www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ ডিসেম্বর, ২০২৩: বাঙ্গালিদের কাছে শুটকী একটি জনপ্রিয় খাবার। শুটকী বিভিন্ন ভাবে রান্না করা যায়। অনেকে পিঠার সঙ্গে শুটকীর চাটনি খেয়ে থাকেন। আজ থাকছে শুটকী রান্নার রেসিপি।

উপকরণ:
লইট্টা শুটকী-১ কাপ (টেলে সিদ্ধ করে, কাটা বেছে চটকে নিতে হবে), পিয়াজ কুচি-১/২ কাপ, রসুন বাটা-১/২ চা চামচ, মরিচ গুড়া-২ চা চামচ, হলুদের গুড়া-১/২ চা চামচ, লবন-স্বাদ মত, তেজপাতা-১ টা, কাচা মরিচ-২টা, লাউ বা পুই পাতা-৪/৫ টা (ছোট টুকরা করে ছিরে নিতে হবে), তেল-১/৩ কাপ, ডিম-১ টি
প্রণালী:
কড়াইতে তেল দিয়ে পিয়াজ ভেজে নিতে হবে। রসুন বাটা, হলুদ মরিচ গুড়া,তেজপাতা ও লবন দিয়ে মশলা কষিয়ে নিয়ে চটকে রাখা শুটকী ও লাউ পাতা দিয়ে ভালোমত রান্না করতে হবে। এ রান্নায় কোনো পানি দেয়া লাগবে না। শুটকী রান্না হয়ে গেলে ১ টা ফেটানো ডিম দিয়ে ভালোমত মিশিয়ে ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের শুটকী রান্না।
রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা










