Author: Hello Bangla News

  • তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

    তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৩ : চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

    প্রাকৃতিক দূর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

    আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

    অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    সূত্র : বাসস

  • প্রধানমন্ত্রীর জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন: শিক্ষামন্ত্রী

    প্রধানমন্ত্রীর জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৩ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন বলেই মানুষ বার বার প্রধানমন্ত্রীর কাছেই চায়।
    দিপু মনে বলেন, ‘শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশী হওয়ার কারণ তিনি মানুষকে বার বার দেন,এখনো দিচ্ছেন এবং দেয়ার সক্ষমতা রাখেন বলেই মানুষ তাঁর কাছেই চায়। যে কোন দিন দেয়নি, দিতে পারে না, দেয়ার কোন সক্ষমতা নাই, দেয়ার কোন ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না।’
    শিক্ষামন্ত্রী আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা সদরের বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের নদী ভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    শেক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে, তাদের কাছে দেশের মানুষ কিছু চায়নি। কারণ, তারা জানে পাবে না এবং ইতিহাসও তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল, কিছুই হয়নি। কারণ আমরা ক্ষমতায় এসে তাদের (বিএনপি) সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদেরকেই করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে।’
    দীপু মনি বলেন, ‘আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছে তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, সে জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলব।’
    জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
    সভায়, চাঁদপুর জেলার নদী-উপকূলীয় এলাকার চেয়ারম্যান ও কাউন্সিলরা নিজ-নিজ এলাকার নদী ভাঙনের চিত্র তুলে ধরেন।
    সভায় এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড-চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও স্থানীয় জনপ্রতিনিধিরা ।

    সূত্র : বাসস

  • আগামীকাল থেকে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিক্রি

    আগামীকাল থেকে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিক্রি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৩ : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, ভর্তুকি মূল্যে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে থাকে তা স্বল্প আয়ের মানুষের জন্য একটি বিরাট সহায়ক কর্মসূচি হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আগামীকাল রবিবার থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারীদের বিক্রি শুরু করবেন।
    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামীকাল রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।
    টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির বাসসকে বলেন, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার আগস্ট মাসে ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্যতেল ও চাল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন বলে জানান তিনি।
    গত জুলাই মাসে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করে। গত মাসের ন্যায় এবারও একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।
    হুমায়ুন কবির জানান, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।
    তিনি বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন।

    সূত্র : বাসস

  • শিক্ষকরা সমাজ আর দেশকে আলোকিত করেন : পলক

    শিক্ষকরা সমাজ আর দেশকে আলোকিত করেন : পলক

    www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৩ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শিক্ষকরা হচ্ছে মোমবাতির আলোয় মত, নিজের জ্বলে দেশ ও সমাজকে আলোকিত করে’।

    তিনি আরও বলেন, ‘যখন যেখানে দরকার সেখানেই থাকবে সরকার’স্লোগান বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের অভীস্ট লক্ষ্যে পৌঁছে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার।

    প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোর জেলার, সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় এসএমএস এর মাধ্যমে অবসর ভাতা প্রদান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এর কল সেন্টার উদ্বোধনের সময় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে- স্মার্ট সিটিজেন। একমাত্র শিক্ষকবৃন্দই তাদের শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারেন। কারণ শিক্ষকরা হচ্ছেন- মোমবাতির মত, নিজে জ্বলে মানুষ সমাজ দেশ আর বিশ্বকে আলোকিত করেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, নেতৃত্ব এবং মানবিক গুণাবলীতে শিক্ষার্থীদের আলোকিত করেন।

    পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির হাতেখড়ি হয়েছিল বঙ্গবন্ধুর শিক্ষক আব্দুল হামিদের মাধ্যমে। বঙ্গবন্ধু বলতেন, সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। আর এ সোনার মানুষ তৈরি করেন শিক্ষকবৃন্দ। বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সংবিধানে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাকে অন্তর্ভূক্ত করেন। এর ফলাফল ছিলো সুদূরপ্রসারী। বঙ্গবন্ধুর শিক্ষাকেন্দ্রীক চিন্তাধারা ৫০ বছর পরেও সারা বিশ্বের মানুষ অনুসরণ করছে। শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে এমডিজি, এসডিজি’র মত উন্নয়ন পরিকল্পনা।

    প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যুগোপযোগী প্রযুক্তি শিক্ষার বিকাশে ২০০৮ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ এর রুপকল্প প্রদান করেন। ঐ সময়ে এটি অবাস্তব চিন্তা বলে সমালোচিত হলেও আজ তা অতি বাস্তব। বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর শিক্ষায় সারা বিশ্বের অগ্রগামী দেশ। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটেছে। মাত্র ৪০ শতাংশ বিদ্যুৎ সুবিধা থেকে শতভাগ বিদ্যুৎ এবং ৫৬ লাখ ইন্টারনেট সংযোগকে ১৩ কোটি সংযোগে উন্নীতকরণের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে ২০ লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। দেশে আট হাজার ৮৬৩টি ডিজিটাল সেন্টার নাগরিক সেবাকে সহজ করেছে, অর্থ ও সময়ের অপচয় রোধ করেছে, হয়রানি বন্ধ করেছে।

    অনুষ্ঠানে ৮৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে এসএমএস এম মাধ্যমে স্ব স্ব ব্যাংক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়া অবসর সুবিধার প্রতীকী চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী পলক।

    উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী।

    সূত্র : বাসস

  • ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

    ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ আগস্ট, ২০২৩ : ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

    আকাশ প্রতিরক্ষা পদ্ধতির মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রোনিক্স উপায়ে আরো ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

    শনিবারের ড্রোন ভূপাতিত করার এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

    এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে।

    ইউক্রেন জুলাই মাসে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় রাশিয়ার মূল ভূখন্ডের সাথে সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সূত্র : বাসস

  • রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

    রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ আগস্ট, ২০২৩ : আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নতুন মুখ তানজিদ হাসান । অধিনায়ক সাকিব আল হাসান।

    পিঠের ইনজুরির কারনে মাঠের বাইরে ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় ওপেনিং পজিশনে সুযোগ হয়েছে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিদ। দলে আরেক ওপেনার হিসেবে আছেন নাইম শেখ।

    বিসিবির ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় দলে সুযোগ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিদ।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুন পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলে আর এক সদস্য শামীম পাটোয়ারী।

    আজ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাহমুদুল্লাহর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে। ভবিষ্যতে কোন দলের বিপক্ষে এবং কোথায় খেলবে, সব নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। সব বিষয় বিবেচনা করে মাহমুদুল্লাহকে বাদ দেয়া হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সামনে এগিয়ে যেতে টিম ম্যানেজমেন্ট অনেক পরিকল্পনা সাজিয়েছে। কীভাবে দল পরিচালনা করতে চান সেটি পরিষ্কারও করেছেন প্রধান কোচ। আমরা অধিনায়ক সাকিব আল হাসানের সাথেও আলোচনা করেছি এবং এরপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

    গত মার্চে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ। ঐ সিরিজের তিন ইনিংসে যথাক্রমে ৩১, ৩২ এবং ৮ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন আছে। এমনকি ফিল্ডিংয়ের বেশ নড়বড়ে ছিলেন তিনি। যে কারণে গুরুত্বপুর্ন কিছু রানের ক্ষেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। বিশ্রামের নামে মাহমুদুল্লাহকে দল থেকে বাদ দেন নির্বাচকরা।

    দলে ফিরেছেন ২০২১ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলা অফ-স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি হাসান। এছাড়াও দলে ফিরেছেন চলতি বছরের মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বশেষ খেলা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

    আবেদিন জানান, এশিয়া কাপের কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রক্ষণাত্মক স্পিনার হিসেবে তাইজুল ইসলামের পরিবর্তে নাসুমকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

    বাংলাদেশের পেস অ্যাটাকে কোন চমক নেই। দলে আছেন নিয়মিত পেস বোলিং বিভাগ সামলানো তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

