Author: Hello Bangla News

  • দাম কমলো চিনির

    দাম কমলো চিনির

    বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির খবর দিলো বাণিজ্য মন্ত্রণালয়। খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে নতুন দাম।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৪ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৯ টাকায়।

    মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) আবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিসি) সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে।

    এর আগে, সবশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি চিনির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে। সেবার প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১১২ টাকা। আর প্রতি কেজি খোলা চিনির দাম বাড়িয়ে করা হয় ১০৭ টাকা।

     

  • চীন অরুণাচলের ১১টি স্থানের নাম বদলে দিয়েছে, ভারতের প্রতিবাদ

    চীন অরুণাচলের ১১টি স্থানের নাম বদলে দিয়েছে, ভারতের প্রতিবাদ

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ অরুণাচলের নাম বদলে দিয়েছে চীন। শুধু তাই নয়, অরুণাচলের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে সীমান্তবর্তী ১১টি স্থানের নতুন নামকরণ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে দেশটির এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।

    চীন অনেক দিন ধরেই দাবি করে আসছে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের একটি অংশ। এ দাবি প্রতিষ্ঠায় তারা বহুবার অরুণাচল প্রদেশে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের সমালোচনা করেছে।

    তিব্বতি ধর্মগুরু দালাই লামা যাতে অরুণাচল প্রদেশে না যান, সে জন্য বারবার প্রবল আপত্তি জানিয়ে এসেছে। অরুণাচল প্রদেশের নাগরিকদের ভিসা দিতে অস্বীকার করেছে। গত ২৫ ও ২৬ মার্চ এ রাজ্যের রাজধানী ইটানগরে জি-২০-এর ‘রিসার্চ ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং’ সম্মেলনেও চীন অংশ নেয়নি। অবশ্য অরুণাচল প্রদেশ নিয়ে তাদের যাবতীয় দাবি ভারত বারবার নাকচ করে দিয়েছে। এবারেও তেমনই করা হলো।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, গত শনিবার (১ এপ্রিল) অরুণাচলের ১১টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয় চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়। নতুন নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা ও দুইটি নদী রয়েছে।

    পুরো অরুণাচল অঞ্চলকে ‘জাংনান’ বা দক্ষিণ তিব্বত নামকরণ করেছে চীন। অর্থাৎ ভারতের এই অঞ্চলকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ মনে করছে বেইজিং। এতে নতুন করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়েছে।

    চীন ও ভারতের মধ্যে ৩ হাজার ৪৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন থেকে নিজেদের দাবি করে আসছে চীন।

    বেইজিং হিমালয় অঞ্চলীয় রাজ্যের ১১ স্থানের নাম পরিবর্তন করার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে জানান, ‘অরুণাচল রাজ্য সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল এবং থাকবে।’

    অরবিন্দম আরও বলেন, ‘উত্তর-পূর্ব রাজ্যের স্থানগুলোর নাম পরিবর্তন করতে পারে না বেইজিং। এমন চেষ্টা চীনের প্রথমবার না। আমরা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।’

  • বঙ্গবন্ধুর ভাষণ অমূল্য সম্পদ সব প্রজন্মের জন্য: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধুর ভাষণ অমূল্য সম্পদ সব প্রজন্মের জন্য: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ।

    আজ বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বঙ্গবন্ধু ও তার ভাষণের ওপর দুটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

    প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেন, ৫০ বছরে আমাদের যে প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই ভাষণগুলো জানা, তাতে বাংলাদেশটাকে বোঝা, মানুষের মানুষের অবস্থাটা জানা, তাদের আর্থ-সামাজিক উন্নতি, সবকিছু জানার একটা সুযোগ পাবে। বাংলাদেশটা কীভাবে চলবে সেই দিক-নির্দেশনা তিনি তার ভাষণে দিয়ে গেছেন। কাজেই এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ।

