Author: Hello Bangla News

  • রাজশাহী ও রংপুর বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

    রাজশাহী ও রংপুর বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

    আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।

    আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে সংসদীয় আসন সংখ্যা ৭২টি। এর মধ্যে রাজশাহী বিভাগে ৩৯টি ও রংপুর বিভাগে ৩৩টি।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ আমাদের মনোনয়ন বোর্ডে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন। এ মুহূর্তে আমি তাদের নাম বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে। কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে, এখন বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় আছে। এমনও হতে পারে যা আপনি ভাবছেন না, আমিও ভাবছি না।’

  • আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তাসহ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।’

    আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নিজ দপ্তরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এর সাঙ্গে বৈঠক করেন তনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন, জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি। আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি, বিদেশি যারা আছেন, তাদের অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি। আমরা এও বলেছি, যদি আপনি(গোয়েন লুইস) মনে করেন, আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আপনি আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করবো।’

    সাংবাদেকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের আগে সারা দেশে প্রতিদিন ৫৬৫টি মামলা হতো। কিন্তু এখন পর্যন্ত ৪৩৮টি মামলা হয়েছে। ১২৭টির মতো মামলা কমেছে। আমি আপনাদের ধারণাটা দিলাম, তারা যে বলছে রাজনৈতিক মামলায় যাকে পাচ্ছি, তাকে ধরছি, বিএনপির নেতাদের ধরছি, মামলা করছি এটা কিন্তু সঠিক নয়।’

    সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে চাপের কোনো প্রশ্নই আসে না। তারা স্বপ্রণোদিত হয়ে আসছেন। তারা সব সময় আমাদের নেতাদের বাড়ি বাড়িও যাচ্ছেন। তারা ইলেকশন করবেন, করতে চান। আমাদের কথা একটাই, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা যেভাবে, দল ভেঙে যে নতুন দল করেছেন, সেভাবেও আসুন বা আপনারা যেভাবে আসতে পারেন, আসুন। আমাদের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই।’

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরা মেনে নিতে পারেননি। তাদের দল দুটি ভাগে ভাগ হয়ে গেছে। বিএনপি নেতারাই ভাগ করে দিয়েছেন। একটা তৈমুর খন্দকার ও শমসের মবিন চৌধুরী এবং আরেকটি বিএনপির একজন মন্ত্রী একটা দল তৈরি করেছেন। তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। তাদের সবাই একসময় বিএনপিতে ছিলেন, এখন ভাগ হয়ে যাচ্ছেন। এখানে কাউকে জোর করতে হয়নি। তারা মনে করছেন, তাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিচ্ছে, সেটা তাদের মনঃপুত হচ্ছে না। তারা নির্বাচনমুখী, সেজন্যই তারা নির্বাচনে আসছেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে এমনটা করেছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে জোর করা কিংবা আহ্বান জানানোর প্রশ্নই আসে না।’

  • ইসরাইলি হামলায় গাজায় ৫২ জন নিহত

    ইসরাইলি হামলায় গাজায় ৫২ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এই বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ সদস্যের প্রাণ গেছে। বিষয়টি জানিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ।

    আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে এমন একটি যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘটনাটি উদ্বেগের।

    ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বুধবার লন্ডন সফরে গিয়ে বলেছেন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারের ৫২ জন সদস্য নিহত হয়েছেন।

    তিনি বলেন, ‘শুধু আজ সকালেই জাবালিয়ায় কাদুরা পরিবারের ৫২ জন একেবারে শেষ হয়ে গেছেন, মারা গেছেন। দাদার প্রজন্ম থেকে নাতি, পুরোপুরি শেষ করে দিয়েছে।’

    দক্ষিণ গাজা থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানান, বুধবার ভারী হামলা অব্যাহত ছিল।

    ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেন, ‘এসব এলাকাকে উত্তরাঞ্চল  থেকে পালিয়ে যাওয়ার জন্য ‘নিরাপদ স্থান’ হিসেবে বিবেচনা করা হয়।’

    কিন্তু এসব এলাকাতেও একই মাত্রায় ইসরায়েলি বোমা হামলা হচ্ছে, বলেন তিনি।

    এদিকে ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর তিনি তার ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তাস জানিয়েছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চার দিনের মানবিক বিরতিতে সমঝোতাকে স্বাগত জাবায় তার দেশ।

  • বিবিসির প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

    বিবিসির প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: বিবিসি ২০২৩ সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস।

    বিশ্বের যে সব নারী বিবিসির প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ জন নারীর মধ্যে উল্লেখযোগ্য তালিকায় আছেন মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি, হলিউড তারকা আমেরিকা ফেরেরা, নারীবাদী আইকন গ্লোরিয়া স্টেইনহেম, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, সৌন্দর্য বিষয়ক উদ্যোক্তা হুদা কাতান এবং ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার আইতানা বনমাতি।