    হাইব্রিড মডেলে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

    প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনাল খেলবে।

    এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাইম শেখ।

    স্ট্যান্ড বাই : তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

    সূত্র : বাসস

  • জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার

    জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার

    www.HelloBangla.News – বিনোদন – ১২ আগস্ট, ২০২৩ : জয়া প্রদা মুম্বাই ফিল্ম জগতের এক সময়েল জনপ্রিয় একটি মুখ। হিন্দি এবং তেলুগু মিলিয়ে প্রায় ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। একসময় রাজনীতির খাতায় নাম খিলিয়েছেন। সেখানেও সফল হয়েছেন তিনি।

    বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য জয়া প্রদাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
    মামলার বিবরণে জানা গেছে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন জয়া। সহযোগী ছিলেন রাম ও রাজা নামে দুজন। লোকসান হওয়ায় হলটি তারা বন্ধ করে দেন। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাঁদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
    এর পর সরকারি ভাবে লিখিত অভিযোগ দায়ের হয়। কর্মীদের সেই অভিযোগের ভিত্তিতে জয়া, রাম এবং রাজার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ওঠে। জয়ারা ওই টাকা ফেরত দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত শুক্রবার ওই মামলার সাজা ঘোষণা করে।

    এ অভিনেত্রী উনিশ শতকের সত্তর-আশি-নব্বই দশকে হিন্দি ও তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। তাকে ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘শ্রী শ্রী মুবা’ ও ‘মা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। হিন্দি ও তেলেগু ছাড়াও তাকে তামিল, কন্নড়, মালয়ালম, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয়া প্রদা।

    ২০০৪ এবং ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। আর ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন জয়া প্রদা।

    দেখার বিষয় জনপ্রিয় এই অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্যের ভাগে কি জোটে ।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

    তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৩ : চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

    প্রাকৃতিক দূর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

    আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

    অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    সূত্র : বাসস

  • দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৩ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি জানিয়েছেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।

    এসময় তিনি আরও বলেন, ‘সরকারে আওয়ামী লীগ আছে বলেই দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে’ ।

    মন্ত্রী আজ শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে তিন শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অসমাপ্ত প্রকল্পগুলো আগামী নির্বাচনের আগেই শেষ করতে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

    স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কেবল অভাবের কারণেই বাড়েনা। বিভিন্ন কারণে বিশেষ করে মধ্যসত্ত্বভোগীদের কারণেও বাড়ে। তাই কোন জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখার প্রতি গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, একটা মরিচের গাছ লাগালে পরিবারের মরিচের চাহিদা মেটানো যায়। এসব ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।

    পররাষ্ট্রমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর একটা নির্বাচন হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সিলেট সদর উপজেলা সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ।

    সূত্র : বাসস

  • গণতন্ত্রের পথে হাঁটলেই বিএনপির লাভ: তথ্যমন্ত্রী

    গণতন্ত্রের পথে হাঁটলেই বিএনপির লাভ: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১১ আগস্ট, ২০২৩ : গণতন্ত্রের পথে হাঁটলেই বিএনপির লাভ, বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী এ অভিমত প্রকাশ করেন।
    ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এমন একটা দল, যে দল করলে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন দূরে থাকুক, ইউনিয়ন পরিষদের মেম্বার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনও করা যায় না। তাদের নেতা-কর্মীদের আমি জিজ্ঞাসা করবো- যেই দল করলে কোনো নির্বাচনই করা যায় না, আপনাদের কি ঠেকা পড়েছে সেই দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হয়ে থাকার!’

    তিনি বলেন, ‘তারেক রহমান যতদিন নির্বাচন করতে না পারবেন, ততদিন বিএনপির কেউ ইউনিয়ন মেম্বার নির্বাচনও করতে পারবেন না -এটিই এখন তাদের নীতি। কিন্তু বিএনপি আগামী নির্বাচন বর্জন করলে বুঝতে পারবে, তাদের নেতা-কর্মীরা বর্জন করে নাই এবং কম্বল বাছতে গিয়ে দেখবে পুরো কম্বলই উজাড় হয়ে গেছে। সুতরাং বিএনপিকে বলবো, গণতন্ত্রের পথে হাঁটলেই তাদের লাভ এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো, আর কতোদিন আপনারা চাপিয়ে দেয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন, এটা করে বিএনপি আজ খাদের কিনারে, আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যেই পড়ে যাবে।’

