ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে প্রধানমন্ত্রী - জাতীয় - ১০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে প্রধানমন্ত্রী - জাতীয় - ১০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১০ জানুয়ারি, ২০২৪: ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

আজ বুধবার (১০ জানুয়ারি) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “জনগনের প্রতি আমাদের দায়বদ্ধতা সর্বোচ্চ।  আপনারা এলাকায় যাবেন। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। এলাকার কাজ করতে হবে যাতে সুষম উন্নয়ন হয়।”

সংসদনেতা বলেন, “সকলকে পার্লামেন্টে প্র্যাকটিসের ওপর জোর দিতে। লেখাপড়া করতে হবে।যাতে পার্লামেন্টে প্র্যাকটিস জোরদার হয়।”

এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন।

পূর্ববর্তী উষ্ণতার রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সাল
পরবর্তী রান্না: ব্ল্যাক পিপার চিকেন কারি