    সরকারপ্রধান বলেন, তিনি (বঙ্গবন্ধু) তার বক্তব্যে বাংলাদেশ কীভাবে চলবে, তা দিকনির্দেশনা দিয়েছিলেন। সুতরাং এটি আমাদের জন্য একটি অমূল্য সম্পদ।

    দুটি বইয়ের একটি হলো সংসদে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের সংকলন ও অন্যটি হলো ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে প্রদত্ত আইনপ্রণেতাদের ভাষণের সংকলন।

    বঙ্গবন্ধুর ভাষণের বই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সংসদ সদস্য (এমপি), জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ ও এর জনগণকে জানা খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, ৫০ বছরে আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম বক্তৃতা জানবে এবং এর মাধ্যমে তারা বাংলাদেশকে বোঝার, জনগণের অবস্থা, তাদের আর্থসামাজিক উন্নয়ন, সবকিছু জানার সুযোগ পাবে।

    প্রধানমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশনে দেওয়া সংসদ সদস্যদের বক্তব্যের সংকলনের প্রশংসা করে বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

    এ জন্য তিনি স্পিকার, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

    সংবিধান প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান, কারণ এতে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।

    তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশের জাতির পিতা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গণপরিষদ গঠন করেন।

    বঙ্গবন্ধুকন্যা বলেন, মাত্র নয় মাসের মধ্যে বঙ্গবন্ধু বাঙ্গালি জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যা ইতিহাসের একটি বিরল ঘটনা। এটিকে সম্ভবত গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এর মাধ্যমে গরিব, অভাবী, বঞ্চিত ও শোষিত মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত করা হয়।

    তিনি আরও বলেন, সংবিধানে সুবিধাবঞ্চিতসহ সমাজের সব স্তরের মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। সেই সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে সাতটি ছাড়া বাকি সব আসনে আওয়ামী লীগ জয়লাভ করে।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কার্য উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব করেন। বাসস।

  • টুঙ্গিপাড়ার সবজি রান্না হয়েছে গণভবণে

    টুঙ্গিপাড়ার সবজি রান্না হয়েছে গণভবণে

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে উৎপাদিত সবজি রান্না হয়েছে গণভবণে। এই সবজির আরো কিছু  বিতরণ করা হয়েছে গণভবনের কর্মচারি ও গণভবনে উপস্থিত সাংবাদিকদের। তিন মাস আগে (৭ জানুয়ারি, ২০২৩) টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পূর্বের বিলে অনাবাদি পৈত্রিক জমি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি জলাভূমির অন্তর্গত ওই অঞ্চলের জমিগুলোতে ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষের নির্দেশনা দিয়েছিলেন।

    গতকাল এই তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যান। পরে তিনি পাটগাতি ইউনিয়নের পূবের বিলে পৈত্রিক সম্পত্তি দেখতে যান। সেখানে পতিত জমিতে সবজি চাষের জন্য বলেন।টুঙ্গিপাড়ার সবজি রান্না হয়েছে গণভবণে
টুঙ্গিপাড়ার সবজি রান্না হয়েছে গণভবণে

    গত বুধবার পূবের বিলের সবজি গণভবনে নিয়ে আসা হয়। এই সবজি অনেকগুলোই চাষ হয়েছে ভাসমান বেডে। স্থানীয় কৃষি কর্মকর্তারা এই সবজি বেডগুলোর দেখাশুনা করেছেন।

    উৎপাদিত সবজির মধ্যে রয়েছে, লাউ, কুমড়া, করলা, কচুর লতি, কলমি শাক, শসা, ধনে পাতা, লাল শাঁক, কলমি শাঁক ইত্যাদি। প্রধানমন্ত্রী দেশের খাদ্য চাহিদার কথা বিবেচনা করে দেশের প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এরইঅংশ হিসাবে তিনি নিজেও গণভবনসহ  নিজের পৈত্রিক জমিতে ফসল চাষ করছেন।

