টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

টস হেরে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া - খেলাধুলা - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
টস হেরে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া - খেলাধুলা - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২০ অক্টোবর, ২০২৩: ভারতের পিচে আগে টস জিতে ফিল্ডিং নেওয়াটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ বিশ্বাকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই দুই দলের  বিশ্বকাপের ১৮তম ম্যাচ। আজ শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাক অধিনায়ক বাবর আজম।

এই ম্যাচে এক পরির্বতন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। শাদাব খানের পরির্বতে একাদশে জায়গা পেয়েছে উসামা মির। অন্য দিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে মাইটি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিশ গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতেখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নাওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

পূর্ববর্তী টস জিতে ব্যাটিং নেওয়াসহ ৫ কারণে হেরেছে বাংলাদেশ
পরবর্তী হামাস ও পুতিন প্রতিবেশী গণতান্ত্রিক দেশকে নিশ্চিহ্ন করতে চায়: বাইডেন