বার্ড ফ্লু মানবদেহে ছড়ালে যেসব উপসর্গ দেখা যায়

Bird-flu-in-human-body

চিলিতে সদ্য এক ৫৩ বছর বয়সী ব্যক্তির দেহে মিলল H5N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তবে বলা হচ্ছে, এই বার্ড ফ্লুয়ের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের খুব কম ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তবে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সংখ্যা খুব বেশি।

যদি অনিয়ন্ত্রিভাবে আক্রান্ত পাখির সঙ্গে মানুষ সংস্পর্শে চলে আসে, তাহলে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হতে পারে। মানুষ থেকে মানুষে এই ফ্লু ছড়িয়ে পড়ার ঘটনা খুবই কম দেখা যায়। যারা পাখি পালন করেন তারা কাছাকাছি থাকায় বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। এভিয়ান ফ্লু পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে বেশি দেখা যায়, বিশেষ করে এশিয়া। এবং আপনি যদি সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত কোনো দেশে ভ্রমণ করেন তবে ঝুঁকি বাড়ে। মানব দেহে এই ফ্লু ছড়িয়ে পড়ার বেশ কয়েকটি উপসর্গ দেখা যায়। দেখে নেওয়া যাক, এই বার্ড ফ্লুয়ের উপসর্গগুলি।

বার্ড ফ্লু উপসর্গ- বার্ড ফ্লু শরীরে দানা বাঁধলে জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা, পেশীতে ব্যথা, শ্বাসকষ্ট হতে থাকে।

কম উপসর্গগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি বমি ভাব, বমি বা খিঁচুনি। সাধারণত হাঁস, মুরগী, পোলট্রির পাখিদের মধ্যে এই রোগ দেখা যায়। কিছু ক্ষেত্রে দেখা যায়, এই ভাইরাস পাখিদের থেকে ছড়াচ্ছে মানুষের মধ্যে। তবে তার সংখ্যা অনেকটাই কম।

সংক্রমণের ১ থেকে ৭ দিনের মধ্যে বার্ড ফ্লুয়ের সংক্রমণের উপসর্গ দেখা যায়। সারা বিশ্বে পাখিদের মধ্যে এভিয়ান ফ্লু দেখা যায়, ২০০৩ সাল থেকে ২,৫০০ জনেরও কম লোক সংক্রমিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সাম্প্রতিক যে কেসগুলি দেখা গিয়েছে, তাতে সংখ্যার আধিক্য সেভাবে নেই। তবে বার্ড ফ্লুয়ের বিরুদ্ধে মানবদেহে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। সেই দিক থেকে সাবধানতা জরুরি।
তথ্যসূত্রঃ ভেরিওয়েলহেলথ.কম

পূর্ববর্তী কলকাতা শিবিরে যোগ দিলেন লিটন
পরবর্তী মিয়ানমারে ৫৩ জন নিহত হয়েছে সামরিক বাহিনীর হামলায়