কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন

Eid Collection in Karupalli - Lifestyle - 30 March 2024
Eid Collection in Karupalli - Lifestyle - 30 March 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র কারুপল্লী এনেছে ঈদের বর্ণিল পোশাক। নিজস্ব ডিজাইনের এসব পোশাকের রঙে ও নকশায় রয়েছে ঈদের নান্দনিক আমেজ। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি করা হয়েছে এসব পোশাক। এর মধ্যে আছে তাঁতের সুতি শাড়ি, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি এবং শিশুদের পোশাক। বিভিন্ন প্রিন্টসহ নানা ধরনের হাতের কাজের মাধ্যমে নকশা করা এসব পোশাক। এছাড়া হস্ত ও কুটির শিল্পের প্রতিষ্ঠান করুপল্লীতে রয়েছে গ্রামীন নারীদের তৈরি দেশীয় রকমারি গহনা, উপহার ও নানা ধরনের হস্তশিল্প সামগ্রী। কারুপল্লীর এসব পোশাক ও পণ্যের দাম ক্রেতাদের হাতের নাগালেই ।

ঠিকানা : পল্লী ভবন, ৫ কারওরান বাজার, ঢাকা।

পূর্ববর্তী মিয়ানমারের ৩ সেনা বাংলাদেশে আশ্রয় নিয়েছে
পরবর্তী ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে