Author: Hello Bangla News

  • আইপিএলে এবার যত নতুন নিয়ম

    আইপিএলে এবার যত নতুন নিয়ম

    সাধারণত টসের সময় দুই দলের দুই অধিনায়ক একাদশ জানিয়ে দেন। আন্তর্জাতিক, ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব সময়ই এমন। তবে এবারের আইপিএলে এমন নিয়ম নেই। টসের সময়, অধিনায়করা দুটি ভিন্ন একাদশের তালিকা নিয়ে আসতে পারেন। টসের পর সে তার পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারে। অর্থাৎ আগে বোলিং বা ব্যাটিংয়ের ওপর নির্ভর করে প্রথম একাদশে পরিবর্তনের সুযোগ রয়েছে।

    আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আসন্ন আইপিএলে অনেক কিছু যোগ হচ্ছে। আইপিএল আবার শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে একটি ম্যাচ খেলবে এবং অন্য একটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে খেলবে।

    এর আগে টসের আগেই প্রথম একাদশের তালিকা একে অপরকে দিতেন দুই অধিনায়ক। এবার থেকে টসের পর সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’

    এর আগে এমন পরিবর্তন এনেছিল সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে পরবর্তীতে তা ১১ জনে নামিয়ে আনা যেত। বাকি দুজন অতিরিক্ত ফিল্ডার হিসেবে থাকতেন। আইপিএলে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই।

    এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হতো অধিনায়ককে। কিন্তু এবার থেকে সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল।

    আরেকটি নতুন সংযোজন হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, কোনো বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনো ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।

     

  • সিএনএন বাংলাদেশের উন্নয়ন নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান প্রচার করছে

    সিএনএন বাংলাদেশের উন্নয়ন নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠান প্রচার করছে

    সিএনএন বাংলাদেশের উন্নয়ন বিষয়ে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে । ‘গ্রোয়িং বাংলাদেশ’ নামের আয়োজনটি অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার নানা প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। বুধবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়োজনটি শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। চলবে টানা ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়াও আগামী ১ এপ্রিল থাকছে ৩০ মিনিটের আরেকটি অনুষ্ঠান।

    এসব আয়োজনে সম্প্রতি এফবিসিসিআইর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ বিজনেস সামিট। এতে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা হয়। এ আয়োজনে আন্তর্জাতিক সম্প্রচার সহযোগী ছিল সিএনএন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন সিএনএনের বিজনেস এডিটর-অ্যাট-লার্জ এবং খ্যাতনামা উপস্থাপক রিচার্ড কোয়েস্ট।

    পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কাজ দিয়ে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে অবদান রাখা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং পেশাজীবীর সঙ্গেও কথা বলেছে সিএনএন। এসব সাক্ষাৎকারের ভিত্তিতেই এখন সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যমটি।

    গতকাল এফবিসিসিআইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনএনের অনুষ্ঠানে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্ভাবনী কাজ সম্পর্কে তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে সিএনএন যাঁদের সঙ্গে কথা বলেছে, তাঁদের মধ্যে রয়েছেন– বন্যাসহিষ্ণু ঘর তৈরিতে অবদান রাখা স্থপতি মেরিনা তাবাসসুম, কৃষকদের আয় ও উৎপাদন বাড়াতে অবদান রাখা প্রতিষ্ঠান আই ফার্মারের অন্যতম প্রতিষ্ঠাতা ফাহাদ ইফাজ, বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান এসওএলশেয়ারের হেড অব প্রজেক্টস সালমা ইসলাম, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেদারিনার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, ডিজাইনার রুকাইয়া আহমেদ পূর্ণা প্রমুখ।

  • স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী নামাজে ইমামতি করলেন

    স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী নামাজে ইমামতি করলেন

    সোমবার ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনসি) নেতা নির্বাচিত হন। আর দলীয় প্রধান হিসেবে তিনিই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার (প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান)। এর পর মঙ্গলবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হিসেবে শপথ নেন তিনি।

    স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হামজা ইউসুফ। সেই সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ স্বায়ত্তশাসিত অঞ্চলটির সর্বকনিষ্ঠ নেতাও।

    ইয়ানি শাফাক জানিয়েছে, মঙ্গলবার ফার্স্ট মিনিস্টার হিসেবে শপথ নেওয়ার পর স্কটিশ নেতার সরকারি বাসভবন বুট হাউসে উঠেছেন। সরকারি বাসভবনে প্রথম রাতেই নামাজে ইমামতি করেন তিনি।

    সরকারি বাসভবনে প্রথম রাতের কিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন হামজা নিজেই।

    টুইটারে শেয়ার করা ছবিতে দেখা যায়, ইউসুফ তার পরিবারের সদস্যদের সঙ্গে বসে আছেন। ইউসুফের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার বাবা মুজাফফর ইউসুফ, মা শায়েস্তা ভুট্ট, স্ত্রী নাদিয়া এবং দুই মেয়ে। অপর একটি ছবিতে তাকে নামাজে ইমামতি করতে দেখা যায়।

    পোস্টে হামজা ইউসুফ লিখেছেন, ‘আজকের সংসদীয় ভোটের পর আমার পরিবার এবং আমি আমাদের প্রথম রাত বুট হাউসে কাটাচ্ছি। একটি বিশেষ মুহূর্ত, যা প্রথা অনুযায়ী একসঙ্গে ইফতারের পর বুট হাউসে আমার পরিবারের সদস্যদের প্রার্থনায় নেতৃত্ব দেওয়া’।

    স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের সেই ছবি সোশ্যাল মিডিয়ার কল্যাণে দুনিয়াজুড়ে বিশেষ করে পাকিস্তানসহ মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়েছে।

    ৩৭ বছর বয়সি এ মুসলিম স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) তরুণ নেতা। ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক। অন্যদিকে, তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তার দাদা-দাদি পাকিস্তান থেকে ব্রিটেনে পাড়ি জমান। যুক্তরাজ্যের গ্লাসগোতে জন্ম নেন হামজা ইউসুফ।

    ২০১১ সালে তিনি প্রথমবার দেশটির এমপি নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি ইংরেজি ও উর্দুতে শপথ নেন।

    ২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। সেই সময়ে স্কটল্যান্ডে নিযুক্ত হওয়া সর্বকনিষ্ঠ এবং প্রথম জাতিগত সংখ্যালঘু মুসলিম মন্ত্রী হয়েছিলেন তিনি। এর পর ২০১৮ সালে বিচারবিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন এবং ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন।

  • বাংলাদেশ – ভারতের বন্ধুত্বের সম্পর্ক  দীর্ঘদিনের: আমির হোসেন আমু

    বাংলাদেশ – ভারতের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের: আমির হোসেন আমু

    বুধবার (২৯ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে  স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ – ভারতের বন্ধুত্বের সম্পর্ক  দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার, তাদের জনগন ও সেনাবাহিনীর ভূমিকা কোনদিন ভোলার নয়। এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে।

    এই কুচক্রি মহলের ষড়যন্ত্র রুখতে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

    আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য আজ স্বাধীনতার ঘোষকের তালিকায় অনেকের নাম বলা হয়। শুধু বঙ্গবন্ধুকে নয় স্বাধীনতা বিরোধীদের মূল লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিতর্কিত করে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়া।

    দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন  আমির হোসেন আমু।

    এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বন্ধন বহুকালের। ১৯৭১ সালে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ়তা ও অটুট হয়েছে। বাংলাদেশের পাশে সবসময় থাকবে ভারত।

    বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সভাপতি, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ, বাসন্তী চাকমা এমপি, বিএফউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ – ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।

  • শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেনঃ ব্লুমবার্গ

    শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেনঃ ব্লুমবার্গ

    বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে।

    বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে।

    আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থাটি এক নিবন্ধে লিখেছে, ‘তিনি (শেখ হাসিনা) টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।’ একই সঙ্গে শেখ হাসিনাকে পুরো তহবিল পেতে আরও সংস্কার করতে হবে বলেও পরামর্শ দেয়া হয়েছে।

    এতে বলা হয়, শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে, যে তাঁর অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন।

    নিবন্ধে বলা হয়েছে যে শেখ হাসিনার বিজয়ের কারণ ‘কেবলমাত্র তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছে বা আইনী ফাঁদে পড়েছেন-এটা নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।’

    আগামী জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ এশিয়ার দেশটির সময়োপযোগী সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির পটভূমিতে ব্লুমবার্গ দু’টি উপ-শিরোনামসহ ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অফ ইন পোলস’ শিরোনামের এই নিবন্ধটি প্রকাশ করে।

    এতে বলা হয়, পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মতো জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়শই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মত নন। তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়ন দক্ষিণ এশিয়ার এই দেশটি ঘুরে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান এখনও জ্বালানি ভর্তুকি নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে, কারণ, তারা গত সপ্তাহে আইএমএফ তহবিল পেতে কর এবং সুদের হার বাড়িয়েছে।

    গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানি মূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ৭৫ বছর বয়সী শেখ হাসিনা এই পদক্ষেপ নিতে কোন কুন্ঠা বোধ করেননি।-বাসস

  • এক-এগারোর কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী

    এক-এগারোর কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এক-এগারোর কুশীলবরা এবং বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, বারবার একই ঘটনার পুণরাবৃত্তি হয় না। বাংলাদেশে সেটি কখনো হবে না।’

    বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জিল্লুর রহমান পরিষদ আয়োজিত এই সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রয়াত জিল্লুর রহমান তনয়া তানিয়া রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।

    সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘এক-এগারোর পর দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে প্রয়াত জিল্লুর রহমান অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন বলেই অনেক চাপ, রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সর্বোপরি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। সংকটকালে ধৈর্য্যশীল ও অবিচল থেকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছার শিক্ষা জিল্লুর রহমানের কাছ থেকে আমরা পেয়েছি। দেশের ইতিহাসে, দেশের রাজনীতির ইতিহাসে একজন ভালো মানুষ এবং অজাতশত্রু রাজনীতিবিদ হিসেবে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘এক-এগারোর কুশীলবরা আবার দেশে-বিদেশে সক্রিয় হয়েছে। তারা আবার বিশেষ ধরণের সরকারের স্বপ্ন দেখছে। বিএনপিও তাদের সাথে যোগ দিয়েছে। কারণ বিএনপি বুঝতে পেরেছে, নির্বাচনে তাদের কোনো আশা নাই। ২০০৮ সালের নির্বাচনে সর্বশক্তি নিয়ে তারা সিট পেয়েছিল ২৯টা। ২০১৪ সালে নির্বাচন থেকে পালিয়ে গিয়েছিল, ২০১৮ সালের নির্বাচনে ডান-বাম, অতিডান-অতিবাম-তালেবান সবাইকে নিয়ে, ড. কামাল হোসেনের মতো মানুষকে হায়ার করেও মহিলা আসনসহ সিট পেয়েছিল মাত্র ৭টি। আর গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রগতি হয়েছে এতে জনগণ তাকে যে আবার নির্বাচিত করবে এবং বিএনপির জ্বালাও-পোড়াও, মানুষ পোড়ানোর অপরাজনীতির কারণে মানুষ যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটিও তারা অনুধাবন করতে পেরেছে।’

    হাছান মাহমুদ বলেন, ‘এ সব কারণে এক-এগারোর কুশীলবরা, বিএনপি আর বিশেষ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিসহ সবাই এক জোট হয়ে দেশে একটি গন্ডগোল লাগানোর জন্য আন্তর্জাতিকভাবে সক্রিয় হয়েছে, কিন্তু সেটি বাংলাদেশের মানুষ আর কখনো হতে দেবে না। আগামী নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধিনে অনুষ্ঠিত হবে। সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশের মতো আমাদের দেশেও প্রধানমন্ত্রী নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তার সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।’

    সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার বক্তৃতায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তানিয়া রহমান তার প্রয়াত পিতার আত্মার শান্তির জন্য সকলকে প্রার্থনার আবেদন জানান। জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকার সভাপতিত্বে এবং রোকন উদ্দীন পাঠানের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা এম এ করিম, এডভোকেট এ বি এম বায়েজিদ, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ বীরপ্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ সভায় বক্তব্য দেন।

    নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ঢাকসু’র সাবেক ভিপি কিংবদন্তি ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে নূরে আলম সিদ্দিকীর ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান তার শোকবার্তায় বলেন, ‘দেশ ও মানুষের প্রতি নূরে আলম সিদ্দিকীর ছিলো গভীর অনুরাগ। মহান স্বাধীনতা সংগ্রামে এবং বাংলাদেশের রাজনীতিতে তার বীরোচিত অবদান স্মরণীয় হয়ে রয়েছে।’

