বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড - খেলাধুলা - ১৮ অক্টোবর ২০২৩
টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড - খেলাধুলা - ১৮ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ অক্টোবর, ২০২৩: আজ শুরু হচ্ছে বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ।মুখোমুখি লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তালিকায় নিউজিল্যান্ড। টানা তিন জয়ে পেয়েছে দলটি।ভারত ও নিউজিল্যান্ড আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

তবে আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেনা নিউজিল্যান্ড। কেননা সর্বশেষ ম্যাচেই দলটি হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন কেন উইলিয়ামসন। তার জায়গায় দলে ঢুকেছেন উইল ইয়াং। কিউইদের নেতৃত্ব সামলাবেন টম ল্যাথাম। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ

হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

পূর্ববর্তী বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে নেদারল্যান্ড
পরবর্তী শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন