শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য

শপথ নিলেন ৪৮ জন নারী সংসদ সদস্য - জাতীয় - ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
শপথ নিলেন ৪৮ জন নারী সংসদ সদস্য - জাতীয় - ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: সংরক্ষিত নারী আসনের সরকারি দল আওয়ামী লীগের ৪৮ জন শপথ নিয়েছেন। সংসদে মোট সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন তারা।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধীদল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

পূর্ববর্তী মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরি থাকবে না: আইজিপি
পরবর্তী নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী