ডেজাড: ব্রেড ম্যাংগো ডেজার্ট

Dejad Bread Mango Dessert - Lifestyle - 17 Jul 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ জুলাই, ২০২৪: আমের সিজন। সবার বাসাতেই কম বেশী আম খাওয়া হচ্ছে। আম দিয়ে বানানোও হচ্ছে নানা স্বাদের ডেজার্ট, স্মুদি, জুস। আজকে নিয়ে এলাম আম দিয়ে তৈরী মজার একটি রেসিপি “ব্রেড ম্যাংগো ডেজার্ট “।

উপকরণ:

পাকা আমের পিউরি-১কাপ, পাকা আম ছোট কিউব করে কাটা-১কাপ, হুইপ ক্রিম-১কাপ, তরল দুধ-১কাপ, ব্রেড-১টা, কনডেন্স মিল্ক -১/৪ কাপ।

প্রণালী:

১কাপ দুধ, হাফ কাপ আমের পিউরি ও কনডেন্স মিল্ক (আমের মিস্টি বুঝে বাড়িয়ে কমিয়ে দেয়া যেতে পারে) মিশিয়ে নিতে হবে। ব্রেড এর চারপাশের শক্ত অংশ কেটে নিতে হবে। বাকী হাফ কাপ আমের পিউরি থেকে ২ টেবল চামচ পিউরি তুলে রাখতে হবে। এবার হুইপ ক্রিম ও বাকী আমের পিউরি একসাথে বিট করে নিতে হবে। ক্রিম কিছুটা ঘন হলেই বিট করা বন্ধ করতে হবে। অর্থাৎ ক্রিমটা বেশী জমাট বাঁধানো যাবে না। এবার একটি সার্ভিং ডিশে একপিস ব্রেড আম দুধের মিশ্রণে ডুবিয়ে পাশাপাশি রাখতে হবে। এভাবে একটি লেয়ার করার পর আমের ছোট কিউব করা টুকরা গুলো ছড়িয়ে দিয়ে উপরে হুইপ ক্রিম এর লেয়ার দিতে হবে। এভাবে আপনার পছন্দমত দুইটি বা তিনটি লেয়ার করে নিতে হবে। সব শেষ লেয়ারে হুইপ ক্রিম দিয়ে ঢেকে বাকী রেখে দেয়া আমের পিউরি একটু একটু করে ছিটিয়ে দিয়ে একটি টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে হবে। এবার নরমাল  ফ্রিজ এ ৩/৪ ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার ব্রেড ম্যাংগো ডেজার্ট।

রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী শিক্ষার্থীরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করেনি: আইনমন্ত্রী
পরবর্তী গাজায় এক ঘন্টার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত