Author: Hello Bangla News

  • লড়াই করে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ

    লড়াই করে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ ডিসেম্বর, ২০২৩: নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। প্রথমটি জিতেছিলো বাংলাদেশ শেষটিতে জয় পায় নিউজিল্যান্ড। তাই সিরিজটি ড্র হয়। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও একটি ম্যাচ জিতে নিউজিল্যান্ডের মাটিতে এই ফরমেটে প্রথম জয় পায়।

    ফলে অনেকদিন মনে রাখার মতো সিরিজ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ জয়, এরপর টি-টোয়েন্টিতে ড্র।

    আজ রবিবার (৩১ ডিসেম্বর) বে ওভালে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১১০ রানে অলআউট হয়ে যায়। পরে বৃষ্টি নামার আগে ১৪ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে নিউজিল্যান্ড।

    টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হতাশার শুরু আদতে প্রথম ওভারেই একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন আউট হয়ে যায় সৌম্য সরকার। পরে রনি তালুকদারের সঙ্গে ছোট একটি জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২২ বলে ২৭ রানের ওই জুটিই অবশ্য শেষ অবধি ইনিংসের সবচেয়ে বড় হয়ে যায়। ১৫ বলে ১৭ রান করে এডাম মিলনের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত, সেটি ছিল দলের ব্যক্তিগত সর্বোচ্চ।

    শান্তর বিদায়ের পরের ওভারেই রনি তালুকদার ১০ বলে ১০ রান করে এলবিডব্লিউ আউট হন। এরপরও বাংলাদেশকে কক্ষপথে রেখেছিলেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন। কিন্তু হৃদয় ১৮ বলে ১৬ ও আফিফ ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

    এরপর কেবল রিশাদ হোসেন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। ১৩ বলে ১০ রান করা রিশাদ দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন টিম সাউদি, এডাম মিলনে ও বিন সিয়ার্স। ৪ ওভারে ১৬ রান দিয়ে একাই চার উইকেট নেন মিচেল স্যান্টনার।

    অল্প রান তাড়ায় নেমে তানভীর ইসলামের করা প্রথম ওভারেই ১২ রান তুলে নেয় নিউজিল্যান্ড। পরের ওভারে এসে অবশ্য দুর্দান্ত করেন মাহেদী হাসান। টিম সেইফার্টকে স্টাম্পিংয়ের শিকার বানিয়ে দেন কেবল ৪ রান। মাঝে শরিফুলের এক ওভারের পর বোলিংয়ে এসে আবার উইকেট নেন মাহেদী।

    এবার ড্যারল মিচেল ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো শান্তর হাতে। নিউজিল্যান্ডকে বিপদেই ফেলে দেন। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান করে নিউজিল্যান্ড। পরের ওভারে ম্যাচ জমে যায় পুরোপুরি। এবার রান আউট হন মার্ক চাপম্যান। ৫ বলে ১ রান করেন তিনি।

    তবে বাংলাদেশের জন্য একপ্রান্তে হুমকি হয়ে উঠেছিলেন ফিন অ্যালেন। এ সিরিজে টানা ষষ্ঠবারের মতো তাকে ফেরান শরিফুল ইসলাম। তাকে অধিনায়ক বোলিংয়ে আনলে প্রতিদান দেন অ্যালেনকে বোল্ড করে, ৩১ বলে ৩৮ রান করেন তিনি।

    ডার্ক ওয়াথ লুইসে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড শান্তর ওভারে নেয় ১৪ রান। টানা দুই বলে শান্তকে ছক্কা ও চার হাঁকান জিমি নিশাম।

    ম্যাচ সেরা হয়েছেন মিচেল স্যান্টনার। সিরিজ সেরা হয়েছেন শরিফুল ইসলাম।

    ম্যাচ আবারও চলে যায় স্বাগতিকদের নিয়ন্ত্রণে। বৃষ্টি আসার আগে অবধি নিশাম ও স্যান্টনারের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। ৩৭ বলে তাদের অপরাজিত ৪৬ রানের জুটি ছিল। খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।

  • শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী ‘গণজাগরণের চারুকলা প্রদর্শনী’

