www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ জুলাই, ২০২৪: মাছ আমাদের প্রিয় খাবার। তবে আমরা শুধু মাছের তরকারি রান্না করি। কিন্তু মাছ দিয়েও তৈরি করা যায় বিভিন্ন ধরণের খাবার । আজ দেওয়া হলো ফিস কাবাবের রেসিপি। আপনি ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

উপকরণ:
মাছ ৫/৬ পিস, আলু সিদ্ধ-দুইটা, সামান্য হলুদ ও মরিচ গুঁড়া, লবণ, পিয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, ডিম একটা, ব্রেডক্রাম, তেল ভাজার জন্য, সামান্য পিয়াজ ও রসুন বাটা।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ হলুদ মরিচ গুড়া ও পিয়াজ রসুন বাটা দিয়ে মেখে হালকা ভেজে নিব। এবার মাছের কাঁটা বেছে নিব সাথে আলু সিদ্ধ গ্রেট করে নিব।এরপর কাঁচামরিচ কুচি,পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও টমেটো সস মিশিয়ে নিব। নিয়ে ভালো করে মেখে কাবাবের সেপ দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ গড়িয়ে তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব।
রেসিপি দিয়েছেন: উম্মে সালমা










