Category: লাইফস্টাইল

  • ইফতার: সাবুদানার শরবত

    ইফতার: সাবুদানার শরবত

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ এপ্রিল, ২০২৪: রমজানে যখন চলছে চরম তাপদাহ ঠিক তখন আপনার চাই একম একটি মজাদার শরবত যা আপনাকে প্রশান্তি দেবে। আজ দেওয়া হয়েছে সাবুদানার শরবত যা আপনি ঘরে বসেই তৈরি করতে পারে।শরবতটি এই তাপদাহে আপনাকে প্রাণ জুড়িয়ে দেবে।

    Recipe given by Mahafuza Mazumdar (2)
    Recipe given by Mahafuza Mazumdar (2)

     

    উপকরণ:

    সাবুদানা-১ টে চামচ, চাপা কলা বা যেকোনো কলা একটা, দুধ-১ গ্লাস, চিনি স্বাদমতো

     

    প্রস্তুত প্রণালী:

    সাবুদানা ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। ১ গ্লাস দুধ জ্বাল করে ঠান্ডা করে নিতে হবে (ফ্রিজের হলে টেস্ট বেশী) কলা দুধ সহ ব্লেন্ডার করতে হবে চিনি দিয়ে। চাইলে মধু বা খেজুর ও দেয়া যাবে। ব্লান্ড করা হয়ে গেলে সাবুদানা মিশিয়ে নিলেই হয়ে যাবে পুষ্টিকর দারুণ মজার সাবুদানার শরবত। সারাদিন রোজার পর শরীরের জন্য খুব উপকারী।

    রেসিপি দিয়েছেন: মাহাফুজা মজুমদার

  • এবারের ঈদে কে ক্র্যাফট এর পাঞ্জাবি

    এবারের ঈদে কে ক্র্যাফট এর পাঞ্জাবি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২ এপ্রিল, ২০২৪: যেহেতু এবারের ঈদ গ্রীষ্ম কেন্দ্রিক তাই আরামদায়ক পোশাকই থাকবে ফ্যাশনে। সব বয়সী পুরুষদের ঈদ পোশাক নির্বাচনে প্রথমেই থাকে পাঞ্জাবি। ঈদের সকালে নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি-আড্ডা এবং রাতে ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয় না। ঈদ পোশাক হিসেবে পাঞ্জাবির আবেদন একটুও কমেনি, বরং রয়েছে এর আলাদা কদর।

    ক্রেতাদের চাহিদা এবং পরিবেশ, আবহাওয়া ও আরামের বিষয়টি মাথায় রেখেই ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে। এই তালিকায় রয়েছে ফ্লোরাল, স্ট্রাইপ, সেভরন বা জিওমেট্রিক প্যাটার্নে উইভিং ডিজাইনের জ্যাকার্ড কটন, কটন, টু-টোন, নীব কটন, ভিসকজ, লিনেন ইত্যাদি।

    চলতি ধারার পাশাপাশি অনেকে ঐতিহ্য এবং আধুনিকতাকে একসঙ্গে ধারন করতে চান। তাদের জন্য কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পাঞ্জাবির কলার প্লেটে বিশেষ ভাবে এমব্রয়ডারি, বীড এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্টের কাজ করা হয়েছে। ইয়ক বা বুকে এবং হাতাতে অল্প কাজ করা হয়েছে। প্লেইন ফ্যাব্রিকের ক্ষেত্রে খুব হালকা প্রিন্ট, এমব্রয়ডারি এবং কারচুপির কাজে জরির সুতার সাথে ম্যাচ করা বাটন এর ব্যবহার হয়েছে।  কাট বেইজ&ড পুরো পাঞ্জাবি জুড়ে প্রিন্টের ব্যবহার সাথে মেটাল বাটনেও করা হয়েছে পাঞ্জাবি যা আজকাল তরুন প্রজন্মের কাছেও পছন্দের। এছাড়াও থাকছে এক রঙা পাঞ্জাবিও। বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই আলাদা আলাদাভাবে একই মোটিফ এবং রঙ ম্যাচ করে পরতে পারবেন।

    মুঘল, আলাম ট্রাইবাল, ইজিপশিয়ান অর্নামেন্টস, জিওমেট্রিক, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ওরিয়েন্টাল,  কাশ্মিরি, মিক্সড, ফ্লোরাল, আর্ট, এথনিক সহ নানা মোটিফের নকশা করতে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্ট, কারচুপির কাজ। রঙের ক্ষেত্রে প্যাস্টেল শেড ছাড়া অন্যান্য হালকা রঙ যেমন আছে, তেমনি আছে  কফি, নেভী ব্লy, এনটিক ব্লy, মিড নাইট ব্লy, এশ, ব্রিক রেড, ক্রিমসন রেড, হোয়াইট, অফ-হোয়াইট, পীচ, স্যালমন রেড, রাস&বেরি, অ্যাকুয়া মেরিন, অ্যাকুয়া গ্রীন, মেরুন, ইয়েলো গোল্ড রঙের পাঞ্জাবিও।

    পাঞ্জাবির মূল্য সীমাঃ ১২০০-৪৫০০ টাকা ।সঙ্গে অনুষঙ্গ হিসেবে বেছে নিতে কালেকশনে থাকবে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি।

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কেনা যাবে সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

  • ইফতার “চিকেন চিজ ফিঙ্গার”

    ইফতার “চিকেন চিজ ফিঙ্গার”

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ এপ্রিল, ২০২৪: এবার ইফতারির জন্য দেওয়া হলো চিকেন চিজ ফিঙ্গারের একিটি রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তৈরি করতে পারেন এই সজার রেসিপিটি।

    Recipe given by - Shanta Islam (2)
    Recipe given by – Shanta Islam (2)

    উপকরণ:

    চিকেন কিমা-১ কাপ, লবণ-১ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া-১ চা চামচ, মরিচ গুঁড়া-১ চা চামচ, আদা-রসুন বাটা-১ চা চামচ, মিক্সড হার্বস-১/২ চা চামচ, কর্নফ্লাওয়ার-২ টেবিল চামচ, মোজারেলা চিজ- ১/২ কাপ, ডিম-২ টি, ব্রেড ক্রাম-পরিমাণ মতো।

     

    প্রস্তুত প্রণালী :

    একটি বোলে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ফিঙ্গারের মত লম্বা সেপ দিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে। এরপর ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডক্রামে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে গরম তেলে ভেজে নিতে হবে, যখন গোল্ডেন কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিজের মত করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ ফিঙ্গার।

    রেসিপি দিয়েছেন – শান্তা ইসলাম

  • ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’ এর ওয়েস্টার্ণ পোশাক

    ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’ এর ওয়েস্টার্ণ পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ মার্চ, ২০২৪: আসন্ন ঈদ উৎসব মাতাতে সকলের জন্য সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়েস্টার্ণ কালেকশন। ঈদকে সামনে রেখে ঢেউ’য়ের এবারের আয়োজনে থাকছে তরুণ প্রজন্মের সবার জন্য বিভিন্ন ডিজাইনের বর্ণিল সব পোশাক। ‘মডার্ণ মেট্রোপলিস’ থিমে ফাস্ট ফ্যাশনের ধারণা ব্যবহার ও বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করে সাজানো হয়েছে এবারের ঢেউ ঈদ কালেকশন। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি ও সিনথেটিক (সিল্ক, জর্জেট, ক্রেপ সিল্ক, ক্রেপ জর্জেট ও স্যাটিন)।‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, লং ও শোর্ট স্লিভ শার্ট, ডেনিম শার্ট, করড শার্ট, রেগুলার টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট, ডেনিম প্যান্ট।

    নারীদের জন্য ‘ঢেউ’য়ের ঈদ সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, গাউন, ক্রপ টপস, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, ওভারসাইজড টি শার্ট, জাম্পস্যুট, স্কার্ট, ফরমাল শার্ট ইত্যাদি।

    ফ্যাশনে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন এবং আকর্ষণীয় পোশাকের কালেকশন রয়েছে ঢেউ’য়ে। নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। আর তরুণ-তরুণীদের রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে ‘ঢেউ’। তরুণদের পছন্দের সামঞ্জ্যস্যপূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়েছে ‘ঢেউ’র ঈদ উল ফিতর কালেকশন।

    ‘ঢেউ’য়ের এবারের ঈদ-উল-ফিতর কালেকশন পাওয়া যাবে ‘সারা লাইফস্টাইল’ এর ঢাকা এবং ঢাকার বাইরের সকল আউটলেট এবং অনলাইন প্লাটফর্মে। কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ‘ঢেউ’য়ের সম্পূর্ণ ওয়েস্টার্ণ এই পোশাকগুলো। মাত্র ৬৯০ টাকা থেকে শুরু করে ৪৫৫০ টাকা পর্যন্ত দামে এই পোশাকগুলো কিনতে পারবেন ক্রেতারা।

