আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২৩ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২৩ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ঢাকায় কর্মরত জাতিসংঘের কর্মকর্তাসহ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।’

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নিজ দপ্তরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এর সাঙ্গে বৈঠক করেন তনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি জানতে চেয়েছিলেন, জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি। আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি, বিদেশি যারা আছেন, তাদের অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি। আমরা এও বলেছি, যদি আপনি(গোয়েন লুইস) মনে করেন, আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আপনি আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করবো।’

সাংবাদেকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের আগে সারা দেশে প্রতিদিন ৫৬৫টি মামলা হতো। কিন্তু এখন পর্যন্ত ৪৩৮টি মামলা হয়েছে। ১২৭টির মতো মামলা কমেছে। আমি আপনাদের ধারণাটা দিলাম, তারা যে বলছে রাজনৈতিক মামলায় যাকে পাচ্ছি, তাকে ধরছি, বিএনপির নেতাদের ধরছি, মামলা করছি এটা কিন্তু সঠিক নয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে চাপের কোনো প্রশ্নই আসে না। তারা স্বপ্রণোদিত হয়ে আসছেন। তারা সব সময় আমাদের নেতাদের বাড়ি বাড়িও যাচ্ছেন। তারা ইলেকশন করবেন, করতে চান। আমাদের কথা একটাই, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা যেভাবে, দল ভেঙে যে নতুন দল করেছেন, সেভাবেও আসুন বা আপনারা যেভাবে আসতে পারেন, আসুন। আমাদের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরা মেনে নিতে পারেননি। তাদের দল দুটি ভাগে ভাগ হয়ে গেছে। বিএনপি নেতারাই ভাগ করে দিয়েছেন। একটা তৈমুর খন্দকার ও শমসের মবিন চৌধুরী এবং আরেকটি বিএনপির একজন মন্ত্রী একটা দল তৈরি করেছেন। তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন। তাদের সবাই একসময় বিএনপিতে ছিলেন, এখন ভাগ হয়ে যাচ্ছেন। এখানে কাউকে জোর করতে হয়নি। তারা মনে করছেন, তাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দিচ্ছে, সেটা তাদের মনঃপুত হচ্ছে না। তারা নির্বাচনমুখী, সেজন্যই তারা নির্বাচনে আসছেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে এমনটা করেছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে জোর করা কিংবা আহ্বান জানানোর প্রশ্নই আসে না।’

পূর্ববর্তী ইসরাইলি হামলায় গাজায় ৫২ জন নিহত
পরবর্তী রাজশাহী ও রংপুর বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত