এবার আর্জেন্টিনায় বিশ্বকাপের আয়োজন

এবার আর্জেন্টিনায় বিশ্বকাপের আয়োজন

আগামী ২০ মে শুরু হবে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আয়োজক হিসেবে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার নাম। আজ লাতিন আমেরিকার দেশটির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর আগে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় তৈরি হয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ।

এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জানান, আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।

এদিকে এই টুর্নামেন্টে অন্যতম সফল ফল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে লে আলবিসেলেস্তেদের যুবারা। সবশেষ ২০০৭ সালেও শিরোপার স্বাদ নিয়েছে দলটি।

 

পূর্ববর্তী ২২ এপ্রিল মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে
পরবর্তী ঈদের ছুটিতে নেতাকর্মীদের এলাকায় গিয়ে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর