রোজা চলছে, গরমও বাড়ছে, ভাবছেন কতোটুকু পানি পান করবেন? এ বিষয়ে পরিষ্কার ও সংক্ষিপ্ত পরামর্শ দিচ্ছেন প্রফেসর ডঃ এস এম জি কিবরিয়া বলেন, পুরোটাই নির্ভর করে আপনার শরীরের ওজনের উপর। প্রতিদিন ৩০ থেকে ৩৫ মিলি প্রতি কেজিতে আপনার পানির প্রয়োজন। অর্থাৎ, আপনার ওজন যদি ৫০ কেজি হয়, তাহলে আপনার প্রায় ১৮০০ মিলি পানি লাগবে। এই চাহিদার ২০% আসবে খাবার থেকে আর বাকিটা আসবে পানি থেকে। পানিটা যে শুধু পানিই হতে হবে এমন নয় বিষয়টা। সেটা যেকোনো পানীয়ও হতে পারে। রসালো ফলমূল প্রায় পুরোটাই পানি। অর্থাৎ, আপনি যদি স্বাভাবিক খাবার খান সেখান থেকে ৪০০ মিলি পানি পাবেন। ৫ গ্লাস পানি খান আর ২ টি ছোট কাপ চা খান তাহলেই কিন্তু ১৮০০ মিলি হয়ে যায়। আর আপনার যদি তৃষ্ণা না পায় এবং পস্রাব ঘন না হয় তাহলে বুঝবেন- আপনার পানি শূন্যতা নেই। যারা শরীর চর্চা করছেন বা ব্রেস্ট ফিডিং করছেন তাদের একটু বেশি পানি লাগবে। আর যারা কিডনী ও হার্টের রোগী তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খেতে হবে।