    ‘ঢেউ’ একটি ওয়েস্টার্ণ ফ্যাশন ব্র্যান্ড, যা সারা লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। ‘সারা’র অন্যান্য পোশাকের চেয়ে ঢেউয়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য তৈরি ‘ঢেউ’র পোশাকগুলোর ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়ে থাকে।

    উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে।

    আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

  • কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন

    কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র কারুপল্লী এনেছে ঈদের বর্ণিল পোশাক। নিজস্ব ডিজাইনের এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে ঈদের নান্দনিক আমেজ। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে এসব পোশাক। এর মধ্যে আছে তাঁতের সুতি শাড়ি, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি এবং শিশুদের পোশাক। বিভিন্ন প্রিন্টসহ নানা ধরনের হাতের কাজের মাধ্যমে নকশা করা এসব পোশাক। এছাড়া হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান করুপল্লীতে রয়েছে গ্রামীন নারীদের তৈরি দেশীয় রকমারি গহনা, উপহার ও নানা ধরনের হস্তশিল্প সামগ্রী। কারুপল্লীর এসব পোশাক ও পণ্যের দাম ক্রেতাদের হাতের নাগালেই ।

    ঠিকানা : পল্লী ভবন, ৫ কারওরান বাজার, ঢাকা।

  • মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”

    মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: বিশ্বব্যাপী মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ন। পবিত্র এই মাসকে আরও সুস্থ এবং সাবলীল ভাবে পালন করতে লাইজলের লক্ষ্য সারা দেশব্যাপী মসজিদের পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বৃদ্ধি করে মসজিদে নামাজ আদায়ের আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তাই এই রমজান মাসে ফ্লোর ক্লিনার লাইজল “পরিচ্ছন্নতায় পবিত্রতা” নামে মাসবাপি মসজিদ পরিষ্কার করার কর্মসূচি করছে।

    লাইজল নিজ উদ্যোগে, দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সারা দেশের সব বিভাগে মসজিদের পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কর্মসূচিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুরের মোট ৭০টি মসুজিদ পরিচ্ছন্ন করা হবে। এছাড়াও লাইজল রাজধানী ঢাকার ৩০টি মসজিদেও নিজেদের কর্মসূচি অব্যাহত রাখবে।

    “পরিচ্ছন্নতায় পবিত্রতা” কর্মসূচির মাধ্যমে পবিত্র এই রমজান মাসে লাইজল সামাজিক সুস্থতা ও পরিচ্ছন্নার প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে লাইজল ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সম্মিলিত প্রয়াসকে প্রচার করছে।

    রেকিট বেনকিজার (বাংলাদেশ) এর মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, “রমজান মাসে নিয়মিত নামাজ আদায়, ইফতার আয়োজন, কুরআন তিলওয়াত এবং তারাবীহ নামাজের জন্য মসজিদে মুসল্লী সংখ্যা বৃদ্ধি পায়। মুসল্লীদের এই কর্মচঞ্চলতা বৃদ্ধির ফলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখা বেশ কঠিন হয়ে যায়। এই কর্মসূচির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে খাদেমদের সহায়তা করছি। এবার দেশব্যাপী ১০০টি মসজিদ পরিষ্কারের মাধ্যমে লাইজল চায় পরিচ্ছন্নতার ব্যাপারে সাড়া ফেলতে”

    লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপি হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টিগত ব্র্যান্ডের জন্য বিখ্যাত। উদ্ভাবনী পন্য এবং নানা উদ্যোগের মাধ্যমে মানব জীবনকে উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসমসয় সমাজের উন্নয়ন সাধনে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ন এমন কাজকে অগ্রাধিকার দেয়।

  • রান্না: চিকেন চাপালি কাবাব

    রান্না: চিকেন চাপালি কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: রমজানে ইফতারে চিকেন চাপালি কাবাব হতে পারে আপনার একটি উপাদেও খাবার। আজ দেওয়া হলো চিকেন চাপালি কাবাবের রেসিপি।

    Chef Jinia Islam (2)
    Chef Jinia Islam (2)

    উপকরণ:                

    চিকেনকিমা-১ কাপ, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, আদা বাটা-১ চা চামচ, রসূন বাটা             ১ চা চামচ, লবন-স্বাদমতো, কালোমরিচগুড়া-হাফ চা চামচ, পেয়াজকুচি-মাঝারি ১টা, কাচা মরিচ কুচি         ২/৩ টা, বেরেস্তা-২ টেবিল চামচ, গরম মসলাগুড়া-১ চা চামচ, টমেটো কুচি-২ টেবিল চামচ, ডিম                        ১টি, পুদিনাপাতা কুচি-২ টেবিলচামচ, টমেটো স্লাইস-৬ স্লাইস, তেল-হাফ কাপ।

     

    প্রস্তুর প্রণালী:

    মুরগি ধুয়ে পানি ঝড়িয়ে কিমা করে নিতে হবে। এতে  তেল ছাড়া এক এক সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখানো হলে দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে। দশ মিনিট পর কিমা হাতের তালুতে নিয়ে চেপে চেপে গোল করে কাবাব বানাতে হবে। চ‍্যাপটা ও গোল করে বানিয়ে তার উপর টমেটো স্লাইস দিয়ে গরম তেলে ভেজে নিয়ে হবে।

    গরম গরম চাপালি কাবাব রুমালি রুটি বা পোলাও বিরিয়ানির সাথেও পরিবেশন করুন।

     

    রন্ধনশিল্পী: জিনিয়া ইসলাম

  • ঈদে ট্রেন্ডজের পোষাকে রয়েছে নতুনত্বের ছোঁয়া

    ঈদে ট্রেন্ডজের পোষাকে রয়েছে নতুনত্বের ছোঁয়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ মার্চ, ২০২৪: ট্রেন্ডজ্ হচ্ছে তারুন্যের প্রতীক। সম্মানিত ক্রেতাদেরকে হালনাগাতের ফ্যাশন সম্বলিত পোষাকটি দেবার জন্য ট্রেন্ডজ্ প্রতিজ্ঞাবদ্ধ। ট্রেন্ডজ্ এ রয়েছে অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার এবং রয়েছে আধুনিক ফ্যাশন সম্বলিত যন্ত্রপাতি। আগত ঈদের পোষাকগুলো তৈরী করার জন্য ডিজাইনার গন বিভিন্ন সময় আমাদের ক্রেতাদের সাথে আলাপ করে তাদের চাহিদাগুলো জানার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী আমাদের পোষাকগুলো তৈরী করা হয়। আসন্ন ঈদে ট্রেন্ডজ্ এ পাওয়া যাবে পুরুষ ও মহিলাদের জন্য পাঞ্জাবী, ফরমাল শার্ট, ক্যাজুয়েল শার্ট, টি-শার্ট, পলো শার্ট,  টুইল ও ডেনিম প্যান্ট মেয়েদের জন্য রয়েছে আকর্ষনীয় ফিউশন লেডিস টপস, ফতুয়া, লেডিস শার্ট, টি-শার্ট, এবং ফরমাল ও ডেনিম প্যান্ট,। পুরুষদের ফরমাল শার্ট ও প্যান্টগুল্ করা হয়েছে অফিস এবং বিভিন্ন পার্টিতে যাওয়ার উপযোগী করে। ক্যাজুয়াল পোষাকগুলো করা হয়েছে অত্যন্ত ফ্যাশনেবল, টি-শার্ট গুলোতে রয়েছে আধুনিক প্রিন্ট , টুইল ও ডেনিম প্যান্টগুলোতে রয়েছে আকর্ষনীয়  ফিট ও ওয়াশ শেড। মহিলাদের পোষাকগুলো করার ক্ষেত্রে রং এর দিকটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সাদা, লাল, মেরুন,  কালো, গোলাপী সহ বিভিন্ন রং এর পেষাক পাওয়া যাবে। সবগুলো পোষাক এ রয়েছে হাতের কারচুপি, মেশিন এমব্রয়ডারীর কাজ। ট্রেন্ডজ্ এ এবার পাওয়া যাবে ছেলেদের বাহারী রং এর এক্সক্লুসীভ ডিজাইনের পাঞ্জাবী। পাঞ্জাবী ডিজাইন করা হয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। পাঞ্জাবী তৈরীতে কাপড়গুলো ব্যবহার করা হয়েছে উন্নত মানের হ্যান্ডলুম সিল্ক, কটন সিল্ক, কটন কাপড়। অন্যবারের থেকে এ ঈদে ট্রেন্ডজ্ এর পোষাকগুলো অনেকটা আলাদা। ফিট, ডিজাইন, কাপড়ের ধরন সবক্ষেত্রে রয়েছে নতুনত্বের ছোঁয়া। ট্রেন্ডজ্ এর পোষাক গুলোর মূল্য সব ধরনের ত্রেতাদের হাতের নাগালেই থাকবে।  সেই অভিজ্ঞতা ট্রেন্ডজ্ এ কাজে লাগানো হয়েছে। পোষাক তৈরীর প্রতিটি স্তরে অভিজ্ঞ কর্মকর্তাগন পোষাক এর মান, সেলাই এর ধরন সহ সব বিষয়ে সর্বোত্তক সচেতন থাকেন। এবং প্রোডাকশন হয়ে যাবার পর শো-রুমে যাবার পূর্বে ফাইনাল কোয়ালিটি পরীক্ষা করা হয়।ট্রেন্ডজ্ এর উদ্দেশ্য সুনিপুন একটি পোষাক ত্রেতাদের দেওয়া।

