রান্না: চিকেন চাপালি কাবাব

Cooked Chicken Chapali Kebab - Lifestyle - 30 March 2024 (1)
Cooked Chicken Chapali Kebab - Lifestyle - 30 March 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মার্চ, ২০২৪: রমজানে ইফতারে চিকেন চাপালি কাবাব হতে পারে আপনার একটি উপাদেও খাবার। আজ দেওয়া হলো চিকেন চাপালি কাবাবের রেসিপি।

Chef Jinia Islam (2)
Chef Jinia Islam (2)

উপকরণ:                

চিকেনকিমা-১ কাপ, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, আদা বাটা-১ চা চামচ, রসূন বাটা             ১ চা চামচ, লবন-স্বাদমতো, কালোমরিচগুড়া-হাফ চা চামচ, পেয়াজকুচি-মাঝারি ১টা, কাচা মরিচ কুচি         ২/৩ টা, বেরেস্তা-২ টেবিল চামচ, গরম মসলাগুড়া-১ চা চামচ, টমেটো কুচি-২ টেবিল চামচ, ডিম                        ১টি, পুদিনাপাতা কুচি-২ টেবিলচামচ, টমেটো স্লাইস-৬ স্লাইস, তেল-হাফ কাপ।

 

প্রস্তুর প্রণালী:

মুরগি ধুয়ে পানি ঝড়িয়ে কিমা করে নিতে হবে। এতে  তেল ছাড়া এক এক সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখানো হলে দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে। দশ মিনিট পর কিমা হাতের তালুতে নিয়ে চেপে চেপে গোল করে কাবাব বানাতে হবে। চ‍্যাপটা ও গোল করে বানিয়ে তার উপর টমেটো স্লাইস দিয়ে গরম তেলে ভেজে নিয়ে হবে।

গরম গরম চাপালি কাবাব রুমালি রুটি বা পোলাও বিরিয়ানির সাথেও পরিবেশন করুন।

 

রন্ধনশিল্পী: জিনিয়া ইসলাম

পূর্ববর্তী বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: সেতুমন্ত্রী
পরবর্তী মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”