জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার

জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার - বিনোদন - ১২ আগস্ট ২০২৩ ( ফাইল ছবি)
জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার - বিনোদন - ১২ আগস্ট ২০২৩ ( ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ১২ আগস্ট, ২০২৩ : জয়া প্রদা মুম্বাই ফিল্ম জগতের এক সময়েল জনপ্রিয় একটি মুখ। হিন্দি এবং তেলুগু মিলিয়ে প্রায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। একসময় রাজনীতির খাতায় নাম খিলিয়েছেন। সেখানেও সফল হয়েছেন তিনি।

বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য জয়া প্রদাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
মামলার বিবরণে জানা গেছে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
এর পর সরকারি ভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে।

এ অভিনেত্রী উনিশ শতকের সত্তর-আশি-নব্বই দশকে হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। তাকে ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘শ্রী শ্রী মুবা’ ও ‘মা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। হিন্দি ও তেলেগু ছাড়াও তাকে তামিল, কন্নড়, মালয়ালম, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয়া প্রদা।

২০০৪ এবং ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। আর ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন জয়া প্রদা।

দেখার বিষয় জনপ্রিয় এই অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্যের ভাগে কি জোটে ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে
পরবর্তী রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা