পরীক্ষামূলকভাবে ক্রিকেটে চালু হচ্ছে ‘স্টপ ক্লক’

ক্রিকেটে চালু হচ্ছে ‘স্টপ ক্লক’ - খেলাধুলা - ২৩ নভেম্বর ২০২৩
ক্রিকেটে চালু হচ্ছে ‘স্টপ ক্লক’ - খেলাধুলা - ২৩ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ নভেম্বর, ২০২৩: আধুনিক ক্রিকেটে মাঠের আম্পায়ারদের উপর চাপ কমাতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসছে নতুন নতুন নিয়ম। এতে ক্রিকেট খেলায় আম্পায়ারদের ভুল খুব একটা চোখে পড়ে না। ইদানিংকালে ক্রিকেট খেলায় যুক্ত হয়েছে ‘স্টপ ক্লক’। বিশেষ ভাবে বোলিংয়ে সময় নষ্ট করা আটকাতে ক্রিকেটে ‘স্টপ ক্লক’ চালু করতে  যাচ্ছে ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে এই স্টপ-ক্লক ব্যবহার করা হবে।

গত মঙ্গলবার ভারতের আহমেদাবাদে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওভারের সময়   নিয়ন্ত্রন করতে এই ঘড়িটি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই  ঘটনা  ইনিংসে তৃতীয়বার ঘটে থাকে, তাহলে পাঁচ রান জরিমানা করা হবে বোলিং দলকে।’

অনেক সময়,ব্যাটিং দল ভালো খেলতে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে বিভিন্ন ইস্যুতে খেলার গতি মন্থর করার চেষ্টা করে বোলিং দল। এমন পরিকল্পনা অনেক দলই করে থাকে। এসব আটকাতেই ‘স্টপ-ক্লক’ নিয়ম করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।

অনেকে মনে করছেন ‘স্টপ ক্লক’ এর ব্যবহার ক্রিকেটকে আরও স্বচ্ছ ও আকার্ষণীয় করবে।

 

সূত্র: বাসস

পূর্ববর্তী এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন সালমান খান
পরবর্তী বিবিসির প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল