Category: বিনোদন

  • শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’

    শাহরুখের ‘পাঠান’কে ছাড়িয়ে গেল ‘জওয়ান’

    www.HelloBangla.News – বিনোদন – ১০ সেপ্টেম্বর, ২০২৩: চলতি বছরের ২৫ জানুয়ারি মু্ক্তি পায় শাহরুখের পাঠান ছবিটি। বলিউডের বাদশার এই ছবি ব্লকবাস্কার হয়েছিলো। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি। এর আগে শাহরুকের বেশ কিছু ছবি খুব একটা বাজার করতে পারেনি।তাই অনেকে ধরে নিয়েছিলো শাহরুখের দিনি শেষ হয়ে গেছে। কিন্তু সেই জনুয়ারির পর আবার সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে শাহরুখের জওয়ান ছবিটি।

    পাঠানের পর প্রায় আট মাস পরে প্রেক্ষাগৃহে রাজকীয় ভাবে ফিরেছেন শাহরুখ। সৌজন্যে, শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি মুক্তির দিনেই বক্স অফিসে নজির গড়েছে। প্রথম দিনেই প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘জওয়ান’।

    চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, মোট উপার্জনের নিরিখে ‘পাঠান’কে অনায়াসে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’।

    বাংলা ভাষায় একটি প্রবাদ আছে— সকাল দেখেই বোঝা যায়, সারা দিনটা কেমন কাটবে। শাহরুখের ক্ষেত্রে এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে সত্যি। যদিও, বলিউডের বাদশার ক্ষেত্রে বছরের শুরুতেই বোঝা গিয়েছিল তাঁর গোটা বছরটা কেমন কাটতে চলেছে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই ছবি।

    ‘পাঠান’-এর মতো সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-ও। ভারতের পাশাপাশি বিদেশেও ছবির ব্যবসার পরিসংখ্যান বেশ আশাপ্রদ। তৃতীয় দিনে দাঁড়িয়ে ‘পাঠান’-এর ঝুলিতে ছিল প্রায় ৩১৩ কোটি টাকা। ‘পাঠান’-এর সেই নজিরও ভেঙে ফেলেছে ‘জওয়ান’। তিন দিনে ‘জওয়ান’-এর মোট উপার্জন প্রায় ৩৫০ কোটি টাকা।

    এদিকে বাংলাদেশেও মুক্তি পেয়েছে পাঠান। দর্শক যেন উপচে পড়ছে ‘জওয়ান’ দেখার জন্য। আশা করা যায় অবশ্যই ছবিটি ব্যবসায়ীক দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করবে। এই প্রথম কোনও হিন্দি ছবি বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও রিলিজ করল।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • শিল্পকলায় আজ শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী

    শিল্পকলায় আজ শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী

    www.HelloBangla.News – বিনোদন – ৩১ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ আগস্ট ২০২৩ থেকে মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার ( ৩১ আগস্ট)।
    মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে একাডেমির বটতলার বাউলকুঞ্জে আজ সন্ধ্যা ৬. ৩০ টায় সাধুমেলা অনুষ্ঠিত হবে। ‘বাউল কন্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর বসবে।
    অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত থাকবেন পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লালন গবেষক সৈয়দ জাহিদ।
    সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কন্ঠে পরিবেশিত হবে-‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কন্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করবেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব ‘।
    এরপর ফারুক বাউলের কন্ঠে ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করবেন ‘কি আঘাত করিয়াছিলো সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করবেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবিনা’।
    বাউল ফারজানা ইভা পরিবেশন করবেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কন্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে পরিবেশিত হবে ‘লন্ঠনে রুপের বাতি জ্বলছেরে সদাই’। এছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করবেন।

    বিভিন্ন জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করবেন। জামাল উদ্দিন টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজের পরিবেশনা থাকবে।
    এছাড়াও পরিবেশিত হবে দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করবেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মন্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, বাউল এবং অনন্যা চৌধুরী প্রমুখ।

  • আগামী বছর ক্রিসমাসে ফিরছেন আমির খান

    আগামী বছর ক্রিসমাসে ফিরছেন আমির খান

    www.HelloBangla.News – বিনোদন – ৩০ আগস্ট, ২০২৩ : আমির খান মানেই দারুন সফল ছবি। বিশেষ ভাবে তারে জমিন পার (২০০৭), থ্রি ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪),দঙ্গল (২০১৬) সাফলের পর গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্স অফ হিন্দোস্তান’। তার পরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’-ও। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে আমির ভক্তদের জন্য আনন্দের খবর এ বার সেই বিরতিতে ইতি টানতে চলেছেন আমির। ২০২৪ সালের শেষের দিকেই পর্দায় ফিরছেন ‘দঙ্গল’ খ্যাত তারকা।
    মাসখানেক আগে শোনা গিয়েছিল, প্রত্যাবর্তনের জন্য ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র জুটির উপরেই নাকি ভরসা রাখতে চলেছেন আমির। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গেই ফের হাত মিলিয়ে পর্দায় ফেরার কানাঘুষো শোনা যাচ্ছিল বলিপাড়ার অন্দরে। তবে এখন খবর, রাজকুমার হিরানি নন, রাজকুমার সন্তোষীর সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন আমির।
    ১৯৯৪ সালে ‘অন্দাজ় অপনা অপনা’ ছবিতে শেষ বার রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করেছিলেন আমির।হাসির ছবি হিসেবে বেশ জনপ্রিয় হয়ছিলো ছবিটি। তার পর কেটে গিয়েছে তিন দশক। খবর, তিরিশ বছর পরে ফের রাজকুমার সন্তোষীর সঙ্গে হাত মিলিয়ে দু’টি ছবির চুক্তি সই করেছেন আমির। তার মধ্যে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন আমির। ছবির প্রযোজনায় থাকছে তাঁরই সংস্থা ‘আমির খান প্রোডাকশন্স’। যে ছবিতে আমির অভিনয় করছেন, তা মুক্তি পাওয়ার কথা আগামী বছর ক্রিসমাসে। দ্বিতীয় ছবির কাজ শুরু হওয়ার কথা ২০২৫ সালে।
    দেখার বিষয় আমির খান তার সেই ‘থ্রি ইডিয়টস’ ইমেজে ফিরতে পারেন কি না।তবে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের ক্রিসমাস পর্যন্ত।অনেকের ধারণা আমির খান আবার ফিরে আসবেন আগের ইমেজে।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • ৩০ বছর পর শাহরুখ আর সানির তিক্ততার অবসান

