Category: লিড নিউজ

  • শাহরুখ টাইগার চরিত্রের জন্য সালমানের নাম প্রস্তাব করেছিলেন

    শাহরুখ টাইগার চরিত্রের জন্য সালমানের নাম প্রস্তাব করেছিলেন

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ অক্টোবর, ২০২৩:  যশরাজ ফিল্মস প্রযোজিত ‘এক থা টাইগার ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। ছবিটি পারিচালনা করেন কবীর খান । ওই ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন সালমান। ভারতীয় এক গুপ্তচরের ভূমিকায় তাঁকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। জ়োয়ার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন ক্যাটরিনাও। বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছিল ‘এক থা টাইগার’।

    ছবির সাফল্যের পর সূচনা হয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির। বছর পাঁচেক পরে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। টাইগারের চরিত্রে সফল সালমানও। তবে ওই চরিত্রে যশরাজ-কর্তা আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন অন্য এক তারকা।

    জানা যায়, ‘এক থা টাইগার’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হওয়ার পরে টাইগার চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথমে নাকি শাহরুখ খানের কাছে গিয়েছিলেন আদিত্য। বলিউডের গুপ্তচর ঘরানার ছবি করতে আগ্রহও দেখিয়েছিলেন শাহরুখ। তার পরেও কেন ছবি থেকে সরলেন বাদশা?

    শোনা যায়, অনিবার্য কারণে ‘টাইগার’-এর কাজ পিছিয়ে যাওয়ার পরে সেই সময় ‘জব তক হ্যায় জান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ। প্রেমের ছবির ঠিক পরেই নাকি অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে দেখতে চাননি তিনি। তাই সেই সময় ‘টাইগার’ ছবিটি থেকে সরে আসেন তিনি। তবে ওই ছবির জন্য সালমানের নাম সুপারিশ করেছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের বিচারবুদ্ধির উপর ভরসা রেখে আদিত্যও তার পরে সালমানকেই চূড়ান্ত করেন ‘এক থা টাইগার’-এর জন্য।

    যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। তবে ‘টাইগার’-এর সুযোগ ছাড়লেও যশরাজের ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এ জায়গা পেয়েছেন শাহরুখও।

    ‘পাঠান’-এর মাধ্যমে চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার হিটের খাতা খুলেছে ওয়াইআরএফ। ওই ছবিতে শাহরুখের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল ‘টাইগার’ সলমনকেও। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • টস হেরে ব্যাটিং করছে আফগানিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ রবিবার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। এর আগের ম্যাচগুলোতে যেসব দল টস জিতেছে তার প্রায় ৯২ শাতংশ দল ফিল্ডিং করেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড।

    বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই এই ম্যাচে নেমেছে ইংলিশরা। বিপরীতে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে রানখরায় কাটানো নাজিবউল্লাহ জাদরানের পরিবর্তে তারা উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলিখিলকে নিয়েছে।

    আফগানিস্তান কোন জয় না পেলেও ইংল্যান্ডে এক খেলায় হেরে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। তবে অপ্রতিরোধ্য দল হিসেবে এখনও ভারত সবচেয়ে এগিয়ে। তার পরে সাউত আফ্রিকা ও নিউজিল্যান্ডের অবস্থান।

    ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

    আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল হক ও ফজলহক ফারুকি।

  • আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিন: প্রধানমন্ত্রী

    আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ অক্টোবর, ২০২৩: উন্নয়ন চাইলে আগামী জাতীয় নির্বাচন নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনারা আমার এই কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন যে উন্নয়ন চাইলে নৌকা মার্কা। ধ্বংস চাইলে ঐ বিএনপি-জামায়াত এরা। কাজেই, সেইদিকে লক্ষ্য রেখেই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সেবা করার সুযোগ দিন।

    তিনি বলেন, “এদেশে যে কোনো মূল্যে নির্বাচন হবে এবং জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার অপরাহ্নে সিভিল এভিয়েশন মাঠ কাওলায় মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই কথা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি কাজেই ভোট দিলে আছি না দিলে নাই। কিন্তু, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। আমরা চাই নৌকা মার্কায় ভোট দিন। যাতে আবারো আপনাদের সেবা করতে পারি।