  • বিএনপি জোটের আকার এমিবার মতো ছোট-বড় হয় : তথ্যমন্ত্রী

    বিএনপি জোটের আকার এমিবার মতো ছোট-বড় হয় : তথ্যমন্ত্রী

    ‘বিএনপি জোটের আকার এমিবার মতো ছোট-বড় হয় বলে তাদের মধ্যে দ্বন্দ্ব’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ কার্যনির্বাহী পরিষদ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    বিএনপি জোটের সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা কেন সফল নয়, এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘এমিবার আকার যেমন মাঝে মধ্যে বড় হয় আবার ছোট হয়, বিএনপির জোটও হচ্ছে সে রকম। এমিবা যেমন নিজে ভাগ করে দু’টা হয়, আবার চারটা হয়, বিএনপির জোটও ঠিক সে রকম। দেখা গেলো, ২২ দলীয় জোট ছিলো, হলো ১২ দলীয় জোট আবার ক’দিন পরে শুনি তারা ৫৪ দলীয় জোট। এ জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব।’

    তিনি বলেন, ‘বিএনপিতে ডান-বাম, অতিডান-অতিবাম সবাই আছে। সবাইকে একত্রিত করে ঘোষণাপত্র দেওয়া তো কঠিন কাজ। বিএনপির মধ্যে আবার কয়েকটি ভাগ, চেয়ারপারসনের ধারা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ধারা, মির্জা ফখরুল সাহেবের ধারা, সংস্কারপন্থীদের ধারা -সব ধারাকে এক করা সেটিও কঠিন কাজ।’

    এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘এই আইন দেশের সব মানুষের ডিজিটাল নিরাপত্তার জন্য করা হয়েছে। আর আমাদের এ আইন আমেরিকার আইনের চেয়ে অনেক সহজ। আমেরিকায় ডিজিটাল অপরাধের জন্য ২০১৫ সালের আইনটি ২০২২ সালে সংশোধন করা হয়েছে। সেখানে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ২০ বছরের কারাদন্ড। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে এতো কারাদন্ড নাই। আমেরিকার আইনে ডিজিটাল অপরাধের প্রেক্ষিতে যদি কারো মৃত্যু হয় সেক্ষেত্রে শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদন্ড।’

    ইউরোপীয় ইউনিয়নও ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তার নতুন আইন করেছে এবং প্রায় সব দেশেই এই আইন আছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কন্টিনেন্টাল ইউরোপের ডিজিটাল নিরাপত্তা আইনও আমাদের চেয়ে কঠিন। সুতরাং এই আইন বাতিল করার প্রশ্নই আসে না। তবে এতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে আরো কি কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সেটি আইন মন্ত্রণালয় দেখছে, আমরা তাদের সাথে কাজ করছি।’

    এর আগে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্দেশ্যে বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অপরাধ বিষয়ক সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের লেখনীর ফলেই রাষ্ট্র এবং সমাজের পক্ষে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহজ হয়। অপরাধীরা অনেককেই হুমকি দেয়, এটি সমীচীন হয়। সাংবাদিকরা সাহস নিয়ে কাজ করলে আমি মনে করি সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে।’

    তবে সবসময় খেয়াল রাখাতে হবে, রিপোর্টিং করতে গিয়ে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা যায়, অনেক সময় রিপোর্ট হয়, আসলে লোকটা সেই ক্ষেত্রে অপরাধী নয়। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পাশাপাশি, ক্রাইম রিপোর্টারদের ক্ষেত্রে প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।’

    হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণের জন্য সবসময় কাজ করে যাচ্ছে এবং আপনারা যাতে কোনোভাবে অহেতুক হয়রানির শিকার না হন সেটি অবশ্যই এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি খেয়াল রাখি এবং সাধ্যমত সহায়তা দিতে চেষ্টা করি।’

    ক্র্যাব সভাপতি এবং সাধারণ সম্পাদক সভায় তাদের কার্যক্রম তুলে ধরেন। কার্যনির্বাহী পরিষদের অপর নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, অর্থ সম্পাদক মো: এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক মো: তানভীর হাসান, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন ও এনামুল কবীর রূপম সভায় অংশ নেন।