    ৩০ বছর পর শাহরুখ আর সানির তিক্ততার অবসান

    www.HelloBangla.News – বিনোদন – ২৮ আগস্ট, ২০২৩ : ভারতের ফিল্ম জগতের জনপ্রিয় দুই তারকা অভিনেতা সানি দেওল আর শাহরুখ খান। তবে সানি পরিচিতি পেয়েছেন অ্যাকশন ছবির জগতে আর শাহরুখ রোমান্টিক ধারায়।মুম্বাইর ফিল্পম জগদের এই দুই তারকা যশ চোপড়া পরিচালিত এবং ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডর’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন।তারপর তাদের আর একসঙ্গে ছবিতে কাজ কতে দেখা যায়নি। জানা গেছে এই ছবিতে অভিনয়েল সময় দুই তারকা মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। জানা গেছে নবাগত শাহরুখের সামনে সেটে বার বার নাকি হেনস্থা করা হচ্ছিল সানিকে। মেনে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র, রাগে নিজের জিন্সের প্যান্ট ছিঁড়ে ফেলেছিলেন। সে কথা অবশ্য পরবর্তী সময়ে নিজেই স্বীকার করেন সানি। দুই তারকার মধ্যে কথা বন্ধ ছিল ১৬ বছর।
    তবে সেই ঘটনার পর ৩০ বছর কেটে গিয়েছে। দীর্ঘ কেরিয়ারে দু’জনেরই যাত্রাপথ আলাদা। এই মুহূর্তে শাহরুখের ছবি ‘পাঠান’-এর নজির ছুঁতেই ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে সানির ‘গদর ২’। সানির সাফল্যে শাহরুখ ইতিবাচক মনোভাব পোষন করেছেন।
    ‘ডর’ ছবির সেটের শুধু এই একটা ঘটনা নয়, বলিপাড়ার একাংশের দাবি, এই ছবির মুক্তির পর শাহরুখের রাতারাতি সাফল্য নাকি মেনে নিতে পারেননি সানি। ‘ডর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করেন শাহরুখ। সেই সময় গদে বাঁধা নিয়ম অনুযায়ী সিনেমায় খলনায়কের চেয়ে নায়কের চরিত্রই সিনেমায় বেশি চর্চায় থাকত। কিন্তু এই ছবিতে হয়েছিল একেবারে বিপরীত। খলনায়কের চরিত্রে অভিনয় করেও শাহরুখ যে দর্শকের মন জিতে নিয়েছিলেন, তাতে আপত্তি জানিয়েছিলেন সানি। যদিও তার পর মায়ানগরীতে অনেক কিছুই বদলেছে। সময় শাহরুখের নামের পাশে ভারতের সুপারস্টার তকমা সেঁটে দিয়েছে। ‘পাঠান’- এর সাফল্যের পর তিনি এখন ব্যস্ত ‘জওয়ান’ ছবির প্রচারে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তার আগে সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে আস্কএসআরকে সেশন করতে দেখা যায় শাহরুখকে। সেখানেই এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন ‘গদর ২’ দেখেছেন আপনি?’ জবাবে শাহরুখ লেখেন, ‘‘হ্যাঁ, দারুণ লেগেছে।’’
    সানির ছবি শাহরুখ দেখে প্রতিক্রিয়া দিলেও তাতে পাল্টা কোনও মন্তব্য করেননি সানি। যদিও ‘গদর ২’ ছবির পরিচালক অনীশ শর্মা তাঁর প্রতিক্রিয়ার জন্য শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। তাতে বলিপাড়ার অনেকে মনে করছে শাহরুখ ও সানির সেই বিভেদ অনেকটা নরম হয়েছে। এমনও হতে পারে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে নতুন কোন ছবিতে।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী

    বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ আগস্ট, ২০২৩ : ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয় দেশের বিভিন্ন ধরণের শিল্পের প্রসার ঘটাপতে এবং বিলুপ্তপ্রায় শিল্পকে সবার সামনে তুলে ধরতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশের লোকশিল্প: চিত্রিত মৃৎশিল্প’প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
    লোকশিল্প এবং মৃৎশিল্পের নিদর্শন রাখা হয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া শিল্পের এই দুই মাধ্যম নিয়ে দেশের কোথায় কোন কাজ হচ্ছে সেই তথ্য তুলে ধরা হয়েছে।

    বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী - বিনোদন - ২৩ আগস্ট ২০২৩ (খ)
    বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী – বিনোদন – ২৩ আগস্ট ২০২৩ (খ)

    এ প্রদর্শনীর মধ্য দিয়ে নানা বর্ণ, আকৃতি ও অলংকরণে উজ্জ্বল মৃৎশিল্পের বিপুল বৈচিত্র্য ও শৈল্পিক ব্যঞ্জনা দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।
    অধ্যাপক নিসার হোসেনের গবেষণা ও নির্দেশনায় প্রদর্শনীটি রূপায়িত হয়েছে। মাঠ পর্যায়ে উপাদান ও তথ্য সংগ্রহ করেছেন ইমরান উজ-জামা, নবরাজ রায় ও টিটু সাহা।
    অধ্যাপক নিসার হোসেন বলেন, “মৃৎশিল্পের পেছনের গল্প বা ভাবনা বাদ দিয়ে আমরা শুধু অবজেক্ট নিয়ে থাকি। এই প্রদর্শনীতে আমরা অবজেক্ট এর পেছনের গল্প, প্রসেস ও ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী, সংগ্রাহক ও কারুশিল্প গবেষক ড. হামিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ময়নুল আবেদিন এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহা পরিচালক লুভা নাহিদ চৌধুরী
    বেঙ্গলের কামরুল হাসান প্রদর্শনশালায় ‘বেঙ্গল আর্টস প্রোগ্রাম’ নিবেদিত, সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী রবিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
    শিল্পাচার্য জয়নুল আবেদিন, ময়নুল আবেদিন, তরুণ ঘোষ, শিশির ভট্টাচার্য্য, সাইদুল হক, নিসার হোসেন, ইমরান উজ-জামান, নবরাজ রায়, টিটু সাহা, সুশান্ত ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের সংগৃহীত মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
    মনোমুগ্ধকর আয়োজনে গ্যালারির মেঝেতে একসঙ্গে অনেকগুলো ফণা তোলা সাপের চারপাশে ছড়িয়ে রয়েছে পুতুল, রাজা-রানীর মুখোশ, ফুলদানিসহ নানা লোকজ অনুষঙ্গ। মেঝেতে রাখা কাচের বাক্সে কিংবা দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকা শোকেসে উঁকি দিচ্ছে হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক, নৌকা, টেপা পুতুলসহ নানা অবয়বের মৃৎশিল্প।
    প্রদর্শনীতে রাখা মৃৎশিল্প দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।আগতরা এই ধরনের প্রদর্শনী আযোজনের জন্য বেঙ্গল শিল্পালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানায়।

  • ঋণ পরিশোধের সময় বাড়লো সানি দেওলের

    ঋণ পরিশোধের সময় বাড়লো সানি দেওলের

    www.HelloBangla.News – বিনোদন – ২২ আগস্ট, ২০২৩ : ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় সানি দেওলের বাড়ি নিলামে উঠাতে চেয়েছিলো ব্যাংক।কিন্তু আলোচনার পর সেই ঋণ পরিশোধের সময় বাড়ালো ব্যাংক।হয়তো এই যাত্রায় রেহাই পেল সানি দেওয়ালে বিলাসবহুল বাড়ি ‘সানি ভিলা’।

    বক্স অফিসে সফল ‘গদর ২’। সাফল্যের মাঝেই মাথায় বজ্রাঘাত হয় সানি দেওলের। অভিনেতার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নাকি নিলামে উঠতে চলেছে। ৫৫ কোটির টাকা ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি বলিউড অভিনেতা। ঋণের সেই টাকা ফেরত পেতে ৫৬ কোটি টাকায় ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিস জারি করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। রবিবার (২০ আগস্ট) জারি হয় নোটিস। ২৫ সেপ্টেম্বরই নিলামে ওঠার কথা ছিল সানির এই বাংলো। যদিও নোটিস জারি করার পরে সোমবারই সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের সেই নোটিস প্রত্যাহার করে নেয় উক্ত ব্যাঙ্ক। ‘সানি ভিলা’ নিলামের নোটিস প্রত্যাহারের বিবৃতিও দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।

    খবর আসে অভিনেতার বাড়ি রক্ষা করতে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। বিপুল পরিমাণ অর্থ সাহায্যের প্রস্তাব দেন সানিকে অক্ষয়। সানির বাড়ি নিলামে ওঠা নিয়ে যখন নানা মুনির নানা মত, সেই সময় তিনি বলেন, ‘‘আমি এই নিয়ে এখনই কিছু বলতে চাই না, যা-ই বলব লোকে ভুল ভাবতে পারেন। ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত।” বছর কয়েক আগে সানি দেওল তাঁর জুহুর বাংলো বন্দক রেখে বেশ কয়েক কোটি টাকা ধার নেন। প্রায় ৫৫ কোটি টাকা ধার নেন অভিনেতা সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে। সময় পেরিয়ে গেলেও ধার শোধ করতে পারেননি অভিনেতা। সেই পাওনা ফেরত পেতেই ৫৬ কোটি টাকায় বাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে আসার পরে সানির মুখপাত্রের দাবি করেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাকি সমস্যা সমাধানে বদ্ধপরিকর অভিনেতা ও তাঁর দল। শোনা যাচ্ছিল, সানিকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে।দেখার বিষয় এক মাস পর কি রাক্ষা পাবে ‘সানি ভিলা’।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • অভিনেত্রী উরফি জাভেদকে মৃত্যুর হুমকি

