www.HelloBangla.News – জাতীয় – ১৭ অক্টোবর, ২০২৩: বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ হরাচ্ছে মানুর। এর লাগাম টেনে ধরা যাচ্ছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চালকদের উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যা।ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএ-এর পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ চালক এই উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছে। অনেক চালকের চোখের কন্ট্রাক্ট সমস্যাও পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর বিআরটিএ ভবনে ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। এছাড়া ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের, ধুমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের। এছাড়া, ২৮৯ জন চালকের চক্ষু পরীক্ষায় চোখের ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের, অন্যান্য চোখের সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।
তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে জেলা ও উপজেলায় বিআরটিএ কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ইংরেজি পত্রিকার ক্রোড়পত্র প্রকাশ, সকাল ৯ টায় দোয়েল চত্তর থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত শোভাযাত্রা শেষে বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন হবে। ঢাকা সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যানার, ফোটুন, পোস্টার দিয়ে সজ্জিতকরণ করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট ও ফেস্টুন লাগানো হবে। ঢাকা শহরে ৫০টি এবং প্রতিটি জেলার ১০টি শিক্ষণ প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন, সপ্তাহে ২ দিন করে ৮ দিন লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা, মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী, পথচারী, সড়ক পরিবহনের মালিক শ্রমিকদের সচেতন করা হবে।
বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও বাস টার্মিনালে জনসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ ও ব্যানার প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট হচ্চে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে।
ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সরকারের এ উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এ সংখ্যা বর্তমানে যথেষ্ট নয়। তাদের টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে। একইসাথে ছয় বিভাগীয় শহরে ৬জন ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।










