Author: Hello Bangla News

  • ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু

    ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু

    www.HelloBangla.News – আন্তর্জাতিন – ১১ জানুয়ারি, ২০২৪: তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। যুদ্ধ আইনে বেসামরিক মানুষকে হত্যা করাকে গণহত্যা বলে চিহ্নিত করা হয়। তাই জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গাজা গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু করেছে।

    ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার এই মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এর পেক্ষিতে বুধবার সকালে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে শুনানি শুরু হয়।

    মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকালের শুনানিতে ইসরায়েলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলন লেভি।

    গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে একটি মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দাবি গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের পাশাপাশি গণহত্যা এবং এ সম্পর্কিত অপরাধে সংশ্লিষ্টতারও প্রমাণ রয়েছে।

    ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনকে ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এ সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করা হয়।

    মামলার আবেদনে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি জাতির একটি অংশকে ধ্বংস করার উদ্দেশে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং এতে হাজার হাজার মানুষতে হত্যা করা হয়েছে।

  • লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে

    লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জানুয়ারি, ২০২৪: প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলের সুবাদে ফুলহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে লিভারপুল এগিয়ে গেলো ইংলিশ লিগ কাপের ফাইনালের পথে। প্রিমিয়ার লিগের এই খেলার ১৯ মিনিটের মাথায় স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সফরকারীদের এগিয়ে নেন উইলিয়ান। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফুলহ্যাম।

    দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে ৬৮ মিনিটে ডারউইন নুনিয়েজের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান কার্টিস জোন্স। ৩ মিনিট পর স্বাগতিকদের আবারও আনন্দে ভাসান গাকপো। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোল বঞ্চিত থাকে ফুলহ্যাম। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিশ্চিত করে ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।

    এই জয়ে মৌসুমে চার শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। এবার ইংলিশ লিগ কাপের ফাইনালের পথেও এগিয়ে গেলো তারা।

  • মেডিকেলে ভর্তির আবেদন আজ থেকে শুরু

    মেডিকেলে ভর্তির আবেদন আজ থেকে শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জানুয়ারি, ২০২৪: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে মেডিকেলে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার থেকে অনলাইনে ভর্তি আবদেন শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১২ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। শেষ হবে বেলা ১১টায়।

    লিখিত ভর্তি পরীক্ষা ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক বিভাজন পদার্থবিদ্যা ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০ অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ২০২৩ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২১ সালে এসএসসি/ ‘ও’ লেভেলে/ সমমান অথবা ২০২২ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান ও ২০২০ সালে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে প্রার্থীকে এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/ সমমান এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/ সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

  • বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ২৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

    বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ২৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জানুয়ারি, ২০২৪: বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ১৪ জন মন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী। সচিবালয় থেকে নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশের পর এই তথ্য পাওয়া যায়। । এই তালিকায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ২৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।

    মন্ত্রিপরিষদের তালিকা থেকে জানা গেছে, আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বীর বাহাদুর উশৈ সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

    জানা গেছে, এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে দলীয় রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, বারবার সংসদ সদস্য হয়েছেন এমন ব্যক্তিদের কথা বিবেচনায় নেওয়া হয়েছে

    এছাড়া, প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়ছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, শ্রম ও কল্যাণ প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।

    অন্যদিকে, বাদ পড়ার তালিকায় থাকা দুইজন উপমন্ত্রী হলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

    এদিকে, বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন মন্ত্রিসভায়। নতুন মন্ত্রিসভায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার অনেকেই। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন ১৪ জন। নতুন মন্ত্রিসভার সদস্য ৩৬ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ইতোমধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

  • দেশে ফিরে বঙ্গবন্ধু মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন: প্রধানমন্ত্রী

    দেশে ফিরে বঙ্গবন্ধু মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: দেশে ফিরে বঙ্গবন্ধু মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে শেখ হাসিনা এই মন্তব্য করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই শেখ হাসিনার প্রথম জনসভা।

    প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছিলেন এই বাংলাদেশে। সবার আগে ছুটে এসেছিলেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানে তিনি ভাষণ দিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনটা উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। এ দেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার কোনো কিছু ছিল না। প্রায় ৮০ থেকে ৯০ ভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচের বাস করত। একবেলা খাবার পেত না, দিনের পর দিন না খেয়ে তাদের জীবন কাটাতে হয়েছে। সেই মানুষদের মুক্তির জন্য অনেক ত্যাগ স্বীকার করেতে হয়েছিল তাকে।”

