Author: Hello Bangla News

  • নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি: আইজিপি

    নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: নির্বাচনের সময় ইসি’র নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি, বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    এসময় তিনি আরও জানিয়েছেন, আমাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় কাজ করছে। কোন হুমকির তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ কথা বলেন তিনি।

    আইজিপি বলেন, ‘যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। ইসি’র নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। তারা নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবো।’

    তিনি আরও বলেন, ‘সহিংসতা যারা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে প্রাই সবকিছুই স্বাভাবিক হচ্ছে।’

    আইজিপি বলেন, ‘যেকোন নির্বাচনে আইন বহিরআভূত কাজে পুলিশের লোক হোক বা যে কোন লোক হোক যার বিরুদ্ধে ত্রুটি পাবো ব্যবস্থা নেবো।’

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদেকা হালিমক। তিনি প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হলেন। সাদেকা হালিম উক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী যিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

    ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অথবা অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ’

    ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১১ নভেম্বর মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক সাদেকা হালিম।

    সাদেকা হালিম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

    কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন সাদেকা হালিম। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি।

    এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সিলেট টেস্টে শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ২০৫ রান

    সিলেট টেস্টে শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ২০৫ রান

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ নভেম্বর, ২০২৩: সিলেট টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩১৭ রানে অলআউট হয়ে গেলে লিড পায় ৭ রানের। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩১০ রান।

    দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশ খুব সাবধানতার সঙ্গে খেলা শুরু করে। কিন্তু ২৩ ও ২৬ রানের মাথায় হারায় দুই ওপেনার ব্যাটসম্যানকে। মাহমুদুল ৬ ও জাকির হোসেন ১৭ রান করে। এর পর অধিনায়ক জয় ও মোমিনুল সুন্দর খেলছিলেন। কিন্তু মোমিনুল ব্যক্তিগত ৪০ রানে রান আউট হয় যান। দলের রান তখন ১১৬। এর পর দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম অধিনায়ক নামজুল হাসান শান্ত যে জুটি গড়েছেন তা বাংলাদকে ভালো অবস্থানে পৌঁছে দেয়। দিনশেষে অধিনায়ক শান্ত অপরাজিত থাকেন ১০৪ রানে এবং মুশফিকের ব্যাট থেকে আসে ৪৩ রান। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের করে ১৬২ বলে ৯৬ রান।

    তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১২ রান। এখণ বাংলাদেশ এগিয়ে আছে ২০৫ রানে। আগামীকাল বাংলাদেশ সকালে চতুর্থ দিনের খেলা শুরু করবে।

    বাংলাদেশের দুই ব্যাটসম্যান রান আউট হয়। ১ টি উইকেট পেয়েছেন আজাক প্যাটেল।

    আজ তৃতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ডের শেষ ২ উইকেট নিয়েছে মোমিনুল। সাবেক এই অধিনায়ক মাত্র ৩.৫ ওভার বোল করে ৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

     

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

    নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

  • রান্না : বিফ তেহারি

    রান্না : বিফ তেহারি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ নভেম্বর, ২০২৩: তেহারি একটি মজাদার রান্না। আজকের যান্ত্রিক যুগে মানুষের ব্যস্ততার পাশাপাশি রান্নার ধরণও পাল্টে গেছে। তেহারি রান্নার যেমন যেমন অল্প সময় তৈরি করা যায় তেমনি পরিবেশনে রয়েছে সুবিধা। আজ দেওয়া হলো বিফ তেহারি রান্নার নিয়ম।

     

    উপকরণ:

    খাসির মাংস- আধা কেজি, কালিজিরা চাল- আধা কেজি, টক দই- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচা মরিচ- ১০টি, রসুন বাটা- ১ চা চামচ, শাহি জিরা- ১ চা চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ, কেওড়া জল- ২ টেবিল চামচ, গুঁড়া দুধ- ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ, কিশমিশ- পরিমাণমতো, গরম মসলা- পরিমাণমতো, সরিষার তেল- ১ কাপ, ঘি- ১ টেবিল চামচ।

    রান্না  বিফ তেহারি - লাইফস্টাইল - ৩০ নভেম্বর ২০২৩ (খ)
    রান্না বিফ তেহারি – লাইফস্টাইল – ৩০ নভেম্বর ২০২৩ (খ)

    প্রস্তুত প্রণালি:

    প্রথমে মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে টক দই, আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখুন আধা ঘণ্টার মতো। পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার তাতে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। সেদ্ধ হয়ে ঝোল গায়ে লেগে এলে গোলমরিচ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে ঢেকে রাখুন।

    চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার তাতে লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন। ১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়া জল, ঘি ও শাহি জিরা ছিটিয়ে দিন। আরও ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন গরম গরম মজাদার বিফ তেহারি।

    রেসিপি  দিয়েছেন: শামিমা ইসলাম মুন্নী

  • বাংলাদেশের শিল্পকলা একাডেমির নবনিযুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বাংলাদেশের শিল্পকলা একাডেমির নবনিযুক্ত কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    www.HelloBangla.News – বিনোদন – ৩০ নভেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নবনিযুক্ত ১১-২০তম গ্রেডের ৩৩ জন কর্মচারীর স্বল্পমেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় একাডেমিতে গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকাল ৩.০০টায় কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। ১৪ দিনব্যাপী স্বল্পমেয়াদী বুনিয়াদি কোর্সের সমাপনী দিনে সনদপত্র বিতরণের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ শরিফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির কর্মকর্তাবৃন্দরা।

    একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ’যে যার অবস্থান থেকে সংস্কৃতির ধারক হয়ে ওঠতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সংস্কৃতি চেতনা ও এই ধারাকে সমুন্নত রাখতে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে” ।

    স্বল্পমেয়াদী এ বুনিয়াদি কোর্সের মাধ্যমে কর্মীকে দক্ষ করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। প্রশিক্ষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য, কার্যক্রম, বাংলাদেশের সংবিধান, আইন, বিধিমালা সম্পর্কে সম্যক ধারনা; প্রকল্প ব্যবস্থাপনা; আর্থিক সুবিধাদি; বিভাগীয় মামলা, তদন্ত প্রক্রিয়া; বার্ষিক কর্মসম্পাদন চুক্তি; ই-গভর্নেন্স ও ইনোভেশন; সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার আইন; ডি নথি; অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা; চারুকলা ও বাংলাদেশের চিত্রশিল্প সম্পর্কে সম্যক ধারণা; নন্দন তত্ব; বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সম্যক ধারণা; সংগীত, নৃত্য ও আবৃত্তির ইতিহাস বিষয়ে সম্যক ধারণা; লোক সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগো্ষ্ঠীর জীবন সংস্কৃতির সম্যক ধারণা ইত্যাদিসহ নানাবিদ প্রশিক্ষণ প্রদান করা হয়।

    পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন।

  • নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জারের মৃত্যু

    নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জারের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ নভেম্বর, ২০২৩: বহুল আলোচিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং প্রভাবশালী মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মরা গেছেন।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন কূটনীতির প্রতীক ছিলেন হেনরি কিসিঞ্জার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) রাতে কিসিঞ্জার অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে তিনি মারা যান।

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম বার্তাসংস্থা রয়টার্স।

    কিসিঞ্জার অ্যাসোসিয়েটস জানিয়েছে, সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের অধীনে কাজ করে মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক প্রভাব রেখে যাওয়া এই কূটনীতিক কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন।

    রয়টার্স বলছে, চলতি বছরের মে মাসেই শতবর্ষ পার করেন হেনরি কিসিঞ্জার। কিন্তু এরপরও নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। তিনি হোয়াইট হাউসে মিটিংয়ে অংশ নিয়েছিলেন, নেতৃত্বের শৈলীর ওপর একটি বই প্রকাশ করেছিলেন এবং উত্তর কোরিয়ার সৃষ্ট পারমাণবিক হুমকি সম্পর্কে সিনেট কমিটির সামনে সাক্ষ্যও দিয়েছিলেন।

    আর ২০২৩ সালের জুলাই মাসে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে আকস্মিক সফরে বেইজিংয়ে যান।

    ১৯৭০-এর দশকে রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের অধীনে সেক্রেটারি অব স্টেট তথা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তৎকালীন সময়ের বহু যুগ-পরিবর্তনকারী বৈশ্বিক ইভেন্টে তার হাত ছিল।

    তার প্রচেষ্টায় চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সূচনা, মার্কিন-সোভিয়েত অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা, ইসরায়েল এবং তার আরব প্রতিবেশীদের মধ্যে সম্প্রসারিত সম্পর্ক এবং উত্তর ভিয়েতনামের সাথে প্যারিস শান্তি চুক্তি ছিল তার সেই কূটনৈতিক দক্ষতারই প্রমাণ।

    ১৯৭৪ সালে নিক্সনের পদত্যাগের পর মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান স্থপতি হিসেবে কিসিঞ্জারের রাজত্ব অনেকটা ক্ষয় হয়ে যায়। তারপরও প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের অধীনে তিনি কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করেছেন এবং তার বাকি জীবনজুড়ে কূটনীতি-সংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি দৃঢ় মতামত প্রদান অব্যাহত রেখেছিলেন।

