Author: Hello Bangla News

  • বার্ড ফ্লু মানবদেহে ছড়ালে যেসব উপসর্গ দেখা যায়

    বার্ড ফ্লু মানবদেহে ছড়ালে যেসব উপসর্গ দেখা যায়

    চিলিতে সদ্য এক ৫৩ বছর বয়সী ব্যক্তির দেহে মিলল H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তবে বলা হচ্ছে, এই বার্ড ফ্লুয়ের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের খুব কম ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সংখ্যা খুব বেশি।

    যদি অনিয়ন্ত্রিভাবে আক্রান্ত পাখির সঙ্গে মানুষ সংস্পর্শে চলে আসে, তাহলে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হতে পারে। মানুষ থেকে মানুষে এই ফ্লু ছড়িয়ে পড়ার ঘটনা খুবই কম দেখা যায়। যারা পাখি পালন করেন তারা কাছাকাছি থাকায় বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। এভিয়ান ফ্লু পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে বেশি দেখা যায়, বিশেষ করে এশিয়া। এবং আপনি যদি সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো দেশে ভ্রমণ করেন তবে ঝুঁকি বাড়ে। মানব দেহে এই ফ্লু ছড়িয়ে পড়ার বেশ কয়েকটি উপসর্গ দেখা যায়। দেখে নেওয়া যাক, এই বার্ড ফ্লুয়ের উপসর্গগুলি।

    বার্ড ফ্লু উপসর্গ- বার্ড ফ্লু শরীরে দানা বাঁধলে জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা, পেশীতে ব্যথা, শ্বাসকষ্ট হতে থাকে।

    কম উপসর্গগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি বমি ভাব, বমি বা খিঁচুনি। সাধারণত হাঁস, মুরগী, পোলট্রির পাখিদের মধ্যে এই রোগ দেখা যায়। কিছু ক্ষেত্রে দেখা যায়, এই ভাইরাস পাখিদের থেকে ছড়াচ্ছে মানুষের মধ্যে। তবে তার সংখ্যা অনেকটাই কম।

    সংক্রমণের ১ থেকে ৭ দিনের মধ্যে বার্ড ফ্লুয়ের সংক্রমণের উপসর্গ দেখা যায়। সারা বিশ্বে পাখিদের মধ্যে এভিয়ান ফ্লু দেখা যায়, ২০০৩ সাল থেকে ২,৫০০ জনেরও কম লোক সংক্রমিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সাম্প্রতিক যে কেসগুলি দেখা গিয়েছে, তাতে সংখ্যার আধিক্য সেভাবে নেই। তবে বার্ড ফ্লুয়ের বিরুদ্ধে মানবদেহে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। সেই দিক থেকে সাবধানতা জরুরি।
    তথ্যসূত্রঃ ভেরিওয়েলহেলথ.কম

  • কলকাতা শিবিরে যোগ দিলেন লিটন

    কলকাতা শিবিরে যোগ দিলেন লিটন

    ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশের স্টাইলিশ এই ব্যাটার। কলকাতার বিখ্যাত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনাম, ‘শহরে লিটন! রিঙ্কুর ঝড়ের মাঝেই আবার সুখবর কেকেআরে, এ পারে ও পারের তারকা।’ বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি। তবে কেকেআর ব্যাটিং লাইন আপে সুযোগ পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।

    অবশেষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে রোববার ঢাকা ছেড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। এরইমধ্যে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

    সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেইজে লিটনের যুক্ত হওয়া বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া অনাপত্তিপত্র (এনওসি) অনুসারে, রোববার থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারবেন লিটন।

    আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের যুক্তরাজ্য সফরের জন্য দলে যোগ দিতে পহেলা মে দেশে ফিরতে হবে লিটনকে।

    ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাংলাদেশের স্টাইলিশ এই ব্যাটার। বিশ্ব ক্রিকেটে গত তিন বছর ধরে রানের দিক দিয়ে শীর্ষ তিনের মধ্যেই আছেন তিনি।