    তিনি বলেন, “এ দেশে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, কী কী কাজ করা দরকার, একটি স্বাধীন সার্বভৌম দেশকে কীভাবে তিনি গড়ে তুলবেন সেই সব বিষয়ে তিনি ভাষণেই উল্লেখ করেছিলেন। যে ভাষণ তিনি এ জায়গায় দিয়েছিলেন। এই ভাষণ যখন শুনি আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। দীর্ঘ ৯ মাস কারাগারে বন্দি ছিলেন। সেখানে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না। সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রাখা হয়েছিল তাকে। এমনকি একটি পত্রিকাও তার জন্য রাখা হয়নি। তার ফাঁসির হুকুম হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে লন্ডন হয়ে বাংলাদেশে পৌঁছেছিলেন তিনি। দেশে পা রেখেই ছুটে যান বাংলার জনগণের সামনে। ১০ জানুয়ারি এখানেই তিনি ভাষণ দেন। সেই ভাষণে একটি দেশের ভবিষ্যৎ, উন্নয়ন, সব পরিকল্পনা, দুঃখী মানুষের হাসি ফোটানোর পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেটাই তিনি তুলে ধরেছিলেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “আমার অবাক লাগে সামরিক একনায়করা যখন ভোট কারচুরি করে ক্ষমতায় আসে সেই নির্বাচন নিয়ে কেউ কথা বলতো না। যখন নির্বাচন মানে ছিল ১০টা হোন্ডা ২০টা গোণ্ডা নির্বাচন ঠান্ডা। আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি তখনই আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন।”

    শেখ হাসিনা বলেন, “আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ অনেকের অনেকরকম স্বপ্ন ছিল। অনেকে নির্বাচন ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। মানুষ যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হয়েছিল।”

    জনসভায় ওবায়দুল কাদের বলেন, “এখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। যত দিন লাল সবুজের পতাকা উড়বে, যত দিন বাংলার পাখিরা গান গাইবে তত দিন বঙ্গবন্ধু তুমিও থাকবে।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধুকন্যাকে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টি লিডার অব দ্য হাউস করেছে। আগামীকাল তিনি শপথ নেবেন। তিনি আমাদের সাহসের সোনালি ঠিকানা।”

    এর আগে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসেন জনসভায়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে যোগ দেন।

    ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতার মাজার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন নেতাকর্মীরা। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করবেন জনসভায়।

    ঢাকা ও তার আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন দুপুর দেড়টার দিকে।

  • শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা

    শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

    শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

    আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা পরে আলাদাভাবে শপথ নিয়েছেন।

    ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

    এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত ১১ আসনে জয় পেয়েছে।

    এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

    নিয়মানুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। জানা গেছে, আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

  • স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনা ও আ. লীগের শ্রদ্ধা

    স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনা ও আ. লীগের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    তিনি আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা তার দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন।

    বাঙালী জাতির অবিসংবাদিত নেতা এবং দেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু ২৯০ দিন পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন।

    সেই থেকে জাতি দিনটিকে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে ।

  • মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: তথ্যমন্ত্রী

    মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “আর যারা ভোট বর্জনের কথা বলেছিল এবং অগ্নিসন্ত্রাস চালিয়ে ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, সেই বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, উৎসাহের সঙ্গে ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছে।”

    আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করলেও স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে, মুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পণ না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়নি। আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি যখন জাতির পিতা স্বাধীন দেশের মাটিতে পদার্পণ করেছিলেন। ঐতিহাসিক এই দিনে আমি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই ১৯৭৫ সালে ১৫ আগস্টের কালোরাত্রিতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সব শহীদ, জাতীয় চার নেতা এবং যারা জীবন দিয়ে আমাদের এই দেশমাতৃকা রচনা করে গেছেন সেই মুক্তিযোদ্ধাদের প্রতি।”

    হাছান মাহমুদ বলেন, “আপনারা জানেন যে, গত ৭ জানুয়ারি বাংলাদেশে অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। কোনো কোনো নির্বাচনী এলাকায় ৭০ শতাংশের ওপরে মানুষ ভোট দিয়েছে। তিনদিন ছুটি পাওয়ায় অনেকেই শহর থেকে গ্রামে চলে গিয়েছিল সে কারণে কিছু বড় শহরে ভোটের হার কিছুটা কম হয়েছে। কিন্তু এরপরও আমাদের ভোট প্রদানের হার ৪২ শতাংশ।”

    তিনি বলেন, “পাশাপাশি এটিও উৎসাহব্যঞ্জক যে, মার্কিন পর্যবেক্ষক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, অন্যান্য দেশ এবং বিভিন্ন জোটভুক্ত দেশের পর্যবেক্ষক যারা এসেছিল তারা সবাই এ নির্বাচনকে অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং নির্বাচনের সময় নানাবিধ গণ্ডগোলের মাত্রা অন্যবারের চেয়ে অনেক কম হয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা তাদের বিবৃতিতে প্রকৃতপক্ষে বাংলাদেশের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছে। জাপান থেকে শুরু করে প্রায় ৩১টির বেশি দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন। ভারত, চীন, রাশিয়া অভিনন্দন জানিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।”

    তথ্যমন্ত্রী আরও বলেন, “নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। আমাদের সরকার নতুন যাত্রা শুরু করবে। সরকার গঠনের পর আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে দেশ থেকে অগ্নিসন্ত্রাসকে সমূলে উৎপাটন করা এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।”

  • রান্না: ব্ল্যাক পিপার চিকেন কারি

    রান্না: ব্ল্যাক পিপার চিকেন কারি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ জানুয়ারি, ২০২৪: শীতের সময় মজাদার রান্নাগুলির মধ্যে অন্যতম হচ্ছে “ব্ল্যাক পিপার চিকেন কারি”। এবার এই রান্নার রেসিপি ও রন্ধন প্রাণালি নিচে দেওয়া হলো।

     

    উপকরণ: চিকেন মেরিনেশনের জন্য-

    চিকেন-২০০ গ্রাম, লবণ-স্বাদমত, ডিম-১টা (সাদা অংশ), র্কনফ্লাওয়ার-১.৫ টেবিল চামচ, তেল-ভাজার জন্য

    প্রথমে মাংস পাতলা স্লাইস করে কাটতে হবে।এরপর উপরের তেল বাদে সকল উপকরণ দিয়ে মাংস মেরিনেশন করতে হবে এবং ১০ মিনিট রেস্টে রাখতে হবে।এরপর ডুবো তেলে মাংস ভেজে নিতে হবে। রংটা ব্রাউন হলে তুলে নিতে হবে।

    রিসিপি দিয়েছেন- আইরিন মিমি (২)
    রিসিপি দিয়েছেন- আইরিন মিমি (২)

    উপকরণ: চিকেন রান্নার জন্য-

    র্কনফ্লাওয়ার-১ টেবিল চামচ, তেল-২ টেবিল চামচ, পেয়াজ-৪৫ গ্রাম, রসুন চপ-১ টেবিল চামচ, ক্যাপসিক্যাম-৫০গ্রাম, শুকনো মরিচ-৩টা, কাঁচা মরিচ -৩০গ্রাম, পানি-২৫০গ্রাম, চিকেন পাউডার-১ টেবিল চামচ, লবন-স্বাদমত, কালো গোলমরিচ-১/২ টেবিল চামচ, সয়াসস -১ টেবিল চামচ, ওয়েসটারসস-১ টেবিল চামচ।

     

    প্রণালী :প্রথমে র্কনফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে এরপর চুলাতে প্যান বসাতে হবে।প্যানে তেল গরম হলে চপ করা রসুন দিতে হবে।এরপর পেয়াজ,মরিচ,ক্যাপসিক্যাম দিয়ে নাড়তে হবে।এরপর পানি দিয়ে চিকেন পাউডার, লবন,সয়াসস,ওয়েসটারসস,এবং কালোগোল মরিচ এবং মাংস দিয়ে কষিয়ে ২মি পরে গোলানো র্কনফ্লাওয়ার দিয়ে ১মিনিট পরে নামিয়ে নিতে হবে।এরপর পরিবেশন করতে হবে।

    রিসিপি দিয়েছেন: আইরিন মিমি

  • ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

    ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

    আজ বুধবার (১০ জানুয়ারি) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান।

    জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জনগনের প্রতি আমাদের দায়বদ্ধতা সর্বোচ্চ।  আপনারা এলাকায় যাবেন। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। এলাকার কাজ করতে হবে যাতে সুষম উন্নয়ন হয়।”

    সংসদনেতা বলেন, “সকলকে পার্লামেন্টে প্র্যাকটিসের ওপর জোর দিতে। লেখাপড়া করতে হবে।যাতে পার্লামেন্টে প্র্যাকটিস জোরদার হয়।”

    এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন।