Category: লিড নিউজ

  • বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

    বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ অক্টোবর, ২০২৩: আজ শুরু হচ্ছে বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ।মুখোমুখি লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

    বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তালিকায় নিউজিল্যান্ড। টানা তিন জয়ে পেয়েছে দলটি।ভারত ও নিউজিল্যান্ড আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

    তবে আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেনা নিউজিল্যান্ড। কেননা সর্বশেষ ম্যাচেই দলটি হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন কেন উইলিয়ামসন। তার জায়গায় দলে ঢুকেছেন উইল ইয়াং। কিউইদের নেতৃত্ব সামলাবেন টম ল্যাথাম। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান।

    আফগানিস্তান একাদশ

    হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

    নিউজিল্যান্ড একাদশ

    ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

  • বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে নেদারল্যান্ড

    বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে নেদারল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ অক্টোবর, ২০২৩: এবার বিশ্বকাপে শক্তির বিচারে এগিয়ে থাকা দলগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। অপর দিকে নেদারল্যান্ড ছিলো পয়েন্ট তালিকার তলানিতে। গতকাল নেদারল্যান্ড এবারের বিশ্বকাপের দ্বিতীয় অঘটনের জন্ম দিলো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে । আজ নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। গত রবিবার ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চলমান আসরে প্রথম আপসেট ঘটিয়েছিল  আফগানিস্তান।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। এডওয়ার্ডস ৬৯ বলে অপরাজিত ৭৮ রান করেন। জবাবে নেদারল্যান্ডসের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারালো নেদারল্যান্ডস।

    ধর্মশালায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই দুই ঘন্টা পর শুরু হওয়ায় ৪৩ ওভারে নামিয়ে আনা ম্যাচে  টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমনন্ত্রন জানায় দক্ষিণ আফ্রিকা।৬ ওভারে ২২ রান তুলেন নেদারল্যান্ড। সপ্তম ওভারের প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম বলেই বিক্রমজিতকে ২ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন পেসার কাগিসো রাবাদা। বিক্রমজিতকে শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে ৯৫ ম্যাচে ১৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাবাদা।

    পরের ওভারে ও’দাউদকে ১৮ রানে বিদায় দেন পেসার মার্কো জানসেন। চার নম্বরে বাস ডি লিডেকে ২ রানের বেশি করতে দেননি রাবাদা।

    তিন নম্বরে নামা কলিন অ্যাকারম্যানকে ১২ রানে বোল্ড করেন কোয়েৎজি। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে ১৯ রানে শিকার করেন এনগিদি। এতে ৮২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।

    এরপর ষষ্ঠ থেকে নবম উইকেট পর্যন্ত লোয়ার অর্ডার ব্যাটারদের সাথে জুটি বেঁধে ১৩৭ বল মোকাবেলা করে ১৬৩ রান যোগ করেন অধিনায়ক এডওয়ার্ডস। ষষ্ঠ উইকেটে তেজা নিদামানুরুর সাথে ৪০ বলে ৩০, সপ্তম উইকেটে লোগান ফন বিকের সাথে ৪১ বলে ২৮, অষ্টম উইকেটে রোলফ ফন ডার মারুকে নিয়ে ৩৭ বলে ঝড়ো গতিতে  ৬৪ রান এবং নবম উইকেটে আরিয়ান দত্তকে নিয়ে ১৯ বলে অবিচ্ছিন্ন ৪১ রান যোগ তুলেন এডওয়ার্ডস। এতে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রানের বড় সংগ্রহ পায় নেদারল্যান্ডস।

    নিদামানুরু ২০, বিক ১০, মারু ১৯ বলে ২৯ এবং আরিয়ান ৯ বলে অপরাজিত ২৩ রান করেন। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির ইনিংসে অনবদ্য ৭৮ রান করেন এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার এনগিডি ৫৭ রানে, জানসেন ২৭ রানে ও রাবাদা ৫৬ রানে ২টি করে উইকেট নেন।

    ২৪৬ রানের টার্গেটে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ৮ ওভারে ৩৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ডি কককে ২০ রানে থামান স্পিনার অ্যাকারম্যান।

    ছয় বল পর ১৬ রান করা বাভুমাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন স্পিনার মারু। এরপর ১১তম ওভারে আইডেন মার্করামকে ১ রানে পেসার পল ফন মিকেরেন এবং পরের ওভারে রাসি ভ্যান ডার ডুসেনকে ৪ রানে মারু শিকার করেন। এতে ৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২১ বল ও ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা।

    শুরুর ধাক্কা সামলে উঠতে পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন করেন ডেভিড মিলার ও হেনরিচ ক্লাসেন। ৪৫ বলে ৪৫ রান যোগ হবার পর এই জুটি ভেঙ্গে নেদারল্যান্ডসকে ব্রেক থ্রু এনে দেন পেসার বিক। ২৮ বলে ২৮ রান করা ক্লাসেনকে শিকার করেন বিক। ২৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ব্যাটার হিসেবে জানসেনকে ৯ রানে ফিরিয়ে  দেন মিকেরেন।

    দলীয় ১০৯ রানে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট তুলে নিয়েও স্বস্তিতে ছিলো না নেদারল্যান্ডস। কারন তখনও উইকেটে ছিলেন ২৩ রানে ক্যাচ দিয়ে লিডের হাতে জীবন পাওয়া মিলার। ৩১তম ওভারে ডাচদের চিন্তা দূর করেন বিক। ৪টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করা মিলারকে বোল্ড করেন বিক।

    দলীয় ১৪৫ রানে মিলার ফেরার পর শেষ পর্যন্ত ১ বল বাকী থাকতে ২০৭ রানে অলআউট হয়ে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা। শেষদিকে কেশব মহারাজ ৪০ রান করে দলের হারের ব্যবধান কমান। নেদারল্যান্ডসের বিক ৬০ রানে ৩ উইকেট নেন।

    ম্যাচ সেরা হয়েছেন স্কট এডওয়ার্ডস(নেদারল্যান্ডস)।

  • গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচশ লোকের মৃত্যু

    গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচশ লোকের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ অক্টোবর, ২০২৩: ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার আল-আহলি আরব হাসপাতালে অন্তত পাঁচশ লোকের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গতকাল মঙ্গলবার ইসারায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামাস সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।

    এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত এবং বাস্তুচ্যুত লোকেদের পাশাপাশি অসুস্থরাও এই হাসপাতালে ছিলেন।

    ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত তিন হাজার লোকের প্রাণহানির খবর জানা গিয়েছিল। হাসপাতালে হামলার ঘটনার আগেই এই নিহতের সংখ্যা জানা যায়।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলের বোমা হামলায় হাসপাতালটির ধ্বংসাবশেষের নিচে কয়েকশ লোক চাপা পড়েছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, আল-আহলি আরব হাসপাতালে ২০০ লোকের প্রাণ গেছে।

    গাজার হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে শীর্ষ ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল মিজান। সংগঠনটি বলছে, এটি যুদ্ধাপরাধ, সহজ কথা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলছে, গাজা শহরের আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলা ২০০৮ সাল থেকে সংঘটিত পাঁচটি যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা।

    অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের গাজা সিটি সহ উত্তরাঞ্চল থেকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দেওয়ায় হাসপাতালগুলো শরণার্থী শিবির হয়ে উঠেছে। বাসিন্দারা এই বিশ্বাসে হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন যে, হয়তো হাসপাতালে ইসরায়েলি হামলা হবে না।

    ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আল-আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।

    ইসরায়েলি হামলার ঘটনায় বেশ কয়েকটি রাজনৈতিক উপদল পশ্চিম তীরে বুধবার ফিলিস্তিনিদের প্রতি বাণিজ্যিক ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে।

    এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, গাজার আল-আহলি আরব হাসপাতালে মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

    তিনি বলেন,  আমরা বিশদ বিবরণ পাব এবং জনসাধারণকে জানাব। এটা ইসরায়েলি বিমান হামলা কি না তা আমি বলতে জানি না।

    হাসপাতালটি ছাড়াও জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা হয়েছে। এতে ছয়জনের প্রাণ গেছে। স্কুলটি যুদ্ধে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ছিল।

    হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিশর, তুরস্ক ও কাতারও এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে।

  • নারীদের অধিকার নিজের গুনে অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

    নারীদের অধিকার নিজের গুনে অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ অক্টোবর, ২০২৩:  জাতির পিতা বিশ্বাস করতেন, অর্ধেক নারীকে অবহেলিত রেখে সমাজ এগিয়ে যেতে পারেনা, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বিশ্বাস করতেন, সমাজের অর্ধেক হচ্ছে নারী, তাদের অবহেলিত রেখে একটি সমাজ গড়ে উঠতে পারে না। নারীরা শুধু আমাদের অধিকার দাও বললে চলবে না, নারীদের অধিকার নারীদের আদায় করে নিতে হবে। নারীদের অধিকার নিজের গুনে অর্জন করতে হবে’।

    মঙ্গলবার (১৭ অক্টোবর) গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমরা জয়িতা ফাউন্ডেশন করেছি। নারীদের উৎপাদিত পণ্য পদর্শনীর জন্য এই টাওয়ার করেছি। গণভবনের মাটি আজ ধন্য, প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ ও সফল নারী উদ্যোক্তারা এখানে এসেছেন।’

    সরকারপ্রধান বলেন, ‘নারীরা শুধু মাথা কুটে বললে হবে না, আমাদের অধিকার দাও। নিজের অধিকার নিজেকে অর্জন করতে হবে। এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতারও উদ্ধৃত করেন। এসময় প্রধানমন্ত্রী তার মায়ের অবদানের কথা তুলে ধরে বলেন, একজন নারী পাশে থাকলে একজন পুরুষ কতদূর যেতে পারে বা একটা দেশ কতদূর যেতে পারে, এটাই তার প্রমাণ।’

    অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আমাদের মেয়েদের ওপর বিএনপির অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস চালিয়েছিল। আমাদের যুব মহিলা লীগের মেয়ে, আমাদের আওয়ামী লীগের মেয়েদের ওপর যে অত্যাচার তারা করেছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। গ্রেপ্তার করা, থানা নিয়ে আটকানো, নানাভাবে তাদের নির্যাতন করা হয়। এর প্রতিবাদ আমাদের মেয়েরা করে গেছে। আমাদের পুরুষরা যখন রাস্তায় নামতে পারেনি, তখন আমাদের যুব ও আওয়ামী লীগের নারী নেত্রীরা সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে।যার ফলে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছি।’

    প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া আমাদের প্রথম শিক্ষা দিয়ে গেছেন। নারী শিক্ষায় বেগম রোকেয়ার যে অবদান, তিনি স্বপ্ন দেখতেন নারীরা একদিন জজ, ব্যারিস্টার হবেন। আজ আমাদের দেশের নারীরা জজ-ব্যারিস্টার থেকে শুরু করে সব ক্ষেত্রে আপন স্থান করে নিয়েছে এবং নিতে পেরেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, প্রতিটি জায়গা আমাদের নারীরা যাতে সমসুযোগ পায়, আমি ’৯৬ সালে সরকারে এসে সেই ব্যবস্থা করে দিয়েছি। আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা জজ ছিল না, আজ উচ্চ আদালতে আমাদের নারীরা স্থান পেয়েছে। কোনো সচিব ছিল না, কোনো জেলায় ডিসি করা হতো না। আমি সরকারে আসার পর নারীরা ওসি হয়েছে, এসপি হয়েছে, বিভিন্ন পদ তারা পেয়েছে। প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করেছি।

    মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

  • সংবিধান থেকে একচুলও সরবে না সরকার: সেতুমন্ত্রী

    সংবিধান থেকে একচুলও সরবে না সরকার: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ অক্টোবর, ২০২৩:  বিএনপির আল্টিমেটাম দিয়ে কাজ হবে না, জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা বা আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।’

    আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা সেতুমন্ত্রী।

    সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ বিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্ট করছে। আওয়ামী সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘৭৫ এর খুনিদের সঙ্গেই রাজনীতি করতে হয়, সেটাই আওয়ামী লীগের দুর্ভাগ্য। এদেশের খুনের রাজনীতি শুরু করেছে জিয়া। ১৫ আগস্টের উদ্যোক্তা জিয়া আর ২১ আগস্টের উদ্যোক্তা খালেদা-তারেক।’

    দেশি-বিদেশি বন্ধু রাষ্ট্রের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

  • চালকদের উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যার কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে

    চালকদের উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যার কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ অক্টোবর, ২০২৩:  বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ হরাচ্ছে মানুর। এর লাগাম টেনে ধরা যাচ্ছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চালকদের উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যা।ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএ-এর পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ চালক এই উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছে। অনেক চালকের চোখের কন্ট্রাক্ট সমস্যাও পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

    আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর বিআরটিএ ভবনে ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    বিআরটিএ চেয়ারম্যান বলেন, ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। এছাড়া ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের, ধুমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের। এছাড়া, ২৮৯ জন চালকের চক্ষু পরীক্ষায় চোখের ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের, অন্যান্য চোখের সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।

    তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে জেলা ও উপজেলায় বিআরটিএ কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ইংরেজি পত্রিকার ক্রোড়পত্র প্রকাশ, সকাল ৯ টায় দোয়েল চত্তর থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা শেষে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন হবে। ঢাকা সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফোটুন, পোস্টার দিয়ে সজ্জিতকরণ করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট ও ফেস্টুন লাগানো হবে। ঢাকা শহরে ৫০টি এবং প্রতিটি জেলার ১০টি শিক্ষণ প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন, সপ্তাহে ২ দিন করে ৮ দিন লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা, মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী, পথচারী, সড়ক পরিবহনের মালিক শ্রমিকদের সচেতন করা হবে।

    বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও বাস টার্মিনালে জনসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ ও ব্যানার প্রদর্শন করা হবে।

    বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট হচ্চে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে।

     

    ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সরকারের এ উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এ সংখ্যা বর্তমানে যথেষ্ট নয়। তাদের টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে। একইসাথে ছয় বিভাগীয় শহরে ৬জন ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

  • ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ অক্টোবর, ২০২৩:  ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত ভবন ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার পর তিনি জয়িতা টাওয়ারের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জয়িতা টাওয়ারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

    জয়িতা টাওয়ার উদ্বোধন পর্ব শেষে গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী।

    অনুষ্ঠানে বক্তব্য দেবেন- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।

    দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগ প্রসারে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।

    জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

    এ ভবনে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা ও বিকাশ কৌশলভিত্তিক প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধাদির সংস্থান রাখা হয়েছে।

    এখানে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা ও সুপরিসর লবি। এছাড়া ভবনটিতে জয়িতা ফাউন্ডেশনের থাকবে সদর দপ্তর।

    জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, নারীদের জন্য জিমনেসিয়াম, মহিলা ও শিশুদের জন্য সুইমিং পুল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুডকোর্ট ও ক্যাফে। চালু করা হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেট প্লেস।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    শেখ হাসিনা বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে নেদারল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ অক্টোবর, ২০২৩:  বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা পর শুরু হচ্ছে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।তবে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচের ভাগ্য কোনদিকে গোড়ায় সেটা সময় বলে দেবে

    দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এই ম্যাচের আগে দুই দল অবস্থান করছে দুই মেরুতে। প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানের জয় পেয়েছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর ডাচরা হেরেছে দুই ম্যাচেই।

    ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে ১০২ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় তারা।

    অন্যদিকে, আপসেট ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারে তারা। ৯৯ রানে ম্যাচ হারে ডাচরা।

    এদিকে, দুই দলই আজ একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শামসির জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দল থেকে বাদ পড়েছেন রায়ান ক্লেইন। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে লোগান ভ্যান বেককে। ভারতের মাটি স্পিন সহায়ক হলেও কেন শামসিকে বাদ দেওয়ার বিষয়টি যুক্তিযুক্ত বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

    দক্ষিণ আফ্রিকা একাদশ

    কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি।

    নেদারল্যান্ডস একাদশ

    বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

  • তৃতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

    তৃতীয় ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ অক্টোবর, ২০২৩:  টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সর্বাধিকবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা। ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিলো অসিরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার কাছে হারলো শ্রীলংকা।

    গতকাল সোমবার লক্ষৌতে টস জিতে ব্যাটিং নিয়ে উদ্বোধনী জুটিতে ১৩০ বলে ১২৫ রানের জুটি গড়ার পরও নাটকীয় ব্যাটিং ধ্বসে  ৪৩ দশমিক ৩ ওভারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। উদ্বোধনী জুটির পর ৮৪ রানে শেষ ৯ উইকেট হারায় শ্রীলংকা। দলের পক্ষে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ৬১ ও কুশল পেরেরা ৭৮ রান করেন। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা ৪ উইকেট নেন। জবাবে মিচেল মার্শের ৫২ ও জশ ইংলিসের ৫৮ রানে ৮৮ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

    ১৩০ বলে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে উদ্বোধনী জুটিতেই এটিই সর্বোচ্চ রান শ্রীলংকার।

    ১৯তম ওভারে ওয়ানডেতে ১৬তম হাফ-সেঞ্চুরি করতে ৫৭ বল খেলেন পেরেরা। পরের ওভারে ওয়ানডতে ১১তম হাফ-সেঞ্চুরি করেন ৫৮ বল খেলা নিশাঙ্কা।

    ২২তম ওভারে নিশাঙ্কাকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক পেসার প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দেয়ার আগে ৮টি চারে ৬৭ বলে ৬১ রান করেন নিশাঙ্কা। ২৭তম ওভারে দলীয় ১৫৭ রানে শ্রীলংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন কামিন্স। ১২টি চারে ৮২ বলে ৭৮ রান করা পেরেরাকে বোল্ড করেন কামিন্স।

    ৩২ রানের ব্যবধানে শ্রীলংকার দুই ওপেনারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে শ্রীলংকার ব্যাটিং লাইন আপ। মাঝের ওভারে দুই স্পিনার জাম্পা-গ্লেন ম্যাক্সওয়েল এবং পেসার মিচেল স্টার্কের তোপে ১ উইকেটে ১৫৭ রান থেকে ৪৩ দশমিক ৩ ওভারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা। উদ্বোধনী জুটির পর ৯৪ রানে শেষ ৯ উইকেট হারায় লংকানরা।

    অধিনায়ক কুশল মেন্ডিস ৯, সাদিরা সামারাবিক্রমা ৮, চামিকা করুনরাত্নে ২ ও মহেশ থিকশানাকে শূন্য হাতে বিদায় করেন জাম্পা। ধনঞ্জয়া ডি সিলভাকে ৭ ও লাহিরু কুমারাকে ৪ রানে শিকার করেন স্টার্ক। শেষ ব্যাটার হিসেবে চারিথ আসালঙ্কাকে ২৫ রানে আউট করেন ম্যাক্সওয়েল। ২ রানে রান আউট হন দুনিথ ওয়েলালাগে।

    অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ৪৭ রানে ৪টি, কামিন্স ৩২ ও স্টার্ক ৪৩ রানে ২টি করে এবং ৩৬ রানে ১ উইকেট নেন ম্যাক্সওয়েল।

    ২১০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ১৫ রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে চতুর্থ ওভারে জোড়া ধাক্কা খায় অসিরা। ওয়ার্নারকে ১১ রানে লেগ বিফোর আউট করেন পেসার দিলশান মাদুশঙ্কা।ওভারের শেষ বলে মাদুশঙ্কার বলে লেগ বিফোর হন রানের খাতা খুলতে না পারা স্মিথ। ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

    তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনকে নিয়ে দলকে চাপমুক্ত করেন আরেক ওপেনার মিচেল মার্শ। ৬২ বলে ৫৬ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই ৩৯ বলে ওয়ানডেতে ১৮তম হাফ-সেঞ্চুরি করেন মার্শ। হাফ-সেঞ্চুরির পর রান আউট হন ৯টি চারে ৫১ বলে ৫২ রান করা মার্শ।

    দলীয় ৮১ রানে মার্শ ফেরার পর অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করেন লাবুশেন ও উইকেটরক্ষক জশ ইংলিস। শ্রীলংকার বোলারদের দারুনভাবে সামলে ৮৬ বলে ৭৭ রান যোগ করেন তারা। ২টি চারে ৪০ রান করা লাবুশেনকে শিকার করে আবারও শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন মাদুশঙ্কা।

    এরপর ম্যাক্সওয়েলকে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন ইংলিস। দলের জয় ১৮ রান দূরে থাকতে স্পিনার ওয়েলালাগের বলে আউট হন ইংলিস। ৪৬ বলে ওয়ানডেতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কার সহায়তায় ৫৮ রান করেন ইংলিস।

    ষষ্ঠ উইকেটে ১৩ বলে অবিচ্ছিন্ন ২৩ রান করে অস্ট্রেলিয়াকে স্বস্তির জয় এনে দেন ম্যাক্সয়েল ও মার্কাস স্টয়নিস। ৪টি চার ও ২টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৩১ রান করেন ম্যাক্সওয়েল। ১০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন স্টয়নিস। শ্রীলংকার মাদুশঙ্কা ৩৮ রানে ৩ উইকেট নেন।

    অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী হয়। ম্যাচ সেরা নির্বাচিত হন ৪৭ রানে ৪ উইকেট নেয়া অস্ট্রেলিয়ার এডাম জাম্পা।

    সংক্ষিপ্ত স্কোর :

    শ্রীলংকা : ২০৯/১০, ৪৩.৩ ওভার (পেরেরা ৭৮, নিশাঙ্কা ৬১, জাম্পা ৪/৪৭)

    অস্ট্রেলিয়া : ২১৫/৫, ৩৫.২ ওভার (ইংলিশ ৫৮, মার্শ ৫২, মাদুশাঙ্কা ৩/৩৮)।

  • আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যাচ্ছেন

    আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যাচ্ছেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ অক্টোবর, ২০২৩:  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মার্কিন প্রেসিডেন্টের এই সিন্ধান্তটি যখন এসেছে তখন যখন ইসরায়েল ও হামসের মধ্যে যুদ্ধ চরম আকার ধারণ করেছে । আগামী কাল বুধবার (১৮ অক্টোবর) তিনি ইসরায়েল সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

    আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে ইসরায়েলের তেল আবিব থেকে এ ঘোষণা দেন ব্লিনকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাড়ে ৭ ঘণ্টার বৈঠকের পর এমন ঘোষণা দেন তিনি।

    এটি হবে যুদ্ধ চলাকালীন দেশে বাইডেনের দ্বিতীয় সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি গোপনে ইউক্রেন সফর করেছিলেন।

    এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চেয়ে যে প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া, তা বাতিল করেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত চারদিন ধরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর করেছেন। গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যের  জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর সফর করেন তিনি। পরে সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলে বৈঠক শেষে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরির জন্য বাইডেনের সফরের বিষয়টি সামনে আসে।

    ব্লিনকেন বলেছেন, ইসরায়েলে সংহতি এবং সেখানে সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই বাইডেন এই সফর করছেন। এছাড়া ইসরায়েলিদের নিরাপত্তার জন্য কী প্রয়োজন সেটি সরাসরি শোনার পরিকল্পনা করছেন তিনি।

    ইসরায়েল সফর শেষে বাইডেন জর্ডানের আম্মানে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। সেখানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

    উল্লেখ্য, শীর্ষ মার্কিন কূটনীতিক সাম্প্রতিক সময়ে এই তিন নেতার সঙ্গে পৃথকভাবে দেখা করেছেন। তাদের সবাই গাজার পরিস্থিতি নিয়ে নিন্দা করে আসছেন।

    কিরবি বলেন, সফরে বাইডেন এটা পরিষ্কার করে দেবেন যে আমরা মানবিক সহায়তা দিতে এবং বেসামরিক নাগরিকদের বের করার জন্য ইসরায়েলে কাজ চালিয়ে যাচ্ছি।

    সংক্ষিপ্ত হলেও মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি বলেও জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।

    এদিকে, ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় সোমবার পর্যন্ত দুই হাজার ৮০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ জন।

    গাজার সরকারি মিডিয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ২৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৪ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ৩৭ চিকিৎসা কর্মী, চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস রয়েছেন।

    ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে  এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। ‘

    ইসরায়েল-হামাস সংঘাতে পশ্চিম তীরেও ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। অধিকৃত পশ্চিম তীরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক হাজার দুইশরও বেশি।

    ইসরায়েল এখন গাজা অবরুদ্ধ করে রেখেছে। সেখানে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।