচলা

    আইটেল এবং সিয়াম আহমেদের নতুন পথচলা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ মার্চ, ২০২৪: গ্লোবাল স্মার্টলাইফ ব্রান্ড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ড, আইটেল, জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।

    সম্প্রতি রাজধানীতে একটি ইভেন্টের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে, পাশাপাশি এই ইভেন্টে আইটেল আরও জানিয়েছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে তারা লেটেস্ট আইটেল P55+ এর উন্মোচন করতে প্রস্তুত।

    সাশ্রয়ী মূল্যে অত্যাধূনিক ডিভাইসের জন্য আইটেল বরাবরের মতই সকলের প্রিয় ব্র্যান্ড। সিয়াম আহমেদের সাথে এই নতুন যাত্রার মাধ্যমে আইটেল গ্রাহকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে বিশ্বাসী, বিশেষকরে তরুন প্রজন্মের সাথে।

    অনুষ্ঠান চলাকালীন সময়, অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আইটেল পরিবারের নতুন অংশ হয়ে আমি আনন্দিত। আইটেলের মূল চিন্তাধারা হলো গ্রাহকদের চাহিদানূযায়ী বাজারে সেরা মানের ডিভাইস আনা—যা আমার কাছে খুব ভালো লাগে ।’

    ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, সিয়ামকে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করতে পেরে আইটেলে পরিবার অনেক উচ্ছ্বাসিত ‘সিয়ামের সাথে  আইটেলের এই নতুন যাত্রার পাশাপাশি আমাদের নতুন সিরিজ নিয়ে পরবর্তী লেভেলে যেতে আমরা প্রস্তুত।‘

  • এবার ঈদে অঞ্জন’স এর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক

    এবার ঈদে অঞ্জন’স এর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৪ মার্চ, ২০২৪: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই আনন্দের দিনটিকে উৎযাপনের জন্য সারাবছর ধরে সবাই প্রতীক্ষায় থাকে। সবচেয়ে বড় উৎসবের এই দিনটিকে আরও বেশি উৎসব মুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন । সব বয়সীদের জন্য এই আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দিয়ে ।

    এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারী, ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক। এবারের ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে; পোশাক ডিজাইন, রং নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

    It's Eid Anjan's - Lifestyle - 24 March 2024 (2)_1
    It’s Eid Anjan’s – Lifestyle – 24 March 2024 (2)_1

    শাড়ি: রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়ি গুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রীনপ্রিন্ট ও এম্ব্রয়ডারী করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়ি গুলোতে অলওভার এম্ব্রয়ডারী ও কারচুপি করা হয়েছে।

    সালোয়ার কামিজ ওড়না: কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ান সহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপস গুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রীন প্রিন্ট, এম্ব্রয়ডারী ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার কামিজ পাওয়া যাবে এবারের ঈদ আয়োজনে।

    পাঞ্জাবি: সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামি সহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েল সহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এম্ব্রয়ডারী, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রীন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফ স্লিভ শাট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে।

    জুয়েলারী: সিলভার ও বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডস্ এর সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ও ঐতিহ্যমন্ডিত নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়ি সহ বিভিন্ন ধরনের গয়না রয়েছে এবারের ঈদ কালেকশনে।

    প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনে গ্রুপ পোশাক। অঞ্জন’স এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে (www.anjans.com) ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ফোন করুন ০১৬৭৭৫৫৮৮৭৭।

  • অভিজাত ফ্যাশন হাউজ ভিভা ক্রিয়শন্সের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    অভিজাত ফ্যাশন হাউজ ভিভা ক্রিয়শন্সের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ মার্চ, ২০২৪: বৈচিত্র্যময় লাক্সারি পোশাক, জুয়েলারি, জুতা, ব্যাগ, এক্সেসরিজ ও সুগন্ধির কালেকশানের জন্য স্বল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে অভিজাত ফ্যাশন হাউজ ‘ভিভা ক্রিয়শন্স’। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

    সদ্য রাজধানীর গুলশান এভিনিউতে অবস্থিত ফ্যাশন হাউজটির নিজস্ব কার্যালয়ে এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার)।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভিভা ক্রিয়শন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান এবং অলিলা গ্রুপের চেয়ারম্যান ও ভিভা ক্রিয়শন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নাহিদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘ভিভা ক্রিয়েশন্সের বৈচিত্র্যময়, লাক্সারী ও রুচিশীল সংগ্রহ দেখে আমি মুগ্ধ। বর্তমানে রুচি ও মননে বাংলাদেশের মানুষের পোশাক ও সাজসজ্জা চোখে পড়ার মতো। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে দেখে ভালো লাগছে। প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধি কামনা করছি।’

    শুভেচ্ছা বক্তব্যে অলিলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ভিভা ক্রিয়েশন্সের ডিরেক্টর জিল্লুর রহমান এমপি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকদের মুগ্ধতা এবং প্রশংসায় আমরা অনুপ্রাণিত। বাড়তি টাকা খরচ করে বিদেশে না গিয়ে ভিভা ক্রিয়েশন্স থেকেই ভারতীয় উপমহাদেশের অভিজাত সব পোশাক কিনতে পারবেন দেশের মানুষ। সাশ্রয়ী মূল্যে একই ছাদের নিচে ভারতীয় উপমহাদেশের ৩০০ ডিজাইনারের কালেকশন ক্রেতাদের হাতের নাগালে এনেছে ভিভা ক্রিয়শন্স। আগামী দিনে আমাদের কালেকশন আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

    ভারতীয় উপমহাদেশের অত্যাধুনিক ও ঐতিহ্যবাহী বিয়ের সব কালেকশন নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে অভিজাত শপিংমল ভিভা ক্রিয়েশন্স। নিখুঁত সেলাই এবং যথাযথ ফিটিংয়ে মানসম্মত, রুচিশীল পোশাক নিয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি স্বতন্ত্র অবস্থান নিশ্চিত করেছে।  ভিভা ক্রিয়শন্স রুচি, আভিজাত্য এবং সর্বোচ্চ কোয়ালিটির পোশাক সরবরাহকারী অভিজাত ফ্যাশন হাউজ হিসেবে পরিচিত।

  • রেসিপি : চিকেন নাগেট

    রেসিপি : চিকেন নাগেট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ মার্চ, ২০২৪: রমজানে বাসায় তৈরি করা চিকেন নাগেট হতে পারে একটি উপদেও ইফতারি।আজ দেওয়া হলো চিকেন নাগেটের তৈরির নিয়ম।

    Recipe Shamima Islam Munni
    Recipe Shamima Islam Munni

    উপকরণ:

    মুরগির মাংসের কিমা-১ কাপ, পেঁয়াজ কুচি–১ টেবিল চামচ, ডিম-১টি, দুধ-১/২ কাপ, মরিচ গুঁড়া-১/২ চা চামচ, পাউরুটির স্লাইস-৪ টুকরো, ব্রেডক্রাম্ব-১কাপ, পানি-১/২ কাপ, রসুন বাটা-১ চা চামচ, লবণ-১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, তেল-ভাজার জন্য।

     

    প্রণালী:

    মুরগির মাংসের কিমা, পাউরুটি স্লাইস, রসুন, গোল মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ একসাথে নিয়ে মিক্স করে নিন।এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং দুধ, সামান্য লবণ ও মরিচের গুঁড়া মেশান। এবার অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এবার পছন্দমতো নাগেট তৈরি করে ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন।ডুবু তেলে বাদামি কালার করে ভেজে নিন।পছন্দের সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট।

     

    রেসিপি দিয়েছেন: শামিমা ইসলাম মুন্নী

  • কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মার্চ, ২০২৪: শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে।

    ঈদের সকাল, বিকেল এবং সন্ধায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবার। এবং অবশ্যই হবে আবহাওয়া, পরিবেশ উপযোগী ও স্বাচ্ছন্দময়।

    বিভিন্ন মোটিফের বিচিত্র ব্যবহার তুলে ধরা হয়েছে পোশাকে। ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, কাশ্মীরি, ইউক্রেনিয়ান, বেলারুশ, ইজিপ্সিয়ান, রাগ&স এর বিভিন্ন মোটিফ অনুপ্রেরণায় এবারের সিরিজ পোশাক। এছাড়া ট্র্যাডিশনাল, ট্রাইবাল, ফোক, জামদানি, ওরিয়েন্টাল, আলাম, মিক্সড সহ নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী,কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

    কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে উৎসব মুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে। বৈচিত্র্যময় রঙ নির্বাচন করে থাকছে- কটন, জ্যাকার্ড কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, দুবাই সিল্ক, অরগানজা, ডুপিয়ন সিল্ক, মমো সিল্ক, সুইস কটন, ভিসকজ, নীব কটন, এলেক্স, টূ-টোন, সাটিন ফ্যাব্রিক।

    মেয়েদের জন্য ট্র্যাডিশনাল, ক্ল্যাসিক, এথনিক, রেট্রো, ফিউশন, ইয়ক বেইজড, লং প্যাটার্ন সহ বিভিন্ন প্যাটার্নের পোশাক সারিতে থাকছে- সালোয়ার কামিজ, ডাবল লেয়ার সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়াড কুর্তি, টিউনিক, কাফটান,প্যান্ট সহ টপস-স্কার্ট, টপস-পালাজো সেট ও বিভিন্ন প্যাটার্নের প্যান্ট ।

    এছাড়া ঈদকে সামনে রেখে কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, খাদি মসলিন শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনের শাড়ীতে বিশেষ ভাবে ট্র্যাডিশনাল, মানডালা, মুঘল, ফ্লোরাল, জামদানি, ওরিয়েন্টাল, পেইসলে, টামজারা ও মিক্সড মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

    ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও রয়েছে কাট বেইজড এক রঙা পাঞ্জাবিও। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, শেরওয়ানি, কটি, ফতুয়া, পলো শার্ট ও টি শার্ট ।

    মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, কাফটান, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা কাট এর শার্ট এবং ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে  ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে।

    এছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি,শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মত। এবারে যুগলদের জন্য থাকবে বিশেষ আয়োজন।

    মূল্য সীমা:

    শাড়ী ২০০০-১১০০০ টাকা, তাঁতের শাড়ী ১০০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০-৩৫০০ টাকা

    ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, কটি ১৬০০-৩০০০ টাকা, শেরওয়ানি ২৭০০-৮৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ৬৫০-১৫০০ টাকা্

    মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ১৮০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-২৫০০ টাকা

    ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-১৮০০ টাকা, শার্ট ৪৫০-১০০০ টাকা, কটি ৮৫০-১২০০ টাকা

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

  • রান্না: দই বড়া

    রান্না: দই বড়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মার্চ, ২০২৪: ইফতারে দই বড়া হতে পারে পেট ঠান্ডা করা একটি খাবার! হজমে সহায়ক ও তৃপ্তিদায়ক। বানাতে ঝামেলা মনে হলেও কয়েকটি স্টেপ ফলো করে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন কিন্তু মজার দই বড়া।

    Recipe - Kaniz Fatima Ruma
    Recipe – Kaniz Fatima Ruma

    উপকরণ:

    সবুজ চাটনী-পুদিনা পাতা-১/২ কাপ, ধনেপাতা-১/২ কাপ, কাঁচা মরিচ-৪টা, রসুন -৩/৪ কোয়া, সাথে একটু লবন ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে সবুজ চাটনী।

    তেতুলের চাটনী- তেতুল সামান্য পানিতে ভিজিয়ে তাতে চিনি, লবন, সামান্য গুড়া মরিচ ও ভাজা জিরার গুড়া মিশিয়ে কচলে নিলেই হয়ে যাবে তেতুলের চাটনী।

    বড়া-১ কাপ কাঁচা মাশকলাই ডাল সারা রাত পানিতে ভিজিয়ে পানি ঝড়িয়ে সকালে ব্লেন্ড করে নিয়ে সামান্য লবন দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে যাতে বাতাস ঢুকে ফেপে উঠে। এবার ডুবো তেলে সব বড়া ভেজে নিতে হবে।

     

    প্রণালী:

    একটা বড় বাটি পানিতে সামান্য লবন ও তেতুলের চাটনী থেকে ২ চা চামচ চাটনী মিশিয়ে বড়া গুলো ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য। নির্দিষ্ট সময়ের পর দুই হাত দিয়ে হাল্কা চেপে বড়া থেকে পানি ঝড়িয়ে নিয়ে তুলে রাখতে হবে।

    এবার টক দই ২ কাপ মিস্টি দই এক কাপ সাথে ভাজা জিরার গুড়া, মরিচের গুড়া, বিট লবন ও ১চা চামচ সবুজ  সস দিয়ে ভালো মত মিশিয়ে নিতে হবে।  এবার একটা সার্ভিং ডিশ এ কিছুটা দই এর মিশ্রণ ঢেলে একটা করে বড়া দই এ ডুবিয়ে ডিশ এ সাজিয়ে রাখতে হবে। সব গুলা দেয়া হয়ে গেলে উপরে বাকী দই এর মিশ্রন ঢেলে দিয়ে তেতুলের সস, সবুজ সস ও সামান্য মরিচের গুড়া ছিটিয়ে সাজিয়ে ফ্রিজ এ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে দই বড়া। ( শুধু টক দই দিয়েও করা যাবে সে ক্ষেত্রে চিনি মিশিয়ে নিতে হবে স্বাদ মত)

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • এবার ঈদে ‘সারা’র পোশাকের আয়োজন

    এবার ঈদে ‘সারা’র পোশাকের আয়োজন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৯ মার্চ, ২০২৪: প্রতিবছর ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকের আয়োজন থাকে দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তে। ‘উৎসবের আলিঙ্গন’ থিমে ‘সারা লাইফস্টাইল’ এর এবারের ঈদ-উল ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে।

    ‘সারা’র এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে । পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকের ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্ণে। তাছাড়াও নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসকল পোশাকে ফেব্রিক হিসাবে ব্যাবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।

    ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘সারা লাইফস্টাইল’ এনেছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, শারারা, কাফতান, টি শার্ট। ‘সারা’র এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।

    সারা’র ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মুল্য নির্ধারন করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ২৫০ টাকা থেকে ৯,৯৯০ টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবী ও শাড়ি থাকছে এবারের ‘সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ।

    মেয়ে শিশুদের জন্য থাকছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস, লেহেঙ্গা। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট, পলো শার্ট ইত্যাদি।

    এছাড়াও ‘সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ (বাবা-ছেলে-মা-মেয়ে)। তাছাড়া কাপলদের জন্য থাকছে একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।