রান্না: মাছের চপ

Cooking Fish Chops - Lifestyle - 5 June 2024
Cooking Fish Chops - Lifestyle - 5 June 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৫ জুন, ২০২৪: আমরা সাধারণত জানি মাছের তরকারি রান্না করা যায়, অথবা মাছের ভাজি হয়। কিন্তু আজকাল রন্ধন শিল্পীরা মাছ দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের মজাদার চপ। আজ দেওয়া হলো রুই মাছের চপের একটি রেসিপি।

Recipe given by Misti Saha
Recipe given by Misti Saha

উপকরণ:

রুই মাছ-৫০০ গ্রাম( যেকোনো তেলওয়ালা মাছ নেওয়া যাবে), পেঁয়াজ-২৫০ গ্রাম, আদা কুচি-১ চা চামচ, রসুন কুচি-১ চা চামচ, জিরা গুড়া-১/২ চা চামচ, ধনিয়া গুড়া-১/২ চা চামচ, লবণ-পরিমান মতো, কাঁচা মরিচ-৪/৫ টা কুঁচি, শুকনা মরিচ গুড়া (যতটুকু ঝাল খাবেন), হলুদ গুড়া- চা চামচ, চিনি( লবণ যতটুকু ততটুকু চিনি), সরিষার তেল-এক টেইল চামচ, লেবু-১ চা চামচ, ব্রেড ক্রাম ও ময়দা-১ টেবিল চামচ, ডিম-১ টা ও সয়াবিন তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি:

মাছ হলুদ লবণ আর সামান্য রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে ভালো করে কাটা বেছে রাখতে হবে।

একটা কড়াই তে সরিষার তেল দিয়ে তাতে কুচানোর পেঁয়াজ দিয়ে ভাজতে হবে, সোনালী রং এর হলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে ভাজতে হবে, এরপরে জিরে গুড়া, লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুড়া, ধনিয়া গুড়া দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা কাটা বাছা মাছ দিয়ে দিতে হবে।এরপরে কাঁচা মরিচ কুঁচি দিতে হবে, এবার মাছের জল শুকালে মিশ্রণ টা নামিয়ে ঠান্ডা করতে হবে।

অন্য পাত্রে একটা ব্রেড ক্রাম এবং আরেকটা তে ময়দার সাথে লবণ ও গোল মরিচ এর গুড়া মিশিয়ে রেডি করে রাখতে হবে।আরেক পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে। এবার মিশ্রণ টা লম্বা লম্বা সেপ করে ময়দায় গড়িয়ে, ডিমে চুবিয়ে,  ব্রেড ক্রাম এর গড়িয়ে নিতে হবে। এভাবে সব গুলো হলে কড়াই তে সয়াবিন তেল দিয়ে চপ গুলো বাদামী করে ভেজে নিতে হবে।

এরপরে গরম গরম টমেটো সস বা কাসন্দির সাথে পরিবেশন করুন

রেসিপি দিয়েছেন: মিষ্টি সাহা

পূর্ববর্তী অ্যামাজন প্রাইমে আসছে বিশ্ব-বিখ্যাত জাপানী প্রতিষ্ঠান ‘সেগা’র জনপ্রিয় গেম অবলম্বনে নির্মিত নতুন সিরিজ ‘লাইক অ্যা ড্রাগনঃ ইয়াকুজা’।
পরবর্তী ভারতে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোন দল