    শো-রুম : বসুন্ধরা সিটিঃ – দোকান নং ১১৪-১১৫, লেভেল -২, ব্লক সি, বসুন্ধরা সিটি।

    উত্তরা: আতিক টাওয়ার ৬৭/বি, রবীন্দ্রসরণী, রোড নং-৭, আজমপুর, উত্তরা, ঢাকা ।

    ফোন -৮৯৩২০৯৩.

  • মাইগ্রেন আক্রান্ত রোগীদের রোজা রাখতে হয় কিছু নিয়ম মেনে

    মাইগ্রেন আক্রান্ত রোগীদের রোজা রাখতে হয় কিছু নিয়ম মেনে

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ মার্চ, ২০২৪: মাইগ্রেনর মাথাব্যাথার কারণে অনেক রোগির জীবন দুর্বিসহ হয়ে উঠে।অনেকের বমি হয়। তাই তারা চরম তাশায় পড়ে। এ কারণেই যারা মাইগ্রেনে ভোগেন তারা তাদের দৈনন্দিন জীবনযাপনে অনেক পরিবর্তন আনেন, খাবার-দাবাড়ের অভ্যাসে পরিবর্তন আনেন, যাতে করে মাইগ্রেন নিয়ে বসবাস কিছুটা সহজ হয়। অনেকেই নিয়মিত ওষুধ খেয়ে থাকেন।

    তাই রমজান আসলে অনেকেই কিছুটা চিন্তায় পড়ে যান যে পরিবর্তিত রুটিনের সাথে কীভাবে তাল মিলিয়ে চলবেন। অনেকেই ব্যথা থেকে বাঁচতে রোজা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেও বাধ্য হন।

    চিকিৎসকরা জানিয়েছেন, রমজানের সময় মাইগ্রেনের ব্যথা বেড়ে যাওয়া বা এতে আক্রান্ত হওয়ার সংখ্যাও বেড়ে যায়। এ কারণে এ সময় রোগীদের খাবার দাবার এবং জীবনযাত্রা সম্পর্কে সচেতন হতে হবে যাতে করে ব্যথা সহনীয় পর্যায়ে রাখা যায়।’

    পুষ্টিবিদদের মতে ”রমজান শুরু হওয়ার আগে থেকেই যদি কিছু প্রস্তুতি নেয়া যায় তাহলে রোজার সময় মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”

    মাইগ্রেন রোগটির প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, মাইগ্রেন হচ্ছে ক্রনিক নিউরোলোজিক্যাল ডিসঅর্ডার বা দীর্ঘমেয়াদি স্নায়ুবিক রোগ। সাধারণত মাথার এক পাশে নিয়মিত মাঝারি বা তীব্র ব্যথা অনুভূত হয় এবং এটি সাধারণ মাথাব্যথা থেকে পুরোপুরিই আলাদা। এই ব্যথা একবারে টানা দুই থেকে তিন দিন ধরে চলতে পারে।বিশ্বের প্রতি সাত জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে একজন মাইগ্রেনে আক্রান্ত হয়ে থাকেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্য অনুযায়ী দেখা গেছে, পুরুষের তুলনায় নারীদের মধ্যে মাইগ্রেনে আক্রান্ত হওয়ার হার বেশি থাকে। এই হার পুরুষের তুলনায় অন্তত তিনগুণ বেশি। কারণ নারীদের হরমোন জনিত পরিবর্তনের কারণে মাইগ্রেনে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বমি বমি ভাব কিংবা বমি, হালকা মাথাব্যথা এবং উচ্চ শব্দ নিতে না পারার মতো ছোট-খাট উপসর্গ দেখা দেয়া থেকে শুরু হয়ে পরে এটি তীব্রতর ব্যথায় রূপ নেয়।

    চিকিৎকরা জানিয়েছেন, মাইগ্রেন অ্যাটাকের পর কোন রোগী কোন জাকে মনোযোগ দিতে পারে না। তার মেজাজের উপরও ব্যাপক প্রভাব পড়ে। যার কারণে তার দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হয়। মাইগ্রেনের অ্যাটাকের সময় বা এর পরে মাথাব্যথার লক্ষণ ছাড়াও হতাশা, কোনে কাজ মনোযোগ দিতে না পারা এবং কথা বলতে সমস্যা হওয়ার মতো উপসর্গও থাকতে পারে। এগুলো সাময়িক বা দীর্ঘমেয়াদি- দুরকমেরই হতে পারে। মাইগ্রেনের এখনো স্থায়ী কোন চিকিৎসা নেই। অর্থাৎ কোন ওষুধ দিয়ে মাইগ্রেন চিরতরে সারিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু রোগীর উপসর্গ ভেদে কিছু ওষুধ সেবনের মাধ্যমে কিছু উপসর্গ কমিয়ে আনা যায়। যেমন, ব্যথার তীব্রতা এবং এতে আক্রান্ত হওয়ার হার কমে যায়।

     

    রমজানে মাইগ্রেন আক্রান্ত রোগীদের প্রস্তুতির কিছু নিয়ম:

    অনেকেই এটা ভেবে চিন্তিত থাকেন যে, রোজার সময় যেকেনো মুহূর্তে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যেতে পারে এবং শুরু হলেও ওষুধ খেতে পারবেন না। আর এ কারণে ব্যথার তীব্রতা আরো বেশি বাড়তে পারে। ফলে তারা মাইগ্রেন অ্যাটাকে আক্রান্ত হওয়ার ভয়ে থাকেন।

    চিকিৎসকরা জানিয়েছেন, রমজানের সময় মাথাব্যথা হতে পারে দেহে পানি বা তরলের অনুপস্থিতির কারণে। রক্তে গ্লুকোজ ও ক্যাফেইনের পরিমাণ কমে যাওয়ার কারণে রক্তচাপও কমে যেতে পারে। আর এ কারণে দেখা দিতে পারে মাথাব্যথা। তাই সেহরিতে যদি ওষুধ খাওয়া যায়, ইফতারের পর প্রচুর পরিমাণে তরল পান করা হয় তাহলে তা বিকল্প হতে পারে। একই সাথে বেশি রাত না জেগে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আবার একজন মাইগ্রেন আক্রান্ত রোগীর জন্য সকালে উঠে কিছু না খাওয়াটাও ক্ষতিকর হতে পারে।

    কেননা সকালের খাবারটা শরীরে গ্লুকোজের পরিমাণ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। তবে এর কারণে মাইগ্রেন অ্যাটাক হওয়ার আশঙ্কা নেই। এটি রোধ করতে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা জরুরি।

    রমজানের শুরুর কয়েকটা দিন মাইগ্রেন আক্রান্তদের জন্য কিছুটা কষ্টকর হয় খাবার-দাবার ও জীবনযাপনে হঠাৎ করে পরিবর্তন আসার কারণে।মাইগ্রেন আক্রান্তদের জন্য রমজান শুরুর আগে কীভাবে প্রস্তুতি নেয়া যেতে পারে সে বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা ।

    তাদের মতে, কফি এবং এ ধরনের উদ্দীপক খাবার ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। যাতে করে রমজানের সময় দেহে এদের উপস্থিতি কমে গেলেও সমস্যা না হয়। রমজান শুরুর আগে থেকে দিনের বেলা প্রধান খাবারের মাঝামাঝি সময়ে ছোটখাট কোন খাবার বা নাস্তা না করা থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে যাতে দেহে পানিশূন্যতা তৈরি না হয়। একই সাথে রমজানের সাথে মানিয়ে নিতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোটাও দরকারি।