  • টুইটারের নীল পাখিটি বদলে গেলো

    টুইটারের নীল পাখিটি বদলে গেলো

    হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। ১৭ বছর পর দেখা গেলো টুইটারের নীল পাখি লোগোটির জায়গায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি।

    অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো। ইউজারদের মধ্যে নতুন লোগো নিয়ে জল্পনা শুরু হতেই আসরে নামেন মাস্ক। একটি ছবি টুইট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’

    তবে ওয়েবসাইটে দেখা গেলেও মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে না কুকুরের লোগোটি। একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন ইলন মাস্ক। এক ইউজারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, টুইটারের লোগো পালটে দেবেন। সেই চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে মাস্কের টুইট, ‘কথা রাখলাম’। তবে প্রশ্ন উঠছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করেছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে? অনেকের অনুমান, টুইটারের বড়সড় শেয়ার কিনতে পারে এই ডগিকয়েন সংস্থাটি। প্রসঙ্গত, টুইটারে লোগো বদলের পরেই একধাক্কায় ডগিকয়েনের বাজারমূল্য ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। সূত্র: রয়টার্স।

  • এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

    এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি

    প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি বিন মুর্তজা।

    এর আগে সাকিব আল হাসান এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন। এ বছর ১৯ জন নতুন নারী ও পুরুষ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে সংস্থাটি।

    বুধবার এমসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এমসিসি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারকে আজীবন সদস্যপদ প্রদান করে। এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত সম্মানিত পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।’

    সাকিব-মাশরাফিরও আগে এক বাংলাদেশি এমসিসির আজীবন সদস্য পদ পেয়েছিলেন। তিনি বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ২০০৩ সালে ক্রিকেট সংগঠক হিসেবে সম্মানসূচক আজীবন সদস্য করা হয়েছিল তাকে। এবারও সংগঠন হিসেবে দু’জন সদস্য হয়েছেন।

    ভারত ও ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৫ জন করে সাবেক ক্রিকেটার পেয়েছেন এমসিসির আজীবন সদস্যপদ। এছাড়া জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্য পদ পেলেন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ক্রিকেট সংগঠক সাবের হোসেন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পান।

    মাশরাফি ছাড়া এবার আজীবন সদস্য হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা। ভারতের এমএস ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং এবং নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ। ইংল্যান্ডের কেভিন পিটারসেন, ইয়ন মরগান, জেনি গুন, লরা মার্শ ও আনিয়া শ্রাবসোল। পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার রাচেল হেইনস, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেইলর এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন আছেন তালিকায়।

  • ঈদ উপলক্ষে নতুন টাকা ছাড়া হবে আগামী ৯ এপ্রিল

    ঈদ উপলক্ষে নতুন টাকা ছাড়া হবে আগামী ৯ এপ্রিল

    প্র‌বিত্র ঈদ-উল-‌ফিতরের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও নতুন নোট বিনিময় শুরু করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ।

    বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তপশিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

    যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে

    এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড করপোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা, ঢাকা।

    এনসিসি ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লিমিটেড, বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কারওয়ানবাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লিমিটেড, এলিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা।

    ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। দ্য সিটি ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণি শাখা, ঢাকা। জনতা ব্যাংক লিমিটেড, রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত করপোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, গাউসুল আযম অ্যাভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড, উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লিমিটেড, শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড, কেরানীগঞ্জ

  • ট্রাম্প গ্রেপ্তার, কিছুক্ষণ পর মুক্ত

    ট্রাম্প গ্রেপ্তার, কিছুক্ষণ পর মুক্ত

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন তিনি। আজই ফ্লোরিডায় নিজ বাড়িতে ফেরার কথা রয়েছে সাবেক এ প্রেসিডেন্টের।

    মঙ্গলবার ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাঁকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তাঁর আইনজীবীরা ছিলেন।