    বিশ্বজুড়ে চরম উষ্ণতা, দাবানল, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এ বছরের আলোচিত বিষয় ছিল। এবারের তালিকায় এমন নারীদের স্থান দেয়া হয়েছে যারা তাদের নিজ নিজ কমিউনিটিতে জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাবগুলি মোকাবেলায় কাজ করছেন৷ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ২৮) আগে প্রকাশিত এবারের তালিকায় স্থান পাওয়া ১০০ জনের মধ্যে ২৮ জন নারীই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন।

     

    যেভাবে বিবিসির তালিকায় বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস:

    এই তালিকায় বাংলাদেশের জান্নাতুল ফেরদৌসের নাম থাকাটা অবশ্যই একটি গর্বের বিষয়। ১৯৯৭ সালে রান্না করার সময় জান্নাতুলের ওড়নায় আগুন লাগে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পুড়ে–কুঁচকে বিকৃত হয় মুখ ও শরীরের একটা অংশ। আগুনে পুড়ে যাবার যন্ত্রনা থেকে মুক্তি পেতে বিগত কয়েক বছর ধরে তার শরীরে প্রায় ৫০ বার অস্ত্রোপচার করা হয়। পুড়ে যাওয়া অংশে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। এর পরেও তার জীবন সংগ্রম থেমে থাকেনি। বিবিসি প্রতিবেদনে উল্লেখ করা হেয়েছে তিনি হাল ছাড়েননি। লেখালেখি থেকে শরু করে নির্মাণ করেছেন চলচ্চিত্র। জান্নাতুল ভয়েস অ্যান্ড ভিউজ নামের একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা যারা অগ্নিদগ্ধ নারীদের অধিকার নিয়ে কাজ করে।

    পরিবার ও বন্ধুদের কাছে আইভি হিসেবে পরিচিত এই নারী পাঁচটি শর্ট ফিল্ম তৈরী করেন এবং তিনটি উপন্যাস প্রকাশ করে প্রতিবন্ধীতা নিয়ে বেঁচে থাকা মানুষদের বিষয়ে সচেতনতা তৈরী করেন।

    জান্নতুল ফেরদৌস ইংরেজী সাহিত্যে মাস্টার্স ও ডেভেলপম্যান্ট স্টাডিজে ডিগ্রীধারী। এছাড়াও তার রয়েছে পড়ালেখার বিশেষ শখ। আর এভাবেই তিনি বাংলাদেশে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীদের অনুপ্রেরণা হয়ে উঠেন।

     

    বিবিসি যেভাবে ১০০ জন নারী নির্বাচন করে থাকেন:

    বিবিসির বিভিন্ন ভাষা বিভাগ এবং মিডিয়া অ্যাকশনের পরামর্শ এবং নিজেদের গবেষণা থেকে বিবিসি ১০০ নারী বিভাগ একটি ছোট তালিকা তৈরি করে। বিবিসি কতৃপক্ষ জানায়, আমরা এমন সব নারীদের খুঁজেছি, যারা গত ১২ মাসে তাদের কর্মকাণ্ডের দ্বারা সংবাদ তৈরি করেছেন অথবা গুরুত্বপূর্ণ ঘটনাকে প্রভাবিত করেছেন, অথবা তাদের সমাজকে এমনভাবে প্রভাবিত করেছেন যা হয়তো সংবাদে আসেনি।

    আমরা একটি তালিকা বাছাই করেছি এ বছরের প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে – জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী নারী-কিশোরীদের ওপর তার নেতিবাচক প্রভাব। সেই তালিকা থেকে জলবায়ু নিয়ে কাজ করা ও অন্যান্য পরিবেশ বিষয়ের নেতৃত্ব দেয়া ২৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছি আমরা।

    তালিকাটিতে আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি যাতে সকল সমাজের সকল স্থরের প্রতিনিধিত্ব থাকে। আমরা এমন সব বিষয় তুলে এনেছি যা নিয়ে দ্বিমত রয়েছে এবং এমন নারীদের মনোনীত করেছি যারা তাদের নিজেরা পরিবর্তন নিয়ে এসেছেন।

    তালিকাটি আঞ্চলিকভাবেও যেন প্রতিনিধিত্বমূলক এবং নিরপেক্ষ হয় তাও বিবেচনা করা হয়েছে। এই তালিকায় থাকার ব্যাপারে প্রত্যেক নারী সম্মতি দিয়েছেন।

    সূত্র: বিবিসি বাংলা

  • পরীক্ষামূলকভাবে ক্রিকেটে চালু হচ্ছে ‘স্টপ ক্লক’

    পরীক্ষামূলকভাবে ক্রিকেটে চালু হচ্ছে ‘স্টপ ক্লক’

