Category: লিড নিউজ

  • শুরুতে ট্রেজারি বন্ডে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ

    শুরুতে ট্রেজারি বন্ডে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ অক্টোবর, ২০২৩: সর্বজনীন পেনশন স্কিমে ১৫ হাজার জন চাঁদা দিয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি। প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে ১১ কোটি ৩১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

    আজ রবিবার (২২ অক্টোবর) এ বিনিয়োগের উদ্বোধন করা হয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিনিয়োগের তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জাম মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা প্রমুখ।

    অর্থমন্ত্রী বলেন, ‌‌‘সর্বজনীন পেনশন তহবিল’ শিরোনামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশগ্রহণকারী সবার জমা করা অর্থ জমা থাকবে। এ অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।

    জাতীয় পেনশন স্কিম নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের চাহিদার অনেকটাই মেটাতে পারবে এবং সবাই উপকৃত হবেন।

    অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, আমরা এ পর্যন্ত ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ১৫ হাজার জন রেজিস্ট্রেশন করে চাঁদা দিয়েছেন তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি। তার মধ্যে থেকে প্রথমে আমরা বড় অংশ দিয়ে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছি।

    জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা বলেন, সর্বজনীন পেনশন স্কিমে জমা পড়া চাঁদার টাকা বিনিয়োগের বিধিমালা হচ্ছে। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। শিগগিরই বিনিয়োগ বিধিমালা জারি করা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ১০ বছর মেয়াদি যে ট্রেজারি বন্ড কেনা হয়েছে তার মুনাফার হার ১০ দশমিক ৫০ শতাংশ। এটা আমাদের প্রত্যাশার থেকেও বেশি।

    সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন তহবিলের অর্থে কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান।

    পরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ রবিবার (২২ অক্টোবর) দুপুর পর্যন্ত পেনশন স্কিমে ১৪ হাজার ৯২৮ জন চাঁদা জমা দিয়েছেন। তাদের জমা দেওয়া চাঁদার পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা।

    এর মধ্যে প্রবাস স্কিমে ৪৪৮ জন অংশগ্রহণকারী এক কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা এবং প্রগতি স্কিমে ৬ হাজার ৭১৯ জন ৬ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন।

    আর সুরক্ষা স্কিমে ৬ হাজার ৭৮ জন ৪ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা এবং সমতা স্কিমে ১ হাজার ৬৮৩ জন ৩৭ লাখ ৩৭ হাজার টাকা জমা দিয়েছেন।

    গত ১৭ আগস্ট প্রধামন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এর পর পরই আবেদন শুরু হয়ে যায়। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দিয়ে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।

  • দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড রানে হেরেছে ইংল্যান্ড

    দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড রানে হেরেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে এর আগের ম্যাচে লজ্জাজনক ভাবে নেদারল্যান্ডের কাছে হেরে জায় দক্ষিণ আফ্রিকা। তাই ম্যাচে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিলোনা। অপর দিকে ইংল্যান্ডের শেষ চারের জন্য জয়ের প্রয়োজন ছিলো। তাই টস জিতে আগে ফিল্ডিং নেয় দলটি। আর তার খেসারত তিতে হয় ইংল্যান্ডকে।

    আজ দক্ষিণ আফ্রিকা ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। নিজেদের বিশ্বকাপ এবং ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার ইংলিশদের। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নবমস্থানে নেমে গেল ইংলিশরা। ৪ ম্যাচে ২ পয়েন্ট আছে বাংলাদেশ-নেদারল্যান্ডস-শ্রীলংকা ও আফগানিস্তানেরও। পয়েন্ট সমান হলেও রান রেট বিবেচনায় বাংলাদেশ ষষ্ঠ, নেদারল্যান্ডস সপ্তম, শ্রীলংকা অষ্টম এবং সর্বশেষ দল হিসেবে দশমস্থানে আছে আফগানিস্তান। ৪ ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে রয়েছে যথাক্রমে- নিউজিল্যান্ড ও ভারত।

    হেনরিচ ক্লাসেনের সেঞ্চুরির সাথে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ৬৭ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লাসেন। ইংল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের। জবাবে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয় ইংল্যান্ড।

    ইনিংসের প্রথম বলেই চার মারেন প্রোটিয়ার ওপেনার কুইন্টন ডি কক। পেসার রিচ টপলির পরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪ রানে প্যাভিলিয়নে ফিরেন ডি কক। শুরুতে ডি কককে হারানোর চাপ দলকে বুঝতে দেননি আরেক ওপেনার হেনড্রিক্স ও তিন নম্বরে নামা ডুসেন। ১৭তম ওভারে হাফ-সেঞ্চুরির দেখা পান দু’জনে। ৪৯ বলে ডুসেন ওয়ানডেতে ১৩তম এবং ৪৮ বলে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ অর্ধশতক করেন হেনড্রিক্স।

    ২০তম ওভারে ৮ চারে ৬১ বলে ৬০ রান করা ডুসেনকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আদিল রশিদ। ১১৬ বলে দলের স্কোরে ১২১ রান যোগ করেন ডুসেন ও হেনড্রিক্স।

    তৃতীয় উইকেটে অধিনায়ক আইডেন মার্করামের সাথে জুটি গড়ার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি হেনড্রিক্স। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান রশিদ। ৯ চার ও ৩ ছক্কায় ৭৫ বলে ৮৫ রান করা হেনড্রিক্সকে নিজের দ্বিতীয় শিকার বানান রশিদ।

    হেনড্রিক্সের সাথে না পারলেও চতুর্থ উইকেটে ক্লাসেনের সাথে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন মার্করাম। তাদের জুটিতে দলের রান ২শ পার হয়। ৩৫তম ওভারে মার্করামকে ৪২ রানে থামিয়ে ইংল্যান্ডকে আনন্দে মাতান টপলি।

    ছয় নম্বরে নামা ডেভিড মিলারকে দুই অংকের কোটা পার করতে দেননি টপলি। ৫ রানে বিদায় নেন তিনি। ৩৭তম ওভারে ২৪৩ রানে মিলার ফেরার পর দলের বড় স্কোরের পথ তৈরি করেন ক্লাসেন ও মর্কো জানসেন। ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে খেলে ৪৭তম ওভারে ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির দেখা পান ৬১ বল খেলা ক্লাসেন। বিশ^কাপে দ্রুততম সেঞ্চুরিতে এটি ষষ্ঠস্থানে। এবারের আসরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের এটি পঞ্চম সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালেও এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করেছিলো প্রোটিয়া ব্যাটাররা।

    ক্লাসেনের সেঞ্চুরির পর শেষদিকে মারমুখী রুপ নেন জানসেন। ইনিংসের শেষ ৩ ওভারে ১০ বল খেলে ৪০ রান তুলেন জানসেন। ৩৫ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি করেন জানসেন।

    শেষ ওভারের প্রথম বলে পেসার গাস অ্যাটকিনসনের বলে আউট হন ক্লাসেন। ১২ চার ও ৪ ছক্কায় ৬৭ বলে ১০৯ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে এটি তৃতীয়স্থানে জায়গা পেয়েছে।

    ষষ্ঠ উইকেটে জানসেন-ক্লাসেন ৭৭ বলে ১৫১ রান যোগ করেন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে ষষ্ঠ বা তার নীচের দিকের উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

    ইনিংসের শেষ পর্যন্ত খেলে দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রানের পাহাড় সমান রান এনে দেন জানসেন।

    টপলি ৮.৫ ওভারে ৮৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া অ্যাটকিনসন-রশিদ নিয়েছেন ২টি কওে উইকেট।

    ৪০০ রানের পাহাড় সমান টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার চার পেসারের তোপের মুখে পড়ে ইংল্যান্ডের ব্যাটাররা। ১০০ রানে ৮ উইকেট হারায় তারা। জনি বেয়ারস্টো ১০, ডেভিড মালান ৬, জো রুট ২, বেন স্টোকস ৫, হ্যারি ব্রুক ১৭, অধিনায়ক জশ বাটলার ১৫, ডেভিড উইলি ১২ ও আদিল রশিদ ১০ রানে ফিরেন। এ অবস্থায় বিশ^কাপ ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক হারের মুখে পড়ে ইংল্যান্ড।

