Author: Hello Bangla News

  • ঈদের ছুটিতে নেতাকর্মীদের এলাকায় গিয়ে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঈদের ছুটিতে নেতাকর্মীদের এলাকায় গিয়ে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

    আজ সকালে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

    সভায় উপস্থিত নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরো গতিশীল করার লক্ষ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

    একই সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারা দেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়াও দলীয় নেতাদের কর্মীদের বৃক্ষ রোপণ করতেও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

    প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিতি নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এই নির্দেশনা দেন।

    এ সময় প্রায় ১০ মিনিট ভিডিও কলে কথা বলেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ সবার নিরাপদ যাত্রার জন্য শুভ কামনা করেন শেখ হাসিনা।

    এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এই ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি।

    আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদেও কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

    সূত্র : বাসস

  • এবার আর্জেন্টিনায় বিশ্বকাপের আয়োজন

    এবার আর্জেন্টিনায় বিশ্বকাপের আয়োজন

    আগামী ২০ মে শুরু হবে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আয়োজক হিসেবে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার নাম। আজ লাতিন আমেরিকার দেশটির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

    এর আগে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় তৈরি হয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ।

    এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।

    ফিফা প্রেসিডেন্ট জানান, আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।

    এদিকে এই টুর্নামেন্টে অন্যতম সফল ফল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে লে আলবিসেলেস্তেদের যুবারা। সবশেষ ২০০৭ সালেও শিরোপার স্বাদ নিয়েছে দলটি।

     

  • ২২ এপ্রিল মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে

    ২২ এপ্রিল মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে

    মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ উল ফিতর ২২ এপ্রিল (শনিবার) হতে পারে বলে জানিয়েছে সৌদি জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলি। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে ঈদের সঠিক তারিখ কেবলমাত্র নতুন চাঁদ দেখার উপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে বলে জানিয়েছে তারা।

    আরব ভিত্তিক সংবাদ মাধ্যম অয়েল অ্যান্ড গ্যাস মিডলইস্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ২০ এপ্রিল মিডলইস্টের ইসলামী সম্প্রদায় এবছরের প্রথম শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার চাঁদের সন্ধান করবে। তবে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পর্যবেক্ষণ অনুসারে ওইদিন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে না।

    তবে এই দেশগুলির নিয়ম অনুযায়ী ঈদ উদযাপন করার জন্য শাওয়াল মাসের প্রথম চাঁদ শুধুমাত্র খালি চোখে বা সঠিকভাবে দেখা প্রয়োজন। একারণেই তারা রমজানের ৩০ দিন পূর্ণ করার জন্য সিয়াম সাধনা চালিয়ে যাবে, বলে আশা করা হচ্ছে। সেহিসেবে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর সম্ভবত শনিবারই হতে যাচ্ছে।

  • বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ঘটবে বৃহস্পতিবার

    বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ঘটবে বৃহস্পতিবার

    আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

    এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। নাসা যদিও জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটিমাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে এ ঘটনার সাক্ষী হওয়া যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

    বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ২০ এপ্রিল বাংলাদেশের সময় ভোররাত ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।

    নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। এ বছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • অবশেষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি

    অবশেষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি

    পদ্মা সেতুতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দিয়েছেন। পরে গণভবেন সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেইনে মোটরসাইকেল চলাচল করবে। গতিসীমা হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

    ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বাইকার যদি নিয়মের ব্যতয় ঘটান; যেমন ওভারস্পিড, লেন না মানা- এমন ক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷ পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

  • প্রধানমন্ত্রী ৯ কোটি টাকা দিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের

    প্রধানমন্ত্রী ৯ কোটি টাকা দিলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের

    বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য ঈদের উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ইতোমধ্যে তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

    গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে (বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট) আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজারের পাশের এনেক্সকো টাওয়ার মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটে।

    এ ঘটনায় ওই দিনই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক ও প্রধান সমাজকল্যাণ এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএসসিসি।