    শিল্পকলায় শুরু হলো মাসব্যাপী ‘গণজাগরণের চারুকলা প্রদর্শনী’

    www.HelloBangla.News – বিনোদন – ৩১ ডিসেম্বর, ২০২৩: একজন চারুশিল্পী ও আলোকচিত্রশিল্পীর চিত্র ও ছবির মধ্যে লুকিয়ে থাকে নানা বক্তব্য ও গল্প। যা মানুষকে ভাবায়। শুধু তাই নয় এজন ব্যক্তিকে সৃজনশীল ও মানবিক হিসেবে গড়তে রসদ যোগায় এই শিল্পীরা। শিল্পের জগতে থাকলে একজন মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের সৃষ্টি হয়, দেশপ্রেম জাগ্রত হয়। ফলে একটি মানবিক বাংলাদেশ গড়তে শিল্পী ও ফটোগ্রাফাররা বিরাট ভূমিকা রাখে।

    ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে গণজাগরণের শিল্প আন্দোলন। এরই ধারাবাহিকতায় ৩শতাধিক চারুশিল্পী ও আলোকচিত্রশিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ‘গণজাগরণের চারুকলা প্রদর্শনী ২০২৩’ আয়োজন করা হয়েছে। ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও উন্নয়নের চারুশিল্প’ শীর্ষক এ চিত্রকলা প্রদর্শনী চলবে ৩১জানুয়ারি (২০২৪) পর্যন্ত।

    শিল্পকলার প্রদর্শনীতে দর্শকরা - বিনোদন - ৩১ ডিসেম্বর ২০২৩ (২)
    শিল্পকলার প্রদর্শনীতে দর্শকরা – বিনোদন – ৩১ ডিসেম্বর ২০২৩ (২)

    গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হলো এর আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকল একাডেমির মাহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন “রাজনীতিতে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হোন, তিনি শাসক নন, সেবক। রাজনীতির মুল চাবিকাঠিই হলো শিল্প-সাহিত্য-সংস্কৃতি। এই সাংস্কৃতিক অগ্রযাত্রায় সকলের অংশগ্রহণ জরুরি। শিল্পী, সাহিত্যিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সংস্কৃতির হাল ধরতে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। এছাড়াও বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব জনাব সালাহ উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিত্রশিল্পী আব্দুল মান্নান। চারুকলা বিষয়ক নানামুখী কার্যক্রমে শিল্পকলা একাডেমির প্রশংসা করেন তিনি।

    ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় ২১৪জন আলোকচিত্র শিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পড়ে। সেখান হতে ১২৯জন শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ২৩৫টি আলোকচিত্র হতে ১ম, ২য়, ৩য়, তিনটি পুরস্কার প্রদান করা হবে। যার অর্থ মূল্য যথাক্রমে ৫০হাজার, ৪০হাজার, ৩০হাজার, এবং ১০টি বিশেষ পুরস্কার প্রদান করা হবে যার প্রতিটির অর্থ মূল্য ১০ হাজার টাকা। পুরস্কার বিরতণ করা হবে মাসব্যাপী এ প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে।

    একই সাথে দেশের বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে ‘উন্নয়নের চারুশিল্প’ শীর্ষক আর্টক্যাম্প থেকে সংগৃহিত ৬৯জন চারুশিল্পীর ৬৯টি চিত্রকর্ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী এই প্রদর্শনী। আর্টক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বরেণ্য শিল্পী হাশেম খান, শিল্পী ফরিদা জামান, শিল্পী আবুল বারাক আলভী, শিল্পী আবদুল মান্নান, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মোহাম্মদ ইউনুস শিল্পী শিল্পী রনজিৎ দাস, শিল্পী মোহাম্মদ ইকবাল, শিল্পী শেখ আফজাল, শিল্পী শামসুদ্দোহা, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী চৈতন্য মল্লিক এবং অনান্য।

    প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২, ৩ ও ৪ নম্বর গ্যালারিতে।

  • রান্না : মজাদার লইট্টা শুটকী ভুনা

    রান্না : মজাদার লইট্টা শুটকী ভুনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ ডিসেম্বর, ২০২৩: বাঙ্গালিদের কাছে শুটকী একটি জনপ্রিয় খাবার। শুটকী বিভিন্ন ভাবে রান্না করা যায়। অনেকে পিঠার সঙ্গে শুটকীর চাটনি খেয়ে থাকেন। আজ থাকছে শুটকী রান্নার রেসিপি।

    কানিজ ফাতেমা রুমা - লাইফস্টাইল (২)
    কানিজ ফাতেমা রুমা – লাইফস্টাইল (২)

    উপকরণ:

     

