Author: Hello Bangla News

  • অশ্লিল অঙ্গভঙ্গির কারণে শাস্তি পাচ্ছেন রোনালদো

    অশ্লিল অঙ্গভঙ্গির কারণে শাস্তি পাচ্ছেন রোনালদো

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। যার কারণে শাস্তির পাচ্ছেন তিনি। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের দিনে স্টেডিয়ামে সমর্থকদের দেখিয়ে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা। যে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। পাশাপশি জারিমানও দিতে হবে তাকে।

    সৌদি ফুটবল ফেডারেশনের এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন না এই তারকা। খেলতে পারবেন না আজ আল নাসরের ম্যাচে।

    আল শাবাব এফসি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ক্লাবটির সমর্থকরা লম্বা সময় ধরে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিতে থাকে। এরই জের ধরে স্টেডিয়াম সীমানার কাছে এসে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা।

    এই ঘটনার পর সৌদি আরবের ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিষয়টি সত্যি হওয়ায় বুধবার ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি রোনালদোকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার কথা জানায়। এর পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে। মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিটি।

  • রমজানে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

    রমজানে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

    www.HelloBangla.News – আস্তর্জাতিক – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে রমজান মাস। পবিত্র রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    উগ্র ডানপন্থী এক মন্ত্রী দখলকৃত পশ্চিমতীর থেকে আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ায় বাধা দেয়ার প্রস্তাবের পর বুধবার যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।

    ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

    আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, সেটা মূল্যায়ন করছে ইসরায়েল।

    পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য বিবদমান পক্ষগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল।

    এ ছাড়া গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার সময় হামাসের হাতে আটক হওয়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

  • জমে উঠেছে চারুশিল্পী ও উদ্যোক্তাদের সম্মিলিত বাজার

    জমে উঠেছে চারুশিল্পী ও উদ্যোক্তাদের সম্মিলিত বাজার

    www.HelloBangla.News – বিনোদন – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: কালের বিবর্তনে আধুনিকতাকে ধারণ করে গ্রামীন ঐতিহ্যের শিল্পবোধ হারিয়ে যেতে বসেছে। গ্রমীণ মেলার খাবার নাড়ু-মিঠাই এখন হারিয়ে গেছে । শহরের আধুনিক ধারার মেলাতে সেই খাবারের পরিবর্তে এখন জনপ্রিয় হয়েছে চটপটি আর ফুচকা। বায়োস্কোপ হারিয়ে গিয়ে ঢাকার ১লা বৈশাখের মেলায় এসেছে মুখোশ। এভাবে যে সব পণ্য হারিয়ে যাচ্ছে এবং এই সব পণ্যের শিল্পীদের মূল্যায়নের লক্ষ্যে শিল্পকলা আয়োজন করেছে চারুশিল্পী ও উদ্যোক্তা মেলা।

    টেপা পুতুল ও টেরাকোটা শিল্পী শ্রী সুবোধ কুমার পাল এসেছেন রাজশাহীর উলাপুর থেকে। বংশ পরম্পরায় তারা মৃৎশিল্প নিয়ে কাজ করেন। এটি শুধু পেশা নয়, তাদের পারিবারিক ঐতিহ্যও। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট মার্কেটে অংশ নিয়েছেন তিনি। তার মতো চারুশিল্পের সাথে সমপৃক্ত বিভিন্ন ধারার শিল্পকর্ম ও হাতে তৈরী ঐতিহ্যবাহী শিল্প পন্য নিয়ে আর্ট মার্কেটে বসেছেন প্রায় ১০০ শিল্পী। রয়েছে বিলুপ্তপ্রায় শিল্প মাধ্যম বায়োস্কোপও। সুরে সুরে লোকজ এই মাধ্যমের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছেন বায়োস্কোপ শিল্পী জলিল মন্ডল। একইভাবে ইউনেস্কো স্বীকৃত রিক্সা পেইন্টিং থেকে শুরু করে জামদানী, পাহাড়ি বুনন, গহনা, ভাস্কর্য তৈরীর হাতে খড়ি, উদ্যোক্তাসহ নানা শিল্পপণ্যের পসরা নিয়ে বসেছে শিল্পীরা। শিল্পপন্য শুধু প্রদর্শন কিংবা কেনা-বেচা নয়, পেশাভিত্তিক শিল্প চর্চায় অনুপ্রেরণা দিতে এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের লোকসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভিন্নধর্মী এ আর্ট মার্কেট চলছে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে। চলমান এ আর্ট মার্কেট চলবে ৩রা মার্চ পর্যন্ত, বাকি আর মাত্র ৩ দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয়েছে সমসাময়িক নান্দনিক সৃজনকৃত শিল্পকর্ম নিয়ে ভিন্ন ধর্মী আয়োজন শিল্প বাজার বা আর্ট মার্কেট। শিল্পকর্ম/শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয় “শিল্প বাজার- ২০২৪”।

    মুলত সমকালীন শিল্পচর্চার প্রেক্ষাপটকে বিবেচনা করে নান্দনিক জীবনের জন্য শিল্পের প্রসার, পেশাভিত্তিক শিল্পচর্চায় ’শিল্প বাজার’, নিজ নিজ শিল্পকর্ম বা শিল্পপণ্য তৈরিতে শিল্পীকে আরো বেশী উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এই আয়োজন। এছাড়াও শিল্পী ও শিল্পমাধ্যমের সঙ্গে সম্পৃক্তদের অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা নির্বাহের পন্থা হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

    শিল্প বাজারের এই আয়োজনকে আরো বিস্তৃত করার লক্ষ্যে দেশের অন্যতম শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শিল্পী ও উদ্যোক্তাগণদের সম্পৃক্ত করা হয়েছে। “শিল্প বাজার- ২০২৪” এ মূলত শিল্পী, শিল্প- উদ্যোক্তাদের তৈরি করা শিল্পকর্ম/ শিল্পপণ্য দেশের জনগণের কাছে পৌছে দেওয়ার একটি ক্ষেত্র তৈরি করবে যা শিল্পসম্মত ক্রেতা ও শিল্প সংগ্রাহক হতে উদ্বুদ্ধ করবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুশিল্পের সমকালীন ধারা, শিল্পকর্ম, ঐতিহ্যবাহী পণ্য, উদ্যোক্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল মাধ্যমের তৈরী সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রয়ের লক্ষ্যে অনন্য সম্ভার ‘শিল্পবাজার ২০২৪’। প্রতিদিন রাত ৮.৩০টায় অনুষ্ঠিত হয় শিল্পবাজার ব্যান্ড সংগীত।

  • বিশ্বে বহুল ব্যবহৃত ভাষাগুলির মধ্যে বাংলার অবস্থান সপ্তম

    বিশ্বে বহুল ব্যবহৃত ভাষাগুলির মধ্যে বাংলার অবস্থান সপ্তম

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: ভাষার জন্য দক্ত দানের ঘটনা আমাদের এই ভূখণ্ডেই ঘটেছিল। বাংলাদেশ সৃষ্টির আগে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় রক্তস্নাত ঘটনার মধ্য দিয়ে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন কয়েকজন্য তরুণ। তারপর তৎকালীন পাকিস্তান সরকার বাধ্য হয় বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। তারপর থেকে ২১ ফেব্রুয়ারির এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় ভাষা শহীদের। ইউনেস্কোর ঘোষণা অনুসারে ২০০০ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। কিন্তু আপনারা কি জানেন বিশ্বে বাংলায় কথা বলে এই ধরণের মানুষের সংখ্যা কতো। বিশ্বে কয়টি ভাষা আছে। কয়টি ভাষা বিলুপ্ত হয়েছে। আজ আমরা সেটাই জেন নেব এই প্রতিবেদনের মাধ্যমে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সামার ইন্সটিটিউট অফ লিঙ্গুইস্টিক্‌স (এসআইএল) ইন্টারন্যাশনাল-এর ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ‘এথনোলগ’ বলছে, পৃথিবীতে বর্তমানে সাত হাজার ১৬৮টি ভাষা আছে।

    কিন্তু, এর ৪২ শতাংশ ভাষাই ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় আছে; অর্থাৎ, তিন হাজার ৪৫টি ভাষা এখন বিলুপ্তির পথে। এর আগেও সময়ের সাথে সাথে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ভাষা চিরতরে হারিয়ে গেছে।

    তবে যেসব ভাষা পৃথিবীতে এখনও বহাল তবিয়তে টিকে আছে, সেগুলোর মাঝে সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা কোনগুলো, আমরা কী তা জানি? কিংবা, পৃথিবীতে কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে? এবং কোন কোন দেশে এসব ভাষা ব্যবহার করা হয়?

    আজ আমরা এমন সাতটি ভাষার বিষয়ে জানবো, যেগুলোর ব্যবহার সবচেয়ে বেশি।

     

     ইংরেজি:

    যদি বহুল ব্যবহৃত ভাষার কথা বলতে হয়, তবে নিঃসন্দেহে প্রথমেই সেখানে ইংলিশের নাম উঠে আসবে। পৃথিবীতে খুব অল্প কয়েকটি দেশের মাতৃভাষা ইংরেজি, কিন্তু পৃথিবীতে এমন দেশ বিরল যেখানে মাতৃভাষার পর ইংলিশকে প্রাধান্য দেয়া হয় না।

    এথনোলগ-এর তথ্য অনুযায়ী, ৮০০ কোটি মানুষের পৃথিবীতে প্রায় ১৫০ কোটি মানুষই ইংলিশে কথা বলে। যদিও পৃথিবীর মাত্র ৩৮ কোটি মানুষের মাতৃভাষা ইংলিশ এবং মাতৃভাষাভাষীর সংখ্যার বিচারে এর অবস্থান বিশ্বে তৃতীয়।

    এই ভাষার আঁতুড়ঘর হলো যুক্তরাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মাতৃভাষা না হওয়া সত্ত্বেও পৃথিবী জুড়ে ইংলিশের এত বিস্তৃতির পেছনে মূল ভূমিকা রেখেছে কয়েকশো বছর ধরে পৃথিবীজুড়ে চলা ব্রিটিশ উপনিবেশবাদ।

    ঐ সময় ব্রিটিশরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করে। সাধারণত উপনিবেশ প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্য থাকে ঐ অঞ্চলে ওপর অর্থনৈতিক আধিপত্য তৈরি করা। ভারতীয় উপমহাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটলেও উপনিবেশবাদের প্রভাব রয়ে গেছে। ইংলিশের জনপ্রিয়তা হিসেবে এই প্রভাবকে উদাহরণ হিসেবে দেখা হয়। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর সারাবিশ্বে যুক্তরাষ্ট্র একক আধিপত্য বিস্তার করে। যুক্তরাষ্ট্রের মাতৃভাষাও ইংলিশ হওয়ায় মার্কিন সংস্কৃতির অংশ হিসেবেই সেটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও প্রভাবশালী হয়ে উঠে।

    এথনোলগ অনুযায়ী, পৃথিবীর মোট ১৪৬টি দেশে ইংলিশ ভাষাভাষী মানুষ পাওয়া যায়। এর মাঝে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপ ও এশিয়ার অনেক দেশ।

    উল্লেখ্য, ইংলিশ বা ইংরেজি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা।

     

    ম্যান্ডারিন চাইনিজ:

    চীনের অধিকাংশ মানুষ কথা বলে ম্যান্ডারিন চাইনিজ ভাষায়। যদি শুধুমাত্র মাতৃভাষার কথা বিবেচনা করা হয়, তাহলে পৃথিবীতে ম্যান্ডারিন চাইনিজ ভাষাভাষীর সংখ্যাই সর্বোচ্চ। এথনোলগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পৃথিবীর ৯৪ কোটি মানুষের মাতৃভাষা ম্যান্ডারিন চাইনিজ। এছাড়া, পৃথিবীর প্রায় ১১০ কোটি মানুষ ম্যান্ডারিন চাইনিজে কথা বলে। সেক্ষেত্রে, ইংলিশের পরেই এর অবস্থান। ম্যান্ডারিন ভাষাভাষীর সংখ্যা এত বেশি হওয়ার কারণ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন। ওয়ার্ল্ড স্ট্যাটিসটিকস অব চায়না-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটির একটু বেশি।

    এথনোলগ বলছে, চীনের ৮১ শতাংশ মানুষ ম্যান্ডারিন চাইনিজে কথা বলে। এছাড়া, কানাডা, মিয়ানমার, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ মোট ৩৭টি দেশে উল্লেখযোগ্য সংখ্যক ম্যান্ডারিন ভাষাভাষী রয়েছে।

    বলা হয়ে থাকে যে চীনে জন্ম নেয়া ম্যান্ডারিন চাইনিজ পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। ৫০০০ বছরের বিবর্তনে তৈরি এই ম্যান্ডারিন চাইনিজ সিনো-তিব্বতীয় ভাষা পরিবারের একটি ভাষা।

     

    হিন্দি:

    জনসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে হিন্দি ভাষাভাষীরা। এথনোলগ-এর তথ্য অনুযায়ী, পৃথিবীর প্রায় ৬০ কোটি ৯০ লাখ মানুষ হিন্দিতে কথা বলে। এদের মাঝে ৩৫ কোটি মানুষের মাতৃভাষা হিন্দি। হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস ভারতেই বেশি। তবে ১৪০ কোটি মানুষের দেশ ভারতে হিন্দি ছাড়াও আরও অনেক ভাষা আছে। সেই হিসেবে করলে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ মানুষের মাতৃভাষা হিন্দি।

    ভারতের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটির মোট ২২টি দাপ্তরিক ভাষার মাঝে হিন্দি অন্যতম। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৪৯ সালের ১৪ই সেপ্টেম্বর ভারতে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছিল। বর্তমানে এ দিনটি হিন্দি দিবস হিসেবে পালন করা হয়। হিন্দির সাথে আরও কিছু ভাষার উচ্চারণগত মিল রয়েছে। যেমন, বাংলা, উর্দু, নেপালি, ভোজপুরি, রাজস্থানি ইত্যাদি।

    উল্লেখ্য, ১৯৫০ সালের পর থেকে বলিউড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বলিউড সিনেমার উত্থানও হিন্দি ভাষাকে বিশ্বব্যাপী নতুন করে পরিচয় করে দিয়েছে।

     

    স্প্যানিশ:

    পৃথিবীতে প্রায় ৫৬ কোটি মানুষ স্প্যানিশে কথা বলে। সে হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা স্প্যানিশ। মাতৃভাষা হিসেবে পৃথিবীর প্রায় ৪৯ কোটি মানুষ স্প্যানিশে কথা বলে। এদিক দিয়ে ম্যান্ডারিনের পরেই স্প্যানিশের অবস্থান। অর্থাৎ, মাতৃভাষা হিসেবে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা।

    এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেক্সিকোতে স্প্যানিশ ভাষাভাষী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে কলম্বিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও স্পেন। ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার ভাষা স্প্যানিশ বর্তমানে মোট ১৮টি দেশের দাপ্তরিক ভাষা। তবে স্প্যানিশ কিন্তু শুরুতেই এতটা বহুল ব্যবহৃত ভাষা ছিল না। ব্রিটেনের মতো স্পেনও এক সময় পৃথিবীর অনেক দেশকে নিজেদের কলোনি করে রাখে এবং পরবর্তীতে সেইসব কলোনিতে ভাষাটির প্রভাব রয়ে যায়। যার প্রায় সবগুলোই ল্যাটিন আমেরিকায়। উল্লেখ্য, ইংলিশসহ মোট ছয়টি ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বলা হয়। সেই ছয়টি ভাষার একটি স্প্যানিশ।

     

    ফরাসি:

    ফরাসি বা ফ্রেঞ্চও জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা। অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে। এথনোলগ অনুযায়ী, বর্তমান পৃথিবীতে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষাভাষী মানুষের সংখ্যা ৩০ কোটির চেয়ে কিছুটা বেশি। ব্রিটানিকা বলছে, বিশ্বের ২৫টিরও বেশি দেশে দাপ্তরিক ভাষা হিসেবে এর ব্যবহার আছে। এর মাঝে উল্লেখযোগ্য হলো- ফ্রান্স এবং কানাডা। এর বাইরে রয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ। এছাড়া সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে প্রচুর ফ্রেঞ্চ ভাষাভাষী পাওয়া যায়। স্প্যানিশের মতো ফ্রেঞ্চের বিস্তৃতির পেছনেও অন্যতম কারণ উপনিবেশবাদ।

    বিশ্বের বিভিন্ন দেশে তাদের কলোনি বিস্তার করেছিলো ফ্রান্স, যার অধিকাংশই আফ্রিকা মহাদেশে। ‌এই কারণেও ফরাসি ভাষা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।

     

    আরবি:

    এথনোলগের তথ্য অনুযায়ী, পৃথিবীতে আরবি ভাষাভাষীর সংখ্যা ২৭ কোটির কিছুটা বেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের মাতৃভাষা হচ্ছে আরবি। আবার অনেক দেশের মাতৃভাষা না হলেও সেখানে ব্যাপক হারে আরবির প্রচলন রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০টি দেশের দাপ্তরিক ভাষা আরবি। এর মধ্যে উল্লেখযোগ্য আলজেরিয়া, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, মরক্কো, ওমান, সৌদি আরব, সুদান, সিরিয়া ইত্যাদি। ধর্মীয় কারণে মুসলিম সম্প্রদায়ের প্রায় অনেকে কম-বেশি আরবি লিখতে, পড়তে, বলতে জানেন। সেমেটিক ভাষা পরিবারের বৃহত্তম ভাষা এই আরবি জাতিসংঘের অন্যতম একটি দাপ্তরিক ভাষাও।

    আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার একটি বিশেষ পার্থক্য রয়েছে। আরবি লিপি লেখা হয় ডান থেকে বামে।

     

    বাংলা:

    এথনোলগ অনুযায়ী, বর্তমান পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা ২৭ কোটির কিছুটা বেশি।পৃথিবীর বহুল ব্যবহৃত ভাষাগুলোর মাঝে বাংলা সপ্তম। পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে বাংলাদেশে এবং এরপর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের আগে থেকেই ভাষা নিয়ে জটিলতা তৈরি হয়েছিলো। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নির্দেশ দেয় এবং পাকিস্তান সরকারের এমন ঘোষণার বিরোধিতা করে বর্তমান বাংলাদেশের জনগণ।

    তৎকালীন পূর্ব বাংলা তথা বাংলাদেশে এই নিয়ে আন্দোলন চলতে থাকে। সেটি সংঘাতে রূপ নেয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা মিলে তৎকালীন পাকিস্তান সরকারের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। কিন্তু সেই মিছিল যখন ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি যায়, তখন পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। সেই গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে শহীদ হন। তবে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর কারণে সেদিন সারাদেশে বিদ্রোহ শুরু হয়।

    ক্রমবর্ধমান আন্দোলনের চাপে শেষ পর্যন্ত ১৯৫৪ সালের ৭ মে পাকিস্তান গণপরিষদে বাংলা তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বাংলাকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা করা হয়।

    সবশেষে, বাংলা ভাষা রক্ষার জন্য আন্দোলন এবং ভাষার অধিকারের প্রতি সম্মান জানিয়ে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

    ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ঘোষণা আসে তাই ২০০০ সাল থেমে সারা বিশ্বের মানুষ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মতৃভাষা দিবস হিসেব পান করে আসছে।

    সূত্র: বিবিসি বাংলা

  • নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর তাঁর রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

    শেখ হাসিনার রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তাঁর জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে।

    এছাড়া প্রধানমন্ত্রীর রচিত অপর গ্রন্থ ‘আবাহন’ এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।

    প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম. নজরুল ইসলাম বই দু’টির গ্রন্থনা ও সম্পাদনা করেন

    সূত্র: বাসস

  • শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য

    শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: সংরক্ষিত নারী আসনের সরকারি দল আওয়ামী লীগের ৪৮ জন শপথ নিয়েছেন। সংসদে মোট সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

    শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তারা।

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

    এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

    জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধীদল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

  • মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: আইজিপি

    মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “আমাদের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষের চেয়েও বেশি ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকলে শুধু মামলা দেওয়া হয়। আর পুলিশ সদস্যদের মাদক সেবনের প্রমাণ পেলেই চাকরি থাকবে না। চাকরিও যাবে মামলাও হবে। পুলিশ সদস্যদের হাতে মাদক থাকলেই চাকরি থাকবে না।”

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’স ব্যাজ) ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ইউনিটের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা।

    আইজিপি বলেন, “নিয়োগের সময় আমরা প্রতিটি সদস্যকে ডোপ টেস্টের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকি। যারা মাদকাসক্ত তাদের সতর্ক করে দিচ্ছি, মাদকাসক্ত হলে কেউ চাকরি পাবে না।”

    পুলিশপ্রধান বলেন, “মাদক ও দুর্নীতি সমাজের নীরব ঘাতক। মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ জয়ী হবে। জঙ্গি-সন্ত্রাস যেভাবে নিয়ন্ত্রণে এসেছে, সেভাবে মাদক নিয়ন্ত্রণেও সফল হতে হবে। সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জঙ্গি-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা নীতি রয়েছে। যে কোনো ঘটনা ঘটলে দ্রুততম সময়ে আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছি।”

    তিনি আরও বলেন, “পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যাতে সবাই নির্ভয়ে থানায় আসতে পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। বেশির ভাগ থানাতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা রেঞ্জ ডিআইজি অফিস থেকে মনিটরিং করা হচ্ছে। পুলিশের প্রত্যেকটি সদস্য সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিয়ে পুলিশ সদস্যরা সেটি প্রমাণ করেছেন।”

    আইজিপি বলেন, “পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা সর্বক্ষেত্রে প্রশংশিত হচ্ছে। আমরা নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ স্মার্ট পদ্ধতিতে সম্পন্ন করছি। ঘরে বসে আবেদন করতে পারছে, কোথায় পরীক্ষা সেটা জানতে পারছে, ফলাফলও ঘরে বসে পেয়ে যাচ্ছে। এরমধ্যে কোনো দালাল বা ফড়িয়া নেই। ইতোমধ্যে দেশবাসী এর সুফল ভোগ করছে।”

    চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।”

    পুলিশের উদ্দেশে আইজিপি বলেন, “আপনাদের প্রযুক্তিনির্ভর, গণমুখী, সেবামুখী, জনবান্ধব তথা নারী ও শিশুবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।”

  • রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

    রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: এবার রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

    বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

    এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

  • ৪০ দিনের যুদ্ধবিরতি মেনে নেবে হিজবুল্লাহ ও হুথি গোষ্ঠী

    ৪০ দিনের যুদ্ধবিরতি মেনে নেবে হিজবুল্লাহ ও হুথি গোষ্ঠী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে নেতানিয়াহু যদি হামাসের প্রস্তাবিত ৪০ দিনের যুদ্ধবিরতিতে সায় দেয়, তবে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকবে তারা।

    হিজবুল্লাহর এক নেতা সংবাদমাধ্যমে বলেন, “হামাস যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করার সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলে (লেবাননের) আমাদের সামরিক অপারেশন থামিয়ে দেবো। এর আগের বারের যুদ্ধবিরতির সময়ও আমরা তা করেছিলাম।”

    ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর হামলায় অন্তত ১২ ইসরায়েলি সেনাসহ অন্তত ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

    গোষ্ঠীটির আরেক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে জানান হামাস যদি যুদ্ধবিরতি মেনে নেয়, তাহলে আমরা ইসরায়েলে হামলা বন্ধ করব। তবে যুদ্ধবিরতির সুযোগে আইডিএফ যদি লেবাননে বোমা বর্ষণ অব্যাহত রাখে, তাহলে আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য।

    এদিকে গাজায় যুদ্ধবিরতির কার্যকর হলে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম সংবাদমাধ্যমে জানান, “গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে আমরা লোহিত সাগরে অপারেশন শুরু করেছিলাম। গাজায় ইসরায়েল যতদিন অভিযান চলাবে, ততদিন লোহিত ও এডেন উপসাগরে হামলা অব্যাহত রাখব। তবে যদি সত্যিই গাজায় যুদ্ধবিরতি হয় এবং মানবিক ও ত্রাণ সহায়তার সরবরাহ স্বাভাবিক করা হয়, তাহলে আমরও লোহিত সাগরে আমাদের অপারেশন স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচনা করব।

    হুথিদের হামলায় গত তিন মাসে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বেশ কিছু বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ আক্রান্ত হয়েছে । এসব জাহাজের কয়েকটি সাগরে ডুবেও গেছে।

    অপর দিকে চার মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

  • আপনারা রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন: এফবিসিসিআই সভাপতি

    আপনারা রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন: এফবিসিসিআই সভাপতি

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: আপনারা রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন, বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, “রমজান মাস ইবাদতের মাস। আপনারা সারা বছর ব্যবসা করেন, রমজান মাসেও ব্যবসা করবেন। পৃথিবীর অন্য দেশগুলোতে ফেস্টিভালে ছাড় দেওয়া হয়। আমাদের দেশেও তেমন হতে হবে। আপনারা রমজান মাসে ‘ন্যায্য লাভ’ করেন। প্রধানমন্ত্রী কিন্তু এ বিষয়ে সতর্ক আছেন। তাই এই দিক সবাইকে সাবধান হতে হবে।”

    আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলে এফবিসিসিআই বোর্ডরুমে আয়োজিত ‘আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও সামগ্রিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা’র জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এফবিসিসিআই সভাপতি বলেন, “রমজান মাসে সাপ্লাই চেইন ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেইনে ঘাটতি হলে আর্টিফিসিয়াল ক্রাইসিস তৈরি হবে। এটা যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। ব্যবসায়ীরা লাভও করে, লসও করে। তবে এই লাভটা যেন ন্যায্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

    তিনি আরও বলেন, “রমজানে বাজার মনিটরিং, চাই না পুলিশ দিয়ে করানো হোক। এটার জন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনিটরিং করলেই হয়। আপনার এটা না করলে সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না। অসৎ ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই কোনো কথা বলবে না।”

    এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “পথে চাঁদাবাজির শিকার হলে আমাদের জানাবেন। আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে সরাসরি আলাপ করব।”

    মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী, সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।