    শেখ হাসিনা বলেন, যেভাবে হোক নির্বাচন এদেশে হবেই এবং জনগণ স্বাধীনভাবে ভোট দেবে।

    তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা একমাত্র নৌকা মার্কাই পারে। তাই, আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে সামনে নির্বাচন। আমি জানি বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তা নিয়ে তারা দ্বিধাদ্বন্দে ভোগে।’

    প্রধানমন্ত্রী এ সময় নৌকায় ভোট দেওয়ার জন্য সমবেত জনতার অঙ্গীকার চাইলে সকলে দুই হাত তুলে সমম্বরে অঙ্গীকার ব্যক্ত করেন।

    তিনি বলেন, শুধু নিজে ভোট দিলে হবে না পরিবার, বন্ধু-বন্ধব, দেশে-বিদেশে সকলের কাছে প্রচার করতে হবে। প্রচার করতে হবে যে এইদেশের উন্নয়নের জন্য একমাত্র আওয়ামী লীগই রয়েছে। তারাই একমাত্র এদেশের উন্নয়ন করতে পারে, গণতন্ত্র দিতে পারে।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে টার্মিনাল উদ্বোধনের দিনে গত ৭ অক্টোবর অনুষ্ঠেয় এই সমাবেশটি দুর্যোগাপূর্ণ আবহাওয়ার জন্য পিছিয়ে দিয়ে এদিন অনুষ্ঠিত হয়। প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে সকাল থেকেই নানা রংয়ের পোশাক পরে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দলে দলে উৎফুল্ল নেতা-কর্মী এবং সাধারণ জনগণ সমাবেশে যোগ দেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমগ্র এলাকাটি জনসমুদ্রে রূপ লাভ করে।

     

     

     

    প্রধানমন্ত্রী বলেন, আজকের ঢাকার বদলে যাওয়া, আজকে বাংলাদেশ বদলে গেছে, যানজট দূর করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। এই মেট্রোরেল এরপর ধাপে ধাপে মতিঝিল হয়ে কমলাপুর রেলষ্টেশন পর্যন্ত যাবে। মেট্রোরেলের সঙ্গে পাতাল রেলও যাতে হয় সে প্রকল্পের কাজও চালু হয়েছে। বিদ্যুৎ নিরাপত্তার জন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেই সাথে ঢাকায় সার্কুলার ওয়াটার ওয়েজ নির্মাণের পদক্ষেপ নিয়েছি। প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতোমধ্যে চালু হয়েছে। এমনকি আগামীতে পুরো ঢাকাকে ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। কিন্তু এজন্য কোন জমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়বে না।

    ’৯৬ সালে সরকার গঠন করে যমুনা নদীর ওপর রেল সংযোগসহ বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এরফলে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয়বার ক্ষমতায় এসে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার সুবিধাকে কাজে লাগিয়ে তাঁর সরকার জনগণের আস্থা ও বিশ^াসকে পুঁজি করে আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এখন পদ্মা নদীর উপর দিয়ে গাড়ি ও রেল দুটোই যাচ্ছে।

    তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের শুরুতে এখানে দুর্নীতি হয়েছে বলে বিশ^ব্যাংক যে অপবাদ দিয়েছিল তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকার নিজস্ব অর্থে এই সেতু নির্মাণ করেছে এবং কানাডার আদালতে প্রমাণ হয়েছে বিশ্বব্যাংকের সব অভিযোগ ভুয়া ও মিথ্যা। কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দুর্নীতি নয়, মানুষের সেবা করতেই ক্ষমতায় এসেছে। আর নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

    সরকার প্রধান বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল হচ্ছে, সমুদ্র বন্দরগুলো করা হয়েছে। মহেশখালীতে ‘ডিপ সি’ পোর্ট হয়েছে এখন কতৃর্পক্ষ গঠন করে পুনরোদমে চালু করা হবে।

    রাজধানীর ফ্লাইওভারগুলো নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ করেছি, মগবাজার-মৌচাক ফ্লাইওভার, বনানী ওভারপাস, কালশি ফ্লাইওভার এবং আরো নতুন নতুন ফ্লাইওভার করে যাচ্ছি। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত মাস র‌্যাপিড ট্রানজিটও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।

    আগামীতে ক্ষমতায় আসতে পারলে ঢাকা উত্তর এলাকার যে সব জায়গায় রেল ক্রসিং রয়েছে সেগুলোতেও ওভারপাস করে দেবে আওয়ামী লীগ সরকার, যাতে রেলের জন্য আটকে থাকতে না হয়। কেননা, সকলের সুযোগ-সুবিধা দেখাটাই আমাদের দায়িত্ব, বলেন তিনি।

    তিনি বলেন, এগুলো সবই সম্ভব হয়েছে একটাই কারণে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে নৌকায় মার্কায় আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন বলে। সে কারণেই বলবো নৌকাই হচ্ছে একটি মার্কা যে মার্কা স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, পানি সমস্যার সমাধান করেছে, যোগাযোগ সহজ করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সারাদেশে ১শ’ টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছে যাতে দেশে কর্মসংস্থান হয়।

    প্রধানমন্ত্রী বলেন, একমাত্র নৌকা মার্কা, এই মার্কা ক্ষমতায় থাকলেই সব হবে। আর ঐ লুটেরা দুর্নীতিবাজ, খুনী, ডাকাত, চোর- এরা ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে। আপনাদের কাছে অনুরোধ এই দেশকে এরা যেন ধ্বংস করতে না পারে।

    শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার আমলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্লান্ট, নাইকো, গ্যাটকো- সবকিছুতেই তারা দুর্নীতি করেছে। বিদ্যুৎ প্রকল্পে, সড়কে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল কিন্তু ওদের ওই মেরুদ- ছিল না যে তারা চ্যালেঞ্জ করে। কারণ, তারাতো দুর্নীতিবাজই ছিল। জনগণের অর্থ আত্মসাত করেছে। আর আওয়ামী লীগ জনগণের সেবা কওে, তাদের কল্যাণেই কাজ করে।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনার পুরোপুরি চালু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে উল্লেখ করে তিনি বলেন, এরফলে আন্তর্জাতিক যোগাযোগ আরো উন্নত হবে। কক্সবাজারে সর্বাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে। চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরও আওয়ামী লীগ সরকারই করেছে।

    তিনি বিএনপি’র প্রতি ইঙ্গিত করে বলেন, তারা বিদেশে এখানে সেখানে ধর্না দেয়। ঐসব ধর্না দিয়ে কোন কাজ হবে না। জনগণের শক্তি বড় শক্তি। আমি সেই জনগণের শক্তিতেই বিশ্বাস করি। তাদের ওপরই আমার আস্থা আছে।

    ’৭৫ এর বিয়োগান্তক অধ্যায় স্মরণ করে তিনি বলেন, সেদিন বাবা, মা-ভাই-সব হারিয়েছি। সব হারিয়ে দেশে ফিরে এসে পেয়েছি এই বাংলাদেশের জনগণ। আজকে বাংলাদেশের জনগণই আমার পরিবার। আমার আপনজন। কাজেই তাদের জন্য কাজ করাকে কর্তব্য দায়িত্ব হিসেবেই নিয়েছি।

    সমাবেশে অন্যান্যের মধ্যে কক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’ দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্পচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সভাপতি আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কোচি।

    সূত্র: বাসস

  • কাওলায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা

    কাওলায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ অক্টোবর, ২০২৩: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর কাওলায় ক্ষমতাসীন দলের জনসভা চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ৩টায় তিনি জনসমাবেশস্থলে পৌঁছান তিনি। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জবাব দেন।

    এ জনসভা গত শনিবার ( ৭ অক্টোবর) হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। এ উপলক্ষে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ লোকে লোকারণ্য। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়াও অবস্থান নেন নেতাকর্মীরা।

    রাজধানীর কাওলায় এলাকায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

    সকাল থেকে সমাবেশস্থলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। মিছিল-স্লোগানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

  • নারীদের এগিয়ে নিতে পি-টুয়েন্টি সম্মেলন ভূমিকা রাখবে: স্পিকার

    নারীদের এগিয়ে নিতে পি-টুয়েন্টি সম্মেলন ভূমিকা রাখবে: স্পিকার

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ থেকে উত্তরণের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে পি-টুয়েন্টি সম্মেলন ভূমিকা রাখবে।

    আজ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত নবম জি-টুয়েন্টি পার্লামেন্টারি স্পিকারস সামিট (পি-টুয়েন্টি) সম্মেলনের ‘মেইনস্ট্রিমিং জেন্ডার ইক্যুায়ালিটি ফ্রম উইমেন্স ডেভলপমেন্ট টু ঊইমেন লেড ডেভলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