    টুর্নামেন্টে একটি হাফ-সেঞ্চুরিসহ কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। একই সঙ্গে সাকিব আল হাসানের জায়গায় দলে সুযোগ হয়েছে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের। খুব শিগগিরই তার দলে যোগ দেয়ার কথা রয়েছে। এই হিসেবে কেকেআর ব্যাটিং লাইন আপে সুযোগ পাওয়া লিটনের জন্য বেশ কঠিন হবে।

    পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

    ইতোমধ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি ফিজ।

  • প্রবাস আয়, প্রতিদিন আসছে ৭ কোটি ডলার

    প্রবাস আয়, প্রতিদিন আসছে ৭ কোটি ডলার

    রোজার ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।  প্রতিবছরই রমজান মাসে স্বাভাবিক সময়ের চেয়ে রেমিট্যান্স তথা প্রবাস আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। রোজার শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। চলতি এপ্রিল মাসের ৭ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৪৭ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এ হিসাবে দৈনিক গড়ে এসেছে ছয় কোটি ৮১ লাখ ডলার। চলমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়াবে। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
    রবিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মার্চের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৪৭৬.৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৪৭ কোটি ৬৯ লাখ ডলার)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ছয় কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
    গেল মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।
    এ ছাড়া আগের বছরের (২০২২ সালের) মার্চের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৮.৪৯ শতাংশ বা ১৫ কোটি ৮০ লাখ ডলার। গত বছর মার্চে প্রবাস আয় ছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার।
    ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ পর্যন্ত) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। আলোচ্য সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
  • পলাতক তারেক-জোবায়দার আইনি লড়াইয়ের সুযোগ নেই

    পলাতক তারেক-জোবায়দার আইনি লড়াইয়ের সুযোগ নেই

    পলাতক থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

    সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

    দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের আইনজীবী দিয়ে আইনি লড়াই চালানোর সুযোগ নেই। পলাতক কারণে এই দম্পতির আইনি লড়াই চালাতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন।

    লন্ডন থেকে আইনি লড়াই করতে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন তারেক-জোবায়দা দম্পতি। আবেদনটির শুনানি শেষে রবিবার (০৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।

    এক-এগারোর সময় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় এ মামলা করে দুদক।

    তারেক রহমান ও তার স্ত্রীর পক্ষে এই মামলার শুনানিতে অংশ নিতে গত ২৯ মার্চ আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। সেদিন আদালত এ বিষয়ে শুনানির জন্য ৯ এপ্রিল ধার্য করেন।

    দুদকের মামলায় তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া, সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

    পরে ওই বছর তারেক রহমান ও জোবাইদা রহমান মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আলাদা রিট আবেদন করেন। এর মধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

    নানা আইনী জটিলতায় আটকে ছিলো মামলাটি। সম্প্রতি হাইকোর্ট তাদের সম্পদের মামলার বৈধতা প্রশ্নে তিনটি রিট ও রুল খারিজ করে দেন। পাশাপাশি নিষ্পত্তির আদেশও দেন আদালত। ১৫ বছর ধরে ঝুলে থাকা এ মামলায় তারেক ও জোবাইদাকে পলাতক আসামী হিসেবে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

    ২০২২ সালের ১ নভেম্বর আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন।

    এর আগে গত ২৯ মার্চ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক ও জোবায়দার অভিযোগ গঠনের শুনানিতে বিদেশ থেকে মামলা পরিচালনার আবেদন করা হয় আসামিদের পক্ষে।

    জ্ঞাত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে মামলাটি করে দুদক।

    তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে মামলায় আসামি করা হয়।

  • হিজবুল্লাহ ও হামাস নেতার বৈঠক হয়েছে বৈরুতে

    হিজবুল্লাহ ও হামাস নেতার বৈঠক হয়েছে বৈরুতে

    মুসলিম রাষ্ট্র লেবাননের রাজধানী বৈরুতে বৈঠকে বসেছেন দুইটি বৃহৎ সামরিক সংগঠনের নেতারা। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং হামাসের নেতা বৈরুতে এক বৈঠকে মিলিত হয়েছেন। হিজবুল্লাহর দেওয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।

    রোববার হিজবুল্লাহর এক বিবৃতি থেকে এ কথা বলা হয়েছে।

    গাজা শাসনকারী ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন। এর পরদিনই ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তার ভূখন্ডের দিকে ৩৪টি রকেট নিক্ষেপের জন্যে হামাসকে দায়ী করেছে। উপকূলীয় ছিটমহল থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ার পর শুক্রবার ভোরে তেলআবিব বাহিনী প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবানন ও গাজা উভয়দিকে হামলা চালায়।

    ফিলিস্তিনের ইসলামী আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বুধবার থেকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছেন। এর পরদিনই ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তার ভূখন্ডের দিকে ৩৪টি রকেট নিক্ষেপের জন্যে হামাসকে দায়ী করেছে।

    উপকূলীয় ছিটমহল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ার পর শুক্রবার ভোরে তেলআবিব বাহিনী প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবানন ও গাজা উভয়দিকে গোল নিক্ষেপ করে এর ফলে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে।

    এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহের সাথে বৈঠককালে ইসমাইল হানিয়া উভয় গ্রুপের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিরোধের অক্ষের প্রস্তুতি’ নিয়ে আলোচনা করেন।

    ‘প্রতিরোধের অক্ষ’ বলতে লেবানিজ, ফিলিস্তিনী,সিরীয়সহ ইসরাইলের বিরোধিতাকারী ইরান সমর্থিত অন্যান্য গ্রুপকে বুঝনো হয়েছে।

    উভয়ে ঠিক কখন বৈঠক করেছেন সে কথা উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়েছে, দুজনেই জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলী হামলা এবং পশ্চিম তীর ও গাজায় প্রতিরোধ আরো জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

    উল্লেখ্য, ইসরাইলী বাহিনী বুধবার মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালায়। তারা বলছে, ভোরের আগে মসজিদের ভেতরে ব্যারিকেড তৈরি করা ‘আইনলঙ্ঘনকারী তরুন ও মুখোশধারী আন্দোলনকারীদের’ বের করে দেয়ার জন্যই তারা এ হামলা চালিয়েছে।-বাসস

  • ‘সোনার হরিণের’ জন্য লড়াই, সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ রেকর্ড ক্লিক

    ‘সোনার হরিণের’ জন্য লড়াই, সার্ভারে এক ঘণ্টায় ৫৫ লাখ রেকর্ড ক্লিক

    ট্রেনের আগাম টিকিট নামক ‘সোনার হরিণের’ জন্য রীতিমতো করতে হচ্ছে লড়াই। ২৭ হাজার টিকিটের জন্য সকাল ৮টা থেকে এক ঘণ্টায় সার্ভারে ক্লিক পড়েছে ৫৫ লাখ। ঈদ উপলক্ষে এবার প্রথমবারের মতো ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যে কারণে রেলস্টেশনের পরিবর্তে চাপ পরেছে অনলাইনে।

    কমলাপুর রেলস্টেশন সূত্র জানিয়েছে, সকাল ৮টায় রেলসেবার সার্ভার অন করার সঙ্গে সঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়।

    আজ সোমবার (১০ এপ্রিল) বিক্রি হচ্ছে ২০শে এপ্রিলের আগাম টিকিট। ওই দিনের টিকিটের চাহিদা বেশি হওয়ায় আজ সকালেই রেকর্ড সংখ্যক ক্লিক পড়েছে সার্ভারে। টিকিট বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় ‘রেলসেবা’ অ্যাপসের সার্ভারে ৫৫ লাখ টিকিট প্রত্যাশী ঢুকেন। অথচ ২০শে এপ্রিলের টিকিট বিক্রি হবে মাত্র ২৭ হাজার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির কারণে কমলাপুর কাউন্টারে তেমন ভিড় নেই। তাই টিকিট কেনার জন্য সবাই অনলাইনে চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরাঞ্চল, ময়মনসিংহসহ যেসব এলাকার ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে যায়।