    ঋতুস্রাবের সময় নারীদের প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়। এতে করে রক্তবাহী শিরা-উপশিরা শিথিল থাকে। একই সাথে বিভিন্ন ধরনের শাক-সবজি এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খাওয়া যেতে পারে। যদি কেউ মনে করে যে তার মাথাব্যথা হতে পারে, তাহলে যেসব খাবার খেলে তার মাথাব্যথা হয়, সেহরি ও সকালের নাস্তায় সেসব খাবার এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যেমন চকলেট, পনিরসহ দুগ্ধজাতীয় খাবার ইত্যাদি। এর পরিবর্তে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে রুটি, শিম, ছোলা, ওটস ও যব দিয়ে বানানো রুটি, আঁশ সমৃদ্ধ খাবার, খেজুর, কলা এবং পটাসিয়াম রয়েছে এমন সব শাক-সবজি।

    মাইগ্রেন বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা দ্য মাইগ্রেন ট্রাস্ট এর তথ্য অনুযায়ী, কারো যদি মাইগ্রেন থাকে এবং এরপরও যদি তিনি রোজা রাখার প্রস্তুতি নিতে চান তাহলে তাকে যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে-

     

    ১. ওষুধ:

    মুখে ওষুধ খেলে রোজা ভেঙ্গে যেতে পারে। এর কারণে রোজা শুরুর আগেই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে। তাহলে তিনি আপনাকে নির্দেশনা দিতে পারবে যে, আপনি চিকিৎসা নিচ্ছেন তার আওতায় আপনি রোজা রাখতে পারবেন কিনা। আর রাখলেও আপনি কখন ওষুধ খাবেন। এক্ষেত্রে সেহেরির সময় ওষুধ খাওয়ার পরামর্শ দেয়া হতে পারে। তবে সেটিও রমজানের কমপক্ষে একমাস আগে থেকে শুরু করতে হবে যাতে শরীর এর সাথে মানিয়ে নেয়ার পর্যাপ্ত সময় পায়।

    এছাড়া মুখে খাওয়ার ওষুধের পরিবর্তে মাইগ্রেনের আরো অনেক ধরনের ওষুধ রয়েছে। সেগুলোও আপনাকে দেয়া হতে পারে। তবে এসবের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

     

    ২. ক্যাফেইন

    যারা নিয়মিত ক্যাফেইন গ্রহণ করে থাকেন তাদের মনে হতে পারে যে, হঠাৎ করে ক্যাফেইন নেয়া বন্ধ করে দিলে হয়তো মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে কফি, চা বা কোকা-কোলা খেলে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে রমজানের সময় তা বন্ধ করে দিলে মাইগ্রেনের মাথাব্যথা আরো খারাপ হতে পারে। এর জন্য বিকল্প হচ্ছে, রমজান শুরুর আগে থেকেই ধীরে ধীরে ক্যাফেইন গ্রহণ বন্ধ করে দিতে হবে।

    ধীরে ধীরে কমানোর ফলে এটি মাইগ্রেনের তীব্র ব্যথা হওয়ার আশঙ্কা কমিয়ে আনবে। এতেও কাজ না হলে রোজা শুরুর আগে অর্থাৎ সেহরিতে আপনি কিছু পরিমাণ ক্যাফেইন গ্রহণ করতে পারেন। তবে এর সাথে প্রচুর পরিমাণ পানি পান করতে ভুলবেন না।

     

    ৩. পানিশূন্যতা:

    সারাদিন রোজা রাখার পর পানিশূন্যতা পূরণ করাটা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এটি পূরণে রোজা ভাঙার পর ইফতারির পর প্রচুর তরল খেতে ভুলবেন না। একইভাবে সেহরিতেও পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করুন। মিষ্টি জাতীয় পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। কারণ এটি আপনার পানির পিপাসা আরো বাড়াবে।

     

    ৪. খাবারের সময়ে পরিবর্তন:

    ঠিক সময়ে খাবার না খেলে যদি আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হয় তাহলে ভোর থেকে সারাদিন না খেয়ে থাকা নিয়ে হয়তো আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন। এটি কাটাতে সেহরিতে ভরপেট খাবার খান। বিশেষ করে উচ্চ প্রোটিন যুক্ত খাবার যেমন মাংস, মাছ, ডিম, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ, পূর্ণ আঁশযুক্ত শর্করা জাতীয় খাবার যেমন বাদামী চাল, ওটস বা পূর্ণ আঁশযুক্ত রুপি খেতে পারেন। যতটা সম্ভব প্রক্রিয়াজাত খাবার বিশেষ করে যাতে বেশি পরিমাণ চিনি থাকে তা এড়িয়ে চলার চেষ্টা করুন।

     

    ৫. ঘুম:

    রমজানে যদি আপনার ঘুমের নিয়মে বেশি ব্যাঘাত ঘটে যেমন, এর জন্য যদি আপনাকে অনেক আগে-ভাগে ঘুম থেকে জেগে উঠতে হয় তাহলে মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার একটা আশঙ্কা থাকে। এটি এড়াতে এবং আপনার শরীরকে অভ্যস্ত করে তুলতে রমজান আসার আগে থেকেই এই সময়ে অ্যালার্ম দিয়ে একই সময়ে ঘুম ভাঙানোর চেষ্টা করতে পারেন।এছাড়া রমজানে একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম ভাঙার অভ্যাস গড়ে তুললে তাও মাইগ্রেন এড়াতে সহায়ক হতে পারে।

    পুষ্টিবিদরা জানিয়েছেন, যেসব রোগীর তীব্র মাইগ্রেন অ্যাটাক হয় না এবং মাথাব্যথার সাথে যে সহজেই মানিয়ে নিতে পারে, তারা স্বাভাবিক নিয়মেই রোজা রাখতে পারেন। কিন্তু কারো যদি ঘন ঘন মাথাব্যথা হয় এবং তার তীব্রতাও বেশি থাকে তাহলে তাদের ব্যথা কমানোটা আগে জরুরি। এর জন্য তাদের চিকিৎসা নেয়া উচিত এবং প্রচুর পরিমাণে পানি পান করা উচিত।

    যেহেতু মাইগ্রেনের কোন সঠিক চিকিৎসা এখনও আসেনি তাই নিয়ম মেনে মাইগ্রেনকে নিয়ন্ত্রণে রেখে জীবন ধারণ করা উচিৎ। তবে রোজা রেখে দিনের বেলা পানির যে ঘাটতি তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়না। তাই গুরুতর মাইগ্রেনের রোগীদের রোজা পরিহার করাটা বাঞ্ছনীয়।

     

    সূত্র: বিবিসি বাংলা

  • বার্ডস আইয়ের ঈদের পাঞ্জাবির সমাহার

    বার্ডস আইয়ের ঈদের পাঞ্জাবির সমাহার

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৮ মার্চ, ২০২৪: সব ধরনের পোষাকের পর পাঞ্জাবি ছাড়া ঈদের আনন্দটাই যেন ফিকে। নানা ধরনের ফ্যাশনেবল ড্রেসের পর ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে পাঞ্জাবি বিশেষ জায়গা করে নিয়েছে।  বিশেষ করে পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজেই যেন অপূর্ণতা থেকে যায়। পাঞ্জাবি প্রিয় মানুষের রুচি ও বৈচিত্র বিবেচনা করে বাহারি রঙ্গের নান্দনিক ডিজাইনের পাঞ্জাবির সমাহার নিয়ে এসেছে ফ্যাশন হাউজ বার্ডস আই। ঈদ-উল-ফিতর  উপলক্ষে ফ্যাশন হাউজটি তাদের শোরুমে  এনেছে বিভিন্ন মোটিফের পাঞ্জাবি। এক্ষেত্রে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ফ্যাশনেবল তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়েছে। আর পাঞ্জাবির ক্ষেত্রে আরামদায়ক কাপড়কেই প্রাধান্য দিয়েছে বার্ডস আই। ঈদ উপলক্ষে তাদের  প্রতিটি আউটলেটেই নতুনত্ব আনার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। পাঞ্জাবি  ছাড়াও তাদের কালেকশনে আরো রয়েছে বাহারি ডিজাইনের সব টি শার্ট , পলো টি শার্ট , পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ইত্যাদি। চায়না, ইন্ডিয়া বাংলাদেশী  কাপড়ের তৈরি  শত শত  ডিজাইনের  এসব পোশাক সারাদেশের উপজেলা  ও জেলা পর্যায়ে  পাইকারি  ও  খুচরা বিক্রয় চলছে। (BIRDS EYE)  বার্ডস আই।আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২  টি মেগা  শোরুম  শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

    যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।

    https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=2JQ9oc