রান্না: ব্ল্যাক পিপার চিকেন কারি

রান্না ব্ল্যাক পিপার চিকেন কারি - লাইফস্টইল - ১০ জানুয়ারি ২০২৪ (১)
রান্না ব্ল্যাক পিপার চিকেন কারি - লাইফস্টইল - ১০ জানুয়ারি ২০২৪ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ জানুয়ারি, ২০২৪: শীতের সময় মজাদার রান্নাগুলির মধ্যে অন্যতম হচ্ছে “ব্ল্যাক পিপার চিকেন কারি”। এবার এই রান্নার রেসিপি ও রন্ধন প্রাণালি নিচে দেওয়া হলো।

 

উপকরণ: চিকেন মেরিনেশনের জন্য-

চিকেন-২০০ গ্রাম, লবণ-স্বাদমত, ডিম-১টা (সাদা অংশ), র্কনফ্লাওয়ার-১.৫ টেবিল চামচ, তেল-ভাজার জন্য

প্রথমে মাংস পাতলা স্লাইস করে কাটতে হবে।এরপর উপরের তেল বাদে সকল উপকরণ দিয়ে মাংস মেরিনেশন করতে হবে এবং ১০ মিনিট রেস্টে রাখতে হবে।এরপর ডুবো তেলে মাংস ভেজে নিতে হবে। রংটা ব্রাউন হলে তুলে নিতে হবে।

রিসিপি দিয়েছেন- আইরিন মিমি (২)
রিসিপি দিয়েছেন- আইরিন মিমি (২)

উপকরণ: চিকেন রান্নার জন্য-

র্কনফ্লাওয়ার-১ টেবিল চামচ, তেল-২ টেবিল চামচ, পেয়াজ-৪৫ গ্রাম, রসুন চপ-১ টেবিল চামচ, ক্যাপসিক্যাম-৫০গ্রাম, শুকনো মরিচ-৩টা, কাঁচা মরিচ -৩০গ্রাম, পানি-২৫০গ্রাম, চিকেন পাউডার-১ টেবিল চামচ, লবন-স্বাদমত, কালো গোলমরিচ-১/২ টেবিল চামচ, সয়াসস -১ টেবিল চামচ, ওয়েসটারসস-১ টেবিল চামচ।

 

প্রণালী :প্রথমে র্কনফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে এরপর চুলাতে প্যান বসাতে হবে।প্যানে তেল গরম হলে চপ করা রসুন দিতে হবে।এরপর পেয়াজ,মরিচ,ক্যাপসিক্যাম দিয়ে নাড়তে হবে।এরপর পানি দিয়ে চিকেন পাউডার, লবন,সয়াসস,ওয়েসটারসস,এবং কালোগোল মরিচ এবং মাংস দিয়ে কষিয়ে ২মি পরে গোলানো র্কনফ্লাওয়ার দিয়ে ১মিনিট পরে নামিয়ে নিতে হবে।এরপর পরিবেশন করতে হবে।

রিসিপি দিয়েছেন: আইরিন মিমি

পূর্ববর্তী ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: তথ্যমন্ত্রী