    জানা গেছে, গত ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সোমবার ২৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হবে। মঙ্গলবার শেষ হবে এবারের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

    নিয়ম অনুযায়ী সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। উত্তরবঙ্গ, ময়মনসিংহসহ যেযব অঞ্চলের ট্রেনের চাহিদা বেশি সেসব ট্রেনের টিকিট এক মিনিটে শেষ হয়ে গেছে বলে জানা গেছে।

    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক ৮টায় সার্ভার অন করার সাথে সাথে একসঙ্গে প্রায় ১১ লাখ ক্লিক পড়েছে সার্ভারে। এরমধ্যে প্রথম পাঁচ মিনিটের মধ্যে সেটা প্রায় ১৫ লাখ হয়ে যায়। আর এক ঘণ্টার মধ্যে ক্লিক সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে বেশি দূরত্বের গন্তব্যের টিকিটের চাপ বেশি।

    কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে সক্ষমতার চেয়ে শতগুণেরও বেশি হিট পড়ছে। কারও ভাগ্যে টিকিট জুটছে, কারও ভাগ্যে জুটছে না। তবে আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে টিকিট বিক্রি করছি।

  • বৃষ্টি না হলে কমবে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

    বৃষ্টি না হলে কমবে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া অফিস

    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টি না হলে কমবে না তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টি কিংবা কালবৈশাখীর কোনো আশঙ্কা নেই। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বয়ে চলেছে ৩৭ .৭ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কিছু এলাকা ছাড়া দেশের বাকি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়ার এমন চিত্র আরও চার থেকে পাঁচ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহ মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন জায়গাতে। আগামী ১৮ এপ্রিলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের ৩০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে ১৯টি জেলা ও অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল।

    এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে রোববার জানিয়েছে অধিদফতর।

    আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী, ফরিদপুর ও মাদারীপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোর জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ সময় দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

  • নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

    নির্বাচন বর্জন করলে বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে, এবং আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে। এটিই বাস্তবতা।’

    রোববার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে হক সেন্টারে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো  বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। দেশের গণতন্ত্র সংহত হোক।’

    সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্য অত্যন্ত দু:খজনক যে, দেশে যখন জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই। আসলে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে।’

    হাছান বলেন, ‘বিএনপি ভেবেছিল তারা সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাঁপবে, পড়ে যাবে। কিন্তু সরকারের কিছুই হয়নি,  একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু না।’

    তথ্যমন্ত্রী এ সময় ক্যামেরা সাংবাদিকসহ সকল সাংবাদিকের কাজকে রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতূর্থ স্তম্ভ। এর সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক কাজের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।

    টিসিএ সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেব আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন।

  • রমজানে এলার্জি রোগীর ভালো থাকার উপায়

    রমজানে এলার্জি রোগীর ভালো থাকার উপায়

    এলার্জি রোগীদের জন্য সচেতনতার বিকল্প নেই। সাথে মেনে চলতে হয় নানারকম স্বাস্থ্যবিধি। রমজান মাসে তারা কীভাবে নিজেদের ভালো রাখতে পারবে সেক্ষেত্রে পরামর্শ দিয়েছেন ডা. মোঃ ফখরুল আবেদীন জনি, এমবিবিএস, পিজিটি (স্কিন এন্ড ভিডি, ডিএসএমও)। তাহলে আসুন জেনে নেই কিভাবে এলার্জি রোগীরা ভালো থাকবে রমজান মাসে।

    রমজানে এলার্জি রোগীদের একটু বাড়তি যত্ন নিতে হবে। যত্নটা হবে আত্মসচেতন এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে।

    রমজানে সেহরি এবং ইফতারে এলার্জি জনিত খাবার পরিহার এবং যেসব কারণে এলার্জি হতে পারে সেসব বিষয় অবশ্যই পরিহার করতে হবে।

    • গরমে সোলার আর্টিকেরিয়া থেকে বাঁচতে এলার্জি আক্রান্ত রোগীদের ধূলাবালি এড়িয়ে চলতে হবে।
    • ছাতা ব্যবহার করতে হবে।
    • এলার্জির রোগীদের বাইরের খাবার গ্রহন করা যাবে না।
    • ইফতারের সময় পরিমান মত পানি পান করতে হবে।
    • সেহরিতে এন্টি হিস্টামিন ঔষধ খেয়ে নিতে হবে।
    • সানস্কিন ক্রীম ৫০+ ব্যবহার করতে হবে। ওয়াটার প্রুফ সানস্ক্রিন ব্যবহার করা উত্তম। এতে শরীর ঘামে সান স্কিন থাকবে, যা সাধারণ সান স্কিনে নেই।
    • রমজানে এলার্জি রোগীরা যাতে বেশি না ঘামে সেটা নিশ্চিত করতে হবে।
    • ডাস্ট এলার্জি পরিহারে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
    • কারো যদি কোন কসমেটিক ব্যবহারে এলার্জি থাকে তাহলে অবশ্যই তা পরিহার করতে হবে এবং প্রয়োজনে নিকটস্থ স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
    • এলার্জি আক্রান্ত বাচ্চাদের রোজা না রাখাই উত্তম।
    • বয়স্কদের মতো বাচ্চাদেরও গরম বা ঘাম হয় এমন জায়গা পরিহার করতে হবে।
    • নতুন জামা থেকে যাতে এলার্জি না হতে পারে সে জন্য তা যথাযথ পরিস্কার করে তারপর পরিধান করতে হবে।
    • এলার্জি রোগীদের জন্য পাতলা সুতি কাপড় বেশি আরামদায়ক।
    • বেশি চুলকানি হলে চিকিৎসকের পরামর্শে ঔষধ গ্রহন করতে হবে।
    • এলার্জি রোগীদের সারা বছর হাঁচি, কাশি লেগে থাকে। তাই পরিবারের অন্যান্য সদস্যদের তার খাবার সম্পর্কে জানতে হবে। নিজে ও পরিবারের সদস্যদের সচেতনতার মাধ্যমে রোজার পাশাপাশি সারাবছর এলার্জি নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়

    ইংলিশ লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়

    প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেল এরিক টেন হাগের দল। লড়াইটা হলো যেন ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটন গোলরক্ষক। একের পর এক সেভ করলেন জর্ডান পিকফোর্ড। এর মাঝেই অবশ্য দুবার জালের দেখা পেল এরিক টেন হাগের দল। টানা দ্বিতীয় জয়ে উঠে গেল লিগ টেবিলের তিন নম্বরে। আক্রমণে পিছিয়ে ছিলো না এভারটন, কিন্তু গোলের দেখা পেলো না তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষকও এদিন দারুণ খেলেছেন। বেশ কয়েকটি গোল থেকে দলকে রক্ষা করেছেন। তবে ম্যানচেস্টার গোলের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে। – গোল ডটকম

    ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল একটি করে গোল করেন। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।

    ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইউনাইটেড। আক্রমণও করতে থাকে বেশ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। প্রথম থেকেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। জ্যাডন সানচো থেকে পাওয়া পাস বুলেট গতির শটে জালে পাঠান স্কটিশ এই মিডফিল্ডার।

    বিরতির পর আগের মতোই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ইউনাইটেড। ৭১তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্শিয়াল। র‌্যাশফোর্ডের পাস বক্স থেকে নিচু শটে জালে পাঠান তিনি। শেষদিকেও বেশ কয়েকটি আক্রমণ চালায় ইউনাইটেড। তবে আর গোল পাওয়া হয়নি।

    এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন। এর আগে, লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।