    স্পিকার বলেন, দেশের সার্বিক উন্নয়নের  নারীদের অবদান অর্ধেক। উদ্যোক্তা থেকে শুরু করে ঘর-গৃহস্থালির কাজে নারীরা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।নারীর ক্ষমতায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারী নেতৃত্বকে সকলে স্বাগত জানাতে হবে।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা জরুরি। অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। মেয়েদের যথাযথ শিক্ষা অর্জন সবচাইতে গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনীতির মূল ধারায় সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে পারলে টেকসই অর্থনীতি অর্জন করা যাবে। নারীরা দেশের সম্পদ।

    এসময় তিনি আরও বলেন, নারী বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন, চাকরিজীবী ও শ্রমজীবী নারীদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি বিষয়গুলোতে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায় থেকে সকলকে সহযোগিতা করতে হবে। নারীদের অর্থনৈতিক ভূমিকা শক্তিশালী হলে দেশের অর্থনীতি অধিকতর স্থিতিশীল হবে বলে স্পিকার মন্তব্য করেন।

    সম্মেলনে সভাপতিত্ব করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়ার সিনেটের প্রেসিডেন্ট সুয়ে লিয়েন্স, মেক্সিকোর  চেম্বার অব ডেপুটিস এর স্পিকার মার্সেলা গুয়েরা ক্যাস্টিলো, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার নোসিভিয়ে নোলুথান্ডা মাপিসা এনকুয়ালা, স্পেনের কংগ্রেস অব ডেপুটিস এর স্পিকার  ফ্রান্সিসকো সোসিয়াস, নাইজেরিয়া সিনেটের ডেপুটি প্রেসিডেন্ট জিবরিন বারাউ এবং ওমানের স্টেট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাদরিয়া আল সাহিহি বক্তব্য প্রদান করেন। এসময় বিভিন্ন দেশের স্পিকারগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়: তথ্যমন্ত্রী

    আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ অক্টোবর, ২০২৩: ‘আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়’, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ।তিনি বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর ধর্মের পরিচয়। কিন্তু এই চেতনার বেদীমূলে আঘাতের ফলে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তস্রোতে ৩০ লাখ শহীদ ও ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাল সূর্য খচিত সবুজ পতাকা ছিনিয়ে এনেছি।’

    আজ শনিবার (১৪ আক্টোবার) সকালে রাজধানীর বনানী মাঠে স্থাপিত পূজামন্ডপে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া ১৪৩০ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘দেখা যায়, যখন নির্বাচন আসে, তখন এই অপশক্তি আবার ফণা তোলার অপচেষ্টা চালায়। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

    হাছান মাহমুদ বলেন, ‘আজ ও সেই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের দেশে আছে এবং তারা সময়ে সময়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দেয়।’

    নির্বাচনকে সামনে রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৫ বছরের পথচলায় চেষ্টা করেছি, ১৯৭৫ সালের পর বাংলাদেশের যে মূল চেতনা হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে আনার।’

    তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সবকিছু ছাপিয়ে বড় উৎসব, বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পয়লা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশে যেভাবে বাংলা প্রতিবেশি কোনও দেশেও নেই।’

    সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র ও সবার। আর সেটির প্রতিফলন আমরা দেখি দুর্গাপূজা, ঈদ, প্রবারণা পূর্ণিমাসহ সকল ধর্মীয় পার্বণে, যেখানে সকল ধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে শামিল হয়।’

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুলশান-বনানী পূজা উদযাপন ফাউন্ডশনের সভাপতি পান্না লাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, সন্তোষ শর্মা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মনোজ সেনগুপ্ত।

    উদ্বোধনী অনুষ্ঠানে শেষে, ফাউন্ডশনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

    সূত্র: বাসস

  • আগামী নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’: কৃষিমন্ত্রী

    আগামী নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’: কৃষিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ অক্টোবর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ।

    আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে দলের ইশতেহার কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

    কৃষিমন্ত্রী বলেন, সব নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কি করেছি, কি আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করি। সে আলোকে আমরা সব নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করা হয়েছে।

    তিনি বলেন, ২০২০ সালে করোনা মহামারি এবং পরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির ওপর বিরাট আঘাত আসে। সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা ছিল, সেটি অর্জন করা সম্ভব হয়নি। আমাদের অর্থনীতিও টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। সেগুলো মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আমাদের আরও কিছু সময় লাগবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইশতেহার কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।

  • ভারতের কাছে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান

    ভারতের কাছে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান মধ্যকার খেলাটি আজ শুরু ।২০২৩ বিশ্বকাপের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে ভারতের একাদশে ফিরেছেন শুভমান গিল। ইনজুরিতে এর আগে দলের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। তাকে জায়গা দিতে বিশ্রামে রাখা হয়েছে ওপেনার ইশান কিশানকে।

    শক্তির বিচারে ভারত ব্যাটিং-বোলিং অনেক এগিয়ে আছে।তবে পাকিস্তান দ্বিতীয় ম্যাচে রেকর্ড করে জিতেছে।তবে ভারত পরে ব্যাটিং করে পিচ থেকে কিছুটা ফায়দা হাসিল করতে পারবে বলে মনে করা হচ্ছে।

    আজকের ম্যাচটির আগে আসরে নিজেদের প্রথম দুইটি করে ম্যাচ জিতেছে সহজেই। পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। স্বাগতিক ভারতও প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

    পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

  • বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ অক্টোবর, ২০২৩: ওয়ানডে বিশ্বকাপে পর পর দুই ম্যাচে হারের লজ্জা পেল বাংলাদেশ ক্রিকেট দল । গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছিলো টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো নিউজিল্যান্ড। ২৪৬ রানের লক্ষ্য ৪৩ বল হাতে রেখেই পাড়ি দেয় কিউইরা। চেন্নাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

    হতাশার শুরুটা একদম প্রথম বল থেকেই। ফাইন লেগে ক্যাচ দেন লিটন দাস কোন রান না কিরেই সাজঘরে ফেরেন। এরপর ৪০ রানের উদ্বোধনী জুটিতে আশার পালে হাওয়া দেন মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান। কিন্তু তাদের জুটিও স্থায়ী হয়নি বেশিক্ষণ।

    শুরুতে আউট হন তানজিদ হাসান। লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ দেন স্কয়ার লেগে দাঁড়ানো কনওয়ের কাছে। মিরাজ ভালো শুরু পেলেও লম্বা করতে পারেননি ইনিংস। ৪ চারে ৪৬ বলে ৩০ রান করে ফার্গুসনের বলেই হেনরির হাতে ক্যাচ দেন মিরাজ।

    বাংলাদেশ দলের বিপদটা বেশি বড় হয় নাজমুল হোসেন শান্ত ফিরলে। ৫৬ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে দলটি। গ্লেন ফিলিপসের করা প্রথম বলেই কনওয়ের হাতে ক্যাচ দেন ৮ বলে ৭ রান করা শান্ত। সেখান থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই পুরোনো সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের হাত ধরেই।

    সাকিব শুরুতে কিছুটা অস্বস্তিতেই ছিলেন, সেটি আরও বাড়ে ক্র্যাম্প হলে। এরপর থেকে তিনি ব্যাট চালিয়ে দ্রুত কিছু রান করার চেষ্টায় ছিলেন। কিন্তু ফার্গুসনের বাউন্সার পুল করতে যান সাকিব, কিন্তু ক্যাচ উঠে যায়। অনেকটুকু দৌড়ে ক্যাচ নেন লাথাম। ৯৬ রানের জুটিটি ভাঙে সাকিব ৩ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৪০ রান করে ফিরলে।

    তার ফেরার পরও মুশফিকুর রহিম করছিলেন দারুণ। কিন্তু ম্যাট হেনরির নিচু হওয়া এক বলে বোল্ড হয়ে যান তিনি, বলতে গেলে কিছুই করার ছিল না অভিজ্ঞ ব্যাটারের। ৬ চার ও ২ ছক্কার ইনিংসে ৭৫ বলে ৬৬ রান করে আউট হতে হয় মুশফিকুর রহিম।

    তাওহীদ হৃদয়ও সাতে নেমে ভালো করতে পারেননি। ২৫ বলে ১৩ রান করে এই ব্যাটার বোল্টের স্লোয়ারে বোকা বনে সহজ ক্যাচ দেন স্যান্টনারের হাতে। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের চেষ্টায় রান পৌঁছায় আড়াইশর কাছে। ২ চার আর সমান ছক্কার ইনিংসে ৪৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ১৯ বলে ১৭ রান করে তার সঙ্গে দারুণ ভূমিকা রাখেন তাসকিনও।

    জবাব দিতে নেমে কিউইরাও শুরুতে বেশ বিপদেই পড়ে গিয়েছিল। ১৩ বলে ৯ রান করে রাচিন রবীন্দ্র আউট হন মোস্তাফিজুর রহমানের বলে। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে। এরপর ক্যাচ মিসের মহড়া দেন বাংলাদেশের ফিল্ডাররা। শুরুটা করেন মেহেদী হাসান মিরাজ- ডেভেন কনওয়েকে ৪ রানে তিনি জীবন দেন মোস্তাফিজুর রহমানের বলে।

    এরপর তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদও ক্যাচ ছাড়েন। এর মধ্যে ৮০ রানের জুটি গড়ে ফেলেন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। তাদের এই জুটি ভাঙে সাকিব আল হাসানের হাত ধরে। তাকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি; ৩ চারে ৫৯ বলে ৪৫ রান করে ফেরেন সাজঘরে।

    কনওয়ের ফেরাও রানের গতি কমাতে পারেনি নিউজিল্যান্ডের। ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন এ বছর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা উইলিয়ামসন। তাকে শেষ অবধি আউটই করতে পারেনি বাংলাদেশ, তিনি হন রিটায়ার্ড হার্ড। একবার শান্তর করা থ্রো তার আঙুলে লাগে, পরে ব্যথার কাছে নত স্বীকার করে উঠে যেতে হয় তাকে। ১০৭ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ১০৭ বলে ৭৮ রান করে তিনি ফেরেন সাজঘরে। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বাকিটা পথ পাড়ি দেন ড্যারিল মিচেল। ৬৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট শিকার  করে ম্যাচসেরা হন কিউই পেসার ফার্গুসন।

  • ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া

    ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ অক্টোবর, ২০২৩: ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে চলমান সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করার সময় শুক্রবার গাজা উপত্যকা এবং ইসরাইলে ‘মানবিক যুদ্ধবিরতির’এই আহ্বান জানিয়েছেন ।

    নিরাপত্তা পরিষদে উপস্থাপিত রাশিয়ান খসড়া প্রস্তাবে ‘অবিলম্বে’ একটি যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিরাপদ মুক্তির আহ্বান জানিয়েছে এবং ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সমস্ত সহিংসতা, শত্রুতা এবং সব ধরণের সন্ত্রাসবাদী কর্মকান্ডের তীব্র নিন্দা জানায়।’

    নথিতে বিশেষভাবে শনিবার ইসরাইলে হামলা চালানো হামাসের নাম উল্লেখ করা হয়নি। এই হামলায় ১,৩০০ লোকের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ১৫০ জনকে আটক করে তারা গাজায় নিয়ে আসে।

    যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে ফিলিস্তিনি ইসলামপন্থীদের এবং ইসরাইলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার জন্য তাদের নিন্দা করার আহ্বান জানিয়েছে।

    হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল ঘনবসতিপূর্ণ গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইসরাইল এই হামলায় চালিয়ে কমপক্ষে ১,৯০০ লোককে হত্যা করেছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। যার মধ্যে ৬শ’ এর বেশি শিশু রয়েছে।

    শুক্রবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ‘আমরা নিশ্চিত যে, নিরাপত্তা পরিষদকে অবশ্যই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তপাত বন্ধ করতে এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করতে হবে।’

    নেবেনজিয়া বলেন, কিছু সদস্য রাষ্ট্র খসড়া প্রস্তাবের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

    ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, ‘আমরা কাউন্সিলের বৈঠকে যাওয়ার মাত্র দুই মিনিট আগে খসড়া প্রস্তাবটি হাজির করা হয়েছিল।’

    ‘আমি মনে করি এর মতো গুরুত্বপূর্ণ কিছুর জন্য, আমরা ইতোমধ্যেই দেখেছি যে মানুষের জীবন কতটা ধ্বংস হয়ে গেছে। আমাদের পরামর্শের জন্য সময় দরকার।’

    চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, ‘মানবিক উদ্বেগের বিষয়ে একটি উদীয়মান ঐকমত্য রয়েছে। উত্তেজনা কমাতে সাহায্য করবে এমন সকল উদ্যোগের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

    সূত্র: বাসস