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ নভেম্বর, ২০২৩: আধুনিক ক্রিকেটে মাঠের আম্পায়ারদের উপর চাপ কমাতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসছে নতুন নতুন নিয়ম। এতে ক্রিকেট খেলায় আম্পায়ারদের ভুল খুব একটা চোখে পড়ে না। ইদানিংকালে ক্রিকেট খেলায় যুক্ত হয়েছে ‘স্টপ ক্লক’। বিশেষ ভাবে বোলিংয়ে সময় নষ্ট করা আটকাতে ক্রিকেটে ‘স্টপ ক্লক’ চালু করতে  যাচ্ছে ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে এই স্টপ-ক্লক ব্যবহার করা হবে।

    গত মঙ্গলবার ভারতের আহমেদাবাদে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

    আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওভারের সময়   নিয়ন্ত্রন করতে এই ঘড়িটি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই  ঘটনা  ইনিংসে তৃতীয়বার ঘটে থাকে, তাহলে পাঁচ রান জরিমানা করা হবে বোলিং দলকে।’

    অনেক সময়,ব্যাটিং দল ভালো খেলতে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে বিভিন্ন ইস্যুতে খেলার গতি মন্থর করার চেষ্টা করে বোলিং দল। এমন পরিকল্পনা অনেক দলই করে থাকে। এসব আটকাতেই ‘স্টপ-ক্লক’ নিয়ম করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।

    অনেকে মনে করছেন ‘স্টপ ক্লক’ এর ব্যবহার ক্রিকেটকে আরও স্বচ্ছ ও আকার্ষণীয় করবে।

     

    সূত্র: বাসস

  • এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন সালমান খান

    এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন সালমান খান

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ নভেম্বর, ২০২৩: আসছে ডিসেম্বরের ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছর এই উৎসবের তত্ত্বাবধানের দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । আর তাই এই অনুষ্ঠানে তিনি নিজেই আমন্ত্রণ জানিয়ে থাকেন মুম্বাই চলচ্চিত্র জগতের তারকাদের এবং বিশিষ্টজনদের। তাই এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের দেখা গেছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানসহ আরও অনেককে। মুম্বই, কলকাতার তারকাদের সমন্বয় ঘটে উৎসবের উদ্বোধনী মঞ্চে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এ বার অতিথি হয়ে আসছেন সালমান খান। আরও থাকবেন কমল হাসান ও সোনাক্ষী সিন্‌হা।

    সম্প্রতি মুম্বই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে। ‘জলসা’র দরজায় দেখা যায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি। সেই সময় জানা গিয়েছিল, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন অমিতাভ। তবে এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই নাকি এ বার আসতে পারছেন না তিনি। অন্য দিকে, শাহরুখ খান ব্যস্ত তাঁর মেয়ে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে। সে কারণে দেখা যাবে না ‘কিং খান’কেও। তাই উৎসব মঞ্চ ঘিরে উকটা শূন্যতা দেখা গিয়েছিলো।

    অবশ্য এবার সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে সালমানের ‘টাইগার ৩’ বিশ্ব জুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এ ছাড়া চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করে গিয়েছিলেন সালমান। এ বার একেবারে অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র উৎসবে। আরও যারা থাকছেন তাদের নিয়েও কলকাতার মানুষের আগ্রহের শেষ নেই । তাই মনে করে হচ্ছে এবার উৎসব আবারও আলো ছড়াবে আগের মতোই।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের বৈঠক

    আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমনওয়েলথের পর্যবেক্ষক দলের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২২ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা অংশ নিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।

    সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কীভাবে করবে সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) ব্যাপার। নির্বাচন সম্পন্ন করার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এই সময়সীমার ভেতরে থেকে ভোট সম্পন্ন করতে হবে। এমতাবস্থায় নির্বাচন কমিশন যদি মনে করে ভোট কিছুদিন পেছানো দরকার সেটি তারা করতে পারে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই।’

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে আইনগত কাঠামো দিয়ে যুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।

    সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে গণতন্ত্রের দিক থেকে পারফেক্ট কোনো দেশ আছে কি না এমন প্রশ্ন করা হয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদের। এত অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন, এটা একটি পজিটিভ বিষয়।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না।’

    বিদেশিদের মতামত প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কারো নেতিবাচক কোনো মতামত দেখিনি, তবে বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথাও নেই।,

  • কল্যাণ পার্টিসহ তিন জোটের যুক্তফ্রন্ট অংশ নেবে নির্বাচনে

    কল্যাণ পার্টিসহ তিন জোটের যুক্তফ্রন্ট অংশ নেবে নির্বাচনে

    www.HelloBangla.News – জাতীয় – ২২ নভেম্বর, ২০২৩: কল্যাণ পার্টিসহ যুক্তফ্রন্ট নামের নতুন এক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’।

    আজ বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

    সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক নতুন জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেয়ার কথা জানান।

    সৈয়দ ইবরাহিম আরও বলেন, ‘গত ১৬ বছরে যোগ্যতা, সাহস ও আগ্রহ থাকার পরও অনুকূল পরিবেশ না থাকায় সংসদে যেতে পারিনি। দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্ত কারও পছন্দ হবে, কারও পছন্দ হবে না। সমালোচনা থাকবে। দালাল, বিশ্বাসঘাতক, মীর জাফর হয়ে গেছি বলে সমালোচনা হবে। পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে সমালোচনা করবেন। আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে সংকটময়।’

    কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি তাদের অবস্থানে আছে। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানানোর পরিবর্তে সংলাপের মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানাব, গ্রহণযোগ্য পরিবেশে সংলাপে বসুন। জাতির মঙ্গলের জন্য সিদ্ধান্ত নিন।’

    সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে আমার রাজনৈতিক অক্ষমতা এই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পেরে উঠছি না। ২৮ অক্টোবরের পরে সুনির্দিষ্ট একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। যেখানে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। চুপ থাকব নাকি বিকল্প ব্যবস্থা নেব। আমি বিকল্প অবস্থান নিয়েছি, নির্বাচনে অংশ নিচ্ছি।’

    তিনি বলেন, ‘নির্বাচনের পর বিরোধী দলের বেঞ্চে বসাই আমাদের আগ্রহ।’

    কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে।’

    নতুন যুক্তফ্রন্ট জোটের মধ্যে রয়েছে -বাংলাদেশ কল্যাণ পার্টি, মুসলীম লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

    গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

    সৈয়দ ইবরাহিম জানান, ‘নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোটগ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে বলে।’

  • আমরা চাপ সৃষ্টি করলে বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিত: তথ্যমন্ত্রী

    আমরা চাপ সৃষ্টি করলে বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিত: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২২ নভেম্বর, ২০২৩: আমরা চাপ সৃষ্টি করলে বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিত, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা আজকে দেখলাম যে আরেকটা জোট করে নির্বাচনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এখানে বিএনপির আরো অনেক সাবেক নেতাকে আমরা দেখছি, বিভিন্ন দলে তারা আসছে। এক্ষেত্রে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে আনা হচ্ছে কি না, নাকি তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।

    আজ বুধবার (২২ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি’র এ অপরাজনীতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করে। তারা এই ধ্বংসাত্মক রাজনীতি সহযাত্রী হতে চায় না বিধায় বা এ জ্বালাও পোড়াওয়ের বদনামটা তাদের ঘাড়ে যাতে না পড়ে, সেজন্য এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যই তারা বেরিয়ে এসে নতুন জোট করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি।’

    গাড়িতে আগুন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কি জঘন্য, ন্যাক্কারজনক, ঘৃণ্য যে গাড়িতে আগুন দিলে, যাত্রীবাহী বাসে আগুন দিলে ১০ হাজার টাকা পেমেন্ট দেওয়া হয়। আবার সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে সেটি আবার লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, তারপর এখানে ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয়।’

    তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদেরকে ধরা হয়েছে এবং যারা এই জবানবন্দি দিয়েছে প্রত্যেকেই বিএনপি নেতা। একজন ওয়ার্ড বিএনপির সভাপতিও আছে সেখানে।’

    হাছান মাহমুদ বলেন, ‘এগুলোতো জঙ্গি-সন্ত্রাসীদের কাজ। জঙ্গি সংগঠনও তো এরকম কাজ করে না। তাদেরকে রাজনৈতিক দল বলা হয় বাংলাদেশে। এবং তাদের সঙ্গে আলোচনার কথাও কেউ কেউ বলে। এখন অবশ্য বলে না আর। এই অপরাজনীতি যারা করে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’

  • সরকার ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে

    সরকার ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ নভেম্বর, ২০২৩: সরকার কাতার ও সৌদি আরব থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে । আর সার কেনা হবে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে । এর পাশাপাশি ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে । এতে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৫০ টাকা।

    আজ বুধবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

    জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিা টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৯০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২১ কোটি ৮ লাখ ৭১ হাজার ২৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

    এরআগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি হলো: কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক সৌদি আরব, মরক্কো, তিউনিশিয়া, কানাডা, রাশিয়া এবং বেলারুশের (৬টি দেশের) সাথে নন-ইউরিয়া সার আমদনির চুক্তির ধারা অব্যাহত রাখাসহ আরও ৩টি দেশের (চীন, মালয়েশিয়া ও জর্ডান) সরকারি প্রতিষ্ঠান হতে চুক্তির মাধ্যমে নন-ইউরিয়া সার (টিএসপি, ডিএপি এবং এমওপি) আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।