বছরের সেরা গোলদাতার তালিকার শীর্ষে এখন রোনালদো

শীর্ষে এখন রোনালদো - খেলাধুলা - ৩০ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
শীর্ষে এখন রোনালদো - খেলাধুলা - ৩০ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ ডিসেম্বর, ২০২৩: ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলে ইতিহাসে অন্যতম একজন ফুটবল খেলোয়াড়। শারিরীক দক্ষতা এবং গোল করার ক্ষমতায় তার আগে কেউ নেই।  ফুটবল ইতিহাসের সেরা গোলদাতার তালিকায় অনেক আগে থেকেই সবার ওপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বছরের সবচেয়ে বেশি গোল করে আর একটি নজির সৃষ্টি করলেন তিনি।

গোল করাই ছিল রোনালদো নেশা। সেই কাজটাই করে গেলেন পুরোটা বছরজুড়ে। তারকায় ঠাসা সৌদি প্রো লিগে একের পর এক গোল করেছেন এই তারকা। ৩৮ বছরের বুড়ো রোনালদো চলতি বছরে করেছেন ৫৩ গোল। পেছনে ফেলেছেন হ্যারি কেইন আর কিলিয়ান এমবাপের ৫২ গোলের রেকর্ড।

প্রতিদ্বন্দ্বী একজন ছিলেন বটে রোনালদোর জন্য। তিনি আর্লিং হালান্ড। করেছিলেন ৫০ গোল। চলতি বছর হালান্ডের সামনে ছিল আর একটিমাত্র ম্যাচ। রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নামবে ম্যানচেস্টার সিটি। তবে সেই ম্যাচে থাকছেন না হালান্ড। আর এই খবর নিশ্চিত করেছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা নিজেই।

এমবাপে এবং হালান্ডের বছরের শেষ দুই দিনে খেলার সুযোগ নেই। তারউপর রোনালদো আজ রাতেই সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবেন। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও খানিকটা ওপরে নিয়ে যাবেন রোনালদো।

অবশ্য এমন কীর্তি এবারই প্রথম না রোনালদোর জন্য। এর আগেও এমন কীর্তি গড়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) হিসাবে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৫ বার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো।

২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনালদো। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আবার শীর্ষ গোলদাতা হচ্ছেন সিআরসেভেন।

পূর্ববর্তী নির্বাচনী প্রচারে বরিশালে শেখ হাসিনা
পরবর্তী বেশি লবণ খেলে হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, হাড় ক্ষয় ও কিডনি রোগ হয়