    বিবিসির খবরে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। ফ্লোরিডায় ফিরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন।

    এর আগে মঙ্গলবার ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাঁকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তাঁর আইনজীবীরা ছিলেন।

    সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে আত্মসমর্পণ করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

    স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ম্যানহাটনের ফৌজদারি আদালতে তিনি ।

    এদিকে আদালতে আত্মসমর্পণের আগে একটি ইমেইলে ট্রাম্প এদিনকে গণতন্ত্রের জন্য দুঃখজনক দিন হিসেবে আখ্যায়িত করেন।

    এই ইমেইলের সাবজেক্ট হিসেবে ট্রাম্প লেখেন, আমার গ্রেপ্তারের আগে শেষ ইমেইল।

    সেখানে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, মার্কসবাদী তৃতীয় বিশ্বের দেশে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র।

    এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে সোমবার নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তাঁর নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

    ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল ড্যানিয়েলসকে। এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ট্রাম্প।

    আদালতে হাজিরা দেওয়ার আগে নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারে সোমবার রাত কাটান ট্রাম্প। তার সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এ নিয়ে সতর্ক করে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক এডামস বলেছেন, ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়া নিয়ে কেউ যদি সহিংস বিক্ষোভ করেন, তিনি যেই হোন না কেন, তাকে দায়ী করা হবে এবং গ্রেপ্তার করা হবে। তবে শহরটিতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

  • বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

    বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের নিজেদের ওপরই আস্থা নেই। ক্রমাগতভাবে নির্বাচন থেকে পালিয়ে গেলে এক সময় বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।’

    তিনি বলেন, ‘আস্থা নেই বলেই বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে, সেটা তারা জানে। যার কারণে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। সেজন্য ছাপানো ব্যালটেও ‘না’ এবং ইভিএমেও ‘না’ বলছেন তারা। ক্রমাগতভাবে নির্বাচন থেকে পালিয়ে গেলে এক সময় পুরো বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।’

    বুধবার বিকালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নগরীর এমএম আলী রোডের ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু ষড়যন্ত্রের পথেই হাঁটছে, আর পানি ঘোলা করার চেষ্টা করছে।  দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে।  আর বিদেশিদের হাতে পায়ে ধরে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা যায় কিনা সেই চেষ্টায় তারা সর্বদা লিপ্ত আছে। তবে এগুলো করে কোনো লাভ হবে না।’

    এর আগে তথ্যমন্ত্রী ইউনিভার্সিটির বিশেষ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ব্রাসেলসের চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেন কে সম্মানসুচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

    বিএনপি এতদিন ইভিএমে ভোটে যাবে না বলার পর নির্বাচন কমিশন এখন প্রিন্ট ব্যালটে ভোট গ্রহণের ঘোষণা দিয়েছেন, সেটাতেও তাদের আগ্রহ নেই বলেছেন মির্জা ফখরুল। এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু ষড়যন্ত্রের পথেই হাঁটছে, আর পানি ঘোলা করার চেষ্টা করছে। দেশ-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। আর বিদেশিদের হাতে পায়ে ধরে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা যায় কিনা সেই চেষ্টায় তারা সর্বদা লিপ্ত আছে। তবে এগুলো করে কোনো লাভ হবে না।

    সাংবাদিকদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, আপনারা যদি একটু খতিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন, বিএনপি ২০০৮ সালের নির্বাচনে সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করে মাত্র ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালে নির্বাচন থেকে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে ডান-বাম, অতিডান-অতিবাম এবং তালেবানসহ সবাইকে নিয়ে ঐক্য করেছিল। ঐক্য করে তারা আসন পেয়েছিল মাত্র ছয়টি। পরে মহিলা আসনসহ হলো মোট সাতটি। সেজন্য তারা জানে এই নির্বাচনেও তাদের কোনো সম্ভাবনা নাই। সেজন্যই নির্বাচন বা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বিএনপি ও তাদের মিত্রদের কোনো আস্থা নাই।