www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ জুন, ২০২৪: সরিষার তেলকে বলা হয় ভেষজ ঔষধি । এই তেল মানুষের নাক, কান, গলা পরিষ্কার রাখে। তাই আমদের নিয়মিত সরিষার তেল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিৎ। আজ দেওয়া হলো সরিষার তেলের তৈরি বিরিয়ানির রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

উপকরণ:
গরুর মাংস-১কেজি, সরিষার তেল-২কাপ, পেঁয়াজ কুচি-২কাপ, বিরিয়ানি র মসলা-১ প্যাকেট, লবণ-স্বাদ মতো।আাদাবাটা-২চা চামচ, রসুন বাটা-২চা চামচ, কাঁচা মরিচ-১০/১২টি, আলু-৬ টুকরো।
চালের জন্য যে উপকরণ লাগবে:
চাল-১কেজি, পানি চালের ডবল এর থেকে একটি কম, লবণ ১ চামচ, কাঁচা মরিচ-৫/৬ টি
প্রণালী:
মাংস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে।একটি বড় হাড়িতে ২ কাপ সরিষার তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে মাংস গুলো দিব তারমধ্যে লবন, আদা, রসুন বাটা এবং ১০/১২ টি কাঁচা মরিচ দু টুকরো করে দিব এবং বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস গুলোর মধ্যে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এদিকে আলু গুলো দু টুকরো করে ভেজে নিতে হবে। মাংস গুলো সিদ্ধ হয়ে তেল উঠে আসলে ভালো করে কষিয়ে নিতে হবে।।আগেই চালগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে।এখন মাংস গুলো’র মধ্যে চাল গুলো দিয়ে, ১ চামচ লবন দিয়ে চাল মাংস ভালো করে কসিয়ে নিতে হবে।। এবার চালের ডবল এর একটু কম গরম পানি দিয়ে নেরে চেরে ৬/৭ মিনিট রান্না করবো। পানি যখন শুকিয়ে আসবে তখন ৫/৬ টা কাচা মরিচ, ভাজা আলুর টুকরো গুলো দিয়ে দিয়ে, তারমধ্য ১ চামচ সরিষা র তেল ছিটিয়ে দিয়ে, দমে বসিয়ে দিতে হবে ১০/১২ মিনিট এর জন্য। তার পর বিরিয়ানি গুলো একবার নেড়েচেড়ে উপর নিচ করে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সরিষার তেলের বিরিয়ানি।
রেসিপি দিয়েছেন: ফারজানা রহমান সুইটি










