নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি: আইজিপি

ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি আইজিপি - জাতীয় - ৩০ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি আইজিপি - জাতীয় - ৩০ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: নির্বাচনের সময় ইসি’র নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি, বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এসময় তিনি আরও জানিয়েছেন, আমাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় কাজ করছে। কোন হুমকির তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। ইসি’র নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। তারা নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সহিংসতা যারা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে অ্যারেস্ট হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে প্রাই সবকিছুই স্বাভাবিক হচ্ছে।’

আইজিপি বলেন, ‘যেকোন নির্বাচনে আইন বহিরআভূত কাজে পুলিশের লোক হোক বা যে কোন লোক হোক যার বিরুদ্ধে ত্রুটি পাবো ব্যবস্থা নেবো।’

পূর্ববর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম
পরবর্তী নির্বাচনের বিষয়ে শতাধিক বিদেশি পর্যবেক্ষক সাড়া দিয়েছেন: সেতুমন্ত্রী