    উল্লেখ্য, গত ২৭ মে হেনরি কিসিঞ্জার তার শতবর্ষ উদযাপন করেন। মার্কিন ইতিহাসে তিনিই একমাত্র কর্মকর্তা যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে উভয় দায়িত্ব পালন করেছেন।

    ১৯২৩ সালের ২৭ মে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম নেন কিসিঞ্জার। পরে ১৯৩৪ সালে তার পরিবার পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। ওই শহরেই বেড়ে ওঠেন কিসিঞ্জার। ১৯৪৩ সালে কিসিঞ্জার মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে মাস্টার ডিগ্রি  এবং  ১৯৫৪ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

    তাকে ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হয় হেনরি কিসিঞ্জারকে। ভিয়েতনামের লি ডাক থোর সাথে নোবেল শান্তি পুরষ্কার দেয়া হলে, মি. থো সেই পুরষ্কার গ্রহণে অস্বীকৃতি জানান।

  • তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে: টিআইবি

    তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে: টিআইবি

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: এবারের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে, বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান  ।

    আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘হয়ত এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কারা অধিষ্ঠিত থাকবেন সেটা নির্ধারণ করার সুযোগ হবে। কিন্তু সত্যিকার অর্থে জনগণের ভোটের অধিকারের যে নির্বাচন সেটি নিশ্চিত করা যাবে না। এই নির্বাচনের ওপর জনগণের আস্থা বা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে।’

    সংবাদ সম্মেলনে গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকারের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ৭৬ দফা সুপারিশ উত্থাপন করে টিআইবি।

    এই ৭৬ দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো- পুনরায় না ভোটের প্রচলন করা। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে একটি নির্দিষ্ট সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল বাতিল করার ক্ষমতা রহিত করার মাধ্যমে ইসির ক্ষমতা সংকুচিত করার ধারা পরিবর্তন করা। বিচার বিভাগের নিয়োগ, পদায়ন ও  বদলিসহ বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। সৎ সরকারি কর্মচারীদের হয়রানি বন্ধ করা ইত্যাদি।

  • আজ থেকে আবারও বাড়লো স্বর্ণের দাম

    আজ থেকে আবারও বাড়লো স্বর্ণের দাম

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ নভেম্বর, ২০২৩: আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে সোনার দাম আবারও  বেড়ছে। এর আগে ১৯ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়ছিলো। পরে গত ২৬ নভেম্বর সর্বশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়।

    গতকাল বুধবার (২৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সোনার রেকর্ড দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্প‌তিবার (৩০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৯৪১ টাকা।

  • রাষ্ট্রপতি মানুষের কল্যাণে কাজ করতে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের আহ্বান জানিয়েছেন

    রাষ্ট্রপতি মানুষের কল্যাণে কাজ করতে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের আহ্বান জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ নভেম্বর, ২০২৩: মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স (ডিএসসিএসসি) ২০২৩’-এর প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।

    রাষ্ট্রপতি আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডিএসসিএসসি কোর্স-২০২৩ এর প্রশিক্ষণার্থীদের এক অনুষ্ঠানে ভাষণকালে এই আহ্বান জানান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

    রাষ্ট্রপতি বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো গতিশীল ও বহুমুখী, এবং প্রচলিত হুমকি থেকে শুরু করে অপ্রচলিত রূপ পর্যন্ত। এখানে নেয়া এই কঠোর প্রশিক্ষণ আপনাদেরকে নানা জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং  জ্ঞানার্জনের সুযোগ করে দিয়েছে।’

    তিনি বলেন, ‘জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া একজন জনসেবক হিসেবে আপনার সর্বোচ্চ কর্তব্য।’

    প্রশিক্ষণার্থীরা নিজ নিজ দেশের নিয়ম-কানুন ও সংবিধান মেনে সম্মান, সাহসিকতা ও  নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন বলে তিনি আশা করেন।

    মো. সাহাবুদ্দিন ডিএসসিএসসি কোর্স সফলভাবে সমাপ্ত করার জন্য স্নাতকদের অভিনন্দন জানান। পরে স্নাতক কর্মকর্তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং মেধাকে স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করা হয়।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ডিএসসিএসসি কমান্ড্যান্ট এবং অন্যান্য সংশ্লিষ্টদেরকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান।

    তিনি বলেন, ‘ডিএসসিএসসি যোগ্য নেতৃত্ব প্রস্তুত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা নিজ নিজ দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে অসাধারণ অবদান রাখতে পারে।’

    রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের সশস্ত্র বাহিনী বিভাগকে শক্তিশালী করতে ক্রমাগত প্রতিশ্রুতিবদ্ধ এবং সশস্ত্র বাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করেছে।’

    ডিএসসিএসসি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাচীনতম ট্রাই-সার্ভিস সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিএসসিএসসি অসাধারণভাবে বিকশিত হয়েছে, যা বিশ্বের সশস্ত্র বাহিনীতে এই কলেজের স্নাতকদের বর্ধিত চাহিদার পূরণ করতে সক্ষম হয়েছে।

    এখন পর্যন্ত মোট ৬২৩৬ জন কর্মকর্তা এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন করেছেন। এ বছর ২৪টি বন্ধুপ্রতীম দেশের ৪৯ জন বিদেশী কর্মকর্তাসহ মোট ২৫৭ জন কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাধীনতায় সকলের সুখী-সমৃদ্ধ জীবন নিশ্চিত করার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, ‘সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছিলেন।’

    তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যার মাধ্যমে সেই প্রক্রিয়া বন্ধ করে দেয়। তারপর থেকে ২০০৮ সাল পর্যন্ত আমাদের অর্থনীতিতে অনেক উত্থান-পতন হয়েছে।’

    অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন লবিতে দু’টি ফটো সেশনেও অংশ নেন।

    সূত্র: বাসস

  • তারা হরতাল-অবরোধ করছে নির্বাচনকে বাধা দেওয়ার জন্য: সেতুমন্ত্রী

    তারা হরতাল-অবরোধ করছে নির্বাচনকে বাধা দেওয়ার জন্য: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ নভেম্বর, ২০২৩: তারা হরতাল-অবরোধ করছে নির্বাচনকে বাধা দেওয়ার জন্য, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের একটা দল এবং তার দোসররা এখন হরতাল ডাকছে, অবরোধ করছে। তারা প্রকাশ্যে হামলা করে পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, এসব কর্মকাণ্ড যারা করছে, তারা তো নির্বাচনকে বাধা দেওয়ার জন্য করছে। আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করছে। আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করছে। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। এটার কোনো প্রতিঘাত নেই।’

    আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা কী আন্দোলন? এটাতো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার কথা। এসব যে চলছে, এ ব্যাপারে কারো কোনো কথা নেই, সভ্য গণতান্ত্রিক দেশ অনেক বিষয়ে কথা বলে, কিন্তু এখানে নিরব কেন?’

    সেতুমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে, তারা গাড়ি পোড়াচ্ছে, তারা ট্রেনে হামলা করছে, তারা প্রতিনিয়ত গাড়িতে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, এসব ঘটনা ঘটাচ্ছে।’

    বিএনপি অবরোধ কার বিরুদ্ধে করছে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে, এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মকাণ্ড করছে।’

    তিনি বলেন, ‘আজকে যারা মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের সুশাসনের কথা বলে, যারা ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বড় গলায় বলে, তারা আজকে একটা পক্ষের এসব অপকর্ম, গণতন্ত্রবিরোধী, সংবিধান বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে কেন নিরব। এটা নিয়ে তো কেউ কিছু বলছে না। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নিরব। আমাদের দেশে যারা সুশীল সমাজ যারা মানবাধিকারের কথা বলে, তাদের কাছে আমার প্রশ্ন।’

    কাদের বলেন, ‘আমরা শুনেছিলাম আন্তর্জাতিকভাবে, নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোনো কর্মকাণ্ড হলে, সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হওয়ার কথা। এখন তো সবাই নিরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হরতাল অবরোধকে কি কোনোভাবে ঢেকে রাখা যায়? পুলিশ হত্যাকে কী কোনোভাবে ঢেকে রাখা যায়? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, গাড়িতে অগ্নি সংযোগ করছে, এগুলো কী অন্ধকারে ঢেকে রাখা যাবে? এগুলো তো প্রকাশ্যে হচ্ছে। আজকের বিশ্বে এখানকার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে যেতে কতক্ষণ লাগে? এখানকার কোনো খবর ল্যাটিন আমেরিকার কোনো দেশ বা দক্ষিণ আফ্রিকার কোনো দেশে পৌঁছতে কি দেরি হচ্ছে? ওয়াশিংটনের পৌঁছতে কি দেরি হচ্ছে? এসব নিয়ে তো কোন কথা আমরা শুনছি না।’

    বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের (বিএনপি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছেন না। বিএনপির সন্ত্রাসী কার্যক্রম ঢেকে রাখার মতো নয়, সব কিছুই সবাই দেখছে। বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৷ প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে তাদের কি বিচার হবে না?  যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে তাদের বিরুদ্ধে মামলা হবেই।’

    শরিকদের মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই নমিনেশন দেওয়া হবে।

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।