    লইট্টা শুটকী-১ কাপ (টেলে সিদ্ধ করে, কাটা বেছে চটকে নিতে হবে), পিয়াজ কুচি-১/২ কাপ, রসুন বাটা-১/২ চা চামচ, মরিচ গুড়া-২ চা চামচ, হলুদের গুড়া-১/২ চা চামচ, লবন-স্বাদ মত, তেজপাতা-১ টা, কাচা মরিচ-২টা, লাউ বা পুই পাতা-৪/৫ টা (ছোট টুকরা করে ছিরে নিতে হবে), তেল-১/৩ কাপ, ডিম-১ টি

     

    প্রণালী:

    কড়াইতে তেল দিয়ে পিয়াজ ভেজে নিতে হবে। রসুন বাটা, হলুদ মরিচ গুড়া,তেজপাতা ও লবন দিয়ে মশলা কষিয়ে নিয়ে চটকে রাখা শুটকী ও লাউ পাতা দিয়ে ভালোমত রান্না করতে হবে। এ রান্নায় কোনো পানি দেয়া লাগবে না।  শুটকী রান্না হয়ে গেলে ১ টা ফেটানো ডিম দিয়ে ভালোমত মিশিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম ভাতের সাথে  পরিবেশন করুন ভিন্ন স্বাদের শুটকী রান্না।

     

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • বাংলাদেশকে নিয়ে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা

    বাংলাদেশকে নিয়ে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই: শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশকে নিয়ে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘‘এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি।”

    আহ শনিবার (ডিসেম্বর ৩০) টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

    শেখ হাসিনা বলেন, “আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে- ওই লন্ডনে বসে হুকুম দেবে আর দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষ মারবে সেটা হতে পারে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে; ধরে এনে শাস্তি দেব।”

    তিনি বলেন, “তারেক জিয়া হুকুম দিচ্ছে- রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলা হচ্ছে। সাংবাদিক, পুলিশের ওপর হামলা হচ্ছে। পুলিশকে পিটিয়ে হত্যা করা বাংলাদেশে এ সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না।”

    আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “আমরা এটাই চাই এই নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আগামী নির্বাচন যাতে না হয় তার জন্য যে চক্রান্ত চলছে, সে চক্রান্তের সমুচিত জবাব ৭ জানোয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।”

    শেখ হাসিনা বলেন, “বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। মানবঢাল করে আওয়ামী লীগ আমাকে রক্ষা করেছে।”

    বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “তাদের আন্দোলন হলো মানুষ পোড়ানোর, ক্ষতি করার। বিএনপি হচ্ছে খুনিদের পার্টি আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।”

    এর আগে, বেলা সোয়া ১১টায় জনসভা স্থলে আসেন বঙ্গবন্ধু কন্যা, সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনসভাস্থলে হাজির হতেই লাখ লাখ মানুষ স্লোগান আর করতালিতে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠে হাত উঁচু করে উপস্থিত জনতার প্রতি সাড়া দেন প্রধানমন্ত্রী।

    এদিকে শেখ হাসিনার নিজের নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) এ জনসভায় যোগ দিতে শনিবার (ডিসেম্বর ৩০) ভোর থেকে এ মাঠে জড়ো হন এখানকার মানুষ।

     

    ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকরা। বেলা ১০টা নাগাদ পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

    নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থকদের রঙিন পোশাক, হাতে লাল-সবুজ পতাকায় বর্ণিল সাজে সেজেছে শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

    নিজের পিতৃভূমিতে বঙ্গবন্ধু কন্যার আগমনে গোটা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় উৎসবের আমেজ।

    সমাবেশস্থল নৌকার আদলে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনসভা শেষে কোটালিপাড়ায় যান শেখ হাসিনা। সেখানে একটি নির্বাচনী জনসভায় যোগদান শেষে মাদারীপুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

    এর আগে দুই দিনের সফরে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সড়ক পথে বরিশাল যান শেখ হাসিনা। বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় নিজের পিতৃভূমিতে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচনী এ সফরে শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা।

    শুক্রবার (ডিসেম্বর ৩০) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    গত ২০ ডিসেম্বর ২০ সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত এবং  এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রধান।

    জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, অভিনেতা মীর সাব্বির, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।

    জনসভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের। সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল শেখ।

  • নির্বাচনে আমরা সহিংসতা চাই না: সেতুমন্ত্রী

    নির্বাচনে আমরা সহিংসতা চাই না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনে আমরা সহিংসতা চাই না, “বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী। তিনি বলেন, “প্রার্থীরা যদি সংঘর্ষে জড়ায়, তার দায় আমরা নেব না। নির্বাচন কমিশন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে যার জন্য যে শাস্তি নির্ধারণ করবে, সেখানে আমাদের কোনো আপত্তির কিছু নেই। এখন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। এটাই আমাদের নিয়ম। এটাই আমাদের সংবিধান। নির্বাচন কমিশন এখন শাস্তি দেয়ার মালিক, তারা পরিচিতি পর্যবেক্ষণ করে, খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে। এটাই আমরা প্রত্যাশা করি।”

    আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্যরা।

    ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা আরো ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

    তিনি বলেন, “আমরা আমাদের প্রার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বা‌ন জানাব। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিতর্কে জড়াবে না। নির্বাচনের আচরণবিধি সবাইকে মানতে হবে। আচরণবিধি লংঘন যারা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে। আমরা সম্পূর্ণভাবে এটা সমর্থন করি।”

    সেতুমন্ত্রী আরও বলেন, “সব আন্দোলনে তারা ব্যর্থ, গত ডিসেম্বর থেকে তারা যে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল, তারা স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে, নাশকতার দিকে গেছে। এখনও আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে যে, গুপ্ত হত্যার দিকে তারা যাবে। এ নির্বাচনকে ঘিরে হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত তাদের আছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। সবকিছু ব্যর্থ হওয়ার পর তারা এখন লিফলেট বিতরণ করছে। এখন প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ংকর কোনো হামলার। গুপ্তহত্যার পথে তারা যাচ্ছে আমরা সেই খবর পাচ্ছি।”

    তিনি বলেন, “তারা লাশ বানিয়ে জনগণকে আতঙ্কিত করতে পারে, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে।

  • থার্টিফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপির ১২ নির্দেশনা

    থার্টিফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপির ১২ নির্দেশনা

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ ডিসেম্বর, ২০২৩: ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টিফার্স্টে ঢাকার বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে। তবে এই উৎসবের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে হয়। দেখা গেছে কিছু ব্যক্তি পটকাবাজি, আতশবাজি, ফানুস ওড়ানো, অশোভন আচরণ, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়। ক্ষেত্র বিশেষে প্রকাশ্যে অভদ্রজনোচিত আপত্তিকর আচরণ করে থাকে। নৈতিক মূল্যবোধ পরিপন্থি কর্মকাণ্ড সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করে।

    এ অবস্থায় ঢাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বেশকিছু নির্দেশনা দিয়েছেন।

    শনিবার (৩০ ডিসেম্বর) এসব নির্দেশনা মেনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

     

    নির্দেশনাসমূহ নিম্নরূপ:

     

    ১. ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে স্থানে কোন ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না।

    ২. উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে কোন ধরনের অনুষ্ঠান, সমাবেশ, নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

    ৩. কোথাও কোনো ধরনের আতশবাজি, পট্কা ফোটানো ও ফানুস ওড়ানো বা ক্রয় বিক্রয় করা যাবে না।

    ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

    ৫. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং রাত ৮টার পর প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

    ৬. গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে ওই এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

    ৭. একইভাবে উপর্যুক্ত সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যে সব নাগরিক বসবাস করেন না তাদের বর্ণিত এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।

    ৮. হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে কোনো সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না এবং কোনো যানবাহন থামিয়ে অথবা পার্কিং করে কেউ অবস্থান করতে পারবে না।

    ৯. গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

    ১০. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না।

    ১১. আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে।

    ১২. ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে ১ জানুয়ারি ভোর ৫ টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব প্রকার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

     

    এছাড়াও সম্মানিত নগরবাসীকে নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো:

     

    ১. ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

    ২. রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং এলাকাগুলোতে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে ওই এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

    ৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতিত অন্য যেকোন ব্যক্তি বা যানবাহন কেবলমাত্র পুরনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে পারবে। ওই এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যান্য সব ক্রসিং বন্ধ থাকবে।

    ৪. ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না।

    ৫. সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোন জরুরি প্রয়োজনে ফোন করুন : ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০-০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০-০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০-০৪১৪২০ ও ডিসি (রমনা) ০১৩২০-০৩৯৪৪০।