    ঘটনার এক সপ্তাহ পর ১১ এপ্রিল ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে তিন হাজার ৮৪৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নামের তালিকাসহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় চৈত্রের খরতাপ ও বাতাসের প্রবাহ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও ডিএসসিসির মালিকানাধীন টিন, কাঠ ও লোহার কাঠামো দ্বারা তৈরি বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি মার্কেট ও মহানগর শপিং কমপ্লেক্স সম্পূর্ণ ভস্মীভূত হয়। সাততলা বিশিষ্ট এনেক্সকো টাওয়ারের বহু দোকান এবং একই সঙ্গে রাস্তার পশ্চিম পাশের বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বঙ্গ হোমিও কমপ্লেক্সের বহু দোকান পুড়ে যায়।

  • বসুন্ধরা সিটিতে দেশের প্রথম জুয়েলারি পার্ক হতে যাচ্ছে

    বসুন্ধরা সিটিতে দেশের প্রথম জুয়েলারি পার্ক হতে যাচ্ছে

    স্বর্ণ শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ উদ্যোগে দেশে প্রথমবারের মতো বিশ্বমানের বিশেষায়িত জুয়েলারি পার্ক হতে যাচ্ছে রাজধানীর অভিজাত শপিংমল বসুন্ধরা সিটিতে।

    বসুন্ধরা সিটির লেভেল-৭ এ বিশেষ একটি জোনে হবে এই পার্ক। যেখানে মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার। এতে অগ্রাধিকার পাবেন দেশীয় স্বর্ণ শিল্পের উদ্যোক্তারা।

    এই পার্কে অগ্রাধিকার পাবেন দেশীয় স্বর্ণ শিল্পের উদ্যোক্তারা। বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট (বিজিআরএল) ডিস্ট্রিবিউশন হাব হিসেবে এখানে কার্যক্রম চালাবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালংকার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে।

    সংশ্লিষ্টরা জানান, দেশের স্বর্ণ শিল্পের এক অভূতপূর্ব সাফল্যের অংশীদার বাজুস। স্বর্ণ শিল্পের এই বৃহৎ সংগঠনটি দেশের স্বর্ণ খাতের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন এবং বিপণনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    বাজুস জানায়, সংগঠনটি বরাবরই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। এ কারণে সংগঠনটি দেশীয় মুদ্রার পাচার রোধে নানাবিধ উদ্যোগও ইতোমধ্যে গ্রহণ করেছে। বাজুস জুয়েলারি পার্ক দেশীয় মুদ্রা পাচার রোধে, হুন্ডির মাধ্যমে অবৈধ ক্রয়-বিক্রয় রোধে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।

    এই পার্কে বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট (বিজিআরএল) ডিস্টিবিউশন হাব হিসাবে নিজেদের কার্য পরিচালনা করবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে।

  • AI Index: এক প্ল্যাটফর্মেই সব পাবেন!

    AI Index: এক প্ল্যাটফর্মেই সব পাবেন!

    আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা AI টেকনোলজি বহুমুখী ব্যবহার বর্তমানে আইটি জগতের সবচেয়ে আলোচিত বিষয়। চ্যাট জিপিটি পরিচিতি পাবার পর থেকে এখন নানারকম AI ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন রীতিমতো সব আইটি প্রেমী, শিক্ষিত ব্যক্তিবর্গ, কর্মজীবি, গবেষক ইত্যাদি বিভিন্ন শ্রেনী মানুষদের আকর্ষনের মূল কেন্দ্রে। কারন এর মাধ্যমে একজন ছাত্র হতে পারে আরো মেধাবি, একজন ব্যবসায়ী হতে পারে লাভবান, বিদেশী বিভিন্ন ভাষা শিক্ষায় দক্ষ, ফ্রিল্যান্সিংয়ে পারদর্শী, পেশাজীবিরা কাজে আরও বেশি প্রোডাক্টিভ, কর্মক্ষেত্রে এনার্জি সেভিংস, সময় ও অর্থ বাঁচানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্ব বর্তমানে সময়ে অনস্বীকার্য।

    কিন্তু কোন ব্যক্তির প্রয়োজন কোন AI ওয়েবসাইট বা টুলসের তা খুঁজে বের করা বা জানা কি সহজ কাজ? তাই সকল AI ওয়েবসাইটের ঠিকানা যদি একটি প্লাটফর্মে পাওয়া যেতো তাহলে কতোই না ভালো হতো! এরকম চিন্তা থেকেই একটি AI ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যাকে বলা হয় সকল AI টুলস এবং ওয়েবসাইটের ইনডেক্স। এই চমৎকার ওয়েবসাইটের নাম- www.futurepedia.io । এই ওয়েবসাইটটি ভিজিট করে খুঁজে নিতে পারেন আপনার আকাংখিত AI ওয়েবসাইটটি এবং সফলতায় এগিয়ে যান আরও একধাপ।

  • ম্যানচেস্টার সিটির সহজ জয় আর হলান্ডের রেকর্ড

    ম্যানচেস্টার সিটির সহজ জয় আর হলান্ডের রেকর্ড

    প্রিমিয়ার লিগে গোল করেই চলেছেন আর্লিং হলান্ড। লেস্টার সিটির বিপক্ষেও এদিন জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। তাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টারকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় সিটিজেনরা।

    বিরতির পর এক গোল পরিশোধ করে ব্যবধান কমায় অতিথিরা। একপেশে জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান ৩-এ নামিয়ে আনল ম্যানসিটি। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গানাররা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা গার্দিওলার দলের পয়েন্ট ৭০।

    গোল, রেকর্ড আর আর্লিং হলান্ড যেন একার্থবোধক শব্দ। ঝর্ণার পানির মতো অবিরাম ধারায় গোল করে চলেছেন নরওয়ের এই স্ট্রাইকার। জোড়া গোলে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে মোহামেদ সালাহকে ছুঁয়ে ফেলেছেন হলান্ড। ২০১৭-১৮ মৌসুমে ৩২ গোল করেছিলেন মিসরীয় জাদুকর। নরওয়েজিয়ান স্ট্রাইকার আট ম্যাচ বাকি থাকতেই ভাগ বসালেন তার রেকর্ডে।

    মজার ব্যাপার হলো, লিভারপুলের হয়ে সালাহ রেকর্ডটা করেছিলেন নিজের অভিষেক মৌসুমে। হলান্ডও ঠিক তাই করলেন ম্যানসিটির হয়ে। ম্যাচের ৫ মিনিটে কর্নার থেকে রদ্রির হেডে পাওয়া বলে ম্যানসিটিকে এগিয়ে নেন জন স্টোনস। ৮ মিনিট পরে জ্যাক গ্রিলিশের ক্রস উইলফ্রেড এনডিডির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল ব্যবধান ২-০ করেন হলান্ড।

    ১২ মিনিট পর সালাহ রেকর্ডে ভাগ বসান ম্যানসিটির এই স্ট্রাইকার। এনডিডিকে বোকা বানিয়ে হলান্ডকে পাস বাড়ান কেভিন ডি ব্রুইনা। দুর্দান্ত আক্রমণ থেকে গোল করতে ভুল করেননি ২২ বছর বয়সী তারকা। ৭৫ মিনিটে লেস্টারের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন কেলেচি ইহেয়ানাচো।

  • হিট স্ট্রোকে ১১ মৃত্যু, ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

    হিট স্ট্রোকে ১১ মৃত্যু, ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে

    খোলা জায়গায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে মারা গেছেন ১১ জন ভারতের মহরাষ্ট্রে। বিষিয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস। অসুস্থ হয়ে আরও ৫০ জন হাসপাতালে ভর্তি।

    মহারাষ্ট্র সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিসও উপস্থিত ছিলেন। সেখানে সমাজ সংস্কারক আপ্পাসাহেব ধর্মাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ৩০ এ প্রচণ্ড রোদের মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠান শুরু হয়। শেষ হয় দুপুর ১টা নাগাদ। দর্শকদের বসার জায়গা থাকলেও কোনও ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকায় একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন।

    এ ঘটনাকে দুঃখজনক অ্যাখা দিয়ে নিহতদের পরিবারকে ৫ লাখ রূপি ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সিন্ধে। অসুস্থদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বহনেরও আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। সূত্র: এনডিটিভি