    বিএনপির গণমিছিল সম্পর্কে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়, পুলিশের ওপর হামলা হয়, মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, আমরা ছেড়ে দেবো না। আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।

    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি গত কয়েক বছর ধরে বিদেশিদের কাছে গিয়ে অনেক অনুনয়-বিনয় করেছে। শেষে তারা দেখতে পেলো, তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিদেশিরা কোনো সমর্থন জানালো না এবং তারা যা চেয়েছিলো তার কিছুই হচ্ছে না। এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছে। এখন তারা বলছে, ভারত কি বললো তাতে কিছু আসে-যায় না, যুক্তরাষ্ট্র বা ইইউ কি বললো তাতেও কিছু যায়-আসে না।’

    তিনি আরও বলেন, ‘তারা দেখেছে, ক’দিন আগে সফরে আসা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বিএনপির কোনো দাবি নিয়ে কিছু বলেননি। একই কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশের সমন্বিত ইলেকশন মনিটরিং গ্রুপের সাথে বৈঠকটিই বিএনপি বাতিল করেছে। আশাহত বিএনপি বুঝেছে বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ নেই।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘এই দেশ বাংলাদেশের মানুষের, অন্য কারো নয়। যদি যেতে হয়, জনগণের কাছে যেতে হবে। মহিলা নেত্রীদের নিয়ে সাজগোজ করে বিদেশিদের কাছে গিয়ে বিএনপির কোনো লাভ হয়নি, জ্বালাও-পোড়াও করেও কোনো লাভ হয়নি। এই অপরাজনীতি বন্ধ হওয়া দরকার।’

    এর আগে বঙ্গবন্ধু, তার সহধর্মিনী বঙ্গমাতা ও তাদের পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদান অসামান্য।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বহুবার বহু সময় কারাগারে কেটেছে। তিনি যখন কারাগারের বাইরে থাকতেন, বঙ্গমাতা তখন সংসার সামলেছেন আর বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন বঙ্গমাতা দল এবং সংসার দু’টোই সামলেছেন।

    হাছান মাহমুদ উল্লেখ করেন সারাজীবন সাধারণ মহিলার মতো জীবন-যাপনকারী নিভৃতচারী মহীয়সী বেগম ফজিলাতুন নেছা মুজিব ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষণগুলোতে কিভাবে তার স্বামী বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছেন, সেগুলো আমরা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখা ও আলোচনা থেকে জানতে পারি ।

    তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৯ সালের গণ অভ্যূত্থানের পর আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন এবং তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন। বঙ্গবন্ধু নিজেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং রাওয়ালপিন্ডি থেকে টেলিফোনে সেটি বঙ্গমাতাকে জানান। বঙ্গমাতাও একইমত পোষণ করেন ও প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য বঙ্গবন্ধুকে ধন্যবাদ দেন।

    হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ক্ষমতার লোভ করেননি, প্রধানমন্ত্রী হতে চাননি, বাংলার স্বাধীনতার পথে এগিয়ে গেছেন, বঙ্গমাতা পরিবার নিয়ে তার সাথে থেকেছেন। বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, জাতির দিকে তাকিয়ে বঙ্গমাতা অবিচল থেকেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নয় মাস এবং ১৬ ডিসেম্বর বিজয়ের দিনও বঙ্গমাতা তার কন্যা শেখ হাসিনা ও তার সদ্যজাত শিশু জয়, শেখ রেহানা, শেখ রাসেলসহ পাকিস্তানিদের হাতে বন্দীত্ব সহ্য করেছেন।

    এমন কি মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে প্রথমে তার পরিবারের কাছে নয়, সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দানে জনতার কাছে গেছেন স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু প্রমাণ করেছেন, সত্যিকারের রাজনীতিকের কাছে জনতাই প্রথম, পরে পরিবার এবং পরিবার তা মেনে নেয় ও পাশে থাকে।

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমন্ডলীর সদস্য আসরারুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ । শেষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, তাদের পরিবার এবং দেশ ও মানুষের মঙ্গল কামনা করে দোয়া পরিচালিত হয়।

    সূত্র : বাসস