    যে কোন অনাকাঙিক্ষত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকদের কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেওয়া হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

  • বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন

    বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ ডিসেম্বর, ২০২৩: যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো জানিয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জনে।

    আজ শনিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিশ্বের জনসংখ্যার এই তথ্য জানিয়েছে উক্ত ব্যুরোটি।

    সেনসাস ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন, এবং বছরজুড়ে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে ৪ দশমিক ৩ জন শিশু এবং মারা গেছে ২ জন।

    ২০২৩ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর ২০২২ সালের তুলনায় এই বৃদ্ধির হার ১ শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেনসাস ব্যুরো।

    প্রসঙ্গত, ২০১১ সালে ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা। তার ১১ বছর পর ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা। মার্কিন সাময়িকী ফোর্বস সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল।

    তবে জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১১ বছর সময় লাগলেও ৮০০ কোটি থেকে ৯০০ কোটিতে পৌঁছাতে ১৪ বছর সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ মার্কিন পরিসংখ্যান দপ্তর। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর নিম্নজন্মহার এবং তরুণ ও সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ।

    করোনা মহামারি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন সমাজবিজ্ঞানীরা। তাদের মতে, এই মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু ৭৫ বছর থেকে ৭১ বছরে নেমে গেছে।

  • পর্দা নামলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের

    পর্দা নামলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের

    www.HelloBangla.News – বিনোদন – ৩০ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩দিনব্যাপী  চলা  গণজাগরনের সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল গতকাল শুক্রবার। শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিদিনকার এ অনুষ্ঠানমালায় জেলা থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবেশনা উপস্থাপন করেন দেশের গুনী তারকা শিল্পীরাও। শিল্পের সকল মাধ্যমের শিল্পীদের এক কাতারে আনয়নের লক্ষ্যে সংস্কৃতির নানামুখী কার্যক্রম সম্পাদন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    সমাপনী দিনের আয়োজনে শুরুতেই সমবেত নৃত্য ‘স্বাধীনতা শব্দটি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এরপর ধারাবাহিক আয়োজন যন্ত্রসংগীত, পরিবেশিত হয় ‘ঢোল বাধন’।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভাওয়াইয়া দল পরিবেশন করে দলীয় সংগীত ‘তোরসা নদীর উতাল পাতাল’ ও ‘যে জন প্রেমের ভাব জানেনা’। এরপর সমবেত নৃত্য ‘আমরা এই বিশ্বে’ ও ‘জ্বলে উঠো বাংলাদেশ’। নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার ও নৃত্য পরিচালনা করেছেন সৈয়দা সায়লা আহমেদ লিমা।

    এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো। আবৃত্তি করেন স্বনামধন্য ব্যক্তিত্ব ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এরপর একক সংগীত পরিবেশন করেন শেখ জসীম। আবার দলীয় সংগীত ‘এমন মানব জনম’ ও ‘নোঙ্গর তোল তোল’, সংগীত পরিবেশন করে সংগীত দল সুরলহরী। এরপর সমবেত নৃত্য ‘দুর্জয় দুর্নিবার বাংলাদেশ’, কচি রহমানের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যদল আকুতি।

    আবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে অ্যাক্রোবেটিক শো। এরপর প্রদর্শীত হয় ম্যাজিক শো। একক সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল। দলীয় সংগীত পরিবেশন করে সংগীত দল সুরতরঙ্গ। এরপর পরিবেশিত হয় তারকা শিল্পী প্রাণ রায় এবং ভাবনার পরিবেশনা।

    আবারো পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘বিজয় নিশান’ ও ‘দাম দিয়ে কিনেছি’। নৃত্য পরিচালক জি এম ববির পরিচালনায় নৃত্য পরিবেশন করে নৃত্যবৃত্তি নৃত্যদল। এরপর দলীয় সংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতী ও তার দল।

    আবার প্রদর্শীত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশনা। এরপর নৃত্যশৈলী নৃত্যদল পরিবেশন করে নৃত্য ‘মালনীছড়া’, নৃত্য পরিচালনা করেন নীলাঞ্জনা জুঁই। এরপর দলীয় লালন সংগীত ‘ধন্য ধন্য বলি তার ‘ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল। এরপর আবার প্রদর্শীত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা। তারপর সমবেত নৃত্য ‘চলো বাংলাদেশ’, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুদল। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে সমবেত নৃত্য ‘আজ যত যুদ্ধবাজ’।

    অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন- কাজী বুশরা আহমেদ তিথি ।

  • বেশি লবণ খেলে হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, হাড় ক্ষয় ও কিডনি রোগ হয়

    বেশি লবণ খেলে হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, হাড় ক্ষয় ও কিডনি রোগ হয়

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ ডিসেম্বর, ২০২৩: অতিরিক্ত মিষ্টি খেলে ডায়াবেটিস রোগ মানুষের শরিরে বাসা বাঁধে। আর এই ডায়াবেটিস হচ্ছে সকল রোগের কারণ। ঠিক তেমনি অতিরিক্ত লবণ খেলে হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, হাড় ক্ষয় ও কিডনি রোগ হয়। আবার লবণ ছাড়া কোন খবারের স্বাধ বাড়ে না। তাই খাবারের সঙ্গে লবনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত লবণ খাওয়ার কিছু নেতিবাচক দিকও রয়েছে। কারণ লবণের একটি উপাদান হচ্ছে সোডিয়াম। যেটি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

     

    বেশি লবণ খেলে কী হয়?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ বাড়ে। এছাড়া হৃদরোগ, গ্যাস্ট্রিক ক্যান্সার, স্থূলতা, অস্টিওপরোসিস বা হাড় ক্ষয়, মেনিয়ার ডিজিজ নামে এক ধরনের কানের রোগ, এবং কিডনি রোগ দেখা দিতে পারে। এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর বিশ্বে ১৮ লাখ ৯০ হাজার মৃত্যুর জন্য অতিরিক্ত সোডিয়াম গ্রহণ দায়ী। কেননা অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপ ও হৃদরোগের অন্যতম প্রধান কারণ।

    যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস বলছে, অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। যার কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মানবদেহে স্নায়ুতে সঞ্চালন স্বাভাবিক রাখা, মাংসপেশি সংকোচন ও শিথিল করতে এবং দেহে পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখার জন্য অল্প পরিমাণ সোডিয়াম দরকার। এই কাজগুলো ঠিকঠাক রাখতে আমাদের দৈনিক ৫০০ মিলিগ্রাম সোডিয়াম দরকার। তবে খাবারে অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া এর কারণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এমনকি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে সোডিয়াম।

    পুষ্টিবিদরা বলেন, ‘একজন সুস্থ-স্বাভাবিক মানুষের জন্য সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ দরকারি এবং অবশ্যই এটা আয়োডিন যুক্ত হতে হবে।’

    তবে মানুষের জীবনে ব্যস্ততা বাড়ার কারণে এখন অনেকেই প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকেন যেগুলোতে অতিরিক্ত পরিমাণ লবণ থাকে। আর অতিরিক্ত লবণ দেহের জন্য ক্ষতিকর কারণ এতে সোডিয়ামের মাত্রাও বেশি থাকে।

    আর এর কারণে আমাদের যেকোন রোগ খুব দ্রুত সংক্রমিত হয়। এরমধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ। এছাড়া সংক্রামক নয় এমন রোগ যেমন ডায়াবেটিস ইত্যাদি বাড়ছে।

    তাইবলে এই খাবারে লবণ একেবারেই এড়িয়ে চলতে হবে। লবণ না খেলেও আবার এর ঘাটতি দেখা দিতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার লবণ খেলেও সেটা যাতে আয়োডিন যুক্ত হয় সেটি মাথায় রাখতে হবে।

    যদি লবণ বেশি খাওয়া হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করবে হার্ট ও কিডনি রোগীদের ক্ষেত্রে। বিশেষ করে যারা কিডনি রোগে ভুগছেন, নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে- এমন রোগীদের জন্য সোডিয়াম, পটাসিয়াম ও ফসফেট রোগের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। এগুলো (রক্তের একটি উপাদান যার স্বাভাবিক মাত্রা ১.৮ থেকে ১.৯) লেভেলকে ইনক্রিজ করে ফেলছে, কিডনি ড্যামেজ করে ফেলছে এবং যাদের ব্লাড

    পুষ্টিবিদরা আরও, যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে এবং সেগুলো নিয়ন্ত্রণে নেই, তাদের কিডনি সম্পর্কিত জটিলতা না থাকলেও সোডিয়াম ও পটাসিয়াম বেশি থাকলে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়ার কারণে তাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। হার্টের রোগের মধ্যে ব্লাড প্রেশারটা হচ্ছে প্রথম স্টেপ। এরপর কোলেস্টেরল বাড়ছে এবং এরপর আমাদের হার্টের অ্যাটাক, স্ট্রোক হচ্ছে।

    তাই আমাদের দৈনন্দিন খবারে লবণ যেমন প্রয়োজন ঠিক তেমনি অতিরিক্ত লবণ বিভিন্ন রোগের কারণ হতে পারে।

    মানুষ নিজের অজান্তেই বেশি লবণ খেয়ে ফেলে যা আসলে নিয়ন্ত্রণে আনাটা দরকার। আমরা যে পরিমাণ লবণ খায় তার তিন-চতুর্থাংশ আসে প্যাকেটজাত বিভিন্ন খাবার যেগুলো আমরা কিনে খাই তা থেকে। যেমন বিভিন্ন রকমের রুটি, সকালের নাস্তার সিরিয়াল, মাংসজাত পণ্য এবং প্রস্তুতকৃত খাবার থেকে। যদিও এসব খাবার খাওয়ার সময় লবণাক্ত মনে হয় না। এছাড়া রেস্তোরা বা ক্যাফের খাবার এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডেও প্রচুর পরিমাণ লবণ থাকে।

    যেসব খাবার সম্পর্কে সচেতন হওয়া দরকার তার মধ্যে রয়েছে সসেজ, প্রক্রিয়াজাত মাংস, পেস্ট্রি, পিজ্জা, পনির, চিপস ও লবণ বা মশলা দেয়া বাদাম, বিভিন্ন ধরনের সস, কেচাপ ও সয়াসস। এগুলোতে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে।

    তাই আমরা অজান্তেই যেন লবণ বেশি না খেয়ে ফেলি সেদিকে সবার দৃষ্টি দেওয়া উচিৎ।

    পুষ্টিবিদরা বলছেন, সুস্থ মানুষদের ক্ষেত্রে পটাসিয়ামের মাত্রা ঠিক রাখতে হবে। এক্ষেত্রে ফলমূল, শাকসবজি বেশি করে থাকতে হবে। বিশেষ করে সাইট্রাস ফ্রুট বা টক জাতীয় খাবারে পটাসিয়ামের মাত্রা বেশি থাকে।

    সূত্র: বিবিসি বাংলা

  • বছরের সেরা গোলদাতার তালিকার শীর্ষে এখন রোনালদো

    বছরের সেরা গোলদাতার তালিকার শীর্ষে এখন রোনালদো

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ ডিসেম্বর, ২০২৩: ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলে ইতিহাসে অন্যতম একজন ফুটবল খেলোয়াড়। শারিরীক দক্ষতা এবং গোল করার ক্ষমতায় তার আগে কেউ নেই।  ফুটবল ইতিহাসের সেরা গোলদাতার তালিকায় অনেক আগে থেকেই সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বছরের সবচেয়ে বেশি গোল করে আর একটি নজির সৃষ্টি করলেন তিনি।

    গোল করাই ছিল রোনালদো নেশা। সেই কাজটাই করে গেলেন পুরোটা বছরজুড়ে। তারকায় ঠাসা সৌদি প্রো লিগে একের পর এক গোল করেছেন এই তারকা। ৩৮ বছরের বুড়ো রোনালদো চলতি বছরে করেছেন ৫৩ গোল। পেছনে ফেলেছেন হ্যারি কেইন আর কিলিয়ান এমবাপের ৫২ গোলের রেকর্ড।

    প্রতিদ্বন্দ্বী একজন ছিলেন বটে রোনালদোর জন্য। তিনি আর্লিং হালান্ড। করেছিলেন ৫০ গোল। চলতি বছর হালান্ডের সামনে ছিল আর একটিমাত্র ম্যাচ। রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। তবে সেই ম্যাচে থাকছেন না হালান্ড। আর এই খবর নিশ্চিত করেছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা নিজেই।

    এমবাপে এবং হালান্ডের বছরের শেষ দুই দিনে খেলার সুযোগ নেই। তারউপর রোনালদো আজ রাতেই সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবেন। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও খানিকটা ওপরে নিয়ে যাবেন রোনালদো।

    অবশ্য এমন কীর্তি এবারই প্রথম না রোনালদোর জন্য। এর আগেও এমন কীর্তি গড়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো।

    ২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনালদো। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আবার শীর্ষ গোলদাতা হচ্ছেন সিআরসেভেন।