রান্না: গরুর মাংসের শাহী কোরমা

Cooked Beef Shahi Korma - Lifestyle - 26 Jun 2024
Cooked Beef Shahi Korma - Lifestyle - 26 Jun 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৬ জুন, ২০২৪: কোরবানি ঈদের পর সবার ফ্রিজেই কম বেশী গরুর মাংস থাকে। আপনিও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি।

Culinary artist Kaniz Fatema Ruma
Culinary artist Kaniz Fatema Ruma

উপকরণ :

গরুর গোশ-১কেজি, রান্নার তেল-৩/৪ কাপ, পেঁয়াজ বাটা-১কাপ, কাঁচা মরিচ বাটা-৫/৬ টি, কাজু বাদাম বাটা- ৬/৭ টু, কিশমিশ বাটা-১টেবল চামচ, পোস্তদানা বাটা-১টেবল চামচ, জয়ফল গুড়া-১/২ চা চামচ, জয়ত্রী গুড়া- ১/২ চা চামচ, রাধুনি ধনিয়া গুড়া- ২ চা চামচ, টক দৈ- ১/২ কাপ, তরল দুধ-১ কাপ, লবন-স্বাদ মত, চিনি -১ টেবল চামচ, আস্ত কাঁচা মরিচ-৮-১০ টি, এলাচ-৩টি, দারচিনি -৩ টুকরা, তেজপাতা-১টি, ঘি- ১ টেবল চামচ, পিয়াজ বেরেস্তা- ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালী:

কোরমার গরুর গোশ বেশী ছোট করে কাটা যাবেনা, একটু বড় সাইজ রাখলেই সুন্দর দেখায়। ঘি, বেরেস্তা,আস্ত কাঁচা মরিচ ও তরল দুধ বাদে সব উপকরণ গুলো দিয়ে মাংস মেখে রাখতে হবে আধা ঘন্টা। এবার চুলায় দিয়ে বলক এলে একদম কম আঁচে রান্না করে নিতে হবে । মাংস কষানো হলে সামান্য গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।  মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে তরল দুধ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস সিদ্ধ হয়ে এলে আস্ত কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে কিছুখন। মশলা ঘন হয়ে তেল উঠে এলে ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে  পোলাও এর সাথে পরিবেশন করতে হবে মজাদার গরুর মাংসের শাহী কোরমা।

রন্ধন শিল্পী: কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী