ঘূর্ণিঝড় হিলারি ধেয়ে আসছে মেক্সিকোর দিকে

ঘূর্ণিঝড় হিলারি ধেয়ে আসছে মেক্সিকোর দিকে - আন্তর্জাতিক - ১৯ আগস্ট ২০২৩
ঘূর্ণিঝড় হিলারি ধেয়ে আসছে মেক্সিকোর দিকে - আন্তর্জাতিক - ১৯ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ আগস্ট, ২০২৩ : ঘূর্ণিঝড় হিলারি ‘বিপদজনক ভাবে’ ধেয়ে আসছে উত্তর পশ্চিমমেক্সিকোর দিকে। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্ণিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় গতকাল দেশটি প্রস্তুত বলে জানা গেছে।

হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে বলে সতর্ক করেছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি)।

এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।

এদিকে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে।এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রাবিবার (২০ আগস্ট) রাতে ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

সূত্র : বাসস

পূর্ববর্তী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড: ভিলিয়ার্স
পরবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