Category: লাইফস্টাইল

  • রান্না: মাংসের সাদা কোরমা

    রান্না: মাংসের সাদা কোরমা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ জুন, ২০২৪: কোরমা সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে পুষ্টিগুণ বজায় রেখে এখন রন্ধন শিল্পীরা মাংসের সাদা কোরমা তৈরি করছে। আজ দেওয়া হলো সাদা কোরমার সেরিপি। যা আপনি সহজেই ঘরে বসে তৈরি করতে পারেন।

    Culinary Artist - Humaira Kabir Suma
    Culinary Artist – Humaira Kabir Suma

    উপকরণ :

    মাংস-১ কেজি, পেয়াজ বাটা-১ কাপ, টক দই-১/২ কাপ, কাঠ বাদাম বাটা-১ কাপ, আদা বাটা-দেড় টেবিল চামচ, রসুন বাটা-১ টেবিল চামচ, সাদা গোল মরিচ গুড়া-১ চা চামচ, পোস্ত দানা বাটা-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১ চা চামচ, লবন সাদ মত, সয়াবিন তেল-১ কাপ, পেয়াজ কুচি ১ কাপ, চিনি-৪/১ চা চামচ।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেই। এখন মাংস এর সাথে টক দই, আদা, রসুন, বাদাম, পোস্ত দানা, গোল মরিচ গুড়া, ধনিয়া গুরা পেয়াজ বাটা আর পরিমাণ মত লবণ মেখে রেখে দেই এক ঘন্টা।

    একটা হাড়িতে তেল গরম করে তাতে পেয়াজ কুচি আর আস্ত মশলা দেই (দারুচিনি, এলাচ, লং আর তেজপাতা) দেই। পেয়াজ হাল্কা নরম হয়ে আসলে মাখানো মাংস টা ঢেলে দেই।

    ভালো করে কষে নেই। তেল উঠে আসলে সামান্য পানি দিয়ে ঢেকে রাখি। ভালো করে ফুটে আসলে ধিমা আচে বসিয়ে রাখি ১/২ ঘন্টা।

    মাখা মাখা হলে নামিয়ে গরম ভাত অথবা পোলাউ এর সাথে পরিবেশন করা যায়।

    রেসিপি দিয়েছেন: হুমায়রা কবির সুমা

  • ঈদুল আজহার নতুন কালেকশন নিয়ে কে ক্র্যাফট

    ঈদুল আজহার নতুন কালেকশন নিয়ে কে ক্র্যাফট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ জুন, ২০২৪: পরিবার-স্বজন নিয়ে ঈদ উল আজহা উৎসবকে আরও প্রাণবন্ত করতে বৈচিত্রময় পোশাকের বিশেষ আয়োজন নিয়ে এসেছে কে ক্র্যাফট। যেহেতু ঈদের প্রথম দিনটি অনেকের ব্যাস্ততার মধ্যে কাটে তাই ঈদের সকাল, বিকেল এবং সন্ধায় কাক্সিক্ষত বা উপযোগী পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবারের আয়োজন থেকে। এছাড়া ঈদের লম্বা ছুটিতে যেখানেই যান তার জন্য প্রয়োজন স্টাইলিশ কিন্তু রিলাক্সড পোশাক। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমনি সব পোশাক থাকবে এবারের ঈদ আয়োজনে।

    মেয়েদের জন্য সালোয়ার কামিজ এবং কুর্তিতে ফ্রক স্টাইল, এ লাইন এবং রেগুলার শেপ ছাড়াও স্ট্রেইট কাট, রাফল, প্লিটেড, বক্স প্লিটেড স্টাইল থাকবে। নিজস্ব ডিজাইনের শাড়ীতে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

    ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া।

    ঈদের আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ তো করবে শিশুরাই, তাই তাদের জন্য উৎসব ভিত্তিক পোশাকতো থাকবেই । শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য থাকছে-সালওয়ার কামিজ সেট, টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, ফ্রক, কুর্তি, টপ। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী, শার্ট, ফতুয়া সহ নানা আয়োজন।

    ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালওয়ার কামিজ, কুর্তি; বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি।

    মেরুন, ম্যাজেন্টা, অরেঞ্জ, গ্রীন, ব্রাউন, নেভী ব্ল–, মতো উজ্জ্বল রঙ তো আছেই। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে হওয়াইট, অফ-হওয়াইট, স্কাই, ল্যাভেন্ডার, রয়্যাল ব্ল–, আইস ব্ল–, লাইট পিঙ্ক, চেরী রেড, নিওন লাইম, ব্রোঞ্জ গ্রীন, পার্সিয়া ভায়োলেট রঙে থাকবে বেশিরভাগ পোশাক। বর্ষাকাল হলেও গরম থাকবে এবারের ঈদে, তাই আবহাওয়াকে মাথায় রেখেই ব্যবহার হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, অরগানজা, ডুয়েল-টোন, নীব কটন, ভয়েল ফ্যাব্রিক।

    কাঁথা, জামদানি, জিওমেট্রিক, টামজারা, ট্র্যাডিশনাল, মুঘলিও আর্ট, ইজিপসিয়ান মোটিফের অনুপ্রেরনায় করা হয়েছে এবারের পোশাক।  নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারী,কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট।

    মূল্য সীমাঃ

    মেয়েদেরঃ শাড়ী ২০০০-৭০০০ টাকা, তাঁতের শাড়ী ১২০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৫০০০ টাকা, কুর্তি/ টপস ১২০০-৩৫০০ টাকা।

    ছেলেদেরঃ পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ফতুয়া ৮০০-১৫০০ টাকা, কটি ১৬০০-৩০০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ৬৫০-১৫০০ টাকা।

    মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ১৮০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৭০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-২৫০০ টাকা।

    ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-১৮০০ টাকা, শার্ট ৪৫০-১০০০ টাকা, কটি ৮৫০-১২০০ টাকা ।

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

  • পুডিং: চকলেট পুডিং

    পুডিং: চকলেট পুডিং

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ জুন, ২০২৪: পুডিং বলতে আমরা যা খেয়ে থাকি তার থেকেও ব্যতিক্রমি ধরনের পুডিং এর রেসিপি আজ দেওয়া হলো। এই পুডিং টি তৈরি হয়েছে ৪টি উপকরণ দিয়ে।

    Recipe given by - Sutpa Dey
    Recipe given by – Sutpa Dey

    উপকরণ:

    দেড় কাপ-কাপ দুধ, কোয়াটার কাপ-কর্নস্টার্চ, ২ টেবিল চামচ কোকো পাউডার এবং কোয়াটার কাপ চিনি।

    প্রণালী:

    একটি পাত্রে আর্ধেক কাপ দুধ, কোকো পাউডার এবং কর্নস্টার্চ একসাথে ফেটিয়ে নিন যতক্ষণ না বড় গলদ না থাকে। এরপর, মাঝারি আঁচে একটি সাসপ্যানে, অবশিষ্ট এক কাপ দুধ এবং চিনি রাখুন এবং এটি একটি ফোঁড়াতে থাকুন।

    সাসপ্যানে দুধ এবং কর্নফ্লাওয়ার স্টার্চ ঢেলে দিন। আমি একটি চালনি ব্যবহার করতে পছন্দ করি যাতে সাসপ্যানে কোন গলদ প্রবেশ না করে। এই মিশ্রণটি মাঝারি আঁচে কয়েক মিনিটের জন্য রান্না করুন এবং ক্রমাগত নাড়ুন যাতে পিণ্ড তৈরি না হয়।

    যখন মিশ্রণটি ঘন হতে শুরু করে, প্যানটি তাপ থেকে নামিয়ে নিন এবং সঙ্গে সঙ্গে মিশ্রণটি ২টি রামেকিনে ঢেলে দিন। পুডিংটি ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টা বা সম্পূর্ণ সেট না হওয়া পর্যন্ত রাখুন।

    এটিকে একটি প্লেটে সাবধানে তুলে নিন এবং উপরে কিছু কোকো পাউডার গুড়ো দিয়ে পরিবেশন করুন।

    রেসিপি দিয়েছেন: সুতপা দে

  • রান্না: সরিষার তেলের বিরিয়ানি

    রান্না: সরিষার তেলের বিরিয়ানি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ জুন, ২০২৪: সরিষার তেলকে বলা হয় ভেষজ ঔষধি । এই তেল মানুষের নাক, কান, গলা পরিষ্কার রাখে। তাই আমদের নিয়মিত সরিষার তেল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিৎ। আজ দেওয়া হলো সরিষার তেলের তৈরি বিরিয়ানির রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Culinary artist-Farzana Rahman Sweety
    Culinary artist-Farzana Rahman Sweety

    উপকরণ:

    গরুর মাংস-১কেজি, সরিষার তেল-২কাপ, পেঁয়াজ কুচি-২কাপ, বিরিয়ানি র মসলা-১ প্যাকেট, লবণ-স্বাদ  মতো।আাদাবাটা-২চা চামচ, রসুন বাটা-২চা চামচ, কাঁচা মরিচ-১০/১২টি, আলু-৬ টুকরো।

    চালের জন্য যে উপকরণ লাগবে:

    চাল-১কেজি, পানি চালের ডবল এর থেকে একটি কম, লবণ ১ চামচ, কাঁচা মরিচ-৫/৬ টি

    প্রণালী:

    মাংস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে।একটি বড় হাড়িতে ২ কাপ সরিষার  তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে মাংস গুলো দিব তারমধ্যে লবন, আদা, রসুন বাটা এবং ১০/১২ টি কাঁচা মরিচ দু টুকরো করে দিব এবং বিরিয়ানি মসলা  দিয়ে  ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস গুলোর মধ্যে ১ কাপ পানি দিয়ে  সিদ্ধ  করে নিতে হবে। এদিকে আলু গুলো দু টুকরো করে ভেজে নিতে হবে। মাংস গুলো সিদ্ধ হয়ে তেল উঠে আসলে  ভালো করে কষিয়ে নিতে হবে।।আগেই  চালগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে।এখন মাংস গুলো’র মধ্যে চাল গুলো দিয়ে, ১ চামচ লবন দিয়ে  চাল মাংস ভালো করে কসিয়ে নিতে হবে।। এবার চালের ডবল এর একটু কম গরম পানি দিয়ে নেরে চেরে ৬/৭ মিনিট রান্না করবো। পানি যখন শুকিয়ে আসবে তখন ৫/৬ টা কাচা মরিচ, ভাজা আলুর টুকরো গুলো দিয়ে দিয়ে, তারমধ্য  ১ চামচ সরিষা র তেল  ছিটিয়ে দিয়ে,  দমে বসিয়ে দিতে হবে ১০/১২ মিনিট এর জন্য। তার পর বিরিয়ানি গুলো একবার নেড়েচেড়ে উপর নিচ করে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সরিষার তেলের বিরিয়ানি।

    রেসিপি দিয়েছেন: ফারজানা রহমান সুইটি

  • শুরু হয়েছে ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’শিরোনামে মিতুলের পোশাক প্রদর্শনী

    শুরু হয়েছে ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’শিরোনামে মিতুলের পোশাক প্রদর্শনী

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ জুন, ২০২৪: এই গ্রীষ্মে মন ভোলায় দৃষ্টিকে সৃখময় কৃষ্ণচূড়া। প্রকৃতির এই অনন্য উপহারকে বিষয় করে পোশাক তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার আবেদা খাতুন মিতুল। এসব পোশাক নিয়ে আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪, বৃহস্পতিবার সকাল থেকে শুরু প্রদর্শনী। লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে (মিনা বাজারের পিছনে)

    সকাল ১১টায় ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে তিনদিনের এই পোশাক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ডিজাইন পরামর্শক ও গবেষক চন্দ্রশেখর সাহা, ফ্যাশন এন্টারপ্রনর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফএএবি) প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। সূচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণীজন ও সাংবাদিকরা।

    একটি বিশেষ থিম নিয়ে আয়োজিত এই প্রদর্শনীর প্রশংসা করে বলেন, এই ধরনের কাজ করা কঠিন। মিতুল সেই কঠিন কাজটি করেছেন।

    এই কর্মশালার আয়োজিত হচ্ছে মিতুলের ফ্যাশন ব্র্যান্ড সীবনীর ব্যানারে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের পোশাক। নারী ও পুরুষের। বিভিন্ন ধরন ও মূল্যের শাড়িই এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এছাড়াও আছে অন্যান্য পোশাক। সবই কৃষ্ণচূড়া রং ও সৌন্দর্যের অনুপ্রেরণায় তৈরি। এই প্রদর্শনী চলবে  ৮ জুন রাত আটটা পর্যন্ত।

    প্রায় দুশক ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন মিতুল। তাঁর পোশাকে বৈচিত্র্য এবং সৃজনশীল নিরীক্ষা উভয়ই আছে। তাঁর সংগ্রহ নিয়ে কয়েক বছর আগে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনী ও  ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। ভবিষ্যতেও দেশে এবং দেশের বাইরে নিজের ডিজাইনে তৈরি পোশাক নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে মিতুলের।

    ২০০৫ সালে নিজের ব্র্যান্ড সীবনী শুরু করেন আবেদা খাতুন মিতুল। সেই থেকেই কাজ করে আসছেন তিনি। তাঁর কাজের প্রেরণা মূলত প্রকৃতি। আমাদের চারপাশের গাছ–পাতা–ফুল–পাখি প্রভাবিত করে তাঁর নকশা। এই প্রদর্শনীতেও সেটা বোঝা যাচ্ছে। নানা সময়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডিজাইনার হিসেবে আরো পরিশীলিত কের তোলার চেষ্টা করেছেন মিতুল। সেই ছাপা স্পষ্টভাবেই ধরা পড়ে তাঁর কাজের মধ্যে। এই প্রদর্শনীর সংগ্রহও এ ব্যতিক্রম নয়।

    প্রথম দিনে বিপুল সংখ্যক ক্রেতার পোশাক প্রদর্শনীতে সমাগম ঘটে।। উপস্থিত সবাই ঋতুভিত্তিক কৃষ্ণচূড়া ছাড়াও অন্যান্য ফুল নিয়ে প্রদর্শনী আয়োজনের জন্য ডিজাইনার আবেদা খাতুন মিতুলকে অনুরোধ করেন।

  • রান্না: কাঁচা কাঁঠালের টিকিয়া

    রান্না: কাঁচা কাঁঠালের টিকিয়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ জুন, ২০২৪: কাঁঠাল আমাদের জাতীয় ফল। পাকা কাঁঠাল যেমন উপাদেয় তেমনি কাঁটা কাঁঠাল দিয়ে তৈরি করা য়ায় বিভিন্ন ধরনের খাবার। আজ দেওয়া হলো কাঁচা কাঁঠালের টিকিয়ার রেসিপি। যা আপনি সহজেই ঘরে বসে তৈরি করতে পারেন।

    Recipe given by Rakia Akhter
    Recipe given by Rakia Akhter

    উপকরণ:

    কাঁচা কাঁঠাল চার ভাগের এক ভাগ, এক কাপ পেঁয়াজকুচি, এক কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ স্বাদমত, ধনেপাতা ও পুদিনা পাতা হাফ কাপ, আদা বাটা চায়ের চামচের দুই চামচ, রসুন বাটা ২ চামচ, ৮ মূগ ডাল হাফ কাপ, লবণ স্বাদমতো, চার পাঁচটা ভাজা শুকনা মরিচ, সামান্য হলুদ, চাট মসলা দুই চামচ, বেসন এক কাপ, ডিম দুটি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে কাঁচা কাঁঠাল নিয়ে কাঁঠালের গায়ের কাটা গুলো ভালো করে কেটে ফেলে দিতে হবে। পরে টুকরা টুকরা করে নিব। যদি বেঁচে থাকে বিচির খোসা ছাড়িয়ে নেব ।নিয়ে সামান্য হলুদ সামান্য লবণ হালকা গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজে রাখবো তারপর ভালো করে কাঁঠাল কচলে কচলে ধুয়ে নিব। একটা হাঁড়িতে কাঁঠাল গুলি দিয়ে পরিমান মত পানি দিব। ডাল ধুয়ে দিব।দুটো এলাচ দুই তিন টুকরা দারচিনি তেজপাতা দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে পানি শুকিয়ে নিব । তেজপাতা দারচিনি এলাচ এগুলো উঠিয়ে ফেলে দিব।তারপর ঠান্ডা করে পাটায় বেটে নিব ।তারপর একটি বড় বাটি নিয়ে এক এক করে সবগুলি উপকরণ দিয়ে মেখে নিব। মাখা নোর পর গোল গোল সেপ করে টিকিয়া বানিয়ে নিব ।কেউ চাইলে ব্রেড  কেরাম দিয়ে কোট করে নিতে পারেন। চুলায় একটি পেন বসিয়ে ডুবো তেলে মৃদু আচে ধীরে ধীরে ভাজতে হবে ।এক পিট হয়ে গেলে উল্টে দিতে হবে । যখন সোনালি রং হয়ে আসবে তখন নামিয়ে সুন্দর একটি প্লেটে পরিবেশন করব।

    রেসিপি দিয়েছেন: রাকিয়া আক্তার

  • রান্না: মাছের চপ

    রান্না: মাছের চপ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৫ জুন, ২০২৪: আমরা সাধারণত জানি মাছের তরকারি রান্না করা যায়, অথবা মাছের ভাজি হয়। কিন্তু আজকাল রন্ধন শিল্পীরা মাছ দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের মজাদার চপ। আজ দেওয়া হলো রুই মাছের চপের একটি রেসিপি।

    Recipe given by Misti Saha
    Recipe given by Misti Saha

    উপকরণ:

    রুই মাছ-৫০০ গ্রাম( যেকোনো তেলওয়ালা মাছ নেওয়া যাবে), পেঁয়াজ-২৫০ গ্রাম, আদা কুচি-১ চা চামচ, রসুন কুচি-১ চা চামচ, জিরা গুড়া-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১/২ চা চামচ, লবণ-পরিমান মতো, কাঁচা মরিচ-৪/৫ টা কুঁচি, শুকনা মরিচ গুড়া (যতটুকু ঝাল খাবেন), হলুদ গুড়া- চা চামচ, চিনি( লবণ যতটুকু ততটুকু চিনি), সরিষার তেল-এক টেইল চামচ, লেবু-১ চা চামচ, ব্রেড ক্রাম ও ময়দা-১ টেবিল চামচ, ডিম-১ টা ও সয়াবিন তেল ভাজার জন্য।

    প্রস্তুত প্রণালি:

    মাছ হলুদ লবণ আর সামান্য রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে ভালো করে কাটা বেছে রাখতে হবে।

    একটা কড়াই তে সরিষার তেল দিয়ে তাতে কুচানোর পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, সোনালী রং এর হলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভাজতে হবে, এরপরে জিরে গুড়া, লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুড়া, ধনিয়া গুড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা কাটা বাছা মাছ দিয়ে দিতে হবে।এরপরে কাঁচা মরিচ কুঁচি দিতে হবে, এবার মাছের জল শুকালে মিশ্রণ টা নামিয়ে ঠান্ডা করতে হবে।

    অন্য পাত্রে একটা ব্রেড ক্রাম এবং আরেকটা তে ময়দার সাথে লবণ ও গোল মরিচ এর গুড়া মিশিয়ে রেডি করে রাখতে হবে।আরেক পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে। এবার মিশ্রণ টা লম্বা লম্বা সেপ করে ময়দায় গড়িয়ে, ডিমে চুবিয়ে,  ব্রেড ক্রাম এর গড়িয়ে নিতে হবে। এভাবে সব গুলো হলে কড়াই তে সয়াবিন তেল দিয়ে চপ গুলো বাদামী করে ভেজে নিতে হবে।

    এরপরে গরম গরম টমেটো সস বা কাসন্দির সাথে পরিবেশন করুন

    রেসিপি দিয়েছেন: মিষ্টি সাহা

  • রান্না : সজনে টক

    রান্না : সজনে টক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৪ জুন, ২০২৪: গরমের সময় সজনে ডাটার বিভিন্ন রান্না বেশ জনপ্রিয়। তবে সজনের সঙ্গে যদি টক মিশিয়ে রান্না করা হয় তাহলে তা আর সুদ্বাদু হয়। এমনি এক রান্নার রেসিপি দেওয়া হলো আজ। আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন ‘সজনে টক’ রান্নাটি।

     Culinary Arts - Irene Afsana mimi
    Culinary Arts – Irene Afsana mimi

    উপকরণ:

    সজনে ডাটা-২৫০গ্রাম, আলু-১টা, সরিষা আস্ত-১/২ চা চামচ, সরিষা বাটা-১চা চামচ, হলুদ -১/২ চা চামচ, লবণ-স্বাদমত, পোস্তবাটা-১চা চামচ, তেঁতুল-২টেবিল চামচ, গুড়-স্বাদমত, কাঁচা মরিচ -৬/৭টা, পেয়াজ-১/৪ কাপ, তেল-২ টে চামচ, পানি-১/২ কাপ।

    প্রস্তুত প্রণালী:

    সজনে ডাটা ও আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে আস্ত সরিষা ও পেঁয়াজ দিয়ে দিতে হবে।পেঁয়াজ ব্রাউন কালার হলে সেদ্ধ ডাটা ও আলু দিতে হবে, এরপর লবণ, মরিচ, হলুদ দিয়ে ভাজা করে সরিষা বাটা, পোস্তবাটা পানি দিয়ে মেখে ছেঁকে  দিতে হবে। সঙ্গে গুড় দিয়ে দিতে হবে।সামান্য পানি দিতে হবে।৩-৪ মিনিট রান্না করে নামিয়ে পছন্দ মত পরিবেশন করতে হবে।

    রেসিপি দিয়েছেন: আইরিন আফসানা মিমি

  • রান্না: সরিষা ইলিশ

    রান্না: সরিষা ইলিশ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ জুন, ২০২৪: সরিষা ইশিল আমাদের একটি প্রিয় খাবার।তবে এই মাছের সুখ্যাতি এখন এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।অবশ্য এর জন্য বেশি অবদান রন্ধন শিল্পীদের। আজ দেওয়া হলো সরিষা ইলিশের রেসিপ। আপানারা ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Culinary artist-Nitu Rahman
    Culinary artist-Nitu Rahman

    উপকরণ:

    ইলিশ মাছ-৮ পিস, সরিষার তেল-দেড় কাপ, সরিষা বাটা-৪ টেবিল চামচ, পিয়াজ বাটা-১ কাপ, হলুদ-১ চা চামচ, মরিচ-২ চা চামচ, ধনিয়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১০ টা, লবন-স্বাদমতো, রান্নার জন্য পানি পরিমাণ মতো।

    প্রণালী:

    রান্না শুরু করার আগে মাছে হালকা হলুদ ও লবন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।প্রথমে একটা নন স্টিকি প্যানে তেল দেই। মাঝারি আঁচে তেল গরম করে তাতে প্রথমে সরিষা বাটা দেই। ধীরে ধীরে পিয়াজ বাটা, ও অনান্য মসলা, লবণ  যোগ করি। মসলাটা ভালো ভাবে কসিয়ে নেই। এরপর মাছ দেই। মাছ ৩ মিনিট মসলায় আলতো করে কসাতে হবে। এরপর পরিমানমতো পানি দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে।

    ৫ মিনিট পর ঢাকনা তুলে কাঁচা মরিচ দিতে হবে। আবারো পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে মাছ। নামানোর আগে সামান্য সরিষার তেল উপরে ছড়িয়ে দিতে হবে। মিনিট খানেক পরেই চুলার জ্বাল বন্ধ করে দিবো। তৈরি হয়ে যাবে মজাদার সরিষ ইলিশ।

    রেসিপি দিয়েছেন : নিতু রহমান

  • রান্না: ভাজা মশলা আলুর দম

    রান্না: ভাজা মশলা আলুর দম

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ জুন, ২০২৪: আমাদের দেশে জনপ্রিয় সবজি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলু। আলু সব রান্নার সঙ্গে ব্যবহার করা যায় আবার স্বতন্ত্র ভাবে এই সবজি দিয়ে তৈরি করা যায় বিভিন্ন খাবার। আজ দেওয়া হলো ভাজা মশলা দিয়ে তৈরি কলকাতা থেকে পাঠানো আলুর দমের রেসিপি। আপনি ইচ্ছা করলেই ঘরে বসে তৈরি করতে পারেন এই খাবার।

    Recipe given by - Sutpa De
    Recipe given by – Sutpa De

    উপকরণ:

    সেদ্ধ করা আলু ৬ পিস অর্ধেক করা, ভাজা মসলা (টেবিল চামচ জিরা, এক টেবিল চামচ মৌরি, চা চামচ ধনে, ২ পিস এলাচ), মাঝারি সাইজ এর কুচানো পেঁয়াজ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা হাফ চামচ, কুচানো মরিচ ২ টা, লবণ স্বাদঅনুসারে, চিনি স্বাদঅনুসারে, সর্ষের তেল ২ টেবিল চামচ, ১ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো

    প্রণালী:

    প্যান এ সরিষার তেল দিয়ে তেল গরম হলে সেদ্দ করা আলু গুলোকে লবন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আলু গুলোকে তুলে সেই তেলেই দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হলে দিতে হবে আদা বাটা ও রসুন বাটা ও হলুদ গুঁড়ো ও মরিচ গুলো মসলা কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে দিতে হবে ভেজে রাখা আলু দিয়ে আবার ও কষিয়ে দিতে হবে সামান্য জল ও ভাজা মসলা  ও স্বাদ অনুসারে নুন ও চিনি দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করে ওপর থেকে কাঁচা মরিচ  দিয়ে  নিলেই তৈরি ভাজা মসলা আলুর দম l

    গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা পোলাও এর সাথে পরিবেশ করুন।

    রেসিপি দিয়েছেন-সুতপা দে