রান্না: তেল ইলিশ

Cooking Oil Hilsa - Lifestyle - 15 July 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৫ জুলাই, ২০২৪: ইলিশ মাছ আসাদের সবার প্রিয় । মাত্র পাঁচটি মসলা দিয়ে সহজেই রান্না করা যায় তেল ইলিশ। আজ দেওয়া হল কলকাতার রন্ধন শিল্পীর তেল ইলিশের রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই রেসিপিটি তৈরি করতে পারেন

Recipe by Sutpa De (India)

উপকরণ: 

ইলিশ মাছ ৭৫০ গ্রামের একটি, সরিষার তেল ১০০ গ্রাম, হলুদ, গুঁড়োলঙ্কার , মেথি, কালো জিরে, লবাণ (পরিমান মতো)

রন্ধন প্রণালী:

স্টেপ ১

প্রথমেই মাছগুলি ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন। এবার তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাঁচা সরিষার তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন প্রায় এক থেকে দু’ঘণ্টা।

স্টেপ ২

এবার কড়াই গরমে বসান। তাতে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে মেথি ফোড়ন দিন। কারণ এতে সুন্দর একটা গন্ধ আসবে।

স্টেপ ৩

এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিন। তাতে একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিন। পারলে কয়েক দানা চিনি ও মেশাতে পারেন।

স্টেপ ৪

এবার তাতে ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দিন। আরও খানিকটা তেল যোগ করে মশলাটা কষাতে থাকুন। উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। মশলা কষে গেলে নামিয়ে নিয়ে উপর থেরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের তেল ঝাল।

রেসিপি দিয়েছেন: সুতপা দে (ভারত)

পূর্ববর্তী ৪টি প্যাকেজে চীন বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার অর্থ দিতে সম্মত হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