আইটেল এবং সিয়াম আহমেদের নতুন পথচলা

Aitel and Siam's Walk - Lifestyle - 25 March 2024
Aitel and Siam's Walk - Lifestyle - 25 March 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ মার্চ, ২০২৪: গ্লোবাল স্মার্টলাইফ ব্রান্ড এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন ব্র্যান্ড, আইটেল, জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।

সম্প্রতি রাজধানীতে একটি ইভেন্টের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে, পাশাপাশি এই ইভেন্টে আইটেল আরও জানিয়েছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে তারা লেটেস্ট আইটেল P55+ এর উন্মোচন করতে প্রস্তুত।

সাশ্রয়ী মূল্যে অত্যাধূনিক ডিভাইসের জন্য আইটেল বরাবরের মতই সকলের প্রিয় ব্র্যান্ড। সিয়াম আহমেদের সাথে এই নতুন যাত্রার মাধ্যমে আইটেল গ্রাহকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে বিশ্বাসী, বিশেষকরে তরুন প্রজন্মের সাথে।

অনুষ্ঠান চলাকালীন সময়, অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আইটেল পরিবারের নতুন অংশ হয়ে আমি আনন্দিত। আইটেলের মূল চিন্তাধারা হলো গ্রাহকদের চাহিদানূযায়ী বাজারে সেরা মানের ডিভাইস আনা—যা আমার কাছে খুব ভালো লাগে ।’

‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক বলেন, সিয়ামকে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করতে পেরে আইটেলে পরিবার অনেক উচ্ছ্বাসিত ‘সিয়ামের সাথে  আইটেলের এই নতুন যাত্রার পাশাপাশি আমাদের নতুন সিরিজ নিয়ে পরবর্তী লেভেলে যেতে আমরা প্রস্তুত।‘

পূর্ববর্তী সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের উদ্ধারে আলোচনা করছে মালিকপক্ষ