    অভিনেত্রী উরফি জাভেদকে মৃত্যুর হুমকি

    www.HelloBangla.News – বিনোদন – ১৭ আগস্ট, ২০২৩ : “ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে।” এমন বার্তা পাঠিয়েছে মুম্বাইর মডেল ও অভিনেত্রী উরফি জাভেদকে। তার সাজপোশাকের জন্য আলোচনার শেষ নেই। তার আচার ব্যবহার, সাজপোশাক অনেকেরই পছন্দ নয়। তাই প্রতি দিন কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে উরফি জাভেদের নাম। তবে শুধু সমালোচনা নয়, অনেক বার মৃত্যুর হুমকিও পেয়েছেন তিনি। গতকাল বুধবারই ঘটেছে সেই ঘটনা। টুইটে পোস্ট করলেন সেই হুমকি মেল। শুধু তাই নয় মেলটি করার সময় বিষয় হিসাবে লেখা হয়েছিল, “খুব শীঘ্রই তোকে গুলি মেরে দেওয়া হবে।” ওই ব্যক্তি আরও লেখেন, “দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত।”
    অবশ্য উরফি ভয় পানিটি বরং টুইটে এই হুমকির মেল পোস্ট করে উরফি লেখেন, “আমার জীবনের প্রতি দিনের ঘটনা।”
    তবে এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই উরফির অনুরাগীরা অনেকে বিরক্ত হেয়েছেন। বেশির ভাগ দর্শকই তার পাশে দাঁড়িয়েছেন। মেরে ফেলার হুমকির একজন লিখেছেন, “তুমি চিন্তা কোরো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো।”
    অন্য এক জন লিখেছেন, “এদের এত গুরুত্ব দিয়ো না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে। যারা কটূক্তি করছেন, তাদের করতে দাও।”
    তবে এই অভিনেত্রীর জন্যে এই প্রথম নয়, এর আগেও মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি। ২০২২ সালের শেষের দিকেও এমন ঘটনা ঘটেছিল। তবে কখনও চুপ করে থাকেননি। বরাবরই এ বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন তিনি।
    সমাজমাধ্যমে পরিচিত মুখ ‘হিন্দুস্তানি ভাউ’ ওরফে বিকাশ ফাটক প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় উরফিকে। হিন্দুস্তানি ভাউয়ের উদ্দেশে তিনি উত্তর দিয়েছিলেন, ‘‘আপনি যে মানুষকে গালিগালাজ করেন, সেটা কি এ দেশের সংস্কৃতি! আপনি যে আমাকে হুমকি দিয়েছেন, তার জন্য পুলিশের কাছে যেতে পারি আমি। আপনাকে জেলে ভরতে পারি।’’
    বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। পরে নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের একাংশের মাঝে।
    উরফি জাভেদ লড়াইটা করেছিলেন নিজের মা ও বোনদের জন্য। উরফি জাভেদের বাবার নাম হল ইফরু জাভেদ। যখন উরফি স্কুলে ইলেভেনে পড়াশোনা করত তখন কেউ একজন তার ছবি এডাল্ট ওয়েবসাইটে আপলোড করে দেন। যার কারণে দুই বছর ধরে তার বাবা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। সেই সময় তার বাবার অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। উরফি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবা তাকে ততক্ষণ অবধি মারধোর করতেন, যতক্ষণ অবধি তিনি অজ্ঞান না হয়ে যেতেন। মাথা থেকে পা পর্যন্ত বোরখায় ঢেকে বাড়ি থেকে বেরোনোর অনুমতি ছিল। আর্থিক সমস্যা লেগেই থাকত পরিবারে। স্বনির্ভর হতেই বাড়ি থেকে পালিয়ে দিল্লি এসেছিলেন উরফি। চাকরির খোঁজ করলেও সীমিত পড়াশোনার কারণে তা পাওয়া সম্ভব হয়নি। ফলে একরকম বাধ্য হয়েই মুম্বই আসেন উরফি। ধীরে ধীরে অডিশন দিতে শুরু করেন স্টুডিওয়। একসময় কাজ পান ধারাবাহিকে। কিন্তু তাকে বিখ্যাত করে তোলে ‘বিগ বস ওটিটি’। এরপর থেকেই খোলামেলা পোশাক পরতে শুরু করেন উরফি। রোজগার বাড়তেই মা ও বোনদের নিয়ে আসেন নিজের কাছে।
    তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
    কিন্তু এবার মৃত্যুর হুমকির বিষটি নিয়ে অনেকেই ভাবছেন। এবার কি তাহলে উরফি জাভেদ নিজেকে সংশোধন করবেনা। না কি আগের মতো নিজের অবস্থান ধরে রেখে সব সময়ের জন্য মিডিয়ার চর্চায় থাকতে চান।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • জনপ্রিয় অভিনেত্রী ফারিণ বিয়ে করেছেন

    জনপ্রিয় অভিনেত্রী ফারিণ বিয়ে করেছেন

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ আগস্ট, ২০২৩ : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। সোমবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফারিণের পরণে ছিল লাল শাড়ি । বরের পরণে ছিল কালো রঙ্গের স্যুট।

    জানা গেছে, তাসনিয়া ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন। বর্তমানে দেশের বাহিরেই কর্মরত রয়েছেন। ফারিণের কলেজ জীবন থেকে তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই জুটি।

    সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনও আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনও আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’

    ফারিণ বলেন, ‘পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আমাদের আকদ হয়েছে। আমার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদ্যাপন করব।’

    তাসনিয়া ফারিণের জন্ম ৩০ জানুয়ারি ১৯৯৭-এ । ২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন ।

    ২০২২ সালে তিনি লেডিজ অ্যান্ড জেন্টলমেনে অভিনয়ের জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ উদিয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিথির অসুখ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

    উল্লেখ্য ওটিটি প্লাটফর্ম ‘বায়োস্কোপে’ প্রচারিত কোরিয়ান ড্রামা সিরিয়াল– ‘লিজেন্ড অফ দ্যা ব্লু সি’র বাংলা ডাবিং ‘জলপরী’তে ‘শিম ছং’ চরিত্রে কন্ঠাভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। চরিত্রটি প্রাণবন্ত করে তুলেছিলেন এই অভিনেত্রী। সিরিয়ালটি বেশ জনপ্রিয় পায় । সিরিয়ালটির বালা ডাবিং প্রযোজনা করেছে ‘এসআরকে স্টুডিওস’।

  • সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন

    সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন

    www.HelloBangla.News – বিনোদন – ১৩ আগস্ট, ২০২৩ : সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে, গতকাল শনিবার হাওর সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে হাওড় অঞ্চলের সাংস্কৃতিক সমীক্ষার কর্মসূচিটি শুরু হয়েছে। লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কবি জাকির জাফরান। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী কবি সৌম্য সালেক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষক সৈয়দা আঁখি হক। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

    অনুষ্ঠান শেষে জেলার শিল্পীরা হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করেন। তার আগে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘হাওর : জীবন ও সংস্কৃতি’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশতাধিক শিল্পী ও সংস্কৃতিজন।
    জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উপাদান সংগ্রহ কার্যক্রম চলবে আজ ১৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত।

    উদ্বোধনী পর্ব শেষে মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর পরিচালনায় শতাধিক শিশুশিল্পীকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। হাওরের ছয়টি জেলায় সাংস্কৃতিক সমীক্ষা কার্যক্রম শেষে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে হাওর সাংস্কৃতিক উৎসব ২০২৩।

  • জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার

    জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার

    www.HelloBangla.News – বিনোদন – ১২ আগস্ট, ২০২৩ : জয়া প্রদা মুম্বাই ফিল্ম জগতের এক সময়েল জনপ্রিয় একটি মুখ। হিন্দি এবং তেলুগু মিলিয়ে প্রায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। একসময় রাজনীতির খাতায় নাম খিলিয়েছেন। সেখানেও সফল হয়েছেন তিনি।

    বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য জয়া প্রদাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
    মামলার বিবরণে জানা গেছে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
    এর পর সরকারি ভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে।

    এ অভিনেত্রী উনিশ শতকের সত্তর-আশি-নব্বই দশকে হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। তাকে ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘শ্রী শ্রী মুবা’ ও ‘মা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। হিন্দি ও তেলেগু ছাড়াও তাকে তামিল, কন্নড়, মালয়ালম, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয়া প্রদা।

    ২০০৪ এবং ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। আর ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন জয়া প্রদা।

    দেখার বিষয় জনপ্রিয় এই অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্যের ভাগে কি জোটে ।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা