ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু

ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু - আন্তর্জাতিক - ১১ জানুয়ারি ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু - আন্তর্জাতিক - ১১ জানুয়ারি ২০২৪

www.HelloBangla.News – আন্তর্জাতিন – ১১ জানুয়ারি, ২০২৪: তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। যুদ্ধ আইনে বেসামরিক মানুষকে হত্যা করাকে গণহত্যা বলে চিহ্নিত করা হয়। তাই জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গাজা গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু করেছে।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার এই মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এর পেক্ষিতে বুধবার সকালে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে শুনানি শুরু হয়।

মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকালের শুনানিতে ইসরায়েলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলন লেভি।

গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে একটি মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দাবি গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের পাশাপাশি গণহত্যা এবং এ সম্পর্কিত অপরাধে সংশ্লিষ্টতারও প্রমাণ রয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনকে ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এ সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করা হয়।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি জাতির একটি অংশকে ধ্বংস করার উদ্দেশে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং এতে হাজার হাজার মানুষতে হত্যা করা হয়েছে।

পূর্ববর্তী লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে
পরবর্তী রমজানে ৮ টি পণ্য বাকিতে আমদানির সুযোগ বাংলাদেশ ব্যাংকের