  • ৭৭ রানে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করল

    ৭৭ রানে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করল

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।

    টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুটা করেন। তাদের ব্যাটিংয়ে মাত্র ৩.৩ ওভারেই পঞ্চাশ রান পেরোয়, বাংলাদশের ইতিহাসে যা দ্রুততম দলীয় ফিফটি।

    এর আগে ২০২১ সালের ২১ অক্টোবর বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রান করে ৮১ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। সেটাই রানের দিক থেকে টি-টোয়েন্টিতে সেরা জয়।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার এ ম্যাচেই মাত্র ১৮ বলে ৫০ তুলে নিয়েছেন লিটন দাস। ৫ চার ও ৩ ছক্কায় তার এই ঝড় ভেঙে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করার রেকর্ড।

    বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা মাঠে গড়ানোয় ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৩ ওভার করে। টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ।

    লিটনের ক্যারিয়ারসেরা ব্যাটিং আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই হেসেখেলে সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টিবিঘ্নিত আগের ম্যাচে প্রথম টি-টোয়ন্টিতে ২২ রানে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ।

    লিটন দাসের ফিফটিতে দুই ওপেনারের ঝড়ে ভেঙেছে গত ম্যাচেই গড়া দ্রুততম দলীয় শতকের রেকর্ডও। আগের ম্যাচে ৫৩ বলে ১০০ করা বাংলাদেশ এই ম্যাচে সে মাইলফলক ছুঁয়েছে তার চেয়েও ১০ বল কম খেলে।

    লিটন (৮৩) সেঞ্চুরি এবং রনি (৪৪) ফিফটির আক্ষেপ নিয়ে আউট হলেও সাকিব-হৃদয়ের সময়োপযোগী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে দুই শ ছাড়ানো স্কোর পায় বাংলাদেশ। বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান স্কোরবোর্ডে জমা করে টাইগাররা।

    ইনিংসের প্রথম বলেই অধিনায়ক পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর শুরু সাকিবের ঘূর্ণিজাদু। ম্যাচে নিজের প্রথম বলে লরকান টাকারকে (৬) শিকার করেন সাকিব।

    নিজের কোটার পরের দুই ওভারে আরও দুটি করে উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পান বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলকের সুবাদে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আবারও টি-টোয়েন্টির শীর্ষ উইকেট সংগ্রাহক বনে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    মাত্র ৪৩ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে শেষ দিকে ব্যবধান কমে কার্টিস ক্যাম্ফারের ৩০ বলে ৫০ এবং টেক্টর (২২) ও হিউমের (২০*) অবদানে।

  • সুন্দর জীবনচর্চার মাধ্যমে অনিদ্রা দূর করুন

    সুন্দর জীবনচর্চার মাধ্যমে অনিদ্রা দূর করুন

    ফিলিপস গ্লোবাল স্লিপ জরিপে দেখা গেছে যে বিশ্বজুড়ে ৬২% প্রাপ্তবয়স্করা বলে যে তারা তাদের পছন্দ মতো ঘুমায় না এবং প্রায় ৬৭% প্রাপ্তবয়স্করা প্রতি রাতে কমপক্ষে একবার ঘুমের ব্যাঘাতের কথা জানায়। আরও জানা যায় বিশ্বে বিলিয়ন মানুষের অনিদ্রাজনিত সমস্যা রয়েছে। ২৫%-৫০% বিভিন্ন বয়সী শিশু কিশোরদের ঘুমের সমস্যা দেখা যায়। ৮ থেকে ৮০ বিভিন্ন বয়েসী মানুষের ৭-১০ ঘন্টা ঘুম গুরুত্বপূর্ণ হলেও এদের অনেকেই অনিদ্রায় ভুগছে। এর জন্যে তৈরি হচ্ছে নানারকম স্লিপিং পিল খাওয়ার অভ্যস্থতা এবং নানারকম শারীরিক ও মানসিক জটিলতা।

    অনিদ্রা দূর করতে এবং স্বাভাবিক ঘুমের জন্য গবেষকরা স্লিপিং পিল খাওয়ার পরিবর্তে, কিছু নিয়ম মাফিক সুন্দর জীবনযাপনের পরামর্শ দিয়ে থাকেন। যেমন-

    • নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমের জন্য বিছানায় যাওয়া এবং প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠার চর্চা।
    • ঘুমানোর আগে ফোন, ট্যাবলেট এবং কম্পিউটারের মতো স্ক্রিন এড়িয়ে চলুন।
    • আপনার বেডরুম ঠান্ডা এবং অন্ধকার রাখুন এবং আরামদায়ক বিছানা ব্যবহার করুন।
    • অ্যালকোহল এবং ক্যাফিন সেবন সীমিত করুন বা বাদ দিন।
    • নিয়মিত ব্যায়াম করুন, তবে শোবার সময় কাছাকাছি তীব্র ওয়ার্কআউট এড়িয়ে চলুন।
    • মেডিটেশন অনুশীলন করুন, যোগব্যায়াম ও গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে শিথিলায়ন করুন।

    এরপরেও আপনার ঘুমের সমস্যা অব্যাহত থাকলে একজন যোগ্যতাসম্পন্ন ঘুম বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার কথা বিবেচনা করুন। মনে রাখবেন যে, প্রত্যেকের ঘুমের চাহিদা আলাদা। তাই আপনার জন্য কোনটি সবচেয়ে ভাল কাজ করে তা খুঁজে বের করার জন্য আপনাকে বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা করতে হতে পারে।

    তথ্য সূত্রঃ ওয়ান মেডিকেল

  • আ.লীগ সরকারের পতন ঘটানো যাবে না আন্দোলন করে: হানিফ

    আ.লীগ সরকারের পতন ঘটানো যাবে না আন্দোলন করে: হানিফ

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হবে- বিএনপি নেতা খন্দকার মোশরফ হোসেনের এমন বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আ.লীগ সরকারের পতন ঘটানো যাবে না আন্দোলন করে’

    মাহবুবউল আলম হানিফ বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এখন অনেক সচেতন। তারা ইতিহাস জানে। তারা জানে এই বিএনপি একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দোসর হিসেবে কাজ করছে।

    এরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে। আন্দোলন, গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। তারা সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে না।

    মাহবুবউল আলম হানিফ বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণই মূলত স্বাধীনতার ডাক বা ঘোষণা। কারণ ভাষণের পরই গোটা বাঙালি জাতি যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করেছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল জাতি, দেশ সৃষ্টি করার ভাষণ। আমাদের মুক্তিযুদ্ধের অনুপেরণা। বিশ্বখ্যাত এ ভাষণের সঙ্গে অন্য ভাষণের তুলনা হতে পারে না।

    ৭ মার্চের ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর একাত্তরের পরাজিত শক্তি জাতির পিতার সমস্ত স্মৃতি মুছে দেয়ার চেষ্টা করেছিল। জয় বাংলা নিষিদ্ধ ছিল, ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর ছবি নিষিদ্ধ ছিল। আজকে তারাই সকাল-বিকাল গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের সবক দেয়।

    বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত ‘মাইক’ সিনেমার প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সিনেমাটি অসাধারণ হয়েছে। পঁচাত্তরের পরে ইতিহাসকে উল্টা পথে চলানোর চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেয়ার চেষ্টা হয়েছিল। যার কারণে প্রজন্ম ভুল ইতিহাস জানত, সঠিক ইতিহাস জানত না।

    হানিফ বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। এই সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপি জামায়াত বা একাত্তরের পরাজিত শক্তি, তাদের দোসর কারো নেই। তাদের আন্দোলন আগেও বিফলে গেছে, আবারো বিফলে যাবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সিনেমাটি এক কথায় অসাধারণ।

  • ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে হবে পহেলা বৈশাখ থেকে: প্রধানমন্ত্রী

    ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে হবে পহেলা বৈশাখ থেকে: প্রধানমন্ত্রী

    বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় ভূমি সম্মেলন-২০২৩ ও ভূমি মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ আগামী পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে’

    প্রধানমন্ত্রী বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। ভূমি সংক্রান্ত অপরাধ ঠেকাতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ভূমিতে নতুন নিয়োগ বিধিমালার মাধ্যমে নিয়োগের সমস্যারও সমাধান করা হয়েছে। সামনে আর জনবল সংকট থাকবে না। সব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ করা হয়েছে। তাদের যানবাহনও দেওয়া হয়েছে।

    তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে অনেক হয়রানি হতে হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন; আপনার সম্পদ আপনারই থাকবে। আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক।

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।