    কিন্তু নবম উইকেটে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার পেসারদের উপর তান্ডব চালান লোয়ার অর্ডারের দুই ব্যাটার অ্যাটকিনসন ও উড। চার-ছক্কার বন্যায় ৩২ বল খেলে ৭০ রান তুলে ইংল্যান্ডকে লজ্জার হারের মুখ থেকে রক্ষা করেন তারা। ২২তম ওভারে স্পিনার কেশব মহারাজ ইংল্যান্ডের নবম উইকেট হিসেবে অ্যাটকিনসনকে তুলে নিলে ১৭০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইনজুরির কারনে ব্যাটিং করেননি টপলি।

    অ্যাটকিনসন ৭টি চারে ২১ বলে ৩১ রানে আউট হলেও, ২টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন উড। দক্ষিণ আফ্রিকার কোয়েৎজি ৩৫ রানে ৩টি, লুঙ্গি এনগিডি-জানসেন ২টি করে এবং কাগিসো রাবাদা-মহারাজ ১টি করে উইকেট নেন।

    ম্যাচ সেরা হন ক্লাসেন।

     

    সংক্ষিপ্ত স্কোর :

    দক্ষিণ আফ্রিকা : ৩৯৯/৭, ৫০ ওভার (ক্লাসেন ১০৯, হেনড্রিক্স ৮৫, জানসেন ৭৫*, টপলি ৩/৮৮)।

    ইংল্যান্ড : ১৭০/১০, ২২ ওভার (উড ৪৩*, অ্যাটকিনসন ৩৫, কোয়েৎজি ৩/৩৫)।

  • টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

    টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুই দল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। এর আগে কোন ম্যাচে এই দুই দল বিন্দুমাত্র অস্বস্তি ছাড়াই খেলেছে। যাকে বলা হয় একতরফা ম্যাচ। তাই বলা মুশকিল কে জিতবে আজকের ম্যাচে। তবে খেলা যেহেতু ভারতে তাই এখানে স্বাগতিকদের জয়ের সম্ভাবনাই বেশি। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ভারত। আগের চার ম্যাচে পরে ব্যাট করেই জয় পেয়েছে তারা। ইনজুরির কারণে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় একাদশে এসেছে একাধিক পরিবর্তন। জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। বাদ পড়তে হয়েছে শার্দূল ঠাকুরকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

    নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

  • ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৫৫ জন নিহত

    ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৫৫ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ অক্টোবর, ২০২৩: ইসরাইলি বাহিনীর বর্বর বিমান হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। হামাস সরকার আজ রবিবার এ কথা বলেছে।

    ইসরাইল এর আগে ঘোষণা দিয়েছিলো তারা হামলা জোরদার করবে। এর পর পরই সেখানে এ হামলা চালানো হলো। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ব্যাপক হামলার জবাবে সর্বশেষ রাতে চালানো এ হামলার বিষয়ে সরকারি প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলায় ‘৫৫ জনেরও বেশি শহীদ হয়েছে।’

    বিবৃতিতে আরো বলা হয়, গাজায় অভিযান আরো জোরদার করা হবে ইসরাইলি সামরিক মুখপাত্র এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল-লেবাননের সীমান্তে নতুন করে  ছড়িয়ে পড়েছে সংঘাত। শনিবার লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

    এই সংঘর্ষে হামলায় হিজবুল্লাহ ৬ যোদ্ধা এবং এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  শনিবারের সংঘর্ষে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েল।

  • বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ অক্টোবর, ২০২৩: আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টা ২৪ মিনিটে সুপ্রিম কোর্ট এলাকায় নবনির্মিত ১৫তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাইকোর্টের সংলগ্ন ভবনটি তৈরিতে ১৩৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হক ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। এরপর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন প্রধানমন্ত্রী।

    মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা আপনজন হারিয়েছি, এদেশের নাগরিক হিসেবে বিচার পাওয়া আমাদের অধিকার ছিল না। কিন্তু সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। ইনডেমনিটি আইন জারি করে। শুধু ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়নি, জিয়াউর রহমান জনগণের ভোট চুরি করে নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছে। তার হ্যাঁ/না ভোট। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধান এবং মিলিটারি আইন ভঙ্গ করে নিজে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে। এরপর দল গঠনের মধ্য দিয়ে জনগণের সঙ্গে কারচুপি করে।

    শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি মাঠে নামতে চায়, জামায়াত এবং আরও অনেকেই। তারা আন্দোলন করুক, এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবার কোনো রকম অগ্নিসন্ত্রাস বা ধ্বংসাত্মক কাজ করে, যদি তারা কোনোরকম দুর্বৃত্তপনা করে আমরা কিন্তু ছেড়ে দেব না।

    তিনি বলেন, কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে। যেটা আগে করেছিল, আগামীতে যেন করতে না পারে।

    সরকার প্রধান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যেন কোনো রকম প্রতিবন্ধকতা না হয়। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাই। আইনজীবীদের জন্য প্রতিটি জেলায় বিশেষ প্লটের ব্যবস্থা করে দেবো। সাথে সাথে আমার একটি অনুরোধ থাকবে আপনারা সার্বজনীন পেনশন স্কিম গ্রহণ করবেন। পাশাপাশি আপনাদের ফান্ড, যেটা জাতির পিতা করে দিয়েছেন, সেটাতে আমি ৩০ কোটি টাকা দেবো। আপনারাও সাধারণ আইনজীবীরা এতে কন্ট্রিবিউট করবেন।

    তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এসে আমাকে আগেই গ্রেফতার করেছে। আমি কৃজ্ঞতা জানাই, যখন গ্রেফতার করেছে, আপনারা আইনজীবীরা পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিনিয়ত একটার পর একটা মামলা দিয়েছে। আমাকে হয়রানি করেছে। আমি কিন্তু টলিনি। নিম্ন আদালতের পাশাপাশি উচ্চ আদালতের আইনজীবীরাও পাশে ছিলেন।

     

    শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছি। দুর্নীতির অভিযোগ এসেছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম, দুর্নীতি করতে তো আসিনি। পরে এটা আদালতে মিথ্যা প্রমাণ হয়েছে।

    সরকার প্রধান আরও বলেন, জাতির পিতা দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ছয় দফা দিয়েছিল। ছয় দফা যখন দিয়েছিল তখনও তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।  বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান চালিয়ে জাতির পিতাকে উদ্ধার করেছিল। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, অনেক সময় তাকে সাজাও দেওয়া হয়েছে। কিন্তু তিনি থেমে যান নাই। সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সত্ত্বেও পাকিস্তানিরা বাঙ্গালিদের ক্ষমতায় আসতে দেবে না। জাতির পিতা জানতেন এবং তার প্রস্তুতিও ছিল। ২৫ মার্চ যখন পাকিস্তানের হানাদার বাহিনী এ দেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা করে, সঙ্গে সঙ্গে জাতির পিতা শেখ মুজিব যুদ্ধের ঘোষণা দেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। জাতির পিতা নির্দেশ ও আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করে বাংলাদেশকে স্বাধীন করেছিল।

    শেখ হাসিনা আরও বলেন, ১৯৭২ সালে স্বাধীনতার দশ মাসের মধ্যে একটি সংবিধান তিনি উপহার দেন। সারা বিশ্বের কোন দেশ এত দ্রুত সংবিধান দিতে পারেন নাই। জাতির পিতার হাত ধরেই বাংলাদেশের বিচার কার্যক্রমের গোড়াপত্তন।

    আইনজীবী মহাসমাবেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্ব করবেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এ মহাসমাবেশে অংশ নিয়েছেন।

    ঢাকার প্রাণকেন্দ্রে নবনির্মিত বার কাউন্সিল ভবনে রয়েছে প্রাকৃতিক নৈসর্গের ছোঁয়া। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। নবনির্মিত এ ভবনে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

    আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, ৫টি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের কক্ষ রয়েছে। এছাড়া শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল রয়েছে।

    এ ভবনে রয়েছে ৪টি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে আলাদা বিদ্যুৎ লাইনও এতে যুক্ত করা হয়েছে।

  • ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব ডিএমপি’র

    ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব ডিএমপি’র

    www.HelloBangla.News – জাতীয় – ২১ অক্টোবর, ২০২৩: আগামী ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির ডাক দিয়েছে। উক্ত কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

    মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি।

    আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে একটি নিরাপত্তা শঙ্কা ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে সামাল দেবে পুলিশ? জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’

    গুজব ঠেকাতে ডিএমপির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। শুধু ২৮ অক্টোবর ঘিরেই নয়, অন্যান্য বিষয়েও ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা হচ্ছে। আমরা মনে করি, ঢাকাসহ সারাদেশের মানুষ গুজবের বিরুদ্ধে সচেষ্ট থাকবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুজবকে উড়িয়ে দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো।’

    তিনি আরও বলেন, আমরা নজরদারির ভেতরে রেখেছি। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ ব্যাপারে যে কোনো তথ্য যদি আমরা পাই তবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

    শান্তিপূর্ণ সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলেই কঠোর হস্তে দমন করবে ডিএমপি, বলে উল্লেখ করেছেন হাবিবুর রহমান।

  • প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটছে

    প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটছে

    www.HelloBangla.News – জাতীয় – ২১ অক্টোবর, ২০২৩: প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটছে এবং ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ, আহত রোগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

    আজ শনিবার (২১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

    যাত্রী কল্যাণ সমিতির অন্যান্য দাবিগুলো হলো— সড়ক দুর্ঘটনায় হতাহতদের জানাতে এই তহবিলে আবেদনের বিষয়ে থানা, হাসপাতাল ও বিভিন্ন বাস টার্মিনালে ব্যাপক প্রচার-প্রচারণা ব্যবস্থা করা; গুরুত্বপূর্ণ সড়ক দুর্ঘটনায় মামলার ক্ষেত্রে স্পটে তাৎক্ষণিক আর্থিক সহায়তার চেক বিতরণের উদ্যোগ নেওয়া; সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদন জমাদানের সময়সীমা দুর্ঘটনার তারিখ থেকে ১ মাসের পরিবর্তে নূন্যতম ১ বছরের মধ্যে আবেদন করার সুযোগ রাখা; তহবিলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, মালিক শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়া; সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা তহবিলে বাস মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সিসি ক্যামেরা পদ্ধতিতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন সিস্টেম চালু করা। চালক ও মালিকের ব্যাংক হিসাব থেকে অটো জরিমানা আদায়ের পদ্ধতি চালু করা।

    লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নানা ইউনিট ও প্রতি বছর ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ থাকলেও সড়ক দুর্ঘটনা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় কোন বাজেট নেই। এই মন্ত্রণালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কোনো গবেষক নেই, গবেষণা নেই, কোনো বাজেট বরাদ্দ নেই। ফলে প্রতি বছর সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছেই।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানির তথ্য মিলেছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সড়কে প্রতিদিন ৬৪ জন মানুষের প্রাণহানি ঘটছে। এই তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ৩৬০ জন মানুষের প্রাণহানি হচ্ছে। প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আহত হচ্ছেন।

    প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়েছে। এর মধ্যে ১২ হাজারের বেশি ১৭ বছরের কম বয়সী শিশু। এ হিসাবে প্রতিদিন গড়ে ২২০ জন মানুষ প্রতিবন্ধী হচ্ছে কেবল সড়ক দুর্ঘটনায়।

    অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশে মারা যায় ২৪ হাজার ৯৫৪ জন। সংস্থাটির তথ্যমতে, হতাহতদের ৬৭ শতাংশই ১৫ থেকে ৬৪ বছর বয়সী। এক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ব্যক্তিরা সবচেয়ে বেশি। সংস্থাটি দাবী করছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনাজনিত জিডিপির ক্ষতি ৫.৩ শতাংশ।

    তিনি বলেন, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এর প্রভাব পড়ছে দেশের জাতীয় অর্থনীতিতে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তি এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের আর্থসামাজিক ক্ষতি হচ্ছে।

    বুয়েটের এআরআই এর হিসেব বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় এমন ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, যুগ্ন মহাসচিব এম. মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নেতা মো. মহসিন।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩০ জন

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩০ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ অক্টোবর, ২০২৩: গাজা উপত্যকায় দক্ষিণ রাফাহ ও উত্তরে জাবালিয়া শহরে বোমাহামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

    গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) ভোরে রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। হামলার পর রাফাহ সিটি থেকে ১৪ জন এবং জাবালিয়া থেকে ১৬ জন ফিলিস্তিনির দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকটি লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েরের বিমান বাহিনী (আইএএফ)। ইসরায়েল ও হামাসের গত দু’সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালনো হবে না। অবশ্য শনিবারের হামলায় যারা নিহত হয়েছেন, তারা বেসামরিক না কি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট— তা স্পষ্ট করেনি গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

  • শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস

    শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ অক্টোবর, ২০২৩: টস জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নেদারল্যান্ড। কিন্তু শুরুটা ভালো হয়নি। ব্যাটিং বিপর্যয়ের ফলে মাত্র ৯১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন ভিকের রেকর্ড জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস। শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা।

    আগের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটিয়ে নেদারল্যান্ডস ছিল ফুরফুরে মেজাজে। অন্যদিকে টানা তিন হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে শ্রীলঙ্কার। প্রথম জয়ের খোঁজে আজ ডাচদের মুখোমুখি হয়েছে তারা।

    লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। লঙ্কানদের হয়ে শুরুতে বল হাতে তোপ দাগেন কসুন রাজিথা। ১২ ওভারের ভেতর টপ অর্ডারের তিন ব্যাটার বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যানকে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। এরপর বাস ডে লেডে ও তেজা নিদামানুরুকে তুলে নেন আরেক পেসার দিলশান মাদুশঙ্কা।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচ রূপকথা লেখার নায়ক এডওয়ার্ডসও থিতু হতে পারেননি। ১৬ বলে ১৬ রান করে ফেরেন তিনি। কিন্তু এরপর হাল ধরেন এঙ্গেলব্রেখট ও ফন ভিক। সপ্তম উইকেটে বিশ্বকাপের রেকর্ড জুটি গড়েন তারা। গত বিশ্বকাপের সেমিফাইনালে এমন পরিস্থিতিতে নেমে সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা-মহেন্দ্র সিং ধোনি। তাদের ছাড়িয়ে আজ ১৩০ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট-ফন ভিক। সপ্তম উইকেট বা তার নিচে এর চেয়ে বড় জুটি আর নেই।

    নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে এবার সবচেয়ে বড় চমক ছিলেন এঙ্গেলব্রেখট। দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেললেও কখনো মূল দলে সুযোগ পাননি তিনি। বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও আজ চাপের মুহূর্তে দারুণ এক ইনিংস খেললেন এই ব্যাটার। মাদুশঙ্কার বলে বোল্ড হওয়ার আগে ৮২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন তিনি।

    তার সঙ্গে জুটি বাধা ফন ভিকও পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা। ৭৫ বলে একটি করে চার ও ছক্কায় ৫৯ রানে থামেন তিনি। লঙ্কানদের হয়ে মাদুশঙ্কা ও রাজিথা দুজনেরই শিকার চারটি করে উইকেট।

    নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

    শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমন্থ, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

  • শিল্পকলার আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী ‘লালন উৎসব’

    শিল্পকলার আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী ‘লালন উৎসব’

    www.HelloBangla.News – বিনোদন – ২১ অক্টোবর, ২০২৩: মহাত্মা লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তাঁর গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের।

    বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা যা বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।

    লালন সাঁইজির ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় পরিবেশিত হলো সাঁইজীর স্মরণে ‘মহতের পদাবলী’।

    গতকাল ২০ অক্টোবর ২০২৩ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো শেষ দিনের লালন উৎসবের পরিবেশনা। এর আগে ১৯ অক্টোবর ২০২৩ রাত ১২ টায় লালন মেলা, ছেউরিয়ায় অনুষ্ঠিত হয় লালন উৎসবের দ্বিতীয় দিনের পর্ব।