এবার প্রথম আলোর বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির নিন্দা

প্রথম আলোর বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির নিন্দা

ঢাকা আইনজীবী সমিতি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য সংবাদ পরিবেশনে’র বিরূদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে বলা হয়-

“প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ”

প্রথম আলো পত্রিকায় গত ২৭.০৩.২০২৩ ইং তারিখে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী সংবাদ প্রকাশ করায় ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষে সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান (মামুন) ও আমি সাধারণ সম্পাদক – খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের, উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দৈনিক প্রথম আলোর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে একটি ছোট্ট শিশুকে মাত্র ১০ টাকা হাতে তুলে দিয়ে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প সাজিয়ে আরেকটা বাসন্তী গল্প বানানোর চেষ্টা করেছিল প্রথম আলো। কিন্তু সচেতন মানুষদের প্রতিবাদ-প্রতিরোধের মুখে সেই মিথ্যাটি আর প্রতিষ্ঠিত করতে পারেনি প্রথম আলো। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পূর্ববর্তী দৈনিক কতোটুকু পানি পান করবেন?
পরবর্তী স্বাধীনতাকে কটাক্ষকারী প্রতিবেদনের প্রতিবাদ ও বিচার দাবি করলেন সম্পাদক প্রকাশক আইনজীবী