Category: লিড নিউজ

  • প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছেন: পলক

    প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছেন: পলক

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২১ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে অপরিহার্য। কারণ তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছেন, বলে উল্লেখ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

    আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া কোর্টমাঠের মুক্তমঞ্চে বিভিন্ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপজেলার তাজপুর ইউনিয়নের চার হাজার ৩০৩ জন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ। মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীদের জন্যে সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্যে ভাতার ব্যবস্থা করেছেন, পরিধি ও সংখ্যা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেন। ১৯৯৬ সালে প্রবর্তিত এসব ভাতা লক্ষ মানুষের জীবনকে স্বাচ্ছন্দময় করেছে। ঐ সময়ে তিনি তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেন। আগামীতে বিএনপি ক্ষতমায় আসতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদান কার্যক্রমও বন্ধ করে দেবে।

    মন্ত্রী আরও বলেন, ১৯৮১ সালে জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেক হাসিনা দেশে আসেন। ৮১ থেকে ৯৬ পর্যন্ত তিনি সারাদেশ ঘুরে বেড়িয়েছেন, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেছেণ। ১৯৯৬ সালে অভিজ্ঞতার আলোকে তিনি মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এ ধারা এখনো অব্যাহত। দেশের মানুষের কল্যাণের জন্যে শেখ হাসিনা’র কোন বিকল্প নেই। তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

    প্রতিমন্ত্রী পরে সমজান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শেরকোল ইউনিয়ন এবং লালোর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে লালোর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার সভায় সভাপতিত্ব করেন।

  • নিহত ফিলিস্তিনিদের স্মরণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে পতাকা অর্ধনমিত

    নিহত ফিলিস্তিনিদের স্মরণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে পতাকা অর্ধনমিত

    www.HelloBangla.News – জাতীয় – ২১ অক্টোবর, ২০২৩: ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।নিহত ফিলিস্তিনিদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই নিহতদের স্মরণে কর্মসূচি পালন করছে।

    এ লক্ষ্যে ঢাকার মার্কিন দূতাবাস আজ শনিবার (২১ অক্টোবর) সকালে পতাকা অর্ধনমিত রেখেছে।

    ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ জীবনের জন্য শোক প্রকাশ করছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি  ব্লিঙ্কেন বলেছেন, আমরা প্রতিটি ধর্মের এবং প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের শোক জানাই যারা সংঘর্ষে নিহত হয়েছেন।

    উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর  বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

  • টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ।

    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে আজ নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। বাভুমার জায়গায় ওপেন করবেন রিজা হেনড্রিকস।

    এই ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন বেন স্টোকস। এছাড়া একাদশে আরও দুটি পরিবর্তন এনেছে ইংলিশরা। ক্রিস ওকস ও স্যাম কারানকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে ডেভিড উইলি ও ‍গুস অ্যাটকিনসনকে।

    দুদলের শেষ ৫ ম্যাচের পরিসংখ্যানে দুটি করে জয় আছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। একটি ম্যাচ পরিত্যক্ত। সবমিলিয়ে দু’দল ওয়ানডেতে মোট ৬৯ বার মুখোমুখি হয়েছিল। যেখানে ৩৩ ম্যাচে জিতেছে প্রোটিয়ারা, ইংলিশদের জয় ৩০টিতে। বাকি ৬ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া বিশ্বকাপে সাতবারের দেখায় ইংল্যান্ড ৪ এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩ ম্যাচে।

    ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড উইলি, গুস অ্যাটকিনসন, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

    দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও লুঙ্গি এনগিডি।

  • আবার পেছাল আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের তারিখ

    আবার পেছাল আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের তারিখ

    www.HelloBangla.News – জাতীয় – ২০ অক্টোবর, ২০২৩: আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের দিন তৃতীয়বারের মতো পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।

    আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

    সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল জনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এর আগে, গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে। কিন্তু ৯ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ছিল, এখন সেটা ২৯ অক্টোবর চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়েছে।

    শ্রক্রবার জানা গেল, আগামী ২৯ অক্টোবরও মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হচ্ছে না। এটি আগামী ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

  • বিএনপির নেতারা সত্য কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছেন: সেতুমন্ত্রী

    বিএনপির নেতারা সত্য কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছেন: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২০ অক্টোবর, ২০২৩: বিএনপির নেতারা মিত্যাচার করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।.

    আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    ওবায়দুল কাদের বলেন, গত ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, ২৮ অক্টোবর কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

    সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

  • যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তারাই গুজব ছড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

    যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তারাই গুজব ছড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ অক্টোবর, ২০২৩: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই গুজব ছড়ানোর চেষ্টা করে । এদের বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

    আজ শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপ আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর সাইবার জগতে গুজব ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে।’

    তিনি বলেন, ‘যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকে দেখে খেয়াল রাখছে।’

    কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের পূজা নিয়ে দেওয়া বক্তব্যে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।’

    সরা দেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

  • হামাস ও পুতিন প্রতিবেশী গণতান্ত্রিক দেশকে নিশ্চিহ্ন করতে চায়: বাইডেন

    হামাস ও পুতিন প্রতিবেশী গণতান্ত্রিক দেশকে নিশ্চিহ্ন করতে চায়: বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ অক্টোবর, ২০২৩: ইসরায়েলে ঝটিকা সফর এবং ত্রাণ সরবরাহ করতে গাজায় প্রবেশ করতে দেয়ার বিষয়ে মিশরের সাথে একটি চুক্তির পর দেশে ফিরে এক ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন । সেখানে তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদের কাউকে জিততে দেবেন না।

    বৃহস্পতিবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে মি. বাইডেন আরও বলেন, “হামাস ও পুতিন আলাদা হুমকি হলেও তাদের মধ্যে মিল হচ্ছে, তারা দুইজনই প্রতিবেশী একটি গণতান্ত্রিক দেশকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে চায়।”

    মি. বাইডেন মার্কিন কংগ্রেসে ইউক্রেন ও ইসরায়েলের জন্য সহায়তা হিসেবে কয়েক বিলিয়ন ডলারের তহবিল চাইবেন। একই সাথে তিনি ইসরায়েলি নেতাদের ৯/১১ হামলার পর মার্কিন নেতাদের করা ভুল থেকে শিক্ষা নিয়ে ‘রাগে অন্ধ’ না হয়ে যাওয়ার আহ্বান জানান।

    গাজা এখনো অবরুদ্ধ রয়েছে। ইসরায়েল গাজায় পানি, বিদ্যুৎ, খাবার এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। কয়েক দশক ধরে চলা ইসরায়েল-গাজা সংঘাতের সবচেয়ে উত্তেজনাকর ঘটনাটি ঘটে গত ৭ই অক্টোবর। সেদিন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা করে।

    এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭০০ মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

     

    বাইডেনের ভাষণের মূল বিষয়গুলো হচ্ছে :

    (১) “আমরা যদি পুতিনের ক্ষমতা এবং ইউক্রেনকে নিয়ন্ত্রণ করার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সে ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।”

    (২) “জিম্মি আমেরিকার নাগরিকদের নিরাপত্তা ছাড়া আর কোন কিছুই আমার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে না।”

    (৩) “ইসরায়েল এবং ইউক্রেনের জয় নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।”

    (৪) ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তা হিসেবে শত বিলিয়ন ডলার দেয়াটা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ ।

     

    প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলাম-বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমেরিকান।’

    তিনি বলেন, ‘আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্বেষ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে। মুসলিম, ইহুদি বা যে কারও বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি।’

     

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের প্রতিক্রিয়া:

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিপাবলিকান সদস্য ওহাইয়োর সেনেটর জেডি ভ্যান্স ভাষণের সমালোচনা করে এক টুইট বর্তায় বলেন, “তিনি(বাইডেন) তার বিপর্যয়কর ইউক্রেন নীতি আমেরিকানদের কাছে বিক্রি করতে ইসরায়েলের মৃত শিশুদেরকে ব্যবহার করছেন।তারা একই দেশ নয়, তাদের সমস্যাও একরকম নয় এবং রাজনৈতিক স্বার্থে ইসরায়েলকে ব্যবহার করাটা অন্যায়।”

    টেনিসির সেনেটর মার্শ ব্ল্যাকবার্ন এক্স(টুইটার) এর এক পোস্টে বলেন: “ইসরায়েলের ত্রাণ সহায়তাকে, সীমান্ত বা ইউক্রেনের ত্রাণ সহায়তার সাথে এক করে ফেলাটা তার উচিত নয়।”

    তিনি তার এক পোস্টে বলেন: “বাইডেনের তাৎক্ষণিকভাবে ইরানকে হুশিয়ার করে বলে উচিত, আমেরিকানদের বিরুদ্ধে তাদের ছায়া সংগঠনের যেকোন হামলাকে ইরানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে দেখা হবে এবং এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।”

    এখানে উল্লেখ থাকে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সরকারি নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সামরিক তহবিল হিসেবে ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

    ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অর্থায়নের জন্য ৩.৮ বিলিয়ন ডলার সরিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় স্বাক্ষরিত ১০ বছর মেয়াদী একটি চুক্তির অংশ এই অর্থ। চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত দশ বছরে ইসরায়েলকে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়ার কথা রয়েছে।

    জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জো বাইডেনের প্রশাসন এবং মার্কিন কংগ্রেস ইউক্রেনকে মানবিক, আর্থিক এবং সামরিক সহায়তা হিসেবে ৭৫ বিলিয়ন ডলার দিয়েছে।

    এই অর্থের অন্তত ৬০ শতাংশই অস্ত্র এবং নিরাপত্তা সহযোগিতার মতো সামরিক কার্য সম্পাদনের জন্য।

    যুক্তরাষ্ট্রের এই নীতির প্রেক্ষিতে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক সারাহ স্মিথ বলেন, প্রেসিডেন্ট বাইডেন দৃঢ়ভাবেই বিশ্বাস করেন যে, বিশ্বে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোটা আমেরিকার দায়িত্ব- তার নিজের দায়িত্ব।

    মি. বাইডেনের ভাষণ নিঃসন্দেহে আন্তরিক, হৃদয়গ্রাহী এবং আবেগপ্রবণ ছিল। তার কথাগুলো সব সময় আমেরিকান ভোটারদের সম্পৃক্ত না করলেও তিনি বিশ্ব জুড়ে যারা সংঘাতের শিকার তাদের প্রতি সহানুভূতি জাগাতে বেশ কার্যকর।

    তিনি তার ভাষণে আমেরিকার নাগরিকদের বোঝানোর চেষ্টা করেছেন যে, এটা কেন তাদের নিজেদের স্বার্থের জন্য ভাল। কেন হাজার হাজার মাইল দূরে বিদেশি কোন সংঘাতের বিষয়ে তাদের মাথা ঘামানো উচিত। এবং তার বিদেশি নীতি এগিয়ে নিতে কেন আমেরিকান করদাতাদের অর্থ বিদেশি পাঠানো উচিত।

    তার ভাষণের মূল উদ্দেশ্যই ছিল, ইসরায়েল ও ইউক্রেনের সহায়তায় তার অনুরোধকৃত ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল পাস করতে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করা।

    তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, ভ্লাদিমির পুতিন এবং হামাসকে প্রতিরোধ করতে এখন যে অর্থ ব্যয় করা হবে তা হবে স্মার্ট বিনিয়োগ যা আমেরিকার নিরাপত্তার জন্য আসছে বছরগুলোতে লাভজনক হবে।

    ইসরায়েল তার সফরের বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি সতর্কতার সাথে গাজায় থাকা ফিলিস্তিনি মানুষের দুর্দশার কথা যেমন বলেছেন, তেমনি হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ও আমেরিকানদের পরিবারের সাথে দেখা করার বিষয়টিও তুলে ধরেছেন।

    আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তার জন্য অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু মি. বাইডেন বলছেন যে, তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা যাতে না ঘটে তার প্রয়োজনীয়তার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন।

    তিনি হামাসের “খাঁটি শয়তানি কর্মকাণ্ডের” নিন্দা জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে, তারা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।

    মি. বাইডেন হামাসের নৃশংস কৌশল এবং ইউক্রেনে রাশিয়ার আচরণের মধ্যে সংযোগ দেখিয়েছেন। স্বাধীনতার মতো আমেরিকার প্রতিষ্ঠাকালীন মূলনীতি তুলে ধরে, এই দুই সংঘাতেই আমেরিকার কেন যুক্ত হওয়া উচিত তার পক্ষে সাফাই দিয়েছেন।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এই সংঘাতের কারণে একটি “বাস্তব” বিপদের বিষয়ে সতর্ক করেছেন যা প্রতিবেশী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে।

    জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ এর কমিশনার জেনারেল বিবিসি নিউজকে বলেছেন, মধ্যপ্রাচ্য “নরকের দ্বারপ্রান্তে” রয়েছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিশ্ব এখন তার মানবতা হারাচ্ছে।”

    সূত্র: বিবিসি বাংলা

  • টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

    টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ অক্টোবর, ২০২৩: ভারতের পিচে আগে টস জিতে ফিল্ডিং নেওয়াটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ বিশ্বাকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই দুই দলের  বিশ্বকাপের ১৮তম ম্যাচ। আজ শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাক অধিনায়ক বাবর আজম।

    এই ম্যাচে এক পরির্বতন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। শাদাব খানের পরির্বতে একাদশে জায়গা পেয়েছে উসামা মির। অন্য দিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে মাইটি অস্ট্রেলিয়া।

    অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিশ গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

    পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নাওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

  • টস জিতে ব্যাটিং নেওয়াসহ ৫ কারণে হেরেছে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিং নেওয়াসহ ৫ কারণে হেরেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ অক্টোবর, ২০২৩: বাংলাদেশ আর ভারত মুখোমুখি হলেই নাটকীয়তার ছড়াছড়ি থাকে সাধারণত। মাঠের বাইরে যেমন, মাঠের ভেতরেও – আর এই ট্র্যাডিশন সেই ২০০৭-এ ক্যারিবিয়ান থেকে চলছে।সেই ষোলো বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ তারকা সাকিব আল হাসানের সেটাই ছিল প্রথম বিশ্বকাপ, আর ভারতকে হারানোতে বড় ভূমিকা রেখেছিল তরুণ সাকিব । আজ সাকিব দলের অধিনায়ক। আহত থাকার কারণে গতকালে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেনি সাকিব। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেন শান্ত। ভারতীয় পিচে সাধারণত পরে ব্যাটিং করে সুবিধা পাওয়া যায়। তাছাড়া বাংলাদেশ সব সময় রান তাড়া করে জিততে অভ্যস্ত। তার পরেও কেন টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ তা সাধারণ দর্শকদের বোধগম্য হয়নি। তাছাড়া ভারত ছিল চাপে কেননা নিকট অতীতে ভারতের বিপক্ষে চারটি ম্যাচের তিনটিতে জিতেছেল বাংলাদেশ। এশিয়া কাপেও সাকিব আল হাসানদের হারাতে পারেননি রোহিত শর্মারা। অথচ পুনেতে দাপুটে জয় ছিনিয়ে নেয় ভারত। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পরাজয়ের পাঁচ কারণ বের করেছে ভারতের গণমাধ্যম।

    কারণ ১ : ম্যাচ শুরুর আগেই ভারতীয় দল জেনে যায় চোটের জন্য খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এবং দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ। প্রতিপক্ষের অন্যতম সেরা দুই ক্রিকেটার না থাকায় মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে যায় ভারত। ফলে প্রথম থেকেই বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার রণকৌশল নেন রোহিতরা।

    কারণ ২ : টস জিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করতেই পছন্দ করে ভারত। পুণের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। শেষ দিকে উইকেট ভাঙার সম্ভাবনাও ছিল না। স্বভাবতই শান্তর এই সিদ্ধান্ত রোহিতদের পক্ষে গেছে।

    কারণ ৩ : জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা নিয়ন্ত্রিত বোলিং। বুমরাহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন। জাদেজা ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান তোলার গতিও নিয়ন্ত্রণ করে তারা। তাতে ঢাকা পড়লে যায় মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের বোলিং। সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি খুব একটা টের পাওয়ানি। পুণের ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের ব্যাটারদের বেঁধে রাখেন ভারতীয় বোলাররা। ফলে ভারতের জয়ের লক্ষ্যও থাকে নিয়ন্ত্রণের মধ্যে।

    কারণ ৪ : বাংলাদেশের বিপক্ষে শুরুতে একটু অগোছাল দেখালেও সার্বিক ভাবে ভালো ফিল্ডিং করেন টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল উইকেটে পিছনে অনবদ্য ক্যাচ ধরে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজকে। পয়েন্ট অঞ্চলে তৎপর জাদেজার ক্যাচে ফিরতে হয় মুশফিকুর রহিমকে। ভারতের ফিল্ডিং সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও চাপে রাখল বাংলাদেশের ব্যাটারদের।

    কারণ ৫ : শ্রেয়াস আইয়ার ছাড়া সকলেই ব্যাট হাতে সফল হন। ওপেনার করতে নেমে অধিনায়ক রোহিত আগ্রাসনের যে সুর বেধে দিয়েছিলেন, সেই মতোই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান ভারতের বাকি ব্যাটাররা। শুভমন গিল, কোহলি, রাহুলেরা ব্যাটিং ছিল সাবলীল। বাংলাদেশের বোলাররা তাদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। রোহিত, শুভমন, শ্রেয়সেরা আউট হলেন বড় শট খেলতে গিয়ে বা নিজেদের ভুলে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে কোনও অসুবিধাই হয়নি ভারতীয় দলের।

    মোটকথা টস জিতে ব্যাটিং ও মিডিল ওয়ার্ডারে সাকিবের অনুপস্থিতি দলকে অনেকেটাই হারের দিকে ঠেলে দিয়েছে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু ও অন্যান্য কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু ও অন্যান্য কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ অক্টোবর, ২০২৩: দেশব্যাপী নবনির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন থেকে ভার্চ্যুয়ালি এসব সেতু উদ্বোধন করেন তিনি।

    একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা দান করেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সড়কে অস্বভাবিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পরিহার করতে হবে। চালকদের এটা বুঝাতে হবে। বাস ট্রাক ড্রাইভার ও যাত্রীদের বিশ্রামের সুযোগ করে দিচ্ছি। গাড়ি চালাতে যেমন পেট্রোল লাগে, যাকে দিয়ে চালাবেন, তারও তো পেট্রোল দরকার। সেও তো একটা মানুষ, তার তো বিশ্রাম দরকার।’

    সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের সহায়তা করেছি। অগ্নিসন্ত্রাসেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদেরও সহযোগিতা করেছি। বাংলাদেশের মানুষের জীবনে যেনো এ ধরনের অগ্নিসন্ত্রাসের পরিস্থিতি না আসে। আমি বলেছি, কেউ আগুন দিতে আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবে।’

    তিনি বলেন, ‘আন্দোলন করুক আপত্তি নেই। আমরাও সারাজীবন আন্দোলন করেই আজ ক্ষমতায় আসছি। তারা ক্ষমতায় আসতে চায়, আন্দোলন করুক। আন্দোলন করেই এক সময় ক্ষমতায় আসবে। কিন্তু মানুষের ক্ষতি যেনো করতে না পারে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’

    শেখ হাসিনা বলেন, ‘বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আমাদের পদত্যাগ চায়। সে দাবিতে প্রতিদিন আন্দোলন করছে, করুক। আমার আছে জনগণ। আমারতো আর কেউ নেই। বাবা-মা ভাইবোন সবইতো হারিয়েছি।’

    প্রধানমন্ত্রী বলেন বলেন, ‘স্বাধীন দেশ। স্বাধীন সার্বভোমত্ব নিয়ে এগিয়ে যাক এটা তাদের পছন্দ না। তাই নানা বিরোধিতা করেছে। এজন্য স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে। স্বাধীনতা বিরোধীরা দেশকে কী দেবে? ২৯ বছরে তারা ক্ষমতায় থেকে দেশকে কী দিয়েছে? বিএনপির আমল থেকে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে মানুষের ওপর, সেটার ধারাবাহিকতা চলে। পরে ২০০৮ এ নির্বাচন দিতে বাধ্য হয়। আমরা ক্ষমতায় এসে নানান উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি।’

    শেখ হাসিনা বলেন, আজ এখানে সড়ক ভবন করেছি। এখানে চমৎকার একটা ভবন হয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটা হাব হয়ে গেলো। যদিও তাদের আগের যায়গা থেকে একরকম জোর করে তুলে দেওয়া হয়েছে। এটা দুঃখজনক। একদিক থেকে ভালোই হয়েছে, এখানে একটা চমৎকার একটা ভবন হয়েছে।

    উদ্বোধন হওয়া ১৫০টি সেতুর মধ্যে ৪০টি ময়মনসিংহ বিভাগ, ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ২৭টি, রাজশাহীতে ২২, খুলনায় ১২টি, বরিশাল ও রংপুরে ৮টি করে এবং সিলেটে একটি সেতু। একই সঙ্গে তিনি মহাসড়কের ওপর নির্মিত ১৪টি ওভারপাস উদ্বোধন করেন।

    একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালি সেতু এবং রহমতপুর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    দেশের দীর্ঘতম স্টিল আর্চ সেতু কেওয়াটখালি সেতু নির্মাণে খরচ হবে মোট ৩ হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা এবং রহমতপুর সেতু নির্মাণে খরচ হবে ৩৫৮ কোটি টাকা। ২০২৫ সালের জুনে সেতু দুটির নির্মাণ কাজ শেষ হবে।

    এ অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিরপুরে ১০৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্রসহ রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর অথরিটি (ডিটিসিএ) ভবন, ময়মনসিংহে বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

    এ সময় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ১৬২ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে ৭ কোটি ৮ লাখ টাকা দেওয়া হয়।

    ২০১৮ সালে আইন হওয়ার পর এই প্রথম দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ দিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

    বিধিমালা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে পাঁচ লাখ টাকা এবং দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী তিন লাখ টাকা সহায়তা পাবেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের সড়ক ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং একটি গাছের চারা রোপণ করেন।

    এর আগে প্রধানমন্ত্রী গেল বছরের ৭ নভেম্বর ১০০ সেতু এবং ২১ ডিসেম্বর ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান।