তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা শুরু ২৭ আগস্ট থেকে

তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা পেছাল - জাতীয় - ১১ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
তিন বোর্ডের ১৭ আগস্টের পরীক্ষা পেছাল - জাতীয় - ১১ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৩ : চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

প্রাকৃতিক দূর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস

পূর্ববর্তী দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী জেল ও জরিমানা হচ্ছে অভিনেত্রী জয়া প্রদার